20/01/2024
◙ নতুন আর্টিকেল ◙
“মরুর বুকে এক স্বর্ণখনি – মালির গল্প” @ https://lostislamichistorybangla.wordpress.com/2016/07/21/মরুভূমিতে-স্বর্ণখনি-মালি/
মালি বর্তমানে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশগুলোর একটি হিসেবে পরিচিত। মানুষের গড় আয়ু এবং স্বাক্ষরতার হার সেখানে বিপজ্জনকভাবে কম। গোত্রভিত্তিক কোন্দলকে কেন্দ্র করে তাউরেগস গোত্রের বিদ্রোহ দেশটিকে দু’ভাগে বিভক্ত করার ঝুঁকির মুখে ফেলেছে। কিন্তু মালির গল্প এবং ইতিহাস সবসময়ই এমন নেতিবাচক কিংবা হতাশায় পরিপূর্ণ ছিলনা। একদা মালি ছিল একটি সফল মুসলিম রাষ্ট্রের উজ্জ্বল উদাহরণ। সমগ্র বিশ্ববাসীর কাছে ঈর্ষার বিষয়বস্তু ছিল এই মালি। মালি ছিল যেন মরূর বুকে এক স্বর্ণখনি।
মালিতে উর্বর জমির অভাব থাকলেও অন্যান্য সম্পদ সে অভাব পূরণ করে দিয়েছে। শত শত বছর ধরে স্বর্ণ ও লবণের খনি মালির অর্থনীতির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে। মালির উত্তর থেকে উত্তর আফ্রিকার উপকূল পর্যন্ত বাণিজ্য অঞ্চল বর্ধিত যেখানে ধনী ব্যবসায়ীগণ ইউরোপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পাঠানোর জন্য চড়া মূল্যে স্বর্ণ ও লবণ কিনতে আগ্রহী। এই বানিজ্যিক পথগুলো মাদিংকা নামক পশ্চিম আফ্রিকার প্রধান গোত্রটিকে সম্পদশালী গোত্রে পরিণত করেছে।
এই বানিজ্যিক পথগুলো দিয়ে শুধুমাত্র মালামালই কেনাবেচা হতোনা। জ্ঞান-বিজ্ঞান এবং চিন্তাধারাও প্রবাহিত হতো উত্তর থেকে দক্ষিণে। স্বর্ণ আর লবণের সাথে মুসলিম বণিকেরা ইসলামকেও নিয়ে যেতো তাদের সাথে করে. . .
মালি বর্তমানে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশগুলোর একটি হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত। মানুষের গড় আয়ু এবং স্বাক...