08/05/2025
বিদেশে পড়াশোনা করতে চান? তাহলে জেনে নিন জরুরি তথ্য!
আপনি যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনার সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্টসহ সব একাডেমিক ডকুমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন (attestation) করানো আবশ্যক।
এখন এই প্রক্রিয়া খুবই সহজ!
ঘরে বসেই এই সেবা পাচ্ছেন myGov প্ল্যাটফর্মে।
কেন প্রয়োজন এই সত্যায়ন?
বিদেশি বিশ্ববিদ্যালয়, ইমিগ্রেশন বা দূতাবাসে আবেদন করতে
শিক্ষাগত যোগ্যতা সরকারিভাবে প্রমাণ করতে
আপনার ডকুমেন্ট আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে
আবেদন করার ধাপসমূহ:
১. www.mygov.bd ওয়েবসাইটে যান
২. রেজিস্ট্রেশন করে লগইন করুন
৩. নির্ধারিত ফর্ম পূরণ করুন
৪. ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন
৫. অনলাইনে ফি প্রদান করুন
৬. নির্ধারিত সময়ে সত্যায়িত কপি সংগ্রহ করুন
myGov - মাইগভ
myGov-মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.
25/04/2025
পাসপোর্টে ছোট্ট একটা ভুল…আপনার সপ্ন থেমে যেতে পারে!
বিদেশে যাওয়ার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে পাসপোর্ট।
কিন্তু জানেন কি? অনেকেই ভিসা না পেয়ে ফিরে আসেন শুধুমাত্র পাসপোর্টে ছোট্ট একটি তথ্য ভুল থাকার কারণে!
এই ভুল সাধারণত হয় NID Card বা Birth Certificate-এ থাকা ভুল তথ্যের কারণে। কারণ, পাসপোর্ট তৈরির সময় তথ্য এসব ডকুমেন্ট থেকেই নেওয়া হয়।
তাই মনে রাখবেন:
পাসপোর্ট করার আগে অবশ্যই আপনার NID এবং জন্মনিবন্ধন সনদ ভালোভাবে যাচাই করুন। ভুল থাকলে আগে তা সংশোধন করুন—তারপরই পাসপোর্টের জন্য আবেদন করুন।
একটা ছোট ভুল আপনার সপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
সচেতন হন, সতর্ক থাকুন!
#পাসপোর্ট #ভিসা #বিদেশযাত্রা #ডকুমেন্টভুল
23/04/2025
ডিপ্লোমা শেষ, এবার বিদেশে ব্যাচেলর! কোথায় যাবেন?
বাংলাদেশের হাজারো ডিপ্লোমা শিক্ষার্থীর একটা কমন স্বপ্ন — বিদেশে গিয়ে পড়াশোনা করা।
কিন্তু সেই স্বপ্ন অনেক সময় থমকে যায়, কারণ বেশিরভাগ দেশেই ডিপ্লোমা শেষ করে সরাসরি ব্যাচেলর ডিগ্রিতে ভর্তি হওয়া যায় না।
ভাগ্যিস, সব দেশ একরকম না!
এমন অনেক দেশ আছে, যেখানে আমাদের মতো ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ব্যাচেলরে যাওয়ার রাস্তাটা তুলনামূলকভাবে অনেক সহজ, সোজাসাপ্টা এবং বাজেট-ফ্রেন্ডলি।
আজ আমরা জানবো এমন ৭টি দেশের কথা, যেখানে আপনি সহজেই ডিপ্লোমা শেষ করে ব্যাচেলর ডিগ্রি করতে পারেন
যেসব দেশে ডিপ্লোমা শেষে সহজে ব্যাচেলর পড়া যায়:
1. ভারত (India)
2. চায়না (China)
3. মালয়েশিয়া (Malaysia)
4. পোল্যান্ড (Poland)
5. বেলজিয়াম (Belgium)
6. লিথুয়ানিয়া (Lithuania)
7. মাল্টা (Malta)
এই দেশগুলোতে:
• অ্যাডমিশন প্রসেস তুলনামূলকভাবে সহজ
• খরচ তুলনামূলক কম
• অনেক ক্ষেত্রেই IELTS ছাড়াও ভর্তি সম্ভব
বিদেশে পড়াশোনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, এই দেশগুলো হতে পারে আপনার পরবর্তী গন্তব্য!
MD OMAR FAROQUE BHUIYAN
Uniwersytet WSB Merito Poznań, Poland.
— in Poland.
