30/01/2024
এশিয়ার সেরা ১৯৯ তম তালিকায় থাকা মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটি হতে পারে আপনার জন্য ”বাজেট-ফ্রেন্ডলি” শ্রেষ্ঠ ইউনিভার্সিটি।
এই ইনিভার্সিটিতে এসে জার্মানিতে শিফট হওয়া চলে।
আপনার এডমিশান ও সফল প্লেসমেন্টের জন্য সর্বাত্মক সহযোগিতা পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
আমাদের মাধ্যমে আপনি এই ভার্সিটির যেকোন প্রোগ্রামে এডমিশান নিতে পারবেন।
29/01/2024
Academic IELTS Preparation
আমি এমন অনেকেই দেখেছি যাদের জিপিএ অনেক ভালো কিন্তু তারা আইইএলটিএস দিতে রাজি নয়। কেন তারা আইইএলটিএসকে এত ভয় পায় জানা নেই। তাই তারা এমন দেশ খুঁজে যেখানে আইইএলটিএস লাগে না। তবে আমার মতে আইইএলটিএস আহামরি কোন বিষয় নয়। মোটামুটি একটা ভালো আইইএলটিএস স্কোর আপনাকে যেমন ভালো ভার্সিটিতে এডমিশন পেতে সাহায্য করবে, তেমনি স্কলারশিপ, ভিসা পেতেও সাহায্য করবে। তাই যাদের স্বপ্ন বিদেশে উচ্চ শিক্ষা, তাদেরকে বলবো আইইএলটিএস দেবার জন্য।
29/01/2024
শুধু শুধু নিজেকে অনেক কিছু মনে করে কোন লাভ হয় না জীবনে। সব এবং সবাই আমরা অস্থায়ী। আপনি আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে চিন্তা করতে পারলে বুঝবেন।এই যে আমরা সময়ে অসময়ে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য কিংবা মুলা ধরিয়ে দেবার যে পায়তারা করছি তা কিন্তু আপনার বিপরীতে অবস্থান করা ব্যক্তিটি ঠিকই বুঝতে পারছে কিন্তু কোন অদৃশ্য কারণে তা আপনার বোধদয় হচ্ছে না। বৃত্তের বাইরে এসে নিজের প্রকৃত চেহারা বা শক্তি নিজের কাছে প্রকাশ পায় বৃত্তের ভেতর থেকে যা কখনোই বুঝা যায় না।
এই ধরণীর সকল প্রাণীর মংগল হোক,
আল্লাহ আমাদের সহায় হোক।
29/01/2024
মালয়েশিয়ার ইউনিভারসিটি ও কলেজ গুলোতে সহজ এডমিশন এর পাশাপাশি থাকছে খুব কম টিউশন ফি দিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ। এখান উচ্চশিক্ষা গ্রহনের জন্য কোন এডমিশন টেস্ট লাগে না এবং সকল প্রকার স্টাডি গ্যাপ গ্রহণ করে। তাই আর নয় এডমিশান টেস্ট নিয়ে অযথা ভাবনা!
এডমিশান টেস্ট ছাড়াই বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে এডমিশান নিন আজই।
বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নিচে দেয়া লিংকে Onyx-Educare
28/01/2024
মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা পেতে কোন ব্যাংক স্টেটমেন্ট, ব্লক মানি, সলভেন্সি ইত্যাদি কিছুরই প্রয়োজন হয় না।
এতো সহজ ভিসা প্রক্রিয়া পৃথিবীর অন্য কোন দেশে বিরল।
মালয়েশিয়া সকল প্রকার স্টাডি গ্যাপ গ্রহণ করে ইউনিভার্সিটি ও কলেজ ভেদে এবং খুব কম টিউশন ফি দিয়ে পড়াশোনার সুযোগ ত থাকছেই।পড়াশোনা কমপ্লিট করা পর ইউরোপ , আমেরিকা, অস্ট্রেলিয়া মহাদেশে যাওয়ার সুর্বণ সুযোগ।
তাহলে আর দেরি কেন?
আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
আমাদের সফল গল্পগুলোর একজন হয়ে যান আপনিও 🫵
27/01/2024
আসসালামু আলাইকুম সবাইকে।সবার প্রতি সম্মান রেখে আজ কিছু কথা বলব। আমি এক এজেন্সি এর মাধ্যেম এ ২০২৩ সালে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় আসি।আলহামদুল্লিল্লাহ সব মিলিয়ে এখন ভাল আছি।আমি এজেন্সির মাধ্যমে এসে এখানে কিছু সমস্যা ফেইস করি কিন্থ এজেন্সি কোনোরুপ হেল্প করে নি আমাদের। (যদিও পাসপোর্ট নেয়ার আগে বলছে মালয়েশিয়ায় চাকরি পেতে হেল্প করবে)।এ থেকে আমরা ৫ জন মিলে এই Onyx-Educare নামের পেইজ ক্রিয়েট করি।যেন আমার কোনো বাংলাদেশী ভাই এমন প্রবলেম গুলা আর ফেইস না করে।অলরেডি আমরা ২ টা পাসপোর্ট এর কাজ সফল ভাবে করেছি। ওনারা বাংলাদেশে আছে।কলেজ ডেইট দিলে এয়ার টিকেট কাটব।যারা এসএসসি, এইচএসসি কিংবা অর্নাস করেছেন এবং মালয়েশিয়ায় আসতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
সব শেষে সবার জন্য দোয়া ও ভালবাসা রইল।আল্লাহ্ সবার মংগল করুক
27/01/2024
পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অধিক সাশ্রয়ী খরচে পড়াশোনা করুন QS World Ranking-এর শীর্ষে থাকা মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে।
পৃথিবীর সবচাইতে সহজ এই এডমিশন ও ভিসা প্রসেসিং এর জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন নিচের দেয়া লিংকে। 011-3918 8027
27/01/2024
এসএসসি, এইচএসসি, ব্যাচেলর, মাস্টার্স এর পর
আপনি ও উচ্চশিক্ষা নিতে পারেন মালয়েশিয়ার সনামধন্য ইউনিভার্সিটিত্র।মালয়েশিয়া পড়ার জন্য স্টাডিগ্যাপ কোন প্রবলেম হয় না। সকল ধরনের স্টাডি গ্যাপ গ্রহন করে,এখানে টিউশন ফি খুব কম অন্যান্য দেশের তুলনায়। মালয়েশিয়ায় পড়তে আপনার আয়েলস এর প্রয়োজন হয় না এবং এখানে আপনি জব করতে পারবেন।
মালয়েশিয়ায় এডমিশন সংক্রান্ত সকল বিষয়ে সহযোগীতা পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ঃ- 011-3918 8027
26/01/2024
মালয়েশিয়া থেকে সম্পন্ন করুন আপনার মাস্টার্স এবং এখানেই খুঁজে নিন আপনার ড্রিম জব🤩
মাস্টার অব এডুকেশান সম্পন্ন করা, বিশেষত একাডেমিক পারসনদের জন্য একটি যুগোপযোগী সাজেক্ট। এই সাবজেক্টে পড়াশোনার পর মালয়েশিয়ায় বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে লেকচারার কিংবা একাডেমিক স্টাফ হিসেবে রয়েছে জবের সুযোগ।
এছাড়াও একাডেমিক কিংবা ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে গড়তে পারেন আপনার কর্মজীবন।
এডমিশান সংক্রান্ত সার্বিক সহযোগিতা পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
26/01/2024
সদ্য এইচএসসি শেষ হলো।
রেজাল্ট আসার আগ থেকেই এডমিশান কোচিং, গাইড, শীট, এক্সাম ইত্যাদি একটা টর্চারের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যাবে।
অথচ এই সময়টাতে আর্থিকভাবে স্বচ্ছল কোন শিক্ষার্থী যদি IELTS এর প্রিপারেশান নিয়ে রেজাল্ট আসার সাথে সাথেই যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করে তবে বাংলাদেশে থাকা তার অন্যান্য সহপাঠিদের থেকে কমপক্ষে ৬ মাস আগে অনার্স শেষ করবে। এটি আমার অভিজ্ঞতা ও যথার্থ পর্যবেক্ষণের ফলাফল।
বিলিভ মি,
বিদেশে উচ্চশিক্ষায় সত্যিকারার্থেই এমন একটি প্র্যাক্টিক্যাল নির্ভর জীবন ও কর্মমুখী পাঠদানের সাথে অভ্যস্ত হবে যেটা বাংলাদেশে সম্ভব নয়। সম্ভব নয় মানে সম্ভব নয়। তাছাড়া সামনে নির্বাচন-পরবর্তী পরিবেশ আরো নাজুক হবে। লিখে রাখতে পারো।
এখানকার শিক্ষার যে মান, পাঠদানে শিক্ষকদের নান্দনিক উপস্থাপনা, সহপাঠিদের সাপোর্ট, বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব, সমৃদ্ধ ক্যাম্পাস, ওয়ার্ল্ড-ওয়াইড ব্রড নেটওয়ার্কিং ইত্যাদির কোন ছিটেফোঁটাও পাবে না বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে। আর নীতি-নৈতিকতা? সে তো অনেক দূরের বিষয়!
