Torki Bandar Victory High School

Torki Bandar Victory High School Dane kontaktowe, mapa i wskazówki, formularz kontaktowy, godziny otwarcia, usługi, oceny, zdjęcia, filmy i ogłoszenia od Torki Bandar Victory High School, Szkoła, High School Road, Torki.

12/01/2022

হিউম্যান সাইকোলোজি বলে

১.যদি কোনো মানুষ খুব বেশী হাসে, এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে পারে না তবে সে নিজেকে সবসসময় খুব একা ফিল করে।

২.যদি কোনো মানুষ অল্পতেই ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসার প্রয়োজন আছে ।

৩.যদি কোনো মানুষ অনেক ঘুমায় তবে সে একজন দুঃখী মানুষ ।

৪.যদি কোনো মানুষ খাবার সময় সভ্য ভাবে না খায় তবে সে কোনো বিষয় নিয়ে চিন্তিত ।

৫.যদি কোনো মানুষ সবসময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে তবে সে কিছু লুকাতে চায় ।

৬.যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ ।

৭.যদি কোনো মানুষ কখোনো না কাঁদে বা কাঁদতে না জানে তবে সে জীবনে অনেক বড় কোনো ব্যথা পেয়েছে।

৮.যদি কোনো মানুষ সবসময় নিজেকে সবার সামনে সুখী প্রমাণ করতে চায় তবে সে তার বাস্তব জীবনে খুবই অসুখী ।

৯.যদি কোনো মানুষ রাগ চেপে রাখে তবে সে বড্ড অভিমানী ।

১০.যদি কোনো মানুষ বার বার
প্রতারিত হয়েও খুব সহজে সবকিছু বিশ্বাস করে তবে সে খুব সরল মনের মানুষ

16/12/2021

কীভাবে জীববিজ্ঞান অলিম্পিয়াডের জন্য নিজেকে তৈরি করব? তো, আজকের লেখায় আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।...

14/12/2021
সায়ানোব্যাকটেরিয়া সায়ানোফাইটা নামেও পরিচিত।এরা আকর্ষণীয় জীব, এদের অনেকগুলি ভিন্ন ভিন্ন রূপ রয়েছে।সায়নোব্যক্টেরিয়া ক...
13/12/2021

সায়ানোব্যাকটেরিয়া সায়ানোফাইটা নামেও পরিচিত।
এরা আকর্ষণীয় জীব, এদের অনেকগুলি ভিন্ন ভিন্ন রূপ রয়েছে।
সায়নোব্যক্টেরিয়া কোটি কোটি বছর ধরে পরিবেশে রয়েছে।
সায়ানোব্যাকটেরিয়া মূলত সালোকসংশ্লেষক।
মানে এরা নিজেদের জন্য খাদ্য তৈরি করতে পারে। পানি এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে
উপজাত হিসেবে অক্সিজেন গ্যাস বের করে দেয়।

যখন তারা প্রথম পৃথিবীতে আবির্ভূত হয়েছিল, তখন বায়ুমণ্ডলে প্রায় কোন অক্সিজেন ছিল না। তখনকার অণুজীবেরা অক্সিজেন ছাড়া বেঁচে থাকার জন্য অভিযোজিত হয়েছিল। সেই সময়ে কোটি কোটি সায়ানোব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষণ এর ফলে বায়ুমণ্ডলের গঠন পরিবর্তন হতে শুরু করে। "দুর্ঘটনাক্রমে" অক্সিজেন দিয়ে বাতাস বিষাক্ত হয়ে যায়। যার ফলে ট্রিলিয়ন ট্রিলিয়ন প্রাণ বিলুপ্ত হয়েছিল।এই ঘটনাটি গ্রেট অক্সিজেনেশন ইভেন্ট নামে পরিচিত যেটা প্রায় দুইশ কোটি বছর আগে ঘটেছিল।

এই মহা-অক্সিজেনেশন ঘটনার আগেও সায়ানোব্যাকটেরিয়া পরিবেশে উপস্থিত ছিল। কিন্তু তাদের তৈরি অক্সিজেন বায়ুমণ্ডলে জমা হচ্ছিল না।

এর কারণ কিছু তত্ত্বের মাধ্যমে ব্যখ্যা করা হয়েছে ।
তার মধ্যে একটি হল যে, উৎপন্ন অক্সিজেন লোহাকে জারিত করছিল মূলত অক্সিজেনের সাথে বিক্রিয়া করার জন্য পর্যাপ্ত পরিমাণ আয়রন না ফুরানো পর্যন্ত অতিরিক্ত অক্সিজেন তৈরি হয়নি।

আরেকটি তত্ত্ব বলে যে কিছু সায়ানোব্যাকটেরিয়া বহুকোষী হয়ে ওঠে। বহুকোষী সায়ানোব্যাকটেরিয়া তাদের একক কোষের চেয়ে বেঁচে থাকার ক্ষেত্রে অনেক বেশি সফল ছিল এর ফলে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যা অক্সিজেন সঞ্চয়কে ত্বরান্বিত করেছিল।

