GS Japanese Language School

GS Japanese Language School If you read more, you will learn more.

25/04/2026

🇯🇵 SSW Caregiver Interview – জাপানে কাজের সুযোগ! 🇯🇵🌿

আপনি কি জাপানে কেয়ারগিভার হিসেবে কাজ করতে আগ্রহী? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুযোগ।
Global Support Education Center (GS) আয়োজন করছে SSW Caregiver Interview, যেখানে নির্বাচিত প্রার্থীরা জাপানে কাজ করার সুযোগ পাবেন।

কাজের বিবরণ:
জাপানের কেয়ার হোমে বয়স্কদের যত্ন নেওয়া, তাদের দৈনন্দিন কাজে সহায়তা করা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করা এবং মানবিকভাবে সেবা প্রদান করা।

📌 যোগ্যতা:
১. জাপানি ভাষায় JLPT N4 / JFT A2 সমমানের দক্ষতা
২. SSW কেয়ারগিভার স্কিল টেস্ট উত্তীর্ণ
৩. কাজ করার দৃঢ় মনোবল ও আগ্রহ

আসন সংখ্যা:
👉 মেয়ে ১০ জন
👉 ছেলে ১০ জন

🌟 সুবিধা:
✔️ জাপানে বৈধভাবে কাজ করার সুযোগ
✔️ ভালো বেতন ও ক্যারিয়ার গড়ার সুযোগ
✔️ আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতা
✔️ নতুন পরিবেশে কাজ শেখার সুযোগ

📣 যারা পরিশ্রমী, দায়িত্বশীল এবং মানুষের সেবা করতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

⏳ সীমিত আসন – এখনই আবেদন করুন!

Contact Us:
📲 WhatsApp (Bangladesh):
+880 1711-772436
+880 1717-157264
+880 1794-242604

📲 WhatsApp (Japan):
+81 080-4910-0480
+81 090-6614-0480

🏠অফিসের ঠিকানাঃ
GS Education Center, হোল্ডিং নং: ৪-আর-৩, রসুলপুর, কুতুবখালী, পোস্ট - দনিয়া,
থানা: যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬।
বিল্ডিংয়ের ৩য় (তৃতীয়) তলা, হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ি টোলপ্লাজার দক্ষিণ পাশে।

20/04/2026
20/04/2026
11/04/2026

🇯🇵 জাপান এয়ারপোর্টে ল্যান্ড করার পর একজন বিদেশি নাগরিককে কি কি করতে হয়? ✈️

অনেকেই প্রথমবার জাপানে আসার সময় একটু নার্ভাস থাকে—এয়ারপোর্টে নামার পর কি করতে হবে, কোথায় যেতে হবে এসব নিয়ে চিন্তায় থাকে। তাই নতুনদের জন্য ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা সহজভাবে তুলে ধরলাম 👇

১। Immigration (ইমিগ্রেশন চেক)
প্লেন থেকে নামার পর প্রথমেই Immigration কাউন্টারে যেতে হবে।
এখানে আপনাকে দেখাতে হবে:
✅ পাসপোর্ট
✅ রেসিডেন্স কার্ডের আবেদন তথ্য (যদি লং-টার্ম ভিসা থাকে)
✅ আগেই অনলাইনে করা Visit Japan Web QR কোড (যদি করে থাকেন)

আপনি যদি টুরিস্ট হোন, তাহলে অফিসার কয়েকটি সাধারণ প্রশ্ন করতে পারেন, যেমন:
– কেন জাপানে এসেছেন?
– কোথায় থাকবেন?
– কতদিন থাকবেন?

সব ঠিক থাকলে তারা আপনার পাসপোর্টে স্ট্যাম্প দেবে এবং সেখানেই Residence Card দিয়ে দিবে।

২। Baggage Claim (লাগেজ সংগ্রহ) 🧳
ইমিগ্রেশন শেষ হলে আপনি লাগেজ বেল্টে যাবেন।
এখানে আপনার ফ্লাইট নম্বর দেখে নির্দিষ্ট বেল্ট থেকে নিজের লাগেজ সংগ্রহ করতে হবে।