15/12/2022
University Programmes
Documents
Deadlines
১.মাস্টার অফ বায়োমেডিকেল সাইন্স -IELTS-6.5 (Deadline- March 1)
২.মাস্টার অফ ইন্টেরিয়র আর্কিটেকচার-MOI/IELTS -6 (Deadline- May 1)
৩.মাস্টার অফ ম্যানেজমেন্ট- IELTS--6.5 (Deadline- April 1)
৪.মাস্টার অফ ট্রান্সপোর্টেসন সাইন্স-MOI/IELTS -6 (Deadline- May 1)
৫.মাস্টার অফ স্টেটিসটিক্স এন্ড ডাটা সাইন্স- MOI/IELTS-6.5 (Deadline- April 1)
*The following documents need to be uploaded online and/or sent by postal mail:
1.Passport
2.Passport photo
3.Secondary/High School Diploma
4.Curriculum Vitae (mandatory)
5.English language Proficiency (language requirements may differ per programme)
6.Motivation Letter (mandatory)
7.Recommendation Letters (two letters are mandatory for scholarship candidates)
8.Higher Education Diplomas (must be delivered as a certified hard copies by postal mail)
9.Higher Education Transcript of Records (must be delivered as a certified hard copies by postal mail)
10.Official translations of Diplomas and Transcript of Records (must be delivered as a certified hard copies by postal mail)
11.Portfolio (max. 30Mb) (mandatory for Master of Interior Architecture)
Md Omar Faroque Bhuiyan
Master of Transportation Science,Hasselt University
09/11/2022
#যারা বেলজিয়ামে উচ্চশিক্ষার জন্য আসতে চাচ্ছেন তাদের জন্য......
#টিউশন ফি ১-৪ লাখ টাকার মধ্যে এমন কিছু ইউনিভার্সিটির নাম & ওয়েবসাইট।
1. Ghent University
https://www.ugent.be/en
2.Vrije University Brussels
https://www.vub.be/en
3.Hasselt University
https://www.uhasselt.be/en
4.Antwerp University
https://www.uantwerpen.be/en
5.Liege University
https://www.uliege.be/en
6.PXL Hasselt
https://www.pxl.be/en
7.Odisee
https://www.odisee.be/en
8.UCLL
https://www.ucll.be/en
04/11/2022
#ভারত থেকে ইস্যুকৃত একাডেমি ডোকমেন্টস কিভাবে ভেরিফাই করাতে হবে বিদেশে উচ্চশিক্ষার জন্য-
আজকে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
*As per the Embassy requirements where HRD compulsory : University verification >HRD attestation >MEA Stamp.
Verification + HRD/State Government Education Board : সর্বপ্রথম আপনাকে আপনার ডোকমেন্টস (মুল সনদ ও নাম্বার পত্র) ইউনিভার্সিটি থেকে নিতে হবে। এই সকল ডোকমেন্টস নিয়ে ইউনিভার্সিটি যে স্টেইটে অবস্থিত সেই স্টেইটের শিক্ষা বোর্ড (HRD) তে যাবেন। ওখানে যাওয়ার পর উনারা আপনাকে প্রতি ডোকমেন্টস এর জন্য আলাদা ফরম দিবে - ঐ ফরমে চাওয়া সকল তথ্য ফিলাপ করার পর আপনাকে ঐ ফরমে সিল মেরে একটা খামের ভিতরে দিয়ে দিবে & বলবে এইটা আপনার ইউনিভার্সিটি কে দিতে। এর পর ইউনিভার্সিটি আপনার সকল ডোকমেন্টস অথেন্টিক কিনা ভেরিফাই করে HRD বারাবর একটা চিঠি পাটাবে পোস্ট এর মাধ্যমে অথাবা চিঠি টা আপনার হাতে সরাসরি দিয়ে দিবে। আপনি এই চিঠি নিয়ে চলে যাবেন আবার শিক্ষা বোর্ডে - তখন উনারা আপনার ডোকমেন্টস এটাস্টেড করে দিবে।
Stamp: যত ঝামেলা সব কিন্তু শেষ - এখন রিলাক্স😉 নিউদিল্লি যাবেন সকাল ৯ঃ০০ টার দিকে ডোকমেন্টস জমা দিবেন - বিকেল ৫ঃ০০ টার মধ্যেই ডোকমেন্টস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ( বলে রাখা ভালো - এই স্টেইপ এর কাজটা নিজে না করে দয়াল বাবাদের মাধ্যমে করে নেয়াটাই বেটার হবে তাহলে ১ দিনেই পেয়ে যাবেন- প্রতি ডোকমেন্টস ৭০০-১০০ রুপি নেবে হয়ত)
বি দ্রঃ ভুল সংশোধন যোগ্য + সরি ফর বাংলা ইংরেজি মিক্সিং☺️
#ধন্যবাদ & সাবাইকে ইউরোপ এ স্বাগতম।
Engr Omar Faruk Bhuiyan
M.Sc in Transportation Science
Hasselt University, Belgium.