মানুষের একটি স্নায়ু কোষ তথা নিউরনের এককভাবে কোনো বুদ্ধিমত্তা নেই। কিন্তু এই একক নিউরনগুলো যখন পরস্পরের সাথে বিলিয়নে বিলি...
02/12/2021

মানুষের একটি স্নায়ু কোষ তথা নিউরনের এককভাবে কোনো বুদ্ধিমত্তা নেই। কিন্তু এই একক নিউরনগুলো যখন পরস্পরের সাথে বিলিয়নে বিলিয়নে যুক্ত হয় তখন তৈরি করে মানুষের মস্তিষ্কের মতো অসাধারণ বুদ্ধিমত্তা, যা নিজেই নিউরন নিয়ে ভাবতে পারে, নিজেকে বিশ্লেষণ করে দেখতে পারে। মুহম্মদ জাফর ইকবাল তাঁর কোনো একটি সায়েন্স ফিকশনে এই কনসেপ্ট ব্যবহার করে দেখিয়েছিলেন ভিন গ্রহের নিউরনের মতো গঠনের এককোষী প্রানী নিজেদের মধ্যে সংযোগের মাধ্যমে বিপুল বুদ্ধিমত্তার অধিকারী হয়।

অদ্ভুত বিষয় হলো সায়েন্স ফিকশন বা ভিনগ্রহের বিষয় নয়, বরং পৃথিবীতেই এমন এককোষী প্রানীর অস্তিত্ত্ব আছে যারা অনেকটা নিউরনের মতোই পরস্পরের সাথে যুক্ত হয়ে বুদ্ধিমত্তা প্রদর্শন করতে পারে। এগুলো হলো স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড আপনারা দেখেছেন। খাবার বাসী হয়ে গেলে বা কাঠ পচে গেলে তার উপর যেই ছাতা পড়ে সেগুলো এক ধরনের মোল্ড, অ্যামিবা জাতীয় জীব। এককোষী হিসেবে সম্পূর্ণ সক্রিয় হলেও এরা পরস্পরের সংস্পর্শে আসলেই একে অপরের সাথে যুক্ত হয়ে যায় এবং প্লাসমোডিয়াম তৈরি করে। আকারে বড় হয়ে এরা কিছু কিছু বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত নিতে পারে, বিপদ থেকে দূরে থাকতে পারে, একাধিক পথ থেকে অপেক্ষাকৃত সঠিকটি বেছে নিতে পারে, অপেক্ষাকৃত ভালো খাবারটি বেছে নিতে পারে, শর্টকাট খুঁজে বের করতে পারে, জলীয় পরিবেশে সাঁতরে বেড়াতে পারে ইত্যাদি।

21/11/2021

মানুষেরও একাধিক প্রজাতি ছিলো। বানর, বিড়াল, কুকুর অন্যান্য প্রাণীর মত মানুষের আরও প্রজাতি ছিলো, তাবতেও অবাক লাগে ....

12/11/2021

সেই কবে থেকে
– হুমায়ুন আজাদ

সেই কবে থেকে জ্বলছি
জ্ব’লে জ্ব’লে নিভে গেছি ব’লে
তুমি দেখতে পাও নি ।

সেই কবে থেকে দাঁড়িয়ে রয়েছি
দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতিস্তম্ভের মতো ভেঙে পড়েছি ব’লে
তুমি লক্ষ্য করো নি ।

সেই কবে থেকে ডাকছি
ডাকতে ডাকতে স্বরতন্ত্রি ছিঁড়ে বোবা হয়ে গেছি ব’লে
তুমি শুনতে পাও নি ‘।

সেই কবে থেকে ফুটে আছি
ফুটে ফুটে শাখা থেকে ঝ’রে গেছি ব’লে
তুমি কখনো তোলো নি ।

সেই কবে থেকে তাকিয়ে রয়েছি
তাকিয়ে তাকিয়ে অন্ধ হয়ে গেছি ব’লে
একবারো তোমাকে দেখি নি ।

10/11/2021

সারাংশ: কৃষিকাজকে মানব সভ্যতার ভিত্তি বলে আমরা ধরে নেই। তবে মানব ইতিহাসে অনেকগুলো দুর্দশার কারণ ছিলো কৃষির আবিষ্...

06/11/2021

প্রিয় স্যাপিয়েন্স সকলে, কেমন আছেন? নিউক্লিক এসিড এর বিবর্তন নিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আপনাদের বলছিলাম ...

Adres

High School Road
Torki
8231

Strona Internetowa

Ostrzeżenia

Bądź na bieżąco i daj nam wysłać e-mail, gdy Torki Bandar Victory High School umieści wiadomości i promocje. Twój adres e-mail nie zostanie wykorzystany do żadnego innego celu i możesz zrezygnować z subskrypcji w dowolnym momencie.

Skontaktuj Się Z Ta Szkoła

Wyślij wiadomość do Torki Bandar Victory High School:

Skróty

Udostępnij

Kategoria