07/06/2025
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
সম্মানিত মন্তেভেরদে বাসী,
ইতিমধ্যে আপনারা অবহিত হয়েছেন, মন্তেভেরদে বসবাসরত দেশ বর্ন গোত্র নির্বিশেষে সকল মুসলিম জনসাধারণের মিলন কেন্দ্র ও ঐক্যের প্রতীক বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত আল-হিকমাহ একাডেমীর গ্রীষ্ম কালীন ক্লাস কার্যক্রমে নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নিম্ন উল্লেখিত দিন ও সময়ে ছোট্ট সোনা মনিদের ক্লাস কার্যক্রম আজ ০৭ ই জুন, ২০২৫ ইং থেকেই শুরু হতে যাচ্ছে। ইন শা আল্লাহ।
শনিবার বিকাল ৩:০০ টা হতে ৬:০০ টা
রবিবার বিকাল ৩:০০ টা হতে ৬:০০ টা
সোমবার সকাল ১০:৩০ টা হতে ১:৩০ : টা
মঙ্গলবার সকাল ১০:৩০ টা হতে ১:৩০ টা
সম্মানিত অভিভাবক বৃন্দ কে আপনাদের ছোট্ট সোনা মণিদের যথাসময়ে মাদ্রাসায় আগমন এবং প্রস্থান নিশ্চিত করার জন্য সবিনয়ে অনুরোধ করা যাচ্ছে।
মা'য়াস সালাম
আল-হিকমাহ একাডেমী, মন্তেভেরদে,রোম, ইতালি।