18/09/2015
মালয়েশিয়ায় পড়তে যাবার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি:
ভাষাঃ ইন্টারনেট কিংবা বই থেকে মালয় ভাষা সম্পর্কে ধারণা নিতে পারেন, মালয়েশিয়াতে থাকার সময় পার্টটাইম জব কিংবা চলাচল করতে সাহায্য হবে অনেক।
সংস্কৃতিঃ এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংস্কৃতির শিক্ষার্থীরা পড়াশুনা করতে আসে। ভিন্ন সংস্কৃতিতে মানিয়ে চলার মানসিকতা থাকা জরুরি।
বন্ধুত্বঃ এখানে পড়ার সময় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে আপনার বন্ধুত্ব হবে। ভালো মন্দ বিবেচনা করে বন্ধুত্ব করা প্রয়োজনীয়।
শিক্ষাপ্রতিষ্ঠানঃ আপনি যে প্রতিষ্ঠানে পড়াশুনা করতে যাচ্ছেন, তার সম্পর্কে খোঁজ নিন প্রথমে। এখন গুগল এর যুগ, আপনি চাইলেই সব কিছু এক ক্লিক এই জানতে পারছেন।
পার্টটাইম জবঃ পার্টটাইম জবের মাধ্যমে আপনি আপনার থাকা খাওয়া এবং পকেটমানি খুব ভালো ভাবেই চালাতে পারবেন, কিন্তু Top Ranking University - তে টিউশন ফিস শুধু পার্টটাইম জবের মাধ্যমে পরিশোধ করা সম্ভব নয়।
খরচঃ ১২০০০ থেকে ১৫০০০ টাকার ভেতর একজন স্টুডেন্টের মাসিক থাকা খাওয়ার খরচ হয়ে যায়। এর বাইরে অন্য খরচ স্টুডেন্ট এর লাইফস্টাইলের ওপর নির্ভর করবে।
মোবাইলঃ মালয়েশিয়াতে বাংলাদেশের মতো রাস্তাঘাটে রিচারজের দোকান নাই। তাই মোবাইলের ব্যালেন্স খরচ এর সময় কিছুটা সতর্ক হয়ে করা ভালো। মোবাইলের বিল অনেক কম।
অপরিচিত মানুষঃ এখানে অপরিচিত অথবা নতুন পরিচিতদের সাথে সাবধানে মেলামেশা করবেন। এটা শুধু মালয়েশিয়ার জন্য নয়, পৃথিবীর সব রাষ্ট্রের জন্যই প্রযোজ্য। মালয়েশিয়াতে বিপদে পড়লে ৯৯৯ পুলিশের হেল্পলাইন এ কল দিয়ে সাহায্য চেতে পারবেন।
যাতায়াতঃ ট্রেন অথবা বাস স্টেশনের কাছাকাছি থাকার চেষ্টা করবেন, ট্যাক্সি কিছুটা ব্যায়বহুল।
চাকরির সুযোগঃ এখানকার বড় বড় কোম্পানি গুলোতে চেনাজানা বাড়ানোর চেষ্টা করুন। অনেকেই স্বপ্ন দেখে বিদেশে পড়াশুনা করার, সবাই পারেনা, কিন্তু আপনি পেরেছেন। এই সুযোগ টা কাজে লাগাবার চেষ্টা করুন।
দৃষ্টিভঙ্গিঃ বাংলাদেশে আপনি এক ধরনের পরিবেশে ছিলেন, ওখানে আরেক রকম পরিবেশ। সবকিছু মেনে নিয়ে আপনাকে সামনে এগোতে হবে। দৃষ্টিভঙ্গি বদলান, সঙ্কীর্ণ মন মানসিকতা নিয়ে বিদেশে পড়াশুনা করতে গেলেও খুব বেশি উন্নতি হবেনা আপনার। পজিটিভ দৃষ্টিভঙ্গি খুব জরুরি...