04/11/2022
#বেলজিয়ামে উচ্চশিক্ষা
আসসালামুয়ালাইকুম। আশাকরি সবাই ভালো আছেন।
অনেকেই ইনবক্সে জানতে চেয়েছিলেন বেলজিয়ামে আসা নিয়ে।আমি আজকে চেষ্টা করবো এক পোস্টে সকল তথ্য দেওয়ার জন্য।
১.সর্বপ্রথম আপনাকে আপনার পুর্ব পড়াশুনা অনুযায়ী বেলজিয়ামে অবস্থিত বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট এ গিয়ে আপনার পছন্দের সাব্জেক্ট খুজতে হবে & ঐ সাব্জেক্ট এর এডমিশন রিকোয়ারমেন্টস দেখতে হবে।
২. যখন আপনি আপনার পছন্দের সাব্জেক্ট পেয়ে যাবেন & রিকোয়ারমেন্টস ও মেলে যাবে তখন আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইট এ দেয়া ইন্সট্রাকশন অনুযায়ী ভর্তির জন্য এপ্লিকেশন করতে হবে। (সময়কালঃ ডিসেম্বর -মার্চ / এপ্রিল )
৩.এপ্লিকেশন সাবমিট করার পর ইউনিভার্সিটির সিদ্ধান্ত পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হতে পারে ৭ দিন থেকে ৪০/৫০ দিন।
৪.যদি আপনি এডমিশন পেয়ে যান এখানেই আপনার ৫০% কাজ শেষ। এরপর আপনাকে এম্বাসি এর রিকোয়ারমেন্ট অনুযায়ী সকল ডোকমেন্টস রেডি করে এম্বাসিতে জমা দিতে হবে।
৫. আপনার সকল ডোকমেন্টস অথেনটিক & রিজিকে থাকলে ইনশাআল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন।
#স্পেসিফিক কিছু প্রশ্ন & উত্তরঃ
১. ইউনিভার্সিটি এপ্লিকেশন ফি কত?
উঃ ০/= থেকে ৫০০০/= টাকা।
২. টিউশন ফি কত?
উঃ ১০০০০০/= থেকে ৬০০০০০/= টাকা।
৩. কত টাকা ব্লক করতে হয়?
উঃ ৯০০০০০/= থেকে ১২৫০০০০/= টাকা।
৪. IELTS কি লাগে?
উঃ হ্যাঁ ব্যাচেলর প্রোগ্রাম এর জন্য & মাস্টার্সে কোর্স ভেদে MOI দিয়ে ও এডমিশন পাওয়া যায়।
৫. IELTS Score কত লাগবে?
উঃ Minimum - 6
৬. ইউনিভার্সিটিতে এপ্লিকেশন করার সময় কি কি লাগবে?
উঃ সকল একাডেমি সার্টিফিকেট, পাসপোর্ট, রিকমেন্ডেশন লেটার, মোটিভেশান লেটার,সিভি, IELTS/MOI & ছবি।
৭.একাডেমিক সার্টিফিকেট গুলো কি এটাস্টেড করতে হবে?
উঃ হ্যাঁ। (শিক্ষা বোর্ড - শিক্ষা & পররাষ্ট্র মন্ত্রনালয়)
৮. কনসুলেট থেকে কি এটাস্টেড করতে হবে?
উঃ
*ব্যাচেলর এর জন্য - SSC+HSC এর সার্টিফিকেট & মার্কশীট, পুলিশ ক্লিয়ারেন্স।
*মাস্টার্স এর জন্য ব্যাচেলর এর সার্টিফিকেট & মার্কশীট, পুলিশ ক্লিয়ারেন্স
(খরচ- পার ডোকমেন্টস ২০০০/= টাকা।)
৯.ভিসা এপ্লিকেশন কোথায় জমা দিতে হবে?
উঃ ভারতে অবস্থিত বেলজিয়ামের এম্বাসিতে।
১০.ভিসা এপ্লিকেশন এর সময় কি কি ডোকমেন্টস লাগবে?
উঃ ভিসা এপ্লিকেশন ফরম,এডমিশন লেটার,সকল একাডেমি সার্টিফিকেট, পাসপোর্ট, IELTS/MOI, প্রুফ অফ সলভেন্সি, ইন্সুইরেন্স পেপার, ভিসা & কন্ট্রিবিউশান ফি রিসিপ্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট।
১১. ভিসা পেতে কত দিন সময় লাগে?
উঃ ২০ দিন থেকে ৯০ দিন।(কম বেশি হতে পারে)
Engr Omar Faruk Bhuiyan
M.Sc in Transportation Science
University of Hasselt, Belgium.