অবসর সময়ে কুরআন ও হাদীস

  • Casa
  • Italia
  • Rome
  • অবসর সময়ে কুরআন ও হাদীস

অবসর সময়ে কুরআন ও হাদীস Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di অবসর সময়ে কুরআন ও হাদীস, Via vercelli, Rome.

"অবশ্যই দুঃখের সাথে সুখ আছে।” (সূরা আল ইনশিরাহ: আয়াত ৬)আহার করার পর পুনরায় ক্ষুধা লাগে, পান করার পর পুনরায় পিপাসা জাগ...
22/10/2025

"অবশ্যই দুঃখের সাথে সুখ আছে।”
(সূরা আল ইনশিরাহ: আয়াত ৬)

আহার করার পর পুনরায় ক্ষুধা লাগে, পান করার পর পুনরায় পিপাসা জাগে। অস্থিরতার পর ঘুম আসে। অসুস্থতার পর সুস্থতা আসে, পথ হারার পর পথ খুঁজে পাবে আর রাতের পর দিন আসবে এটাই নিয়ম।

"সম্ভবত আল্লাহ বিজয় ঘটাবেন অথবা তার ইচ্ছানুযায়ী কোন সিদ্ধান্ত নিবেন।" (সূরা-৫ মায়িদা: আয়াত-৫২)

অন্ধকার রাত্রিতে এক আলোকিত সুপ্রভাতের আগমনের সংবাদ জানাও, যে প্রভাতের আলো পাহাড় ও উপত্যকাসমূহে ছড়িয়ে পড়বে। দুঃখ-পীড়িতদেরকে এমন ত্বরিত প্রশান্তির শুভসংবাদ দাও যা নাকি তাদের কাছে আলোর গতিতে বা একপলকে পৌঁছে যাবে, যদিও বা আপনি মরুভূমিকে মাইলকে মাইল বিস্তৃত দেখছেন, তবুও জেনে রাখুন যে, এই দূরত্বের পরেও পর্যাপ্ত পরিমাণ ছায়াঘেরা অনেক সবুজ অবারিত মাঠ রয়েছে।

আপনি যদি দেখেন যে, রশি শুধু কষছে আর কষছেই তবে জেনে রাখুন যে, এটা অচিরেই পটু করে ছিড়ে যাবে। কান্নার পর হাসি, ভয়ের পর সান্ত্বনা এবং উদ্বিগ্নতার পর প্রশান্তি আসে।

যখন ইব্রাহীম (আঃ)-কে আগুনে ফেলা হল তখন তার প্রভুর সাহায্য পাওয়ার কারণে তিনি আগুনের তাপ অনুভব করেননি।
قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ
“আমি (আল্লাহ) বললাম: হে আগুন! তুমি ইব্রাহীমের জন্য শীতলতা প্রদানকারী ও নিরাপত্তা দানকারী হয়ে যাও।” (২১-সূরা আল আম্বিয়া: আয়াত-৬৯)

ইসলামের দৃষ্টিতে সম্মানের মাপকাঠি তাকওয়া।

যে আল্লাহকে ভয় করে, একনিষ্ঠভাবে ইবাদত-বন্দেগি করে, মানুষের সঙ্গে নম্র আচরণ করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। মানুষও তাকে মন থেকে ভালোবাসে, সম্মান করে।

19/10/2025
30/09/2025

মৃত্যুর পর মানুষের ৯টি আফসোস :

১. "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"( সূরা-নাবা, ৪০)

২. "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।"( সূরা- ফজর, ২৪)

৩. "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। "(সূরা-হাক্কাহ্, ২৫)

৪. "হায়! আমি যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।"(সূরা-ফুরকান, ২৮)

৫. "হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল (স.) এর আনুগত্য করতাম।"(সূরা-আহযাব, ৬৬)

৬. "হায়! আমি যদি রাসূল (স.) এর সৎপথ অবলম্বন করতাম।"(সূরা-ফুরকান, ২৭)

৭. "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"(সূরা-আন নিসা, ৭৩)

৮. "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।"( সূরা-কাহাফ, ৪২)

৯. "হায়! এমন যদি কোনো সুরত হতো -- আমাদের কে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারের শামিল।"(সূরা-আনআম, ২৭)

16/06/2025

হজরত বুরাইদা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন, প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর দশটি বাক্য পাঠ করবে; আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। তার মধ্যে পাঁচটি বাক্য দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত। আর পাঁচটি বাক্য পরকালের সঙ্গে সম্পৃক্ত। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক বর্ণিত দোয়াটি তুলে ধরা হলো-

‘হাসবিয়াল্লাহু লি-দ্বীনী;
হাসবিয়াল্লাহু লি-দুনিয়ায়ি।
হাসবিয়াল্লাহু লিমা আহাম্মানী; হাসবিয়াল্লাহু লিমান বাগা আলাইয়্যা। হাসবিয়াল্লাহু লিমান হাসাদানী; হাসবিয়াল্লাহু লিমান কাদানী বিসু-য়িন। হাসবিয়াল্লাহু ইনদাল মাউতি; হাসবিয়াল্লাহু ইনদাল মাসআলাতি ফিল কাবরি;
হাসবিয়াল্লাহু ইনদাল মিজান। হাসবিয়াল্লাহু ইনদাস সিরাতি; হাসাবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা-হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব।’

অর্থ : দুনিয়ার পাঁচটি বিষয়‘আল্লাহ তাআলাই আমার দ্বীন ও দুনিয়ার জন্য যথেষ্ট। যা কিছু আমাকে পেরেশান করবে সে ব্যাপারে আল্লাহ আমার জন্য যথেষ্ট; যে ব্যক্তি আমার বিরোধিতা করবে তার ব্যাপারেও আল্লাহ আমার জন্য যথেষ্ট। যে আমার সঙ্গে হিংসা করবে তার ব্যপারে আল্লাহ আমার জন্য যথেষ্ট; যে আমার বিরুদ্ধে কুচক্রান্ত করে তার ব্যপারেও আল্লাহ আমার জন্য যথেষ্ট।

পরকালের পাঁচটি বিষয়মৃত্যুর সময় আল্লাহ আমার জন্য যথেষ্ট; কবরের প্রশ্ন-উত্তরের সময় আল্লাহ আমার জন্য যথেষ্ট; মিজানে আমল পরিমাপের সময়েও আল্লাহ আমার জন্য যথেষ্ট। পুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ আমার জন্য যথেষ্ট; আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি তার ওপর ভরসা রাখি, আমি তার প্রতি মনোনিবেশ করি।’

🤲আমিন।

Indirizzo

Via Vercelli
Rome

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando অবসর সময়ে কুরআন ও হাদীস pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta La Scuola/università

Invia un messaggio a অবসর সময়ে কুরআন ও হাদীস:

Scelte rapide

Condividi