Learn & Earn Career Center

Learn & Earn Career Center

共有する

Ultimate solution for you career

02/05/2026

বিদেশে উচ্চশিক্ষা: পড়ালেখা করতে করতেই কোটিপতি
Md Ashiqur Rahman

বাংলাদেশে মাস শেষে বেতন নিয়ে হাঁপাতে হাঁপাতে যখন দেখবেন আপনার হিসাব মেলাতে গিয়ে টানাটানি, ঠিক তখনই আপনার সহপাঠীরা বিদেশে স্কলারশিপ নিয়ে মাসে ৩-৫ লাখ টাকা আয় করছে! হ্যাঁ, পড়ালেখা করেই। এটা কোনো গল্প নয়, এটা স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের বাস্তবতা। বাংলাদেশে চাকরি করলে যে টাকা কামাতে আপনার ৫-৭ বছর লাগবে (হালাল পথে), বিদেশে স্কলারশিপে সেটা সম্ভব মাত্র ১ বছরেই!

(বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন, কিন্তু শুরু করব করব করে এখনো শুরু করতে পারেননি, আপনার জন্যই এই লিখা! এই লিখার শেষে রয়েছে ২১টি বিশ্বসেরা স্কলারশিপের মাসিক টাকার পরিমাণ এবং আবেদন লিংক, যা আপনাকে স্বপ্নপূরণের পথ দেখাবে)

আজকের বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা কেন বিদেশের দিকে ছুটছে, জানেন? উত্তরটা শুধু "ভালো শিক্ষা" নয়, বরং এর পিছনে আছে “আর্থিক স্বাধীনতার বিশাল সুযোগ”।

আপনি কি জানেন, বাংলাদেশের একজন সাধারণ গ্র্যাজুয়েট আর একজন স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীর আয়ের মধ্যে পার্থক্য আকাশ-পাতাল? আজকে আমরা এমন কিছু বাস্তব উদাহরণ দেখবো যা আপনার চোখ কপালে তুলে দেবে!

বাংলাদেশে একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের চাকরির বাস্তবতা:
মাসিক বেতন: ২০,০০০-৫০,০০০ টাকা
মাসিক ব্যয়:
o বাসা ভাড়া: ১০,০০০-২০,০০০ টাকা
o পরিবহন: ৩,০০০-১০,০০০ টাকা
o খাবার: ৮,০০০-১৫,০০০ টাকা

বিদেশে স্কলারশিপধারী বাংলাদেশি শিক্ষার্থীর আয়:
মাসিক স্টাইপেন্ড: ১.৫-৫ লাখ টাকা (মাস্টার্স – PhD লেভেল)
সামার ইন্টার্নশিপ: ৩-১০ লাখ টাকা/৩ মাস
গবেষণা ফান্ড: ১০-৩০ লাখ টাকা/বছর (PhD লেভেল)

-------------------
(আমার পেজ, লাইক দিয়ে রেখে দিতে পারেন, যেখানে এখন থেকে উচ্চশিক্ষা সম্পর্কিত নিয়মিত পোস্ট পাবেনঃ https://www.facebook.com/ashiqurpage
আমার Youtube চ্যানেল যেখানে উচ্চশিক্ষা সম্পর্কিত অনেক গুলো ভিডিও আপলোড করা হয়েছে, আরও অনেকগুলো আপলোড হচ্ছে প্রতিদিনঃ https://www.youtube.com/.ASHIQUR )
--------------------

স্কলারশিপে পড়লে টাকা আসে কোথা থেকে?
1. স্টাইপেন্ড (মাস্টার্স – PhD লেভেল):
o যুক্তরাষ্ট্রে RA/TA: মাসিক ৩-৫ লাখ টাকা
o ইউরোপে Erasmus Mundus Joint Masters: মাসিক ২ লাখ টাকা (মাস্টার্স লেভেল)
o জার্মানিতে DAAD: মাসিক ১.৫-৩ লাখ টাকা
o কানাডায় Vanier স্কলারশিপ: মাসিক ৩-৫ লাখ টাকা

