Fardin EduCare

Fardin EduCare Sharing my daily life, adventures & stories from Japan.”

16/02/2026

ড. আ ন ম এহছানুল হক মিলন - নবনির্বাচিত শিক্ষামন্ত্রী

20/01/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিইউপির ফলাফল প্রকাশিত

ব্রেকিং🔥 গুচ্ছ, GST গুচ্ছের আবেদন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিসম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগ (...
12/01/2026

ব্রেকিং🔥 গুচ্ছ,
GST গুচ্ছের আবেদন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগ (হিসাব বিজ্ঞান ও আইন)-এ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পাওয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের GST গুচ্ছভূক্ত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অন্তর্ভূক্তির বিষয়টি বিবেচনায় আগামী ১২/০১/২০২৬ তারিখ দুপুর ১২:০০ টা হতে ১৬/০১/২০২৬ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত নিম্নে উল্লেখিত শর্তে GST গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে।

১। প্রথম পর্যায় (৩০/১২/২০২৫ তারিখ পর্যন্ত) এবং দ্বিতীয় পর্যায় (১২/০১/২০২৬ হতে ১৬/০১/২০২৬ তারিখ পর্যন্ত)-এ আবেদনকৃত সকল শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী GST গুচ্ছের সকল (২০টি) বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে।

২। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছের কোন পরীক্ষাকেন্দ্র থাকবেনা। দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীদের পূর্বের নির্ধারিত কেন্দ্রসমূহের মধ্যে প্রাপ্যতা সাপেক্ষে যে কোন একটি নির্বাচন করতে হবে। প্রথম পর্যায় (৩০/১২/২০২৫ তারিখ পর্যন্ত)–এ আবেদনকৃত কোন আবেদনকারীর পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ থাকবে না।

11/01/2026

💥১৯তম শিক্ষক নিবন্ধন (NTRCA) –
পরীক্ষা: প্রিলিমিনারি (MCQ) পূর্ণমান: ২০০
স্কুল ও কলেজ পর্যায়-১
পদের নাম: সহকারী শিক্ষক ও প্রভাষক

✅ নম্বর বণ্টন (২০০)
এই অংশে মোট নম্বর ২০০, যার মধ্যে— জেনারেল অংশ – ১০০ নম্বর (সবার জন্য বাধ্যতামূলক)
✅চারটি বিষয় থেকে প্রশ্ন থাকবে, প্রতিটি ২৫ নম্বর করে:

▪️বাংলা – ২৫
▪️ইংরেজি – ২৫
▪️সাধারণ গণিত – ২৫
▪️সাধারণ জ্ঞান – ২৫
সব বিভাগ/বিষয়ের প্রার্থীদের জন্য এই অংশ একই।

✅বিষয়ভিত্তিক অংশ – ১০০ নম্বর.!
প্রার্থী যে বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর করেছেন,সেই বিষয় থেকেই ১০০ নম্বরের প্রশ্ন হবে।এই অংশে আলাদা আলাদা বিষয়ভিত্তিক প্রশ্নপত্র থাকবে।

📌 মাদরাসা পর্যায় -স্কুল ২
পদের নাম: সহকারী মৌলভী ও প্রভাষক

📌 নম্বর বণ্টন (২০০)
বিষয়ভিত্তিক – ১৪০ নম্বর
মাদরাসা সংশ্লিষ্ট মূল/বিশেষ বিষয়ের ওপর প্রশ্ন
জেনারেল অংশ – ৬০ নম্বর
চারটি বিষয় থেকে প্রশ্ন হবে:
▪️বাংলা – ১৫
▪️ইংরেজি – ১৫
▪️সাধারণ জ্ঞান – ১৫
▪️গণিত ও বিজ্ঞান – ১৫
জেনারেল বিষয়ের সিলেবাস (স্কুল–কলেজ ও মাদরাসা উভয়ের জন্য প্রযোজ্য)

বাংলা (২৫)
▪️বানান ও বিরামচিহ্ন
▪️সমার্থক–বিপরীত শব্দ
▪️বাগধারা ও প্রবাদ
▪️বাক্য সংশোধন
▪️সন্ধি, সমাস
▪️শব্দ শুদ্ধি
▪️ধ্বনি পরিবর্তন ইত্যাদি

ইংরেজি (২৫)
▪️Completing sentence
▪️Translation (Bangla → English)
▪️Parts of Speech
▪️Right form of verb
▪️Fill in the blanks
▪️Sentence transformation
▪️Synonym & Antonym
▪️Idioms & Phrases

সাধারণ গণিত (২৫)
▪️গড়, শতকরা, লাভ–ক্ষতি
▪️সুদ, সময় ও কাজ
▪️অনুপাত–সমানুপাত
▪️বীজগণিত (সূত্র ও সমস্যা)
▪️জ্যামিতি (রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত)

সাধারণ জ্ঞান (২৫)
▪️বাংলাদেশ বিষয়াবলি
▪️আন্তর্জাতিক বিষয়াবলি
▪️সাম্প্রতিক ঘটনা
▪️বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ
▪️সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা

✍️ গুরুত্বপূর্ণ কথা...!
স্কুল–কলেজে: জেনারেল ১০০ + বিষয় ১০০ =
মোট ২০০
মাদরাসায়: বিষয় ১৪০ + জেনারেল ৬০ =
মোট ২০০

📌প্রিলিমিনারি পাশ করলেই পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষা হবে।

📌স্কুল-২ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন!!

