HM ABU BAKAR

HM ABU BAKAR

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HM ABU BAKAR, punjab.

25/04/2026

যারা স্বল্প বিনিয়োগে ব্যবসা শুরু করতে চান কিন্তু বিশ্বস্ত প্ল্যাটফর্মের খোঁজ পাচ্ছেন না, তারা আজই যুক্ত হোন উলামায়ে কেরামের ব্যবসায়ী প্ল্যাটফর্ম al-ibtisam আল-ইবতিসাম সাথে।
ইনশাআল্লাহ শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে সদস্য অন্তর্ভুক্তির সার্কুলার।
সবার আগে আপডেট পেতে পেজ ফলো দিয়ে সাথে থাকুন।

Photos from al-ibtisam আল-ইবতিসাম's post 24/10/2025

Alhamdulillah..........................................................................................................................Those who need it can contact al-ibtisam আল-ইবতিসাম. Good quality clothes.

15/10/2025

প্রবাস থেকে লাশ আনার একটা সহজ উপায় বলে দিচ্ছি,এই নিয়ম ফলো করলে খুব সহজেই ম'রদে'হ দেশে আনা সম্ভব, এবং এই পোস্টা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, যেকোনো সময় কাজে আসবে আপনার বা আপনার ফ্যামিলির।
মৃ'ত্যু'র খবর জানার পর,প্রথমে খোঁজ নিবেন লা'শ কোন হাসপাতালে রাখা আছে,আর অবশ্যই এমন একজন কে লাগবে যিনি এই লা'শ বা ম'রদে'হ নিয়ে সব কিছু জানে,বা তারে কল দিলে তার কাছে থেকে সঠিক তথ্য পাওয়া যাবে।
এই দুইটি হয়ে গেছে,আপনারা এই ফরম টি যেকোনো দোকান থেকে এক কপি প্রিন্ট করবেন,এবং এখানে যা যা জানতে চেয়েছে সেগুলো সঠিকভাবে পূরণ করবেন,তারপর এটির ফটোকপি করবেন।
হয়ে গেলো দুই কপি তাইতো?এবার যিনি মা'রা গেছে তার পাসপোর্ট কপি,ইকামা কপি,ভিসা কপি,ম্যানপাওয়ার কপি এইগুলো ফটোকপি করবেন,সব গুলো না থাকলে যা আছে তাই দিবেন,এইগুলো একটি আবেদন পত্রের সাথে পিন মে'রে দিবেন,অন্য আবেদন পত্রটি সিঙ্গেল থাকবে।
এরপর এই দুইটা নিয়ে আপনাদের নিজ জেলায়,জেলা জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান অফিস আছে,সেখানে গিয়ে দুইটাই তাদের কে দিবেন,তারা যেটায় কাগজপত্র বেশি সেটা রেখে দিবে,অন্যটায় সিল সাক্ষর দিয়ে আপনাকে দিয়ে দিবে।
এর সাথেই শুরু হয়ে গেলো লা'শ দেশে আনার প্রক্রিয়া,এখন লা'শ কি মালিক বা কফিলের খরচে আসবে না বাংলাদেশ সরকারের খরচে আসবে এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না,এটা মন্ত্রণালয়ের ব্যাপার।
তবে একটা কথা,আবেদন টি জেলা পর্যায়ে জমা দিলে ঢাকায় মন্ত্রণালয়ে আসতে একটু সময় লেগে যায় যায়,তাই সম্ভব হলে সরাসরি ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এসে লিফটের ৮ এ গিয়ে এই আবেদনটি জমা দিবেন,তাহলে কাজ কয়েকদিন এগিয়ে যাবে।
আবেদন করার পর আপনাকে আরো দুইটি কাজ করতে হবে,এক:আবেদন পত্রে যার নাম্বার দিয়েছেন তাকে বলে দিবেন যে তোমার কাছে ফোন যাবে দূতাবাস বা কনস্যুলেট থেকে,তুমি খেয়াল রেখো আর তারা যা জানতে চায় জানাইও।
দুই : যে দিন আবেদন টি করবেন তার পরদিন ই আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে একটা ওয়ারিশ সার্টিফিকেটে নিয়ে রাখবেন,উনারাদের বললেই হবে,উনারা জানেন এবং এটি রেডি করে থাকে।
