18/06/2022
অনেকগুলো কমন প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন :
১) আইএলটিএস ছাড়া ভিসা পাবো কিনা?
- প্রথমে বলি ব্যাচেলরের কথা , এক্ষত্রে ভিসা পাওয়ার চান্স নেই বললেই চলে। কারণ লাস্ট ইয়ারে শুরুতে অনেকে ভিসা পেয়ে থাকলেও শেষের দিকে অলমোস্ট সবাই রিজেক্ট খেয়েছে আইএলটিএস না থাকায় । তাই সাজেশন রইলো আইএলটিএস দিয়ে স্কোর নিয়ে এপ্লাই করা।
- এরপর বলি মাস্টার্স ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য। এক্ষেত্রে আপনার হাতে দুটি অপশন ই আছে , কারণ এখন ভিএফএস আইএলটিএস ছাড়াও ফাইল জমা নিচ্ছে। যদি আইএলটিএস সহ এপ্লাই করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ফাইল অন্যদের থেকে স্ট্রং থাকবে এবং সাথে অন্যান্য সব ডকুমেন্টস ঠিক থাকলে ভিসা পাওয়ার চান্স অনেক বেশি। আইএলটিএস ছাড়া এপ্লাই করেও অনেকে ভিসা পেয়েছে , সাথে অনেক রিজেক্ট ও আছে। তাই এক্ষেত্রে ভিসা পাবেন কি পুরোটাই ভাগ্যের উপর। তবে আমার সবসময় সাজেশন থাকবে আইএলটিএস দিয়ে এপ্লাই করা। একদমই যদি ইচ্ছা না থাকে অথবা সম্ভব না হয় তাহলে আইএলটিএস ছাড়া এপ্লাই করতে পারেন। বাকিটা আল্লাহ ভরসা।
২) আমি ইতালি তে এপ্লাই করতে চাই কিভাবে শুরু করবো ?
- এই সংক্রান্ত অনেক পোস্ট গ্ৰুপে করা আছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে সব ই পেয়ে যাবেন। শুধু একটু কষ্ট করে আগের পোস্ট এবং সেসব পোষ্টের কমেন্টগুলো পড়ুন। তারপরে কিছু না বুঝলে সেটা নিয়ে স্পেসিফিক প্রশ্ন করে গ্ৰুপে পোস্ট করুন। আশাকরি সমাধান হয়ে যাবে।
৩) ব্যাংক স্টেটমেন্ট কিভাবে দেখাবো ?
- বিভিন্ন ভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখানো সম্ভব
যেমন:
ক) আপনার স্পনসরের একাউন্ট এবং আপনার একাউন্ট দুইটা মিলিয়ে দেখানো। কিছু টাকা স্পন্সরের একাউনটে বাকি টাকা আপনার নিজের একাউন্টে দেখতে পারেন। সেক্ষত্রে দুই একাউন্ট মিলিয়ে মিনিমাম ১০/১২ লাখ টাকা দেখানোর চেষ্টা করবেন। কোন একাউন্টে কত রাখবেন এটার কোনো বাধ্যবাধকতা নেই। আপনার সুবিধামত দেখবেন। ৬ মাসের স্টেটমেন্ট দেখতে হয়। যদি নতুন একাউন্ট হয় সেক্ষত্রে যতদিন দেখানো সম্ভব ততদিনের দেখবেন। এক্ষত্রে যদি জিজ্ঞেস করেন যে ভিসা পেতে প্রবলেম হবে কি না তাহলে এর একদম সঠিক উত্তর দেয়া সম্ভব নাহ। কারণ এম্বাসি নিয়ন্ত্রণ করে বিষয়টা।
খ ) পুরো তাকাই স্পন্সরের একাউন্টে দেখতে পারবেন। নিজের একাউন্ট না থাকলেও সমস্যা নেই। আমি নিজেই আমার বাবার তিনটা ব্যাংক একাউন্টের টাকা দেখিয়েছিলাম।
গ ) পুরো টাকাই নিজের একাউন্টে দেখবেন। এটাতেও সমস্যা নেই। এভাবেও ভিসা পেয়েছে অনেকে।
তারপর ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড আরেকটা হলো এফডিআর/কারেন্ট/ সেভিংস/সঞ্চয়পত্র সবগুলোই গ্রহণযোগ্য। তবে শুধু এফডিআর /সঞ্চয়পত্র না দেখিয়ে তার সাথে নরমাল একাউন্টে কিছু টাকা দেখানো উত্তম। আমি নিজেই আমার বাবার এফডিআর , সঞ্চয়পত্র , সেভিংস একাউন্ট তিন ব্যাংকের তিনটি দেখিয়েছি। আর বাংলাদেশের যেকোনো ব্যাংক একাউন্ট হলেই হবে।
আর সোর্স অফ ইনকাম ম্যান্ডেটরি ডকুমেন্ট নাহ। তবে এটা যোগার করে তারপরেই ভিসা এপ্লাই করবেন । কারণ এটা ফাইল অনেক স্ট্রং করে।
স্পনসর শুধু মাত্র বাবা , মা , আপন ভাইবোন হতে পারবে , অন্যকেউ না।
৪) আমার কাকা , মামা , খালুর বোনের ছেলের মামাতো ভাই ইতালিতে ১০/২০ বছর ধরে থাকে,তাদের পাসপোর্ট আছে ইত্যাদি , তারা কি আমাকে ভিসা পেতে সাহায্য করতে পারবে?
- না , স্টুডেন্ট ভিসায় তারা কোনো হেল্প আপনাকে করতে পারবে না।
ধন্যবাদ
আসসালামুয়ালাইকুম
©️Ashik MD Ahad