04/01/2026

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা- ফেয়ার ফ্যাক্স
জাপানের- নাইচো
মুখবরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা?

A dreamy morning where silence feels peaceful.Jahangirnagar University__সাব্বির আহসান
01/01/2026

A dreamy morning where silence feels peaceful.

Jahangirnagar University
__সাব্বির আহসান

31/12/2025

যদি পরীক্ষাতে একটি প্রশ্ন কমন চলে আসে! যেকোনো পরীক্ষার প্রস্তুতির জন্য বেগম খালেদা জিয়ার ওপর গুরুত্বপূর্ণ নোট!

✅ বেগম খালেদা জিয়ার জন্ম কোথায় হয়েছিল?- অবিভক্ত বঙ্গ প্রদেশের জলপাইগুড়িতে (বর্তমানে পশ্চিমবঙ্গে) ১৯৪৫ সালের ১৫ আগস্ট। তবে খালেদা জিয়ার আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ফেনী জেলায়।

✅ খালেদা জিয়ার ডাকানাম কী ছিল?- পুতুল (পারিবারিক পদবি ছিল- মজুমদার)

✅ খালেদা জিয়া বাংলাদেশের 'ফার্স্ট লেডি' হন কত সালে?- ১৯৭৭ সালে (প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে)

✅ বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করেন কবে?- ১৯৮২ সালে।

✅ খালেদা জিয়া প্রথম কত সালে বিএনপি-এর চেয়ারপারসন বা সভাপতি নির্বাচিত হন?- ১৯৮৪ সালে

✅ খালেদা জিয়া প্রথম কত সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন?-১৯৯১ সালে, ৫ম জাতীয় সংসদে

✅ বেগম খালেদা জিয়া প্রথম কত সালে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হন?- ১৯৯১ সালে, ৫ম জাতীয় সংসদে

✅ বেগম খালেদা জিয়াকে মোট কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন?- ৫ বার ( সর্বশেষ ২০০৮ সালের নবম জাতীয় সংসদে)

✅ বেগম খালেদা জিয়াকে মোট কতটি আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েন?- ২৩টি (মোট ৫টি জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২৩টি আসনে প্রার্থী হয়েছিলেন এবং কখনও তিনি কোনও আসনে হারেননি)

✅ খালেদা জিয়া মোট কতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন? - ৩ বার (১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে)

✅ বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে?- বেগম খালেদা জিয়া (মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী পাকিস্তানের বেনজির ভুট্টো এবং মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার মেঘবতী সুকর্নপুত্রী)

✅ বাংলাদেশে সাংবিধানিকভাবে নির্দলীয় ও নিরপেক্ষ গণতান্ত্রিক সরকার 'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা' প্রবর্তন করেন কে?- বেগম খালেদা জিয়া (১৯৯৬ সালের ২৭ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে)

✅ বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি তাঁর অসামান্য অবদান এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণে কারণে 'মাদার অব ডেমোক্রেসি' উপাধি প্রদান করা হয় কবে?- ২০১৮ সালের ৩১ জুলাই

✅ কোন আন্তর্জাতিক সংস্থা বেগম খালেদা জিয়াকে 'মাদার অব ডেমোক্রেসি' উপাধি প্রদান করে?- কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)

✅ কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কোন ক্যাটাগরিতে বেগম খালেদা জিয়াকে 'মাদার অব ডেমোক্রেসি' উপাধি প্রদান করে?- ‘ডেমোক্রেসি হিরো’ ক্যাটাগরিতে খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পুরস্কার দেওয়া হয়

✅ বাংলাদেশের রাজনীতিতে 'আপসহীন নেত্রী' বলা হয় কাকে?- বেগম খালেদা জিয়াকে

✅ ঢাকা শহরের তথা বাংলাদেশের প্রথম ফ্লাইওভার 'খিলগাঁও ফ্লাইওভার' উদ্বোধন করেন কে?- বেগম খালেদা জিয়া (ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করা হয় ৪ নভেম্বর ২০০৪)

✅ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত বাসভবনের নাম কী?- ফিরোজা (ঢাকার গুলশানের ১৯৬ নং বাসা)

✅ বেগম খালেদা জিয়াকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' (VVIP) হিসেবে ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন জারি করে কবে?- ১ ডিসেম্বর, ২০২৫।

✅ বেগম খালেদা জিয়া কবে ইন্তেকাল করেন?- ৩০ ডিসেম্বর, ২০২৫ সালে; ঢাকার বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হসপিটালে

