20/03/2026
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আল্লাহ তা'য়ালা আমাদের ও আপনাদের আমলগুলো কবুল করুন।
প্রিয় দেশ ও প্রবাসী সকালের প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।
মালেশিয়ান ভাষা শিখুন খুব সহজেই। ভয়কে দূর করে আপনিও হয়ে উঠুন মালায় ভাষায় পারদর্শী।
Founder - Rakibul Hasan
20/03/2026
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আল্লাহ তা'য়ালা আমাদের ও আপনাদের আমলগুলো কবুল করুন।
প্রিয় দেশ ও প্রবাসী সকালের প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।
সহজে বাংলা ভাষা থেকে মালায় ভাষা শিখুন।
মালয় ভাষায় “আগে” এবং “পরে” বোঝাতে কয়েকটি সাধারণ শব্দ ব্যবহার হয়। নিচে সহজভাবে দেওয়া হলো:
১️. আগে (Before / Earlier)
Dulu – আগে / পূর্বে
বাংলা উচ্চারণ: ডুলু
উদাহরণ:
Dulu saya kerja di restoran.
আগে আমি রেস্টুরেন্টে কাজ করতাম।
Sebelum – আগে / এর আগে
উচ্চারণ: সেবলুম
উদাহরণ:
Basuh tangan sebelum makan.
খাওয়ার আগে হাত ধোও।
Tadi – একটু আগে / কিছুক্ষণ আগে
উচ্চারণ: তাডি
উদাহরণ:
Saya jumpa dia tadi.
আমি একটু আগে তার সাথে দেখা করেছি।
২️. পরে (After / Later)
Selepas – পরে / এর পরে
উচ্চারণ: সেলেপাস
উদাহরণ:
Selepas kerja saya balik rumah.
কাজের পরে আমি বাসায় যাই।
Lepas – পরে (কথ্য ভাষা)
উচ্চারণ: লেপাস
উদাহরণ:
Lepas makan kita pergi.
খাওয়ার পরে আমরা যাবো।
Kemudian – তারপর / পরে
উচ্চারণ: কেমুদিয়ান
উদাহরণ:
Dia fikir dulu, kemudian jawab.
সে আগে চিন্তা করলো, তারপর উত্তর দিল।
✅ ছোট করে মনে রাখার উপায়
বাংলা মালয় উচ্চারণ
আগে Dulu / Sebelum ডুলু / সেবলুম
একটু আগে Tadi তাদি
পরে Selepas / Lepas সেলেপাস / লেপাস
তারপর Kemudian
08/03/2026
মালায় ভাষায় রোগের নাম
জ্বর_ দেমাম
ঠান্ডা_ ছেলছেমা
চুলকানি_গাতাল
কাশি_বাতুক
ডাইরিয়া_ চিরিত বিরিত
এলার্জি_ আলাহান
মাথাঘোরা_ পেনিং
ওষুধ_ উবাত
অসুস্থ_ ছাকিত
06/03/2026
ছবিতে যে সবজিগুলো আছে, সেগুলোর মালায় নাম + বাংলা উচ্চারণ + বাংলা অর্থ নিচে দেওয়া হলো -
Sawi Hijau / Sawi Bunga সাউই হিজাউ / সাউই বুংগা সরিষা শাক / সবুজ শাক
Sawi Putih সাউই পুতিহ সাদা সরিষা শাক / চাইনিজ বাঁধাকপি
Pak Choy( পাক চয়) -বক চয় শাক
Kailan (কাই-লান )-চাইনিজ ব্রকলি
Kubis (কুবিস )-বাঁধাকপি
Kubis Ungu / Merah (কুবিস উঙ্গু / মেরাহ) -লাল বাঁধাকপি
Bunga Kubis( বুংগা) -কুবিস ফুলকপি
Kubis Cina / Wong Pek (কুবিস চীনা / ওয়ং পেক )-চাইনিজ বাঁধাকপি
📌 কিছু গুরুত্বপূর্ণ শব্দ:
Kubis = বাঁধাকপি
Bunga = ফুল
Hijau = সবুজ
Putih = সাদা