৩। Customs Declaration (কাস্টমস চেক)
লাগেজ নেওয়ার পর কাস্টমস কাউন্টারে যেতে হবে।
এখানে সাধারণত দুইটা লাইন থাকে:
🟢 Nothing to Declare
🔴 Goods to Declare

যদি আপনার কাছে ডিক্লেয়ার করার মতো কিছু না থাকে তাহলে সবুজ লাইনে যেতে পারেন।

৪। Exit Gate (বাইরে বের হওয়া)
কাস্টমস পার হওয়ার পর আপনি এয়ারপোর্টের বাইরে চলে আসবেন।
এখানে সাধারণত দেখা যায়:
📶 SIM Card / WiFi কাউন্টার
🚆 ট্রেন বা বাস টিকিট কাউন্টার
💱 মানি এক্সচেঞ্জ
🏪 কনভেনিয়েন্স স্টোর

৫। শহরের দিকে যাত্রা 🚆
এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন:
🚆 ট্রেন
🚌 এয়ারপোর্ট বাস
🚕 ট্যাক্সি

💡 নতুনদের জন্য ছোট একটি টিপস:
জাপানে আসার আগে Visit Japan Web এ তথ্য পূরণ করে QR কোড নিয়ে আসলে ইমিগ্রেশন ও কাস্টমস অনেক দ্রুত শেষ করা যায়।

আপনি কি প্রথমবার জাপানে এসেছিলেন?
এয়ারপোর্টে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? কমেন্টে জানাবেন 👇

“আপনি কি জাপান আসতে চান?
কোনো প্রশ্ন থাকলে কমেন্ট/Message করুন 🇯🇵”

বিঃদ্রঃ ওসাকা কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্পর্কে আপনার কোনো তথ্য জানার থাকলে মেসেজ অথবা কমেন্ট করতে ভুলবেন না।


11/04/2026

🇯🇵 জাপানে বাসা ভাড়া কেমন?
(বিভিন্ন শহরের তুলনা + বাসা নেওয়ার নিয়ম)

জাপানে নতুন যারা আসতে চান তাদের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি — বাসা ভাড়া কত? এবং বাসা নিতে কি লাগে?
আজ কিছু শহরের ভাড়া ও প্রয়োজনীয় তথ্য সহজভাবে শেয়ার করছি।

📍 Tokyo
১ রুম / 1K অ্যাপার্টমেন্ট
💴 প্রায় 60,000 – 100,000+ ইয়েন

📍 Osaka
💴 প্রায় 40,000 – 70,000 ইয়েন

📍 Saitama
💴 প্রায় 35,000 – 60,000 ইয়েন

📍 Nagoya
💴 প্রায় 35,000 – 60,000 ইয়েন

📍 Kyoto
💴 প্রায় 45,000 – 70,000 ইয়েন

📍 Gunma Prefecture
💴 প্রায় 25,000 – 45,000 ইয়েন

📍 Gifu Prefecture
💴 প্রায় 25,000 – 45,000 ইয়েন

📍 Shizuoka Prefecture
💴 প্রায় 30,000 – 50,000 ইয়েন

━━━━━━━━━━━━━━

🚉 স্টেশনের কাছে বনাম দূরের বাসা

স্টেশনের কাছাকাছি বাসা হলে ভাড়া সাধারণত বেশি হয়। কারণ যাতায়াত সুবিধাজনক।

স্টেশনের কাছে
💴 প্রায় 50,000 – 80,000 ইয়েন

স্টেশন থেকে একটু দূরে
💴 প্রায় 30,000 – 50,000 ইয়েন

🏙️ সিটি এরিয়া বনাম মফস্বল

শহরের ভেতরে (City area)
💴 প্রায় 50,000 – 90,000 ইয়েন

মফস্বল বা ছোট শহর
💴 প্রায় 20,000 – 40,000 ইয়েন

অর্থাৎ শহরের বাসা সাধারণত অনেক বেশি দামের হয়।

🏠 বাসা নেওয়ার সময় অতিরিক্ত খরচ

জাপানে বাসা নেওয়ার সময় প্রথমে কয়েকটি খরচ দিতে হয়:

• Deposit (শিকিকিন)
• Key money (রেইকিন)
• Agency fee
• প্রথম মাসের ভাড়া

অনেক সময় মোট ২–৪ মাসের ভাড়ার সমান টাকা প্রথমে লাগতে পারে।

📄 বিদেশিদের জন্য বাসা ভাড়া নিতে যে ডকুমেন্ট প্রয়োজন হতে পারে

• Residence Card (在留カード)
• Passport
• Job contract / Student ID
• Income certificate বা বেতনের প্রমাণ
• Guarantor (জামিনদার) অথবা Guarantor company
• Bank account information
• Contact phone number

👨‍👩‍👧 একটা বাসায় কতজন থাকতে পারে?

