Learning Arabic and Quran

Learning Arabic and Quran

Share

আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন অধ্যয়ন।

11/05/2020

Assalamu alaikum Rehnuma apa, how are you all? How's your Ramadan going? Naheen just finished his first year final exam. University is closed now until September. As he is free now, would it be possible to join a group to read Quran with Hafiz bhai? From late afternoon to late night is the best time for him. I heard Dipon is reading 3 days a week. If possible, then please let me know and let Hafiz bhai know to add Naheen with Dipon.

Jazakallahu khairan
Tanzeen

ক্যালগেরিতে থাকাকালীন সময়ে যাদেরকে নিয়ে আমার আরবী পড়ানোর যাত্রা শুরু হয়, নাহিন তাদের অন্যতম।
প্রতিটি ঘরে ঘরে নাহিনের বাবা মায়ের মতন মানুষের সমাগমে ভরে যাক।
হাফিজ
কুয়ালালামপুর।

10/05/2020

আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি অনেকদিন যাবতই অনলাইনে মানুষকে কোরআন পড়াচ্ছি।
ভাবছি, কোরআনের মাধ্যমে সম্পর্কের শুরু, কিন্তু পড়া শেষ হতে না হতেই কুরআনের বন্ধুরা আস্তে আস্তে আবার হারিয়ে যায়।
এইপর্যায়ে তাই সবাইকে ধরে রাখার জন্য, খুবই ছোট্ট পরিসরে একসাথে কোরআন পড়ার গ্রুপ,
শুধুমাত্র তাদের জন্য, যারা একসাথে আমরা কোরান পড়ছি।
হয়তো আলিফ বা তা সা শিখছি।
অথবা বানান করে পড়ছি।
কিংবা তাজবীদ শিখছি।
অথবা কোরাণিক এরাবিক শিখছি।
এপর্যায়ে আমি আর একা নই, আমার সাথে আরও কিছু ভাই-বোনেরা যুক্ত হয়েছেন,
তারাও বিশ্বাস করেন,
خيركم من تعلم القران وعلمه
তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন পড়ে এবং পড়ায়।
আমাদেরকে যেকোনো সময় নক করুন, আমরা অনলাইনে আপনার দুয়ারে হাজির হব ইনশাআল্লাহ,
কুরআনের পয়গাম নিয়ে।

03/04/2020

আল্লাহর অসীম মেহেরবানীতে যদি আমরা এবার বেঁচে যাই, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন, সেই সময়টা কল্পনা করুন। ব্যাপারটা আমি এভাবে বুঝাতে চাচ্ছি, করোনা উত্তর পৃথিবীতে আপনি কি করতে চান? সবাই একটি একটি বাক্য লিখবেন।যেমন,

"আমি করোনা উত্তর পৃথিবীতে হাফেজে কোরআন হিসেবে বিচরণ করতে চাই।"

মানুষের একসাথে মাছ ধরার বন্ধু থাকে, মর্নিং ওয়াকের সাথি থাকে, গাজা খাওয়ার পার্টনার থাকে, কার্ড খেলার সঙ্গী থাকে, বই পড়ার সহপাঠী থাকে।

সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আমার পরিচিতদের ভিতরে যারা পবিত্র কোরআন হিফস নিয়ে কাজ করছেন বা করতে চাচ্ছেন, মানে - পরিণত বয়সে ব্যক্তিগত জীবনে হাফেজ হতে চাচ্ছেন। তাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে চাই যেন, আমরা একে অপরকে হিফস এর ব্যাপারে সহযোগিতা করতে পারি, অভিজ্ঞতা শেয়ার করতে পারি, মুখস্তকরনের ছোটখাট টিপস দিতে পারি, সর্বোপরি আমাদের বন্ধুত্বের ভিত্তিই হবে হিফস কে কেন্দ্র করে।
মিনিমাম টার্গেট এক পারা, ম্যাক্সিমাম টার্গেট সম্পূর্ণ কোরআন ভাইয়েরা এগিয়ে আসুন।

Photos 08/06/2016
Want your school to be the top-listed School/college in Kuala Lumpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Kuala Lumpur
51300