2. ইন্টার্নশিপ:
o গুগল/ফেসবুক: ১০-১৫ লাখ টাকা/সামার
o অ্যামাজন/মাইক্রোসফট: ৮-১৩ লাখ টাকা/সামার
o জার্মান কোম্পানিগুলো: ৬-১০ লাখ টাকা/সামার

3. গবেষণা ফান্ড:
o PhD - PostDoc গবেষণা ফান্ড: বছরে ১০-৫০ লাখ টাকা
o কনফারেন্স ট্রাভেল গ্রান্ট: বছরে ৫-১০ লাখ টাকা
o পেটেন্ট ও রিসার্চ বোনাস: এককালীন ১০-৩০ লাখ টাকা

শুধু টাকা নয়, টাকার গ্যারান্টিঃ বিদেশে স্কলারশিপ নিয়ে গেলে টিউশন ফি ১০০% ফ্রি – প্রতি সেমিস্টারে ১০-২০ লাখ টাকা বেঁচে যাচ্ছে! বাড়তি সুবিধা হিসেবে বিদেশে ফ্রি হাউজিং, হেলথ ইনস্যুরেন্স, ট্রাভেল ফান্ড পাওয়া যায়, আর বাংলাদেশে বেতনের ৫০% যায় বাসা ভাড়া ও পরিবহনে!

৫ বছর পরের টাকার হিসাব যা আপনাকে চমকে দেবে!
বিষয় - বাংলাদেশ - বিদেশে স্কলারশিপ
মাসিক আয় -৩৫,০০০-৫৫,০০০ টাকা - ১-৪ লাখ টাকা
৫ বছরে আয় - ২১-৩৩ লাখ টাকা - ১-৩ কোটি টাকা
ইন্টার্নশিপ আয় - নেই - ৩-১০ লাখ টাকা/সামার
গবেষণা ফান্ড - নেই - ১০-৩০ লাখ টাকা/বছর

স্বপ্ন দেখুন, কিন্তু হিসেব করে
"বিদেশে পড়ব" এই স্বপ্ন শুধু ডিগ্রির জন্য নয়—এটি একটি স্মার্ট ফাইনান্সিয়াল ইনভেস্টমেন্ট। আজকে ১ বছর প্রস্তুতি নিয়ে স্কলারশিপ পেলে, পরের ৫ বছর আপনি আয় করবেন কোটি টাকা, অর্জন করবেন বিশ্বমানের ডিগ্রি + আন্তর্জাতিক ক্যারিয়ার + আন্তর্জাতিক অভিজ্ঞতা।

শুধু টাকা নয়, জীবন বদলে দেওয়ার গল্প
বিদেশে পড়ালেখা মানে শুধু ক্লাসরুম নয়—আপনি কাজ করবেন বিশ্বসেরা গবেষকদের সাথে, শিখবেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কাজের সংস্কৃতি। এই অভিজ্ঞতা আপনাকে পরবর্তীতে মাল্টিন্যাশনাল কোম্পানি, রিমোট জব, বা ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে প্রতিষ্ঠিত করবে, যেখানে আয় হবে বাংলাদেশের গতানুগতিক জবের চেয়ে অনেক গুণ বেশি।

আপনার পরিবারের জন্য স্বপ্ন দেখুন
আপনার বাবা-মা কি কখনো সুইজারল্যান্ড বা কানাডার মতো দেশে ঘুরতে যেতে পারবেন? আপনি স্কলারশিপ পেলে পরিবারকে নিয়ে সেখানে যেতে পারবেন, তাদের ভালো জীবন দিতে পারবেন। এটা শুধু আপনার সাফল্য নয়, পুরো পরিবারের ভাগ্য বদলের সুযোগ!

