19/10/2020
১৫ বছর. আগে পিসি কলেজের সরস্বতী পূজায় আমার সম্পদনায় প্রকাশিত #প্রজ্ঞা বার্ষিক পত্রিকায় লেখা আমার একটা কবিতা .....একটু স্মৃতিচারণ মাত্র.......
ভুলতে দেয়. না........................
এক বুক কষ্ট নিয়ে
জল- জোসনার সাথে মিতালি করতে
গিয়েছিলাম সাগরের কাছে,
আর চেয়েছিলেন তোমাকে ভুলে যেতে.
কিন্তু তা আর হলো না -
সারাদিন সাগর দেখেছি আর মনকে উদার করেছি
যখন দুপুর গরিয়ে বিকেল হলো
তার একটু পরে সন্ধ্যা হলো,
আমি বালুময় পথ হেটে যাচ্ছি আর কি যেন ভাবছি
কেন যেন হঠাৎ
একরাশ ঢেউ এলো সাগরের কোল গেসে
আর আমি চমকে উঠলাম
না.....না......না
হে ঈশ্বর, তুমি কি করে জান
আমার প্রেয়সীর নাম
প্রকৃতির এলোমেলো ঢেউ এ ভেসে আসা
শ্বেতশঙ্খ দিয়ে লিখে দিলে তার নাম ....