09/04/2025
দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান গি হাক সাংকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ শীর্ষ সম্মেলনে তাকে এই সম্মানসূচক নাগরিকত্বের সনদ দেন।
প্রধান উপদেষ্টা ভালবাসা ছড়াচ্ছেন পৃথিবীর বুকে।
30/03/2025
আগামীকাল দক্ষিণ কোরিয়াতে ঈদ- উল- ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাইকে পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক ।
28/03/2025
দাবানলে বিপর্যস্ত অঞ্চল হিসেবে 경복 এর 영남 এলাকায় বিদেশি কর্মীদের চাকরির সংক্রান্ত বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হবে।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার খিয়ংবোক (경북) এর ইয়ংনাম (영남) এলাকায় ভয়াবহ দাবানলের কারণে বিচার মন্ত্রণালয় উক্ত অঞ্চলকে বিশেষ বিপর্যয় অঞ্চল হিসাবে ঘোষণা করেছে। পাশাপাশি ওই এলাকায় বসবাসরত বিদেশীদের কে নিম্মক্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি করার পরিকল্পনা করেছে।
উক্ত এলাকাকে বিপর্যয় অঞ্চল হিসেবে ঘোষণার পর থেকে প্রস্তাবিত সুযোগ সুবিধা গুলো নিম্নরূপ:
১. যাদের রিলিজের মেয়াদ শেষ তাদের অতিরিক্ত সময় প্রদান করা হবে।
২. যারা ভিসা পরিবর্তন করতে চান তাদের সুযোগ সুবিধা প্রদান করা হবে ।
৩. চাকুরী পরিবর্তনে আইনের কিছুটা শিথিলতা আনা হবে।
৪. যাদের ভিসার মেয়াদ শেষ ভিসা রিনিউ করার ক্ষেত্রে অতিরিক্ত সময় প্রদান করা হবে।
৫. ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ফি ছার দেওয়া হবে।
বিভিন্ন পারমিটের জন্য ফি ছাড় যেমন থাকার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে।
৬. বিপর্যয় অঞ্চল ঘোষণার পর থেকে যারা আইন লঙ্ঘন করেছেন তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে এবং ভিসার মেয়াদ শেষ হলে অতিরিক্ত মেয়াদ দেওয়া হবে। যদি আইনের লঙ্ঘন দুর্যোগ এলাকা ঘোষণার তারিখের আগে শুরু হয় সেক্ষেত্রে আইনের ছার পাবে না।
উল্লেখ্য যে বিশেষ বিপর্যয় অঞ্চল ঘোষণা হওয়ার আগে থেকেই যারা ঐ অঞ্চলে ছিল তাদের ক্ষেত্রে এই সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে। নতুন করে যারা ঐ এলাকায় যাবে কিংবা ওই এলাকা থেকে যারা অন্য এলাকায় চলে গিয়েছে তারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন ।
19/03/2025
আমি রাফির হবু ভায়রা, জ্যাঠাসের পাশাপাশি আমাকেও ফলো দিয়ে পাশে থাকেন। 🌚
25/02/2025
দক্ষিণ কোরিয়ার (천안) ছনান সিটিতে নির্মানাধীন হাইওয়ে ব্রিজ ধসে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু।
আজ সকাল ৯টা ৪৯ মিনিটে দক্ষিণ কোরিয়ার 충남 천안시 서북구 입장면의 도림리의 এলাকায় একটি হাইওয়ের নির্মাণাধীন ব্রিজ ভেঙে পড়েছে । এই ঘটনায় তিনজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং অনেকে ব্রিজের নিচে চাপা পড়ে আছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দমকল কর্তৃপক্ষ ১৮টি উদ্ধার সরঞ্জাম এবং ৫৩ জন কর্মী মোতায়েন করেছে। আরও প্রাণহানির সম্ভাবনা থাকায় তারা অতিরিক্ত উদ্ধার কর্মী নিয়োগ করে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।
19/02/2025
লটারি ২০২৪ পরিক্ষার্থীদের রেজাল্ট দিয়েছে। কাট মার্ক- ১৫০❤️ সকলের জন্য শুভকামনা রইলো
29/12/2024
বিমান দুর্ঘটনায় ১৭৯ জনেরই লাশ উদ্ধার হয়েছে। দুইজন জীবিত।
29/12/2024
জেজু এয়ার 7C 2216 ফ্লাইটি ১৮১ জনকে বহনকারী(ক্রুসহ) একটি বিমান কোরিয়ার মুয়ান বিমান বন্দরে অবতরণের সময় রানওয়ে ছেড়ে বাইরের দেয়ালে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়ে এনাগাদ 29 জন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।ধারণা যে দুর্ঘটনাটি "বার্ড স্ট্রাইক"-এর কারণে ঘটেছে।
25/12/2024
কোরিয়াতে ইপিএসের আওতাধীন ১৬টি দেশের মধ্যে বর্তমানে কোরিয়াতে অবস্থানরত ইপিএস কর্মী সংখ্যা। বাংলাদেশ ১৩,৬৬২ জন নিয়ে ১০ম স্থানে অবস্থান করছে।
১. কম্বোডিয়া ৪৯,১৪৩ জন
২. নেপাল ৪৬,৬৫৮ জন
৩. ভিয়েতনাম ৪১,৪৭৭ জন
৪. ইন্দোনেশিয়া ৪০,৩৫৭(মুসলিম অধ্যুষিত দেশ)
৫. মায়ানমার ৩২,৯৪৯
৬. থাইল্যান্ড ২৭,৯৬৩
৭. ফিলিপাইন ২৫,৪৮০
৮. শ্রীলঙ্কা ২৩,৮৭৯
৯. উজবেকিস্তান ১৪,৬৯৫(মুসলিম অধ্যুষিত দেশ)
১০. বাংলাদেশ ১৩,৬৬২ জন
১১. পাকিস্তান ৪,৫৯৪ জন(মুসলিম অধ্যুষিত দেশ)
১২. পূর্ব তিমুর ৪,৪১১ জন
১৩. মঙ্গোলিয়া ৪,১১৮ জন
১৪. লাওস ২,৯৬২ জন
১৫. চীন ২,৩৭৭ জন
১৬. কিরগিজস্তান ১,৬৭৯ জন (মুসলিম অধ্যুষিত)
23/12/2024
দক্ষিণ কোরিয়া ২০২৫ সালের বেতন স্কেল।
09/12/2024
কোরিয়াতে আজ বালুবাহী জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার সাগরে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় মাছ ধরার ট্রলারে থাকা ৮জনের ভিতর ৭জনই মৃত্যু বরণ করেছে অন্য জন নিখোঁজ রয়েছে।
উল্লেখ্য যে, মৃত্যু বরণকারীদের মধ্যে ৪জনই ইপিএস মৎস্য কর্মী। যে ব্যক্তি নিখোঁজ রয়েছে তিনিও বিদেশী ইপিএস কর্মী।