এখনই সিদ্ধান্ত নিন
• আজকে ১ বছর কষ্ট = স্কলারশিপের জন্য প্রস্তুতি
• পরের ৫ বছর = মাসে লাখ টাকা ইনকাম + বিশ্বজয়ের সুযোগ
- পেছনে ফিরে তাকালে দেখবেন, স্কলারশিপের জন্য করা আপনার সেই ১ বছরের পরিশ্রমই জীবন বদলে দিয়েছে!

সুন্দর ব্যালেন্সড জীবন লিড করার এই সুযোগ কেউ আপনার হাতে তুলে দেবে না – আপনাকেই ছিনিয়ে নিতে হবে! ✈️ সময় নষ্ট করবেন না! আজই বিদেশে উচ্চশিক্ষা স্কলারশিপের জন্য প্রস্তুতি শুরু করুন। একটি মাত্র সঠিক সিদ্ধান্তই পারে আপনার জীবন বদলে দিতে!

আজকের বোনাস: ২১টি বিশ্ববিখ্যাত স্কলারশিপে প্রতি মাসে কত টাকা দেওয়া হয়, সেই হিসাব:

1. ইরাসমুস মুন্ডুস Masters স্কলারশিপ (ইউরোপ)
• €1,400-€1,500 (≈ ২ লাখ টাকা)
https://www.eacea.ec.europa.eu/scholarships_en
2. ফুলব্রাইট স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)
• 2,500−2,500−3,000 (≈ ২.৯-৩.৫ লাখ টাকা)
https://foreign.fulbrightonline.org/
3. চেভেনিং স্কলারশিপ (যুক্তরাজ্য)
• £1,200-£1,500 (≈ ১.৫-১.৯ লাখ টাকা)
https://www.chevening.org/
4. DAAD স্কলারশিপ (জার্মানি)
• €850-€1,200 (≈ ১-১.৪ লাখ টাকা)
https://www.daad.de/en/
5. MEXT স্কলারশিপ (জাপান)
• ¥144,000-¥147,000 (≈ ১.২-১.৩ লাখ টাকা)
https://www.studyinjapan.go.jp/en/

6. অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ
• AUD 2700-3500 (≈ ২.১৫-২.৮০ লাখ টাকা)
https://www.dfat.gov.au/people-to-people/australia-awards
7. কমনওয়েলথ স্কলারশিপ (যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশসমূহ)
• £1,100-£1,400 (≈ ১.৪-১.৭ লাখ টাকা)
https://cscuk.fcdo.gov.uk/
8. গেটস কেমব্রিজ স্কলারশিপ (যুক্তরাজ্য)
• £1,800-£2,200 (≈ ২.২-২.৭ লাখ টাকা)
https://www.gatescambridge.org/
9. রোডস স্কলারশিপ (অক্সফোর্ড, যুক্তরাজ্য)
• £1,500-£1,800 (≈ ১.৯-২.২ লাখ টাকা)
https://www.rhodeshouse.ox.ac.uk/
10. সুইস এক্সিলেন্স স্কলারশিপ (সুইজারল্যান্ড)
• CHF 1,900-2,200 (≈ ২.৩-২.৭ লাখ টাকা)
https://www.sbfi.admin.ch/.../scholarships-and-grants.html

11. নেদারল্যান্ডস স্কলারশিপ (হল্যান্ড)
• €1,000-€1,300 (≈ ১.২-১.৫ লাখ টাকা)
https://www.studyinnl.org/finances/scholarships
12. নিউজিল্যান্ড স্কলারশিপ
• NZD 2,000-2,300 (≈ ১.৩-১.৫ লাখ টাকা)
https://www.studywithnewzealand.govt.nz/scholarships
13. অক্সফোর্ড ক্ল্যারেনডন স্কলারশিপ
• £1,500-£1,800 (≈ ১.৯-২.২ লাখ টাকা)
https://www.ox.ac.uk/clarendon
14. সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ (SGUS)
• SGD 1,500-2,000 (≈ ১.৩-১.৭ লাখ টাকা)
https://www.moe.gov.sg/financial-matters/awards-scholarships
15. কানাডা ভ্যানিয়ার স্কলারশিপ
• CAD 2,500 (≈ ২.১ লাখ টাকা)
https://vanier.gc.ca/

16. সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ
• SEK 10,000-12,000 (≈ ১.১-১.৩ লাখ টাকা)
https://si.se/en/apply/scholarships/
17. নরওয়ে আর্কটিক স্কলারশিপ
• NOK 10,000-12,000 (≈ ১.২-১.৪ লাখ টাকা)
https://www.studyinnorway.no/scholarships
18. অস্ট্রিয়ান সরকারী স্কলারশিপ
• €1,000-€1,200 (≈ ১.২-১.৪ লাখ টাকা)
https://grants.at/en/
19. হংকং PhD ফেলোশিপ
• HKD 15,000-18,000 (≈ ১.৮-২.২ লাখ টাকা)
https://www.polyu.edu.hk/hkpf/
20. ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) স্কলারশিপ
• 2,500−2,500−3,000 (≈ ২.৯-৩.৫ লাখ টাকা)
https://mitadmissions.org/
21. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
• 2,800−2,800−3,200 (≈ ৩.৩-৩.৮ লাখ টাকা)
https://college.harvard.edu/financial-aid

দ্রষ্টব্যঃ টাকার conversion হিসাব Bank বিনিময় হার অনুযায়ী (১ USD ≈ ১১৭ BDT, ১ EUR ≈ ১২৬ BDT, ১ GBP ≈ ১৫০ BDT); বাস্তব হিসেবে টাকার পরিমাণ আরও বেশি হবে!
………………..
বিদেশে উচ্চশিক্ষার সম্পূর্ণ গাইডলাইন – পর্ব ০৪
Dr-Ashiqur Rahman

19/04/2026

Surah Al-Humazah (Chapter 104) – Reflection

In the name of Allah, the Most Gracious, the Most Merciful

Woe to every slanderer and mocker—
The one who gathers wealth and counts it again and again,
Thinking that his riches will make him live forever.

No! He will surely be cast into the Crushing Fire.
And what will make you understand what the Crushing Fire is?

It is the blazing Fire of Allah,
Which rises over the hearts.
Indeed, it will be closed down upon them,
In extended columns.

Reflect. Reform. Remember.

27/10/2025

⚠️ জাপানে Business Manager ভিসার নিয়মে বড় রদবদল⚠️

経営・管理 (Business Manager) ভিসা ২০২৫ সালের অক্টোবর ১৬ তারিখ থেকে অনুমোদন মানদণ্ড পরিবর্তন হয়েছে।
• প্রধান পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে:
• ব্যবসার অফিস/কার্যালয় অবশ্যই জাপানে থাকতে হবে (নিজ বাসাকে অফিসের ঠিকানা হিসেবে ব্যবহার করা যাবে না।
• কোম্পানিতে পরিচালক এর বাইরে “常勤職員” (কাজে পুরো সময়) হিসাবে একজন কর্মকর্তা থাকতে হবে।
যিনি জাপানি নাগরিক অথবা পার্মানেন্ট রেসিডেন্ট অথবা N২ লেভেল পাস বিদেশি নাগরিক হতে হবে।
যদি বিদেশি কর্মী N2 certified/পাস না হোন তবে পরিচালক নিজে N2 পাস থাকতে হবে ।

