Shah Alam Shahin

Shah Alam Shahin "স্বপ্ন যখন আকাশ সমান,
বাস্তবতা তখন কাগজের বিমান ✈" "Shah Alam Shahin Vlogs" is created to share my life experience with others through page & YouTube.
(2)

I born in Bangladesh, Now i live in Italy for my higher education. I will share my experience,life style, daily life & Travel with all of you.

26/08/2026

আলহামদুলিল্লাহ! ❤
আজ একটি অত্যন্ত আনন্দের খবর না শেয়ার করলেই নয়।

Shoaibul Islam এর সাথে আমার সম্পর্কটা দেখতে দেখতে প্রায় ২ বছর ছুঁইছুঁই। বাংলাদেশ থেকে ওর ইতালির স্ট্যাডি ভিসা প্রসেস, তারপর ইতালিতে পা রাখা—পুরো জার্নি জুড়েই আমাদের সুসম্পর্ক ও বোঝাপড়াটা সত্যিই অসাধারণ ছিল।

যেমন ভালোবাসা ছিল, তেমনি শাসন-বারণও কম ছিল না! 😉আজ ওর জীবনের একটি বড় অর্জনের দিন।
MD Shoaibul Islam Shawal এর 'জব পার্মিট' কনফার্ম হয়েছে! ❤🎉

ইতালিতে স্ট্যাডি ভিসায় আসার সবচেয়ে বড় সুবিধা হলো এখানে খুব সহজে এবং দ্রুত স্যাটেল হওয়া যায়।
অনেকেই মনে করেন, স্ট্যাডি থেকে ওয়ার্ক পার্মিটে (Sponsor) কনভার্ট হওয়া মানেই পড়াশোনার ইতি! এটি কিন্তু শতভাগ ভুল ধারণা।

প্রকৃত সত্য হলো:
✅ ইতালিতে যেকোনো পার্মিটে বৈধভাবে থাকার অনুমতি থাকলেই পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব।
✅ নিয়মতান্ত্রিকভাবে স্ট্যাডি পার্মিট থেকে ওয়ার্ক পার্মিটে কনভার্ট হয়েও আপনি পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
✅ এর বড় সুবিধা হলো—ফুলটাইম জব করার অনুমতি পাওয়া যায়, দ্রুত স্যাটেল হওয়া যায় এবং পরিবারকে স্পন্সর করে নিয়ে আসার সুবর্ণ সুযোগ তৈরি হয়।

অনেকে ভাবেন ওয়ার্ক পার্মিটে কনভার্ট হলে ইমিগ্রেশন বিষয়টিকে ইতিবাচকভাবে নেয় না। এটিও ভুল ধারণা। ইমিগ্রেশন নিজেই এই সুযোগটি আইনগতভাবে বৈধ রেখেছে বলেই আমরা এই সুবিধাটি নিতে পারছি।

👏যারা স্পাউস (স্বামী/স্ত্রী) একসাথে নিয়ে আসতে চান কিন্তু নানা কারণে পারেন না, তারা বিকল্প পথ হিসেবে এই স্ট্যাডি টু ওয়ার্ক পার্মিটের সুযোগটি কাজে লাগাতে পারেন।

Shawal-এর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।
সবার জীবনের জার্নিটা সফল হোক! 🤲✨

26/08/2026

নিজের প্রয়োজনে কি করছেন?

25/08/2026

ইতালির ভিসা রিজেক্ট হওয়ার জন্য কি আসলে অ্যাম্বাসী দায়ী?

25/08/2026

প্রতিটি সফলতার পিছনে থাকে এপ্লিকেন্ট এবং আমার যৌথ পরিকল্পনা। আমি বিশ্বাস করি পারস্পরিক পরামর্শ,সঠিক পরিকল্পনা এবং দিক নির্দেশনা যে কোন সফলতার চাবিকাঠি।

প্রতি বছর যখন স্টুডেন্টসরা রিজেকশন নিয়ে হতাশ তখন আমরা চেষ্টা করি সেই রিজেকশনের সঠিক কারন খুঁজে সমাধান করার এবং সেই পরিকল্পনা অনুযায়ী ফাইল সাবমিট করা।

প্রতিটি ভিসা সাকসেস আমাকে আনন্দ অশ্রুজলে ভাসালেও এই সাকসেস টি একটু বেশীই আনন্দ অশ্রুতে ভাসিয়েছিলো।

গতবছরের সফলতা ছিলো এটি ❤
আশা করছি এমন আরো সফলতা আসবে আর অশ্রুজলে ভাসাবে।

সকলের জন্য শুভ কামনা রইলো।

উচ্চ শিক্ষার জন্য যারা ইউরোপে আসতে চান ইতালি 🇮🇹 হতে পারে অন্যতম চয়েজ।২০২৭-২০২৮ সেশনের জন্য ইতালির বিভিন্ন ভার্সিটিতে এপ্...
24/08/2026

