16/07/2023
নোটিস
দূতাবাস অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, ৯০তম টপিক পরীক্ষায় বাংলাদেশী আবেদনকারীদের নিকট থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে। দূতাবাস আপনাদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, টপিক পরীক্ষা কোরিয়ান ভাষার দক্ষতা যাচাই এর একটি মাধ্যম। এই পরীক্ষার মাধ্যমে কোরিয়ান ভাষা শেখার প্রতি আগ্রহীরা নিজেদের দক্ষতা যাচাই করতে পারবেন।
ইপিএস কর্মীদের জন্য নির্ধারিত টপিক পরীক্ষা সম্পূর্ণ ভিন্ন এবং তা বোয়েসেলের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে থাকে। তাই যে সকল ব্যাক্তি ইপিএস কর্মী হিসেবে কোরিয়া যেতে ইচ্ছুক তারা বোয়েসেল এর মাধ্যমে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহনের জন্য অনুরোধ করা যাচ্ছে।
দূতাবাস আরো জানাচ্ছে যে, টপিক পরীক্ষা উত্তীর্ণ ব্যাক্তিকে কোরিয়া যাবার ভিসা প্রদানে কোন ধরনের সহায়তা বা অগ্রাধিকার প্রদান করে না।
টপিক পরীক্ষার বাংলাদেশের আসন সংখ্যা নির্দিষ্ট থাকে। ২০২৩ সালে দ্বিতীয় বারের মত টপিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ই অক্টোবর ২০২৩।বর্তমানে টপিক-১ পরীক্ষার জন্য নির্ধারিত আসন ইতিমধ্যে পূরণ হয়ে গিয়েছে। এমতবস্থায়, টপিক-১ এর রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ ঘোষনা করা হল।
তবে টপিক-২ এর জন্য আবেদন চালু থাকবে। দূতাবাস আবেদনকারীদের নিকট থেকে আগামী ২১শে জুলাই ২০২৩ শুধুমাত্র টপিক-২ পরীক্ষায় এর আবেদন গ্রহণ করবে। তাই যে সকল আবেদনকারী শুধুমাত্র টপিক-২ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শুধুমাত্র তারাই দূতাবাসে আবেদনপত্র জমা দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন।