Muslim Ummah of New Zealand

Muslim Ummah of New Zealand Muslim Ummah of New Zealand (MUNZ) What We Do?
1. Dawah to Non-Muslims
2. Islamic Education
3. Promoting Positive Parenting]
4. Promoting Halal Finance
5.

Protecting Fundamental Rights and interest of Muslim

21/07/2026
30/06/2026

নিউজিল্যান্ডে আগত নতুন মাইগ্র্যান্টদের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে...

28/06/2026

নিউজিল্যান্ডে নতুন বাংলাদেশি অভিবাসীদের জন্য সফল ‘নিউ মাইগ্র্যান্ট ইনফরমেশন ওয়ার্কশপ’ অনুষ্ঠিত

সিডনি প্রতিদিন ডেস্ক: নিউজিল্যান্ডে নতুন আগত বাংলাদেশি অভিবাসীদের সফলভাবে স্থায়ী হতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বাস্তব তথ্য প্রদান করার লক্ষ্যে Muslim Ummah of New Zealand (MUNZ)-এর উদ্যোগে অকল্যান্ডের নিউ লিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘New Migrant Information Workshop’।

গত ২৮ জুন (রবিবার) অকল্যান্ডে আয়োজিত এই কর্মশালায় বিপুল সংখ্যক নতুন বাংলাদেশি মাইগ্র্যান্ট ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালায় নিউজিল্যান্ডে বসবাস, কর্মসংস্থান, রেসিডেন্সি, সরকারি চাকরি, প্রকৌশল পেশা, কমিউনিটি সেবা এবং কনস্যুলার সহায়তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক তথ্য তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন MUNZ-এর প্রেসিডেন্ট ও সিনিয়র ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর মাসুদ আলম। তিনি নিউজিল্যান্ডে রেসিডেন্সি অর্জনের ১৮টি সম্ভাব্য পথ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নতুন অভিবাসীদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আইনগত বিষয়গুলো সহজভাবে তুলে ধরেন।

এছাড়াও বিভিন্ন বিষয়ে তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন MUNZ-এর সেক্রেটারি ও নিউজিল্যান্ড কারেকশনস অফিসার আব্দুস সালাম। তিনি সরকারি চাকরির সুযোগ ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। MUNZ-এর স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য প্রকৌশলী কামরুল হাসান নিউজিল্যান্ডে ইঞ্জিনিয়ারিং পেশায় ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন।

MUNZ-এর উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মিলন ভূঁইয়া নতুন অভিবাসীদের নিউজিল্যান্ডের মূলধারার সমাজের সঙ্গে সফলভাবে সম্পৃক্ত হওয়ার (Integration to New Zealand) বিভিন্ন কৌশল নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া ড. আকবর হোসেন এবং এইচআর বিশেষজ্ঞ আসিফ চাকরি অনুসন্ধান, পেশাদার সিভি প্রস্তুতকরণ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে BANZI-এর প্রেসিডেন্ট মেহেদী হাসান শিশির বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন সহায়তামূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

ওয়ার্কশপের শেষ পর্বে অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত বিশেষজ্ঞ প্যানেল প্রশ্নোত্তর পর্ব। এতে অংশগ্রহণ কারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. আতাউর রহমান, ড. আকবর হোসেন এবং সাইয়েদ আমজাদ হোসাইন আরিফ।

অনুষ্ঠান শেষে MUNZ-এর পক্ষ থেকে সকল বক্তা, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও নতুন বাংলাদেশি অভিবাসীদের নিউজিল্যান্ডে সফলভাবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করার লক্ষ্যে এ ধরনের আরও তথ্যবহুল ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

06/12/2025

Study Quran with MUNZ- Every Sunday after Fajr prayer!

20/10/2025

নিউজিল্যান্ডের সর্ববৃহৎ মুসলিম কমিউনিটি-ভিত্তিক সংগঠন, মুসলিম উম্মাহ অফ নিউজিল্যান্ড (এমইউএনজেড) গতকার রবিবার (....

20/10/2025
আসসালামু আলাইকুম,বাংলাদেশী স্টুডেন্টদের মিলনমেলায় উপস্থিত সবাইকে ধন্যবাদ। আমরা আশা করছি, আপনাদের সকলের ভালোবাসা পাবো। আ...
19/10/2025

আসসালামু আলাইকুম,

বাংলাদেশী স্টুডেন্টদের মিলনমেলায় উপস্থিত সবাইকে ধন্যবাদ। আমরা আশা করছি, আপনাদের সকলের ভালোবাসা পাবো। আপনাদের সুখে-দুঃখে আমরা আপনাদের বড় ভাইয়ের মতো পাশে থাকবো।

আশা করছি, আজকের প্রোগ্রামটি, বিশেষ করে আমাদের বাংলাদেশী কমিউনিটির শিক্ষকদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, আপনাদের নিউজিল্যান্ডের ছাত্রজীবনকে আরও গতিশীল ও স্মার্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

বিশেষ ধন্যবাদ মুনজের সুপ্রিম অ্যাডভাইজর ডক্টর আতাউর ভাই, ইন্টেলেকচুয়াল এবং পলিসি অ্যাডভাইজর ডক্টর মাহমুদ মুমিন ভাই, অ্যাডভাইজর প্রফেসর ডক্টর নুরুল ইসলাম সরকার ভাই, ডক্টর নাহিদ ভাই, ডক্টর আকবর ভাই, বাঞ্জির সম্মানিত সেক্রেটারি সোহেল ভাই এবং দূর-দূরান্ত থেকে আগত সকল ভাই-বোনদের।

প্রোগ্রামটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য মুনজের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শরীফ ভাইকে স্পেশাল ধন্যবাদ।

আজকের প্রোগ্রামকেন্দ্রিক কারো ফিডব্যাক থাকলে, মুনজের সম্মানিত ফিনান্স ও ছাত্রকল্যাণ কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার কামরুল ভাই (+64 20 4067 5893) অথবা মুনজের সম্মানিত সমাজকল্যাণ কো-অর্ডিনেটর সৈয়দ আমজাদ হোসাইন আরিফ (021 029 71374) ভাইয়ের সাথে যোগাযোগ করুন।

📢 Join Our Facebook Live Session!🗓 Date: Saturday, 18 October 2025🎙 Host: Mahfuzur Rahman – Well-known Bangladeshi JP an...
16/10/2025

📢 Join Our Facebook Live Session!

🗓 Date: Saturday, 18 October 2025
🎙 Host: Mahfuzur Rahman – Well-known Bangladeshi JP and social media personality from Christchurch
📍 Topic: “Know MUNZ – How MUNZ Can Help Bangladeshi Migrants Living in New Zealand”

Assalamu Alaikum everyone! 🌿
We’re excited to invite you to an exclusive FB Live session where we’ll introduce MUNZ (Muslim Union of New Zealand) and share how it supports Bangladeshi migrants across the country — from community guidance to practical assistance and empowerment.

👉 Don’t miss out!
Tune in, ask questions live, and learn how MUNZ is making a difference in the lives of our Bangladeshi community in New Zealand.

📍 Join us live on this page – Saturday evening!
Event Link: https://www.facebook.com/events/1934096917153266/

Address

Auckland, New Zealand �
Auckland
1041

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Ummah of New Zealand posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Muslim Ummah of New Zealand:

Shortcuts

Featured

Share

Category