তবে ওয়ারিশ নিয়ে কোন দুই নাম্বারি করবেন না,মনে রাখবেন মৃ'ত ব্যক্তি যদি বিবাহিত হয় তাহলে ওয়ারিশ হবে স্ত্রী এবং সন্তানরা।
আর মৃ'ত ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে ওয়ারিশ হবে বাবা এবং মা,ভাই বোন ওয়ারিশ হয় না।
এরপর লা'শ দেশে আসার সবকিছু ঠিক হলে যিনি সৌদি আরবে আছে তিনি তো ফোন করে জানাবেন ই,এছাড়া ও যিনি লা'শ দেশে আনার জন্য আবেদন করেছেন তার মোবাইল নাম্বারে বিমানবন্দর থেকে ফোন করে তারিখ এবং সময় জানিয়ে দিবে।
সেই তারিখ সময় অনুযায়ী বিমানবন্দরের ৮ নাম্বার গেইটে উপস্থিত থাকবেন।
মনে রাখবেন : লা'শ কিন্তু আসবে যিনি আবেদন করবে উনার নামেই,তাই তাকে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি সাথে আনতে হবে,একই সাথে সেই ওয়ারিশ সনদটা সেই দিন সাথে আনতে হবে,যারা ওয়ারিশ তাদের এনআইডি কার্ডের ফটোকপি ও আনতে হবে।
মনে রাখবেন লা'শ দেশে আনার আবেদন বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যে কেউই করতে পারবে,লা'শ আসবে ও তার নামে,তিনি রিসিভ করতে পারবেন,কিন্তু সরকারি ভাবে যেই টাকা দেয়া হয় সেটা পাবে কেবলমাত্র ওয়ারিশ রা,তাই ওয়ারিশ সনদ ও এনআইডি কার্ডের কপি আনতে হয়,ওয়ারিশ রা বিমানবন্দরে না আসলে ও কোন সমস্যা নেই।
এবার আসেন টাকা কত পায়: যে দিন লা'শ আসবে সেদিন লা'শ গ্রহণ করে এম্বুলেন্স রেখে বিমানবন্দরের ৮ নাম্বার গেইটের পাশে থাকা প্রবাসী কল্যাণ ডেস্কে যাবেন,যাওয়ার সময় ওয়ারিশ সনদ,তাদের এনআইডি কার্ডের কপি আর লাশের সাথে একটি ফাইল পাবেন সেটি নিয়ে ওই অফিসে যাবেন,তারা ওয়ারিশের নামে সেইদিন ৩৫ হাজার টাকার একটি চেক দিবেন,এটি দেয়া হয় মূলত এই ম'রদে'হটি বাড়ি পর্যন্ত নিয়ে দা'ফ'ন কার্য সম্পাদন করার জন্য,সোনালী ব্যংকের ওই চেকটি নিয়ে ওয়ারিশের বা যার নামে চেক দিয়েছে উনার যেই ব্যাংকে একাউন্ট আছে সেই ব্যাংকে গেলে সাথে সাথে টাকা দিয়ে দিবে।
এরপর লা'শ দাফনের ২-৩ মাসের ভিতরে বাংলাদেশ সরকার তথা ওয়েজ অর্নাস কল্যাণ বোর্ড থেকে আরো ৩ লক্ষ টাকা দেয়া হয়,এটি পাওয়ার জন্য আপনাদের কে ঢাকা আসতে হবে না,লা'শ গ্রহণের ১৫-২০ দিনের মধ্যে ওয়ারিশের কাছে ফোন যাবে এবং বলবে কিছু কাগজপত্র রেডি করে আপনার জেলা শহরে থাকা জেলা জনশক্তি প্রশিক্ষণ অফিসে গিয়ে জমা দিয়ে আসতে,আপনারা সেগুলো ওই অফিসে জমা দিবেন,কাজ শেষ, লা'শ দাফনের ৯০ দিনের মধ্যে একাউন্টে ৩ লক্ষ টাকা জমা হয়ে যাবে।
আর মৃ'ত ব্যক্তি যদি ২০২০ সালের পরে সৌদি আরবে গিয়ে থাকেন তাহলে জীবন বীমার পক্ষ থেকে আরো ১০ লক্ষ টাকা একই সময়ে জমা হবে একাউন্টে,মানে আপনি মোট ১৩ লক্ষ ৩৫ হাজার টাকা পাবেন।
আর মৃ'ত ব্যক্তি যদি ২০২০ সালের আগে সৌদি আরবে যায় তাহলে তিনি জীবন বীমার ১০ লক্ষ টাকা পাবে না,বাকি ৩ লক্ষ ৩৫ হাজার টাকা পাবেন।
মনে রাখবেন এই টাকা গুলো বাংলাদেশ সরকার দেয়,এবং যারা কর্মী ভিসায় বিদেশ যায় তাদের কে দেন।
ভিজিট ভিসা,ওমরাহ বা হজ ভিসা,টুরিষ্ট ভিসায় যাওয়া কেউ যদি মা'রা যান তারা কিন্তু এই টাকা পাবেন না।
পোস্টটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন (ধন্যবাদ)

