Easy learn With Rakib

Directions Contact the school

Easy learn With Rakib "Easy Learn With Rakib" is one of the most popular teach-based YouTube channel in Bangladesh. This c

01/07/2026

দক্ষিণ কোরিয়ান সার্কুলার ২০২৬ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত বোয়েসেলের ওয়েব সাইটে গিয়ে দেখতে পারেন। কমেন্টে লিংক দেওয়া আছে।

📌কোরিয়ান সার্কুলার ২০২৬ বাংলাদেশ EPS-TOPIK (পয়েন্ট সিস্টেম) ১৩তম নিয়োগসকল EPS প্রত্যাশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে ...
30/06/2026

📌কোরিয়ান সার্কুলার ২০২৬

বাংলাদেশ EPS-TOPIK (পয়েন্ট সিস্টেম) ১৩তম নিয়োগ
সকল EPS প্রত্যাশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ১৩তম EPS-TOPIK Point System পরীক্ষার প্রাথমিক সময়সূচি প্রকাশ করা হয়েছে।

📌 পরীক্ষার ধরন: CBT (Computer Based Test)
📌 পরীক্ষার ক্যাটাগরি: General
📌 পরীক্ষার সময়: ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৬
📌 পরীক্ষার তারিখ ঘোষণার দিন: ২৪ আগস্ট ২০২৬
📌 রেজিস্ট্রেশনের সময়: এখনও ঘোষণা করা হয়নি না। তবে তা বোয়েসেল থেকে ঘোষণা করা হবে বোয়েসেলের ওয়েবসাইট ফেসবুক পেজ ফলো করলেই খুব শীঘ্রই পেয়ে যাবেন।

⚠️ গুরুত্বপূর্ণ:
বর্তমানে শুধুমাত্র পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। রেজিস্ট্রেশনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তাই নিয়মিত অফিসিয়াল EPS-TOPIK ওয়েবসাইট এবং বোয়েসেলের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ এর বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
✅ যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তারা এখন থেকেই ভাষা, Reading এবং Listening-এর পাশাপাশি Point System-এর প্রস্তুতি শুরু করুন।

🔴🔴🔴তবে অবশ্যই মনে রাখবেন লটারি উত্তীর্ণ পরীক্ষায় পাশ করা এবং সকল কার্যসম্পন্ন করার পরেও কোরিয়াতে আসার নিশ্চয়তা বহন করে না।

📢 পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে সকল EPS প্রার্থীরা সঠিক তথ্য জানতে পারেন।
learn with rakib

মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।আমি বাংলায় গান গাইআমি বাংলার গান গাইআমি আমার আমিকে চিরদিন এই বাংলায় ...
21/02/2026

মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।

17/02/2026

আজ চাঁদ দেখা যায়নি। ইনশাআল্লাহ ১৯ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ায় পবিত্র রমজান শুরু হবে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।
সূত্র: KMF

আধিপত্য নয়, চাই সার্বভৌম সম্মান।দাসত্বের শিকল ভেঙেবাংলাদেশ এগিয়ে যাক নিজের শক্তিতে, নিজের সিদ্ধান্তে।মুক্ত হোক দেশ, জা...
16/12/2025

আধিপত্য নয়, চাই সার্বভৌম সম্মান।
দাসত্বের শিকল ভেঙে
বাংলাদেশ এগিয়ে যাক নিজের শক্তিতে, নিজের সিদ্ধান্তে।
মুক্ত হোক দেশ, জাগ্রত হোক জাতি।
বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

এখন “POSTAL VOTE BD” অ্যাপের মাধ্যমে বিদেশে বসবাসরত প্রায় ১.৫ কোটি বাংলাদেশি নাগরিক এই অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন। ...
18/11/2025

এখন “POSTAL VOTE BD” অ্যাপের মাধ্যমে বিদেশে বসবাসরত প্রায় ১.৫ কোটি বাংলাদেশি নাগরিক এই অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন।
📌প্রথম পর্যায়ের নিবন্ধনে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
অ্যাপটি ইনস্টল করে নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং আপনার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে নতুন বাংলাদেশ গঠনে অংশ নিন।

🌧️ দক্ষিণ কোরিয়ায় অতিবর্ষণের ফলে বন্যা 🌊দক্ষিণ কোরিয়ায় টানা অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছ...
19/07/2025

🌧️ দক্ষিণ কোরিয়ায় অতিবর্ষণের ফলে বন্যা 🌊

দক্ষিণ কোরিয়ায় টানা অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে,
⚠️ ৪ জনের মৃত্যু
⚠️ ২ জন নিখোঁজ

বৃষ্টিপাতের মাত্রা এখনও অনেক জায়গায় বিপজ্জনক অবস্থায় রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে নিরাপদে থাকার এবং জরুরি প্রয়োজনে আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছে।

🌀 অনুগ্রহ করে আবহাওয়ার আপডেট খেয়াল রাখুন এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হন।

আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন 🤲

#দক্ষিণ_কোরিয়া #বন্যা #অতিরিক্ত_বৃষ্টি #সতর্কতা #খবর

Address

Daejeon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easy learn With Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Easy learn With Rakib:

Shortcuts

Share