17/10/2024
আস-সালামুআলাইকুম।
আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে, গত সপ্তাহে আমাদের মসজিদ (মসজিদ আল-আকসা) এর কন্ট্রাক্ট সাইন করা হয়েছে এবং আমরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি, আলহামদুলিল্লাহ।
ইনশাআল্লাহ, আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের মসজিদ উদ্বোধন করতে যাচ্ছি।
আমাদের প্রথম জুম্মার নামাজে ইমামতির জন্য আমরা আমন্ত্রন জানিয়েছি বুসান কেন্দ্রীয় মসজিদের একজন কোরিয়ান ইমামকে। এছাড়াও উক্ত উদ্ভোধনী জুম্মার নামাজে উপস্থিত থাকেবেন কোরিয়ান মুসলিম ফেডারেশন (KMF) থেকে প্রতিনিধি সহ আরোও কিছু বিশেষ অতিথী। উনারা আমাদের এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবেন এবং একটা অমুসলিম দেশে কিভাবে মসজিদ নামাজের জন্য ব্যবহার করা যায় সেই সম্পর্কে কিছু দিক-নির্দেশনা দিবেন।
তাই আগামী জুম্মার নামাজে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। জুম্মার নামাজের খুতবা সহ উদ্ভোধনী কার্যক্রম শুরু হবে দুপুর ১২:১৫ মিনিটে। আপনাদের উপস্থিতি আমাদের মসজিদের গ্রহনযোগ্যতা বাড়াতে সাহায্য করবে।
আশা করি, সবাই আমাদের মসজিদের প্রথম জুম্মার নামাজে শরীক হবেন ইনশাল্লাহ।
ঠিকানাঃ Address - 부산 남구 수영로298번길 37 (지하 1층)
As-salamu alaykum,
Alhamdulillah, as many of you know, last week we signed the contract for our Masjid, Masjid Al-Aqsa, and have been offering five daily prayers since.
InshAllah, we will officially inaugurate our Masjid with Jumma prayer tomorrow (Friday).
We invited a Korean Imam from Busan Central Mosque to lead the first Jumma prayer for this special occasion. Representatives from the Korean Muslim Federation (KMF) and other special guests will also be present to share valuable insights on utilizing a mosque for prayers in a non-Muslim country.
We humbly request your presence for this inaugural Jumma. Khutbah and the opening ceremony will begin at 12:15 PM. Your participation will greatly enhance the recognition of our Masjid.
We hope to see you all at our Masjid’s first Jumma prayer, inshAllah.
Address: Busan Nam-gu, Suyeong-ro 298beon-gil 37 (Basement 1) / 부산 남구 수영로298번길 37 (지하 1층)
JazakAllah khair.
05/10/2024
আসসালামুআলাইকুম।
প্রিয় মুসলিম শিক্ষার্থী ভাই ও বোনেরা।
আপনারা সকলেই অবগত আছেন যে, আমরা কয়েকজন সিনিয়র শিক্ষার্থী মিলে দেওন-দোং (কিয়াংসাং ও পুকিয়ং) এলাকার আশেপাশে একটা মাসজিদ স্থাপনের জন্য একটা জায়গা ভাড়া নিয়ে অনেকদিন যাবৎ কথাবার্তা চলছিলো।
আপনারা জেনে খুশি হবেন যে, আজ আমরা সেই জায়গা কনফার্ম করে ফেলেছি, আলহামদুলিল্লাহ।
তবে আমরা সকলে এটাও জানি যে, কোরিয়াতে মসজিদ পরিচালনার ক্ষেত্রে অনেক ধরনের সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয়, এখানে স্বস্তির বিষয় এই যে আমরা কে. এম. এফ. ও বুসান সেন্ট্রাল মসজিদের সাথে ও যোগাযোগ করেছি, আশা করি আমরা তাদের থেকেও মসজিদ পরিচালনা করার জন্য সহযোগিতা পাবো ইনশাল্লাহ।
এখন আমাদের প্রাথমিক কাজ হল, আগামী সপ্তাহের মধ্যে বড় অঙ্কের ডিপোজিট মানি সংগ্রহ করা। আমরা ইতিমধ্যে অর্ধেক ডিপোজিট মানির একটা ব্যবস্থা করে ফেলেছি। কিন্তু তারপরও যেহেতু অনেক বেশি টাকা তাই মাত্র কয়েকজন এর পক্ষে এই টাকা দেওয়া সম্ভব নয়। আর আমরা সবাই শিক্ষার্থী, সবারই ব্যক্তিগত খরচ-সহ টিউশন ফিস এর বড় এমাউন্ট দিতে হয়।
সুতরাং আমরা আপনাদের পরামর্শ ও সাহায্যে চাচ্ছি। আপনাদের যার যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী দান করার জন্য আপনাদের নিকট আহ্বান জানানো হচ্ছে।
আশা করি মসজিদের স্বার্থে, নিজের ঈমান ও ইসলাম রক্ষার স্বার্থে আপনারা বেশি বেশি করে সাদাকা করবেন।
দোয়া করি আল্লাহ আপনাদের উত্তম জাযাক দান করুন।
নিম্নোক্ত একাউন্ট নাম্বারে আপনাদের সাদাকা দেওয়ার জন্য অনুরোধ করা হল:
1-Hana bank
Hossain Nazmul
321-910490-26707
2-Busan Bank-1012069297700
Name: Hossain Sahadat
মসজিদের সব কিছু প্রাইমারি ধাপে থাকার কারনে আপতত পার্সনাল অ্যাকাউন্টে ডোনেশন কালেক্ট করলেও অতি শীঘ্রই আমরা মসজিদের নিজস্ব আ্যাকাউন্টে মসজিদ পরিচালনা করার চেষ্টা করবো।
22/09/2024
আসসালামুআলাইকুম।
প্রিয় মুসলিম ছাত্র/ছাত্রী ভাই ও বোনেরা।আপনারা জানেন যে, আমাদের বুসান শহরের এই নাম-গু এলাকাতে ৪টি বিশ্ববিদ্যালয় অবস্থিত। এবং প্রতিনিয়তই বিদেশী ছাত্র-ছাত্রীর সংখ্যা এই সব বিশ্ববিদ্যালয়গুলোতে বৃদ্ধি পাচ্ছে। যেখানে উল্লেখযোগ্য হারে মুসলিম সংখ্যাগরিষ্ট মানুষের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
