02/12/2023
স্মৃতি আমাদের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যা কখনো ভোলা সম্ভব নয়। আমাদের প্রত্যেকের জীবনে কিছু মধুর স্মৃতি রয়েছে, যা আমাদের কাছে সম্পদের মত। জীবনে কিছু স্মরণীয় স্মৃতি রয়ে যায়, যাকে আঁকড়ে মানুষ সারাজীবন বেঁচে থাকার রসদ খুঁজে পায়। সেটা শৈশবের স্মৃতি হোক অথবা প্রিয় মানুষদের কিংবা সেই চির চেনা প্রিয় ক্যাম্পাস। যদিও সেদিন এই মাঠ ছিল, ছিল না এই ভবন। সবুজে ঘেরা বৃক্ষরাজি ছিল না তেমন। কালের বিবর্তনে আজ সবুজে ঘেরা অট্টালিকা দাড়িয়ে আছে। আছে শতশত তাজা প্রাণ। প্রাণোজ্জ্বলে মুখরিত তুলশীরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন। শত স্মৃতি বিজরিত এই বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আজ দেশের স্বনামধন্য বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে। কেউ কর্মক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তে বিচরণ করছে। ছড়িয়ে দিয়েছে সুবাস। আপনার কি মনে পড়ে সেই প্রিয় ক্যাম্পাসের কথা?? মনে পড়ে প্রিয় বন্ধুদের কথা?? খেলার মাঠের কথা মনে আছে তো?? ভুলে গেছেন প্রিয় স্যারদের কথা?? কিন্তু আমি ভুলি নাই। হয়ত আপনিও ভুলতে পারবেন না। আপনার স্মৃতিগুলোকে একটু ভাগাভাগি করার ইচ্ছা হয়ত আপনার আছে। কিন্তু সুযোগ কই?? হ্যা, তেমনি একটি সুযোগের কথা বলছি ‘পূনর্মিলন’। অত্র বিদ্যালয়ের সদ্য প্রাক্তন হওয়া শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে পূনর্মিলন অনুষ্ঠান। আর এই পূনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে আপনিও পারবেন আপনার প্রিয় ক্যাম্পাসের সাথে নতুন একটা স্মৃতিকে স্থান দিতে। পারবেন স্মৃতিচারণ করতে। আপনি এই সুযোগকে হাতছাড়া করবেন?? আশাকরি নিশ্চয় নয়।। তাহলে চলুন সকলে মিলে সাহস ও সহযোগিতার হাত বাড়িয়ে দেই। একদিনের জন্য পূনরায় ফিরে আসুক হারিয়ে ফেলা বন্ধুদের সাথে মিশে থাকা স্মৃতিগুলো 🤼♂️
সকলের জন্য শুভকামনা রইল।
High School