• 1R / 1K ১–২ জন
• 1DK / 2DK → ২–৪ জন
• Family apartment → ফ্যামিলির জন্য

⚠️ অনেক বাসা আছে যেখানে শুধু ফ্যামিলি থাকতে পারে, আবার কিছু বাসা আছে যেখানে ব্যাচেলর শেয়ার করে থাকতে পারে।

👉 আপনি জাপানে কোন শহরে থাকেন?
আপনার এলাকায় বাসা ভাড়া কত? কমেন্টে জানালে সবাই উপকৃত হবে।









11/04/2026

“যে এয়ারপোর্টে আমি প্রথমবার জাপানে একজন স্টুডেন্ট হিসেবে ল্যান্ড করেছিলাম, ২ বছর পর ঠিক সেই এয়ারপোর্টেই আমি চাকরি শুরু করি… জীবন কখন কীভাবে গল্প লিখে দেয়, সত্যিই অবাক লাগে।”

🇯🇵 জাপানে আমার প্রথম দিন — একটি স্মরণীয় গল্প

২০২২ সালের ২১ মে, রাত ১২টা ১৫ মিনিট।
ঢাকা থেকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা শুরু হয়। সেটাই ছিল আমার জীবনের প্রথম বিমান ভ্রমণ। আমি উঠেছিলাম মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইটে, গন্তব্য জাপান।

তখন পুরো পৃথিবীই ছিল করোনার প্রভাবে। ফ্লাইট ছিল খুবই সীমিত, আর টিকিটের দামও ছিল অনেক বেশি। তবুও মনে হচ্ছিল—অবশেষে আমার স্বপ্নের দেশে যাওয়ার সুযোগ এসেছে।

আমি ছিলাম ২০২১ সালের অক্টোবর সেশনের স্টুডেন্ট। কিন্তু করোনার কারণে তখন জাপানে প্রবেশ প্রায় বন্ধ ছিল। তাই অক্টোবর ২০২১ থেকে মে ২০২২ পর্যন্ত আমাকে বাংলাদেশে থেকেই অনলাইনে ক্লাস করতে হয়েছিল।

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ২০২২ সালের ২২ মে ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে আমি জাপানের কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করি।

কিন্তু এয়ারপোর্টে তখন ছিল করোনার কঠোর নিয়ম। করোনা টেস্ট, অনেক কাগজপত্র যাচাই, মোবাইলে লোকেশন ট্র্যাকিং অ্যাপ ইনস্টল—সব মিলিয়ে পুরো প্রক্রিয়া শেষ করতে অনেক সময় লেগে যায়। সব শেষ করে সকাল প্রায় ৮টার দিকে এয়ারপোর্ট থেকে বের হই।

বাইরে বের হয়ে দেখি আমার ছোট ভাই আমাকে নিতে এসেছে। অনেকদিন পর ভাইয়ের সাথে দেখা হওয়ায় মনটা ভরে গেল।

এরপর শুরু হলো আমাদের প্রায় ৬ ঘণ্টার গাড়ি ভ্রমণ, কানসাই এয়ারপোর্ট থেকে নাগোয়ার পথে।

আমার ভাই আমাকে বলছিল,
“তুমি একটু ঘুমিয়ে নাও, অনেক ক্লান্ত।”

কিন্তু আমার চোখে তখন ঘুম নেই। কারণ এটাই ছিল জাপানে আমার প্রথম দিন।

গাড়ির জানালার বাইরে তাকিয়ে আমি শুধু মুগ্ধ হচ্ছিলাম। চারপাশে সবুজ প্রকৃতি, দূরে পাহাড়, সুন্দর পরিষ্কার রাস্তা, আর একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি অবাক করেছিল—এত গাড়ি চলছে, কিন্তু কোথাও কোনো হর্নের শব্দ নেই!

