13/01/2025
New Page for Poetry.Follow Everyone.
দ্যুলোকযাত্রী - Dyulokjatri
প্রতিটি বিসর্জনের নির্ঘুম রাতে
পুড়েছে সবকটি মোমের সলতে-
বারুদের গা ছুয়ে দেশলাইয়ের কাঠিগুলো
আগুন যেনো জ্বলতে গিয়ে নিভে গেছে।
আমি কেবল দহন জ্বালার ভাগিদার হয়েছি
প্রতিটি মুহূর্তে।
মেনে নিয়ে সকল শাশ্বত ভুলকে,
হয়ে আছি আমি "দ্যুলোকযাত্রী"।
24/02/2024
১৯৬৩ সালে অ্যামেরিকা থেকে সহযোগিতা হিসেবে ১০টি গরু আসে দক্ষিণ কোরিয়াতে। এর পর থেকে ১৯৭৬ সাল পর্যন্ত অ্যামেরিকা ৩২০০ টি গরু কোরিয়াকে গিফট করে দারিদ্রতা থেকে উদ্ধারের জন্য।সেই কোরিয়াই এখন অন্য দেশকে গরু গিফট করছে। গত বছর নেপালকে ১০১ টি গরু গিফট দিয়েছে।
সহযোগিতা পাওয়ার দেশ থেকে সহযোগিতা করার দ্রুততম দেশ হিসেবে ইতিমধ্যে বিশ্বকে অবাক করে দিয়েছে।
একটি দেশ কিভাবে এত দ্রুত সময়ে শুন্য থেকে শিখরে উঠতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত দক্ষিণ কোরিয়া 🇰🇷✅
06/09/2023
৩০০ জনের অধিক মিডিয়াম বড় রুট ইন্ডাস্ট্রির( সিউল,খিয়ংগি,ইনছন ব্যতীত) উপর একটি সমীক্ষা উঠে এসেছে যে, ৬৯% কোম্পানি কাজ করার লোকের অভাবে তাদের কাজ চালানো কষ্টকর হচ্ছে। এবারের ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুতে ৩০০ জনের অধিক মিডিয়াম বড় রুট ইন্ডাস্ট্রিকেও ইপিএস কর্মী নিয়োগের সুযোগ দেওয়ায় ৫৬.৭% কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে ইপিএস কর্মী নিয়োগের।
13/08/2023
ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরি সম্মেলন, দক্ষিণ কোরিয়া
বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যোগদান করা ৭২০ জনের মধ্যে
৩ জন বাংলাদেশী কিশোর ২৪ঘন্টার দোকান (Convenient Store) থেকে জিনিসপত্র চুরির দায়ে দোষী সাব্যস্ত হয়েছে।
যা কোরিয়ার পত্রিকায় নিউজাকারে এসেছে!
স্কাউটে যোগদান করা ৭২০ বাংলাদেশী কিশোর কিশোরীদের টাইফুনের কারণে জনজু ইউভার্সিটির আবাসিক হলে থাকার ব্যবস্থা করেছিলো ভার্সিটি কর্তৃপক্ষ।
সেই সাথে তাদের জন্য হালাল খাবারেরও ব্যবস্থা করেছিলো কর্তৃপক্ষ।
কিন্তু ভার্সিটির পাশেই ২৪ ঘন্টার দোকান থেকে ১০ হাজার উওনও (৮০০ টাকার মত) দাম নয় এমন কিছু জিনিস চুরি করে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে।
একই সাথে স্কাউটে যোগদান করা অর্ধ লক্ষ বিভিন্ন দেশের কিশোরদের মধ্য থেকে বাংলাদেশী কিছু কিশোর পালিয়েছে বলেও শোনা যাচ্ছে!
এসব চোরদের জন্য আমরা কোরিয়াতে স্থায়ীভাবে বসবাস করা বাংলাদেশীদের ভাব ভর্তি কোথায় গিয়ে দাঁড়াবে চিন্তা করা যায়!
আর নিকট ভবিষ্যতে বাংলাদেশি কোন স্টুডেন্ট কোরিয়ার কোন ইউনিভার্সিটিতে ভর্তি নিতে গেলেও সাতবার চিন্তা করবে তারা।
17/06/2023
আজ হানগাং নদীর তীরে বিকেল ৫টা থেকে চলবে বিটিএস এর দশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান।
এই পেইজ থেকে লাইভ প্রোগ্রাম শেয়ার করা হবে।
16/06/2023
আগামীকাল BTS এর ১০ বছর পূর্তি উপলক্ষে সিউল 여의도 한강공원 (ইয়োইদো হানগাং পার্ক) এ BTS এর আতশবাজি উৎসব রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।এর আগে বিকেল ৫টা বিটিএস সদস্যরা ফ্যানদের সাথে সরাসরি কথা বলবেন। বিটিএস এর ১০ বছর পূর্তি ব্যপক আকারে আয়োজন করার জন্য আরও বিভিন্ন প্রোগ্রাম থাকছে। ধারণা করা হচ্ছে ৭লাখ লোকের সমাগম হবে আগামীকাল এজন্য পার্কের আশেপাশের ট্রেন স্টপেজ বন্ধ থাকবে।
দূর্ঘটনা এড়ানোর জন্য অনেক পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কোরিয়া সরকার।