1Minute Japanese

1Minute Japanese ‘ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক’
Alhamdulillah! "Proud to be the first Japanese language page to feature a direct school interview from Japan (2023). ❤️🇯🇵
(2)

22/08/2026

🇮🇹 শুধু দেশ ছাড়ার উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসায় আসতে চাইলে—এমন দেশ বেছে নিন, যেখানে পড়াশোনা শেষে ভবিষ্যতে বৈধভাবে থাকার ও ক্যারিয়ার গড়ার সুযোগও থাকে।

এখনকার প্রজন্মের মধ্যে দেশ ছাড়ার একটা হিড়িক পড়েছে। কিন্তু প্রশ্ন হলো—আপনি কি সঠিক দেশটি সিলেক্ট করছেন? 🤔

প্রতিনিয়ত কোরিয়া থেকে মেসেজ পাচ্ছি—অনেকে এখন ইতালিতে স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন। পাশাপাশি হাঙ্গেরি, সার্বিয়া, লিথুয়ানিয়া, জর্জিয়া, মাল্টাসহ বিভিন্ন দেশের স্টুডেন্টরাও ইতালির ব্যাপারে জানতে চাচ্ছেন।

তাদের কাছে আমার প্রশ্ন—

🇮🇹 তুলনামূলক কম টিউশন ফি ও স্কলারশিপের সুযোগ

🎓 উচ্চশিক্ষার সুযোগ

💼 পড়াশোনার পাশাপাশি বৈধভাবে কাজের সুযোগ

🛂 পড়াশোনা শেষে যোগ্যতা ও আইনের ভিত্তিতে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার পথ

এগুলো বিবেচনা করে ইতালিকে আপনার অপশন লিস্টে রাখছেন না কেন?

আর মাল্টা বা হাঙ্গেরি কি আপনাকে ১০০% ভিসার গ্যারান্টি দিচ্ছে?

কেউই দেয় না।

তাহলে শুধু “ওই দেশে ভিসা সহজ” শুনে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভবিষ্যতের হিসাবটাও করুন।

😄 কথায় আছে, সব মাছ ময়লা পানিতে থাকতে পারে, দোষ শুধু পাঙ্গাস মাছের!

ইতালির ক্ষেত্রেও অনেকটা তাই!

কারণ তুলনামূলক কম খরচে—আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকার প্রাথমিক প্রসেসিং খরচে—অনেকে ইতালির স্টুডেন্ট ভিসার প্রস্তুতি নিতে পারেন।

আর অনেক ক্ষেত্রে এখানে ইউনিভার্সিটি থেকে কোনো কমিশনের গল্পও নেই।

তাই হয়তো মার্কেটের কিছু মানুষের কাছে—ইতালি হলো “হালাল পাঙ্গাস মাছ!” 😂🐟🇮🇹

কিন্তু একটা কথা পরিষ্কার—

ইতালি কাউকে ১০০% ভিসা গ্যারান্টি দেয় না।

ভিসার সিদ্ধান্ত সম্পূর্ণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

তবে আপনার ডকুমেন্টস, ফান্ড, স্টাডি প্ল্যান এবং পুরো প্রোফাইল যদি বাস্তবসম্মত ও সঠিক হয়—তাহলে শুধু ভয় পেয়ে ইতালিকে বাদ দেওয়ারও কোনো কারণ নেই।

আর একটা বিষয় আমি বারবার দেখি—

ধরুন, একদিনে ২০টা ফাইল জমা পড়ল।

১৫ জনের SOP প্রায় একই! 😐

CV একই ফরম্যাটে, একই ভাষায়!

Source of Income-এর কাগজপত্রও ১৯ জনের প্রায় হুবহু একই!

তখন যে কোনো যাচাইকারী কর্তৃপক্ষের কাছেই প্রশ্ন উঠতে পারে—এগুলো কি সত্যিই আলাদা আলাদা মানুষের ব্যক্তিগত প্রোফাইল, নাকি একই ছাঁচে তৈরি করা ফাইল?