বাংলাদেশের ব্যস্ত রাস্তায় অভ্যস্ত আমার কাছে এটা ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা।

নাগোয়ায় পৌঁছে আমি আমার ভাইয়ের বাসায় ৭ দিন কোয়ারেন্টাইনে ছিলাম। সেই সময়টাতেও বাসায় বসেই আমাকে অনলাইনে ক্লাস করতে হয়েছিল।

এরপর এক সপ্তাহ পরে আমি চলে যাই আমার ল্যাঙ্গুয়েজ স্কুলের ডর্মেটরিতে। সেখান থেকেই শুরু হয় জাপানে আমার নতুন জীবন—নতুন ভাষা, নতুন মানুষ, নতুন সংগ্রাম আর নতুন স্বপ্ন নিয়ে।

আর একটি মজার বিষয় হলো—

যে কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি প্রথম জাপানে ল্যান্ড করেছিলাম, ঠিক সেই এয়ারপোর্টেই ২ বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে ২০২৪ সালের মে মাসে আমি প্যাসেঞ্জার সার্ভিসে চাকরি শুরু করি।

যে জায়গায় একসময় আমি নতুন একজন ছাত্র হিসেবে ভয় আর উত্তেজনা নিয়ে পা রেখেছিলাম, আজ সেই জায়গাতেই আমি কাজ করি।
ভাবলে এখনো অবাক লাগে—জীবন সত্যিই অনেক সময় খুব সুন্দরভাবে গল্প লিখে দেয়।

✈️ আপনার জীবনের প্রথম বিদেশ যাত্রার অভিজ্ঞতা কেমন ছিল?
কমেন্টে আপনার গল্পটি শেয়ার করতে পারেন।











Sales & Inventory Vocabulary
20/03/2026

Sales & Inventory Vocabulary

20/03/2026

📢 জাপানিজ ভাষার শিক্ষক নিয়োগ 🇯🇵

Global Support Education Center-এ আমরা খুঁজছি দক্ষ, উদ্যমী ও দায়িত্বশীল জাপানিজ ভাষার শিক্ষক।

🔎 যোগ্যতা:
• জাপানিজ ভাষায় দক্ষতা (JLPT N4 বা তার বেশি)
• পড়ানোর প্রতি আগ্রহ ও দায়বদ্ধতা
• কম্পিউটার ব্যবহারে দক্ষতা
• গ্রাফিক্স ডিজাইনের কাজ জানলে অগ্রাধিকার
• পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

🎯 দায়িত্ব:
• শিক্ষার্থীদের জাপানিজ ভাষা শেখানো
• ক্লাস পরিচালনা ও গাইড করা
• শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা

📩 আবেদন পদ্ধতি:
আপনার CV পাঠান এই ইমেইলে:
📧 [email protected]

🏢 আমাদের অফিসের ঠিকানা:
CORPORATE OFFICE

☎ Contact Us:
📲 WhatsApp (Bangladesh):
+880 1711-772436
+880 1717-157264
+880 1794-242604

📲 WhatsApp (Japan):
+81 080-4910-0480
+81 090-6614-0480

🏠অফিসের ঠিকানাঃ
GS Education Center, হোল্ডিং নং: ৪-আর-৩, রসুলপুর, কুতুবখালী, পোস্ট - দনিয়া,
থানা: যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬।
বিল্ডিংয়ের ৩য় (তৃতীয়) তলা, হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ি টোলপ্লাজার দক্ষিণ পাশে।

Learn japanese with GS. Technology and Device
05/03/2026

Learn japanese with GS.
Technology and Device

আলহামদুলিল্লাহ, SSW  ভিসা সফল। জাপানের ভিসা পাওয়া দুজনের জন্য শুভকামনা। ❤️
04/03/2026

আলহামদুলিল্লাহ, SSW ভিসা সফল।
জাপানের ভিসা পাওয়া দুজনের জন্য শুভকামনা। ❤️

住所

Izumisano
Izumisano-shi, Osaka

電話番号

+819066140480

ウェブサイト

アラート

GS Japanese Language Schoolがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

その学校に問い合わせをする

GS Japanese Language Schoolにメッセージを送信:

ショートカット

共有する

カテゴリー