✅ বেগম খালেদা জিয়া কত বছর বয়সে ইন্তেকাল করেন?- ৮০ বছর বয়সে।

✅ বেগম খালেদা জিয়ার সর্ববৃহৎ জানাজা কোথায় অনুষ্ঠিত হয়?- জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া অ্যাভিনিউতে

✅ বেগম খালেদা জিয়াকে কোথায় সমাহিত করা হয়?- জাতীয় সংসদের উত্তর পাশে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে। সমাহিত করা হয় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে।

*** N.B. এই গুরুত্বপূর্ণ নোটটি নিজের টাইমলাইনে শেয়ার করে না রাখলে ফেইসবুকে শত শত পোস্টের ভিড়ে প্রয়োজনের সময় আর খুঁজে পাবেন না।

©___ Gazi Mizanur Rahman

30/12/2025

#নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন ||

★নোবেল পুরস্কার চালু হয়— ১৯০১ সালে
★নোবেল পুরস্পরের প্রবর্তক— আলফ্রেড নোবেল
★নোবেল পুরস্কার দেওয়া হয়— সুইডেন।
➡️ সব নোবেল পুরস্কার সুইডেনে,
➡️ কিন্তু নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় — নরওয়ের অসলোতে।
★নোবেল পুরস্কার দেওয়া হয়— ৬ বিষয়ে
★নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা— ৪টি
★প্রথম নোবেল পুরষ্কার লাভকারী নারী— মাদাম কুরি
★প্রথম মুসলমান নোবেল বিজয়ী—আনোয়ার সাদাত
★সবচেয়ে বয়সে কম নোবেল জয়ী মালালা—ইউসুফজাই
★নোবেল বিজয়ী বাঙালির সংখ্যা— ৪ জন
★প্রথম নোবেল জয়ী বাঙালী — রবীন্দ্রনাথ ঠাকুর
★সর্বশেষ নোবেল জয়ী বাঙালী —অভিজিৎ ব্যানার্জি

★কততম বাঙালী হিসেবে মোহাম্মদ ইউনুস নোবেল পান--------?
সংগৃহীত

সাম্প্রতিক পরীক্ষায় আসা  Vocabulary প্রশ্নের বাংলা সমাধানসৌজন্য : সাখাওয়াত স্যার
30/12/2025

সাম্প্রতিক পরীক্ষায় আসা Vocabulary প্রশ্নের বাংলা সমাধান
সৌজন্য : সাখাওয়াত স্যার

24/12/2025

***উপসর্গঃ মাত্র ১০ মিনিটেই সব উপসর্গ মুখস্থ‼️

#বাংলা_উপসর্গ_২১টি।
সু, হা, স, আ, নি, বি, অজ, ভর, সা, অ, অনা, কু, আড়, আব, ঊন, পাতি, কদ, আন, ইতি, অঘা, রাম।

মনে রাখার টেকনিক→
সুহাস,
আদর নিবি। তুই অজপাড়ার ভরসা বলে অনেকে অনাচার, কুকথা ও আড়চোখে দেখে। আবডালের ঊনত্রিশটি পাতিলেবু ও কদবেল আনবি।
ইতি-
অঘারাম

#সংস্কৃত_উপসর্গ_২০টি।
অপি, অনু, অপ, প্রতি, সম, অধি, সু, প্র, অতি, উৎ, পরা, নির, বি,পরি, দূর, উপ, অব,অভি, আ, নি।

মরে রাখার টেকনিক →
অপি ও অনু অপরের প্রতি সম অধিকার সু প্রতিষ্ঠায় অতি উৎসাহ পরায়নির বিপরিতে দূর উপনিবেশে অবরোধ অভিযান আনিয়েছে।

#আরবি_উপসর্গ: গর আম খাস লা বাজে।
#ইংরেজি : হেড, সাব, হাফ, ফুল।
মনে রাখার টেকনিক →
হেড-মাস্টার সাব হাফ-পাগল, ফুল-চালাক!

#ফারসি : (বদ্ , বর্ , নিম্ , ফি, কম্ , বে্ দর্ , কার্ না)
মনে রাখার টেকনিক →
বদ বরকে নিম ফি কম-বেশ দেয়ার দরকার নাই।

#হিন্দি_উপসর্গঃ হর।

এইনিন ইংরেজি সাজেশন। শেষ সময়ের প্রস্তুতির জন্য দ্রুত পড়ে ফেলুন।।আর কোন বিষয়ের সাজেশন লাগবে কমেন্ট করে জানান।ফ্রি সাজেশন ...
22/12/2025

এইনিন ইংরেজি সাজেশন।
শেষ সময়ের প্রস্তুতির জন্য দ্রুত পড়ে ফেলুন।।
আর কোন বিষয়ের সাজেশন লাগবে কমেন্ট করে জানান।
ফ্রি সাজেশন পেতে ফলো দিয়ে রাখুন।
নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে।

住所

Osaka, Osaka

ウェブサイト

アラート

Fardin EduCareがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

ショートカット

  • 住所
  • アラート

共有する

カテゴリー