উচ্চ শিক্ষার জন্য যারা ইউরোপে আসতে চান ইতালি 🇮🇹 হতে পারে অন্যতম চয়েজ।

২০২৭-২০২৮ সেশনের জন্য ইতালির বিভিন্ন ভার্সিটিতে এপ্লিকেশন শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বর থেকে যেগুলো রাউন্ড অনুয়ায়ী চলবে।

ভার্সিটি গুলোতে আবেদন করার পূর্বে যে বিষয় গুলো আপনাকে মনে রাখতে হবেঃ

🔰একাউন্ট যদি এখনও খোলা হয়ে না থাকে দ্রুত খুলে নিন। রেগুলার অথেনটিকভাবে লেনদেন করুন।

🔰স্পন্সর কাকে দেখাবেন এখনই সিদ্ধান্ত নিন।

🔰সোর্স অফ ইনকাম বা আয়ের উৎস কি দেখাতে চান এখনই পরিকল্পনা করুন এবং সেই অনুযায়ী ডকুমেন্টস রেডি করুন।

🔰যদি Ielts 5.5 থাকে অথবা Moi থাকে আপনি আবেদন করার সুযোগ পাবেন। তবে পরামর্শ থাকবে ielts অন্তত ভিসা আবেদন তথা আগামী বছর এপ্রিলের আগেই আরেকবার দিয়ে ভালো স্কোর করুন।

🔰আপনি যদি মাস্টার্সে আসতে চান তাহলে আপনার অনার্সের ফাইনাল সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট দিয়ে আবেদন করতে পারবেন।

🔰অনার্সে আসতে চান সেক্ষেত্রেঃ
✅Hsc GPA 4 out of 5.00
✅এই ছাড়াও যাদের GPA 3.70 এর উপরে আছে cent s দিয়ে ট্রাই করতে পারেন।

✅ব্যাচেলরে যারা আসবেন সবার জন্যই Cent s পরিক্ষা দেওয়ার পরামর্শ রইলো।

✅আপনাদের বিশেষ করে যাদের স্ট্যাডি গ্যাপ রয়েছে এবং গ্যাপের কারন হিসেবে যদি জব/বিজনেস করে থাকেন তাহলে সেই ডকুমেন্টস গুলো সংগ্রহ করে রাখুন এবং ভিসা আবেদনের সাথে যুক্ত করুন।

✅তাছাড়া আপনার ভিসা এপ্লিকেশন লেটারে উল্লেখ করতে পারবেন কিংবা sop তে উল্লেখ করে দিবেন। তাহলে স্ট্যাডি গ্যাপ নিয়ে সমস্যা হবে না।

✅ মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে ১-৫ বছর এবং আপনার বয়স যেন ৩৫+ না হয় সেই দিকে খেয়াল রাখবেন।

✅অনার্স/ ব্যাচেলর প্রোগ্রামে যারা আবেদন করতে চান
সর্বোচ্চ ৩/৪ বছর গ্যাপ গ্রহনযোগ্য এবং প্রয়োজনে কোন জব কিংবা কোন কোর্স করলে সেই ডকুমেন্টস গুলো সংগ্রহ করে রাখুন।

✅ব্যাংক স্টেটমেন্ট এপ্লিকেন্ট+ স্পন্সর দুইজনের প্রয়োজন।

✅সোর্স অফ ইনকাম হিসেবে জব/বিজনেস দেখাতে পারেন কিংবা ল্যান্ড প্রোপার্টিজ/ল্যান্ড সেল নথি বা ডকুমেন্টস রেডি করে রাখুন।

✅কোন প্রকার ফেইক/জাল নথি বা ডকুমেন্টস জমা দেওয়ার চেষ্টা করবেন না❌

✅যারা ইউরোপের অন্যান্য দেশে অধ্যয়নরত কিংবা ওয়ার্ক পার্মিটে আসছেন এখন সেই সকল দেশ থেকে অনেকেই আসতে চান, তারা ওখানের ব্যাংক একাউন্টে টাকা জমা রাখুন, জব ম্যানেজ করুন। এতে সোর্স অফ ইনকাম দেখাতে সুবিধা হবে।

✅ইউরোপের প্রসেসিং একটু সময় সাপেক্ষ সুতরাই সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিবেন।

✅আবেদন প্রক্রিয়া দ্রুত শেষ করে বাকি কাজ গুলো সুন্দরভাবে গুছিয়ে রেডি করে ভিসা আবেদন করুন।

✅বিদেশে আবেদনকে চূড়ান্ত সিদ্ধান্ত এবং ভিসা কনফার্ম ভাববেন না। নিজের স্বাভাবিক পড়াশোনা/জব/বিজনেস যা বর্তমানে আছে সেগুলো যথারিতী চালিয়ে যান।