আর তখন একজনের ভুলের প্রভাব অন্যদের ওপরও পড়তে পারে।

আমার নিজের স্টুডেন্টরাও কখনো কখনো ফাইল জমা দেওয়ার পর এসে বলে—

“ভাইয়া, আজকে মনে হয় একটা এজেন্সির পুরো গ্রুপের ফাইল পড়েছে!” 😂

আমি বলি, “কেমনে বুঝছো?”

বলে—

“ভাইয়া, একই ইউনিভার্সিটির ৮ জন, কাগজপত্রের ভাষা একই, শুধু নামের জায়গাটা আলাদা!” 😐

আমি তখন মনে মনে বলি—

“হায় আল্লাহ, তুমি সহায় হও!” 🤲😂

📢 ২০২৭ সালের ইতালি স্টুডেন্ট ভিসার জন্য ইনশাআল্লাহ বিগত বছরগুলোর মতো এবারও আমরা Limited Premium Service-এর মাধ্যমে কিছু স্টুডেন্টের ফাইল প্রসেস করব।

এই সার্ভিসটি বিশেষ করে তাদের জন্য—

1️⃣ যাদের চাকরি বা ব্যস্ততার কারণে নিজে পুরো প্রসেস করার সময় নেই।

2️⃣ যারা সঠিকভাবে ইউনিভার্সিটি, কোর্স ও প্রোফাইল ম্যাচিং করতে চান।

3️⃣ যারা শুরু থেকে শেষ পর্যন্ত একটি ব্যক্তিগত ও গোছানো গাইডলাইন চান।

4️⃣ যারা কপি-পেস্ট টেমপ্লেট নয়, নিজের প্রোফাইল অনুযায়ী প্রস্তুতি নিতে চান।

⚠️ সিট লিমিটেড থাকবে।

কারণ একসাথে শত শত ফাইল নিয়ে “নাম বদল, কাগজ বদল” মার্কা কাজ আমরা করি না। 😄

🇮🇹 দেশ ছাড়বেন, ঠিক আছে।

কিন্তু শুধু দেশ ছাড়ার জন্য ভুল দেশে যাবেন না।

আজ কোথায় যাবেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ—পড়াশোনা শেষে ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান।

👉 copy

22/08/2026

University of Tokyo আর JICA-এর যৌথ উদ্যোগে ফ্রি AI & Data Science প্রোগ্রাম। কোনো হিডেন চার্জ নেই, সম্পূর্ণ অনলাইন এবং বাংলাদেশের স্টুডেন্টদের জন্যও ওপেন! 👇

বর্তমান টেক-ওয়ার্ল্ডে Data Science আর AI শুধু ট্রেন্ডি বাজওয়ার্ড নয়, ক্যারিয়ার গ্রোথের আসল চাবিকাঠি। কিন্তু প্রবলেম হলো—ভালো মেন্টরশিপ আর প্রপার হ্যান্ডস-অন গাইডলাইন ছাড়া এগুলো শেখা বেশ কঠিন।

সুসংবাদ হলো, জাপানের বিশ্বখ্যাত University of Tokyo-এর Matsuo-Iwasawa Laboratory এবং JICA যৌথভাবে নিয়ে এসেছে ৩ মাস মেয়াদী একটি স্পেশাল অনলাইন কোর্স—Global Consumer Intelligence (GCI) World। আর সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে, বাংলাদেশের শিক্ষার্থীরাও এই প্রোগ্রামে সম্পূর্ণ ফ্রিতে অংশ নিতে পারবেন!

🎯 এই ৩ মাসের কোর্সে আপনি কী কী শিখবেন?

এটা কোনো বোরিং থিওরিটিক্যাল কোর্স না, একদম ইন্ডাস্ট্রি-রেডি স্কিল ডেভেলপমেন্টের জন্য ডিজাইন করা:

-Supervised & Unsupervised Machine Learning

-Feature Engineering & Time Series Analysis

-SQL এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট

-বাস্তব বিজনেস প্রজেক্ট ও কম্পিটিশনে কাজের অভিজ্ঞতা

-বিগিনারদের জন্য পাইথনের (Python) স্পেশাল সাপ্লিমেন্টারি সেশন

-যেকোনো ডাউট সলভের জন্য Teaching Assistant (TA)-দের অনলাইন অফিস আওয়ার্স সাপোর্ট।

📌 কারা আবেদন করতে পারবেন?

-আপনাকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, ভোকেশনাল বা বিশ্ববিদ্যালয়) বর্তমান শিক্ষার্থী হতে হবে।

-পার্ট-টাইম স্টুডেন্ট অথবা যারা কোর্স চলাকালীন গ্র্যাজুয়েশন শেষ করবেন, তারাও এলিজিবল।

-আবেদনের সময় স্টুডেন্ট আইডি কার্ড বা এনরোলমেন্ট সার্টিফিকেট আপলোড করতে হবে।(সতর্কতা: যারা বর্তমানে কোনো ডিগ্রি বা স্টুডেন্টশিপের মধ্যে নেই, তারা আবেদন করতে পারবেন না)

কোর্স ফি: সম্পূর্ণ ফ্রি (১০০% স্কলারশিপ/JICA স্পন্সরড)
ফরম্যাট: অনলাইন (ঘরে বসেই ক্লাস করা যাবে)
শুরু: সেপ্টেম্বর ২০২৬ থেকে

নিজের স্কিল আপগ্রেড করার এর চেয়ে দারুণ গ্লোবাল সুযোগ আর হতে পারে না। বিশেষ করে যারা সিএসই, ডেটা, বিজনেস অ্যানালিটিক্স বা টেক ক্যারিয়ারে আগ্রহী—তাদের জন্য এটা মাস্ট-অ্যাভেল অপরচুনিটি।

আপনার পরিচিত বন্ধু বা জুনিয়র যারা ডেটা সায়েন্স ও এআই নিয়ে সিরিয়াস, তাদের মেনশন দিন কিংবা টাইমলাইনে শেয়ার করে রাখুন যাতে কেউ এই সুযোগ মিস না করে! 🤝💙

Copy

13/08/2026

Lesson-10 passage!!

??
08/08/2026

??

03/08/2026

Kaiwa!
Lesson -10

30/07/2026

Lesson-9
Passage practice!

30/07/2026

জাপানের যে বিষয়টা বাংলাদেশের মানুষ জানে না। জাপানের খাদ্যাভ্যাস কতটা বাজে!! খাবারে
মাত্রারিউক্ত লবণ, এলকোহল এবং শূকর এর ব্যবহার যার কারণে জাপানে ক্যান্সারের হার তুলনামূলকভাবে বেশি।

আনুমানিক তথ্য:
প্রতি বছর নতুন ক্যান্সার রোগী: প্রায় ১০ লাখ (১ মিলিয়ন)।
ক্যান্সারে মৃত্যু: বছরে প্রায় ৩.৮–৪ লাখ।

জীবদ্দশায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা:
পুরুষ: প্রায় ২ জনে ১ জন (≈৬০%)
নারী: প্রায় ৩ জনে ১ জন (≈৪৫%)

জাপানে সবচেয়ে বেশি দেখা যায়:
কোলন (বৃহদান্ত্র) ক্যান্সার
পাকস্থলীর (স্টমাক) ক্যান্সার
ফুসফুসের ক্যান্সার
স্তন ক্যান্সার (নারীদের মধ্যে)
প্রোস্টেট ক্যান্সার (পুরুষদের মধ্যে)।

ভাবেন!!

24/07/2026


ダッカ、バングラデシュ!!🌸
19/07/2026

ダッカ、バングラデシュ!!
🌸

19/07/2026

এই সেগমেন্ট কারা চান।
আবারো শুরু করবো ইনশায়াল্লাহ!
Lesson-8 অব্ধি করেছিলাম।

住所

Tochigi-shi, Tochigi
308

ウェブサイト

アラート

1Minute Japaneseがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

その学校に問い合わせをする

1Minute Japaneseにメッセージを送信:

ショートカット

共有する

カテゴリー