• আবেদনসাপেক্ষ ব্যবসার জন্য সরবরাহকৃত মোট সম্পদের পরিমাণ (মূলধন ও বিনিয়োগসহ) ৩০০০万円 (৩০ মিলিয়ন ইয়েন) বা তার বেশি হতে হবে।
• আবেদনকারীর ক্ষেত্রে, “経営・管理” অথবা পরিচালনকারী হিসেবে সংশ্লিষ্ট ব্যবসা ক্ষেত্রে সংশ্লিষ্ট 修士相当以上の学位 (মাস্টার্স স্তর) অর্জিত থাকতে হবে অথবা সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনায় ৩ বছর বা তার বেশি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
• এই সংশোধনের কারণে, এখন যারা “経営・管理” ভিসা নিয়ে জাপানে আছেন (অন্যের কোম্পানির পরিচালক/ম্যানেজার হিসাবে পজিশনে বা নিজ কোম্পানি চালাচ্ছেন) অথবা আগামীতে এই ভিসায় প্রবেশ করার পরিকল্পনা করছেন, তাদের আগামী ৩ বছর পরবর্তী সময়ে ভিসা মেয়াদ নবায়নের সময় এই নতুন মানদণ্ড পূরণ করতে হবে।
• যদি ২০২৫ সালের অক্টবর ১৬ তারিখের পর অনুমোদন মানদণ্ড পূরণ না হয়, তাহলে নিম্নলিখিত বিষয়গুলোর ক্ষেত্রে ভিসার অনুমিত দেওয়া হবে না:
• “経営・管理” বিজনেস ভিসা থেকে “高度専門職1号イ(経営・管理に該当する活動を行う場合に限る。)” হাই স্কিল প্রোফেশনাল ভিসায় পরিবর্তন করার আবেদন।
• “経営・管理” বিজনেস ভিসায় অবস্থানকারী ব্যক্তির PR (“永住許可”) আবেদন।
• ইত্যাদি।


জাপানে নাম‐সর্বত্ব কোম্পানি (Shell company) করে বিজনেস ম্যানেজার ভিসায় সামাজিক সুবিধা ভোগকারীর জন্য সম্ভাব্য ঝুঁকি ও পরবর্তী ৩ বছরের চিত্র:

🔍 বর্তমান পরিস্থিতি
• এই ধারায় সাধারণত বিদেশি উদ্যোক্তা বা কোম্পানি ম্যানেজাররা “経営・管理” ভিসা নিয়ে এই ভিসার অপব্যবহার করে জাপানের সামাজিক জীবনবিমা (社会保険) , স্বাস্থ্যবিমা, শ্রম আইনভিত্তিক সুবিধা প্রাপ্ত হচ্ছেন।
• আবার অনেকে হয়তো “নামের কোম্পানি” (shell company) বা কার্যত সক্রিয়তা কম/নেই এমন কোম্পানি রেখে ভিসা ধরে রাখার চেষ্টা করছেন।
• এখন এই নতুন আইনি নির্দেশে নির্দেশ করছে— যেহেতু আগামী নবায়নের সময় অথবা পরবর্তী তিন বছরে, অফিস/কার্যালয় স্থানীয়ভাবে থাকতে হবে, বাস্তব কর্মী নিয়োগ থাকবে, তহবিল পরিমাণ থাকতে হবে, জাপানি ভাষার দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা বা শিক্ষা থাকতে হবে, সেহেতু সকল শর্ত পূরণ করতেই হবে।

📉 তিন বছরের সম্ভাব্য প্রভাব
• যারা শুধুই নামসর্বত্ব কোম্পানি চালাচ্ছেন এবং নতুন মানদণ্ড পূরণ করতে সক্ষম হবেন না—they’ll face নবায়ন সমস্যা। অর্থাৎ আগামী ৩ বছরে কোনো একটা ভিসা নবায়নের ক্ষেত্রে আবেদন খারিজ হবে।
• বিশেষ করে যদি তারা:
• অফিস/লক্ষণীয় কার্যকর স্থানে না হয়, কোম্পানিকে লাভজনক অবস্থায় নেওয়ার লক্ষণ পরিলক্ষিত না হয়,
• কার্যকর নিয়োগ বা কর্মী না থাকে,
• কোম্পানির জন্য পর্যাপ্ত তহবিল (৩০০০万円) না থাকে,
• পরিচালনায় যুক্ত ব্যক্তি জাপানি ভাষায় দক্ষ না হয় বা শিক্ষাগত/অভিজ্ঞতার মানদণ্ড না পূরণ করে— তাহলে তাদের ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
• ভিসা বাতিলের সাথে সাথে অন্য ভিসায় ট্রান্সফার হওয়ার অনুমিত প্রদান না করে জাপান ত্যাগ করার নির্দেশ 強制送還/Force deportation হওয়ার ঝুঁকি রয়েছে
• “永住許可” বা PR আবেদন গ্রহণযোগ্য না হতে পারে।