03/10/2025

খতমে শিফা পড়ার নিয়মঃ
১। ইস্তেগ্ফার- ১১বার
২। সূরা ফাতিহা- ১০০ বার
৩। দরূদ শরীফ- ১০০ বার
৪। সূরা আলাম নাশরাহ- ৭৯ বার
৫। সূরা ইখলাছ- ১০০০ বার
৬। পুনরায় সূরা ফাতিহা- ৭বার
৭। পুনরায় দরূদ শরীফ- ১০০বার
৮। তারপর এই দোয়া (একশত বার): فَسَهِّلْ يَا اِلٰهِىْ كُلَّ
صَعْبٍ بِحُرْ مَتِ سَيِّدِ الْاَ بْرَارِ سَهِّلْ سَهِّلْ بِفَضْلِكَ يَاعَزِيْزُ‎
উচ্চারণ: ফাসাহ্হিল ইয়া ইলাহি কুল্লা ছা’বিন বিহুরমাতি সায়্যেদিল আবররি সাহ্হিল- সাহ্হিল বিফাদ্বলিকা ইয়া আযীয।
অত:পর
৯। يَا قَاضِىَ الْحَاجَاتْ ইয়া ক্বদ্বিয়াল হাযাত- ১০০বার
১০। يَا كَافِىَ الْمُهِمَّاتْ ইয়া কাফিয়াল মুহিম্মাত- ১০০বার
১১। يَا دَافِعَ الْبَلِيَّاتْ ইয়া দাফিয়াল বালিয়্যাত- ১০০বার
১২। يَا مُجِيْبَ الدَّعْوَاتْ ইয়া মুযিবাদ দা’ওয়াত- ১০০বার
১৩। يَا رَافِعَ الدَّرَجَاتْ ইয়া রাফিয়াদ্ দারযাত- ১০০বার
১৪। يَا حَلَّالَ الْمُشْكِلَاتْ ইয়া হাল্লালাল্ মুশ্কিলাত্- ১০০বার
১৫। يَا مُسَبِّبَ الْاَسْبَابْ ইয়া মুসাব্বিবাল আসবাব- ১০০বার
১৬। ياشافی الامراض ইয়া শাফিয়াল আমরাজ- ১০০বার
১৭। يَا مُفَتِّحَ الْاَبْوَابْ ইয়া মুফাত্তিহাল্ আব্ওয়াব- ১০০বার
১৮। رَبِّ اِنِّىْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ রব্বি ইন্নি মাগ্লুবুন ফানতাছির- ১০০বার
১৯। يَا غَوْثُ اَغِثْنِىْ وَاَمْدُدْنِىْ ইয়া গউছু আগিছ্নী ওয়া আম্দুদ্নীয়া- ১০০বার
২০। اِنَّالِلّٰهِ وَاِنَّااِلَيْهِ رَاجِعُوْنْ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন- ১০০বার
২১। لَااِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحَانَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنْ লা-ইলাহা ইল্লা আ আংতা সুব্হানাকা ইন্নি কুংতু মিনাজ জোয়ালিমীন- ১০০বার‎
২২। فَاسْتَجَبْنَا لَهٗ وَنَجَّيْنٰهُ مِنَ الْغَمِّ وَكَذٰ لِكَ نُنْجِى الْمُؤْمِنِيْنْ ফাসতাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গম্মি ওয়া কাজালিকা নুনজিল মু’মিনীন- ১০০বার‎
২৩। يَا اَرْ حَمَ الرَّحِمِيْنْ ইয়া আরহামার রহিমিন- ১০০বার‎
২৪। অতঃপর ১০০বার দরূদ শরীফ পাঠ করে খতম শেষ করে খালেছ দিলে মুনাজাত করবে, ইনশাআল্লাহ্, আল্লাহপাক কবুল করবেন এবং এর ফলাফল প্রত্যক্ষ হতে থাকবে।

এ ধরনের খতমগুলোর পদ্ধতি কুরআন হাদীসে সরাসরি বর্ণিত বিষয়টি এমন নয়। বরং বুযুর্গানে দীনের বাতানো আমল। আল্লাহ তাআলাকে বিভিন্নভাবে ডাকা হয়েছে এখানে। তারা হয়তো উপকার পেয়ে অন্যদেরকে বলেছেন। এভাবে পরম্পরায় চলে আসছে। আজো অনেকেই উপকৃত হচ্ছে। আবার কারো উপকার হচ্ছে না। সবকিছুই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে।

মুফতী মুহাম্মাদ আলী কাসেমী

Photos from HM ABU BAKAR 's post 28/08/2025

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
প্রতিবারের ন্যায় এবারও আমরা শীতকালীন পোষাক উন্নত মানের "কটি" নিয়ে কাজকরব ইনশাআল্লাহ।
যারা ব্যবসা করতে চান,পাইকারি নিয়ে ব্যবসা করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ।

22/11/2024

সকলেই আমন্ত্রিত ৷

Want your school to be the top-listed School/college in punjab?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Punjab