এমনকি আপনারা এটাও জানেন একটা অমুসলিম দেশে মুসলিম হিসেবে নিজেদের ইমান ও ইসলাম টিকিয়ে রাখা কতটুকু কঠিন। আর যদি মুসলিম হিসেবে নিজেদের ইসলাম চর্চার সুযোগ কম হয় তাহলে তা আরো কঠিন হয়ে যায়।
প্রিয় দ্বীন-ই ভাই-বোনেরা,
আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমরা কয়েকজন শিক্ষার্থী মিলে দেয়ন এলাকাতে একটা মসজিদ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মাসজিদের জন্য অনেকগুলো জায়গা দেখেছি এবং ইতিমধ্যেই ১টা জায়গা ভাড়া নিয়ে কথাবার্তা চলছে।
আপনারা এও জানেন এই রকম একটি মাসজিদ স্থাপন ও পরিচালনা করা কয়েকজন শিক্ষার্থীর পক্ষে সম্ভব না। যেহেতু এখানে বড় অংকের ডেপজিট মানি, মাসিক ভাড়া ও মেইন্টেইনেন্স খরচ আছে সেহেতু এর জন্য আমাদের অনেক টাকার প্রয়োজন।
তাই আমরা চাই মুসলিম হিসেবে একটা অমুসলিম দেশে নিজেদের ইমান ও ইসলাম রক্ষার স্বার্থে আপনারাও আমাদের এই মহৎ কাজের অংশীদার হোন।
আমরা প্রাথমিক ভাবে মাসজিদের একটা বড় অংকের ডেপজিট মানির আশ্বাস পেয়েছি। তাই এখন আমরা প্রথমত মাসজিদ পরিচালনার জন্য ৫০ জন সদস্য নির্বাচনের উদ্যোগ গ্রহন করেছি। যাদের প্রতি মাসের ১০,০০০ ওউন দানের সামান্য অর্থ মাসজিদের ভাড়া সহ রক্ষনাবেক্ষন কাজে ব্যবহার করা হবে।
তাই আমরা আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমাদের সাথে অংশীদার হওয়ার আহবান করছি। আপনার আজকের এই সামান্য অংশগ্রহণ হতে পারে আপনার নাজাতের একমাত্র উসিলা। আপনার এই সামান্য অংশগ্রহণ অনেক মুসলিম ভাই-বোনদের এই অমুসলিম দেশে ইসলাম পালন ও ইমান রক্ষার একমাত্র সুযোগ করে দিতে পারে।
আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি আল্লাহ এর প্রতিদান নিজ হাতে দিবে।
হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।’ (বুখারি, হাদিস : ৪৫০)
তাছাড়া মসজিদ নির্মাণ এমন একটি পুণ্যময় কাজ, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যত দিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, তত দিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে। ইরশাদ হয়েছে, ‘সাত ধরনের আমলের প্রতিদান মৃত্যুর পর কবরেও জারি থাকে। যার মধ্যে মাসজিদ নির্মান অন্যতম।
আল্লাহ আমাদের সবাইকে এই মাসজিদ নির্মানে সহ্যোগিতা করার জন্য কবুল করুন।
আমিন
Masjid Al-Aqsa, Nam-gu, Busan, S.Korea
Member registration for the Masjid Committee who will contribute 10,000 won Monthly. This money will be spent on the Masjid rent and maintenance costs. Jazakallahu Khairan
16/04/2024
경성대학교 Kyungsung University
🌟 In the dynamic city of Busan, South Korea, only 6 universities have achieved the prestigious IEQAS(the International Education Quality Assurance System) Certification for both degree programs (D2) and language program (D4). 🏆
✨Kyungsung University has distinguished itself by being the first university in Busan to achieve the IEQAS certification. With a history of holding this accreditation for over a decade since 2013, Kyungsung University has consistently led the development of specialized English track designed specifically for international students, marking a significant first in the area. 📚✈️
🌟 In March 2024, KSU is launching the Global College, a dedicated space where international students can study happily and prepare for their futures, continuing our journey of endless development and commitment to global education. 🌍💼
Stay tuned for more updates as we continue to build bridges across the world. Kyungsung University is not just a place to study; it's a community where the world meets and grows together. 🌸
16/04/2024
Today is the interview day for the Graduate School at Kyungsung University’s Global College. Everyone, please be well-prepared and see you on Zoom. We have over 120 applicants in the first round. Good luck!!
29/03/2023
The Korean student council will hold an event tomorrow.
Here are the contents of the stage event, if you're interested, please attend and enjoy the stage.
Stage Time: 8:10pm ~ 9:20pm
Venue: Building 30, Grand Stadium
※ All events will be held in Korean.
29/03/2023
Introducing New Residence card