এইচএসসির ফরম পূরণে কতো টাকা অনৈতিকভাবে বেশি নিয়েছে শিক্ষকরা সে হিসেবটা একবার মিলিয়ে দেখলেই বুঝবে নৈতিকতার ঠিকাদারদের অবস্থা। এরকম হাজারটি জায়গায় রক্তচোষা প্রাণিরা তোমাকে শোষণ করেছে যা হয়ত কখনো বলতে পারোনি। সামনে আরো কতো জায়গায় তুমি এর নির্মম শিকার হতে চলেছে সেটিও অজানা।
২০১৮ ব্যাচের এইচএসসি শিক্ষার্থী আমি। যেই ব্যাচটাকে গত দুই দশকের 'অভিশপ্ত ব্যাচ' বলে তোমরা আখ্যায়িত করো। অথচ এই ব্যাচ থেকেই উঠে আসা এক শিক্ষার্থী আমি এখন বিদেশে কর্মজীবনে তুমুল ব্যস্ত সময় পাড় করছি।
শুধু কর্মজীবন নয়, হয়েছি পুরোদমে একজন সাংসারিকও। পরিবার ও কাছের মানুষজনের পাশে দাঁড়াতে পারছি। পারিপার্শ্বিক সমাজের কোন সমস্যায় সমাধানের একটি ক্ষুদ্র অ্যাসেটরুপে নিজেকে দেখতে পারার সাহস রাখতে পারছি। একটি সার্থক জীবনের জন্য এরচেয়ে বেশি আর কী চাওয়া থাকে বলো?
বাংলাদেশে থাকলে সেখানকার পরিবেশ একজন শিক্ষার্থীকে এতোটুকু ব্যস্ত হবার সুযোগ দিতো না। কারণ আমাদের পরিবেশের এমনসব সীমাবদ্ধতা বা সিস্টেমেটিক জটিলতা আছে যা কাটিয়ে উঠে কিংবা মানিয়ে চলে যতোটুকু সামনে বাড়বে তা নিতান্তই অল্প। তাছাড়া ওই পরিবেশটা বড্ড বিষাক্ত। ওখানকার চারদিকে প্রচুর মানুষ শুধু পেছনে টেনে ধরার।
অথচ ঠিক একই শ্রম, মেধা ও সময় যদি তুমি একটি অনুকূল পরিবেশে দাও তবে তোমার সেই শ্রম, মেধা ও সময়কে এপ্রিশিয়েট করা হবে যারফলে পদে পদে তুমি উদ্দীপ্ত হবে এবং এগিয়ে যাবে বহুদূর।
ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। মনে রাখবে আগামীর সময়টা শুধুই তোমার। প্রচুর রেসপন্সিবিলিটি নিয়ে একজন যোদ্ধার ভূমিকায় তোমাকে সামনে বাড়তে হবে। আর সেটির জন্য প্রয়োজনীয় রসদ যুগাতে সঠিক পথটি নিয়ে ভাবো।
লেখক-
শিক্ষার্থী, ইউনিভার্সিটি পূত্রা মালয়েশিয়া
ফাউন্ডার, টিএসডি এডুকেশন এন্ড ক্যারিয়ার কনসালটেশন এসডিএনবিএইচডি