যারা ভিসা রেশিও নিয়ে অনেক বেশী হতাশ তারা আবেদন না করাই ভালো ❌

আরো তথ্য নিয়ে শিঘ্রই আসবো।

পেইজঃ Edubrighters ফলো দিয়ে সাথে থাকুন।

সকলের প্রতি শুভ কামনা রইলো 💜

23/08/2026

ইতালির স্টুডেন্টস ভিসা প্রসেসিং সংক্রান্ত তথ্যবলী নিয়ে লাইভ সেশনঃ

১। ২০২৭ সেশনে আবেদন করার জন্য কিভাবে প্রস্তুতি নিবেন?
২। ২০২৬ সেশনে ভিসা আবেদন করেছেন ইন্টারভিউয়ের জন্য কিভাবে প্রস্তুতি নিবেন?
৩। ভিসা রিজেক্ট হওয়ার মেজর কারন কি?

23/08/2026

২০২৭ সেশনে ইতালি তে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন?

ইতালির স্টুডেন্ট ভিসা প্রসেসিং সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং আপনাদের সকল প্রশ্ন এবং জিগ্যাসা নিয়ে লাইভ সেশন।
কমেন্টস এ আপনার প্রশ্ন গুলো লিখে রাখুন।
লাইভ সেশনঃ
আজ, রবিবার বাংলাদেশ সময় রাত ৯:৩০ মিনিট।

বাংলাদেশে প্রায় গভীর রাত ভোর ৪.৫৩ হবে এক ভাই মেসেজ দিলো গত একবছর ধরে ওনি আমার পোস্ট ভিডিও দেখে প্রস্তুতি নিয়েছেন ইতালির ...
21/08/2026

বাংলাদেশে প্রায় গভীর রাত ভোর ৪.৫৩ হবে এক ভাই মেসেজ দিলো গত একবছর ধরে ওনি আমার পোস্ট ভিডিও দেখে প্রস্তুতি নিয়েছেন ইতালির জন্য। সব ঠিক আছে কিন্তু ওনার GPA hsc 3.42 out of 5.00
যেখানে ইতালিতে আবেদন করতে হলে ৭০% মার্কস লাগে আবার বেশীরভাগ ভার্সিটি গুলোর রিকয়ারমেন্ট মিনিমাম ৪ থাকতে হবে Cent s পরিক্ষা দিতে হয়।

আমি যখন ওনাকে নিষেধ করি তখন শুনে খুবই খারাপ লাগছিলো যে রাত জেগেও উচ্চ শিক্ষার স্বপ্ন দেখে!

তাই সবার প্রতি অনুরোধ নিজের একাডেমিক পড়াশোনায় মনোযোগী হোন। সময় চলে যাবে রেজাল্ট আশানুরুপ না হলে সেটা কেবল একটি সার্টিফিকেট ই হবে দেশ এবং বিদেশে কোন কাজে আসবে না।

পড়াশোনা করুন নিজের ভবিষ্যতের জন্য।
নিজের স্বপ্ন পূরনের জন্য 🙏

Next………..?
21/08/2026

Next………..?

🎉 একটি সুখবর না দিলেই নয়! 🎉আপনারা জেনে থাকবেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনাদের যাত্রাকে আরও মসৃণ, শতভাগ ট্রান্সফারেন্ট (...
20/08/2026

🎉 একটি সুখবর না দিলেই নয়! 🎉
আপনারা জেনে থাকবেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনাদের যাত্রাকে আরও মসৃণ, শতভাগ ট্রান্সফারেন্ট (স্বচ্ছ) এবং সততার সাথে পরিচালনা করার লক্ষ্য নিয়ে Edubrighters -এর যাত্রা শুরু হয়েছিল।

বাংলাদেশ এবং ইতালিতে বৈধভাবে কাজ করার অনুমতি আমার প্রথম থেকেই ছিল। তবে আজ আরও একধাপ এগিয়ে গেলাম। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ইতালিতে আমার এই কার্যক্রমকে আরও ভেরিফাইড এবং সম্পূর্ণ লিগ্যাল (আইনি) ভাবে পরিচালনা করার জন্য অফিশিয়াল অনুমোদন পেয়েছি।

এখন থেকে ভেরিফাইড প্রতিষ্ঠান হিসেবে ইতালিতে বসবাসরত এবং বিদেশ থেকে আগত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য সরাসরি লিগ্যাল কনসালটেন্সি ও গাইডলাইন প্রদান করতে পারবো।

🎓🇮🇹আপনাদের এই বিশ্বাস ও ভালোবাসাই আমার পথ চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। সততা ও স্বচ্ছতার সাথে আপনাদের স্বপ্নের পাশে থাকতে Edubrighters সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ❤️

Indirizzo

Via Cappuccina 17d,, Mestre, Venezia
Venice
30172

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Shah Alam Shahin pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta La Scuola/università

Invia un messaggio a Shah Alam Shahin:

Scelte rapide

Condividi