💡 কয়েকটি সংখ্যাসূচক অনুমান

ভূমিকাস্বরূপ অনুমান করলে—
• ধরুন একজন বিদেশি যিনি বর্তমানে “経営・管理” ভিসায় আছেন এবং তাদের কোম্পানি কার্যত কম সক্রিয়, কর্মী নেই, তহবিল কম, এযাবৎকাল কোম্পানি ধারাবাহিকভাবে প্রফিট করতে পারেনি এবং আগামী ৩ বছরের মধ্যে তারা নতুন মানদণ্ড পূরণ করার সম্ভাবনা কম/ করতে পারবে না:
• প্রথম বছরের শেষে হয়তো নবায়ন আবেদন বাতিল হতে পারে
• প্রথমবার নবায়ন হলেও দ্বিতীয় বা তৃতীয় বছরে অনুমোদন রোধ হতে পারে।
• যদি ভিসা বাতিল হয়, এবং প্রতীয়মান হয় যে ব্যবসার উদ্দেশ্যে বিজনেস ভিসা নেওয়া হয়েছিলনা, তবে ডিপোর্টেশন অর্ডার পাওয়ার ঝুঁকি রয়েছে।

• সক্রিয় কোম্পানি যাদের আছে: যথোপযুক্ত অফিস আছে, কর্মী নিয়োগ আছে, তহবিল আছে (৩০ মিলিয়ন ইয়েন বা তার বেশি) এবং পরিচালনায় জাপানি ভাষায় দক্ষ একজন ব্যক্তি আছে—তারা সর্বনিম্ন ৩ বছর করে ভিসা পেতে পারেন।

📝 ব্যবহারিক সুপারিশ
• যাঁরা এখন “経営・管理” ভিসায় আছেন—অতি দ্রুত কোম্পানির কার্যক্রম, তহবিল, কর্মী নিয়োগ, জাপানি ভাষার প্রস্তুতি ইত্যাদি মূল্যায়ন করুন।
• অফিস বা করাসংক্রান্ত ঠিকানা, কর্মী নিয়োগের রেকর্ড, তহবিল (৩০০০万円) যোগাড়ের দিক বিবেচনা করুন।
• জাপানি ভাষা দক্ষতার ক্ষেত্রে B2-সমত রাখার দিকে নজর দিন।
• ভিসা নবায়নের সময়ে (বিশেষ করে ৩ বছরের মধ্যে) এসব নতুন মানদণ্ড মেনে চলার দৃশ্যমান পদক্ষেপ নিন।

• অন্যথায় কোম্পানিতে কোনো জাপানিজ নাগরিক অথবা PR প্রাপ্ত ব্যক্তিকে CEO/代表取締役 হিসেবে নিযুক্ত করে নিজে স্টাফ হিসেবে জব ভিসা গ্রহণ করুন।
→আপনি শুধু কোম্পানির ওনার/শেয়ার হোল্ডার হিসেবে থাকলেও কোম্পানি আপনার নিয়ন্ত্রণে থাকবে!
অন্যথায় কোম্পানিটি আইন অনুযায়ী বন্ধ করে জব ভিসায়(技人国・特定技能等) ট্রান্সফার হউন।

দ্রুত এবং কার্যকর পদক্ষেপ না নিতে পারলে অপ্রত্যাশিত ও বেদনাদায়ক মুহূর্ত অপেক্ষা করছে😥

(ক) নোমান আরিফ

あなたの学校を学校のトップリストKita-kuにしたいですか?

ここをクリックしてあなたのスポンサー付きリスティングを獲得。

場所

カテゴリー

電話番号

ウェブサイト

住所


Kita-ku, Tokyo
1150044