06/05/2026
Hidyaa
IT Services & IT Consulting
06/05/2026
25/04/2026
কর্ণফুলী উপজেলা নয়,
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত চাই।
কর্ণফুলী আজ আর শুধুই একটি গ্রামীণ উপজেলা নয়। শিল্প, বন্দর, নগরায়ন—সব দিক থেকেই এটি চট্টগ্রাম শহরের সাথে সরাসরি যুক্ত। অথচ এখনো এটি উপজেলা কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ।
আমাদের দাবি স্পষ্ট—
👉 কর্ণফুলীকে দ্রুত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে।
কারণ:
* নাগরিক সেবা (রাস্তা, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা) উন্নত হবে
* পরিকল্পিত নগরায়ন সম্ভব হবে
* শিল্প ও অর্থনীতির আরও বিকাশ ঘটবে
* জনগণ পাবে আধুনিক শহুরে সুবিধা
সময় এসেছে প্রশাসনিক বাস্তবতা মেনে নেওয়ার।
কর্ণফুলী উপজেলা নয়—এটি চট্টগ্রাম শহরের অংশ হওয়া উচিত।
ভবিষ্যতে প্রজন্ম হয়তো গালি দিবে, AI যুগে কিভাবে ইন্টার পাশ PM করলাম।
09/04/2026
প্রজন্মের দোহাই
প্রজন্ম প্রজন্ম বলে আর দোহাই দিও না,
এই প্রজন্মকে এত সহজে মাপতে যেও না।
এ প্রজন্ম টিকটক করে—হ্যাঁ,
কিন্তু অন্যায়ের সামনে চুপ থাকে না।
হাসতে হাসতে স্ট্যাটাস দেয়,
আবার রাজপথেও আগুন হয়ে জ্বলে ওঠে।
এ প্রজন্ম বেয়াদব—হ্যাঁ,
কারণ অন্যায়ের সামনে মাথা নোয়ানো
ভদ্রতার নাম হতে পারে না।
সত্য কথা মুখের ওপর বলে দেওয়া
তোমাদের চোখে বেয়াদবি,
আমাদের চোখে সেটাই সাহস।
এ প্রজন্ম নির্লজ্জ—হ্যাঁ,
কারণ অধিকার চাইতে লজ্জা কিসের?
মিথ্যার মুখোশ খুলে দিতে
লজ্জা পেলে বিপ্লব হয় না।
এ প্রজন্ম ফেসবুকার—হ্যাঁ,
কারণ কলম আটকে দিলে
আমরা কীবোর্ডে ঝড় তুলি।
কণ্ঠ রোধ করলে
আমরা পোস্টে পোস্টে প্রতিবাদ লিখি।
কিন্তু শুনে রাখো—
এই প্রজন্ম চাটুকার না,
এই প্রজন্ম বিক্রি হয়ে যায় না,
এই প্রজন্ম অন্যায়ের পায়ের কাছে
বিবেক বন্ধক রাখে না।
তোমরা যাদের অবহেলা করো,
তারাই একদিন ইতিহাস লেখে।
কারণ এই প্রজন্ম
ভয় পেতে শেখেনি—
লড়তে শিখেছে।
মাথা নত করতে শেখেনি—
অধিকার ছিনিয়ে নিতে শিখেছে।
এই প্রজন্মই একদিন
সব অন্যায়ের দেয়ালে লিখে দেবে—
সময় বদলেছে,
এবার মানুষের পালা।
কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।
আসিফ ষাঁড় ষাঁড় ষাঁড় এই স্টাইলে মাইর দেওয়া অপেক্ষা।
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Jalan Cheras
Kuala Lumpur
55100