Merah = লাল
Ungu = বেগুনি
06/03/2026
28/02/2026
📌 Keluar (মালায় ভাষা)
উচ্চারণ: কেলুয়ার
মূল অর্থ: বাইরে যাওয়া, বের হওয়া, প্রকাশ পাওয়া, বের করে দেওয়া
📖 শব্দটির গভীর অর্থ
Keluar শুধু “বের হওয়া” না —
এটা ব্যবহার হয় যখন কেউ কোনো জায়গা থেকে বাইরে যায়,
কোনো কিছু ভিতর থেকে বের হয়,
বা কোনো কথা / সিদ্ধান্ত প্রকাশ পায়।
🔹ব্যবহার অনুযায়ী অর্থ
১️. বাইরে যাওয়া
Saya keluar sekarang.(ছায়া কেলুয়ার ছেকারাং)
👉 আমি এখন বাইরে যাচ্ছি।
২️. কোনো জায়গা থেকে বের হওয়া
Dia keluar dari bilik.( ডিয়া কেলুয়ার ডারি বিলিক)
👉 সে রুম থেকে বের হলো।
৩️. কিছু বের করে দেওয়া
Keluarkan telefon awak.(কেলুয়ারকান তেলেফোন আওয়াক)
👉 আপনার ফোনটা বের করুন।
৪. প্রকাশ পাওয়া / বের হওয়া
Air mata keluar dari matanya.(আইর মাতা কেলুয়ার ডারি মাতানায়া)
👉 তার চোখ থেকে পানি বের হলো।
✨ Related Words (সম্পর্কিত শব্দ)
Masuk (মাছুক)= ভিতরে যাওয়া (বিপরীত শব্দ)
Keluar masuk (কেলুয়ার মাছুক)= আসা-যাওয়া
Keluaran(কেলুয়াকান) = উৎপাদন / আউটপুট
আপনি যেহেতু কথোপকথনে মালায় ভাষা শিখতে চান, চলুন একটা ছোট ডায়লগ করি 👇
👤 A: Awak nak pergi mana?
👤 B: Saya nak keluar beli makan.
👉 এখন আপনি মালায় ভাষায় বলুন:
“আমি একটু বাইরে যাচ্ছি, পরে আসবো।” 😊
20/02/2026
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এ দেশের অকুতোভয় সন্তানেরা অকাতরে রক্ত ঝরায়। ঘাতকের প্রাণঘাতী বুলেটের সামনে বিলিয়ে দেয় নিজেদের তরতাজা জীবন। তাই তো বেদনার সুরে কবি আল মাহমুদ লিখেছিলেন, 'ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত; বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত।'
শহীদদের এই অমর আত্মত্যাগেই আমরা অর্জন করি আমাদের প্রাণপ্রিয় বাংলা ভাষা। জননীর মুখে যে ভাষার মধুর বুলি শুনে নিদ্রা যায় নবজাতক শিশু, ঠিক সে ভাষাতেই আমাদের জবানে প্রতিধ্বনিত হয় বিদ্রোহ ও প্রতিবাদের শব্দমালা।
অমর একুশে ফেব্রুয়ারিতে রফিক, সালাম, বরকত, জব্বারসহ সকল ভাষাশহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
(এডমিন)
18/02/2026
নতুন চাঁদের রোশনিতে শুরু হলো মুমিন-জীবনের বহু আকাঙ্ক্ষিত মাস, পবিত্র মাহে রমাদান। আহলান, সাহলান শাহরু রমাদান।
আসুন, এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের জন্য ব্যয় করি। তাকওয়া ও কুরআনের আলোয় হৃদয়কে আলোকিত করি।
মহান আল্লাহ আমাদের সবাইকে রমাদানের গুরুত্ব অনুধাবন করে একটি সার্থক রমাদান কাটাবার তওফীক দান করুন।
Ramadan Mubarak from the Easily Bangla to Malay family 🌙