Firenze, abbonamento bus e tram da 5 euro al mese: dal 25 agosto parte il Bonus Ti Porta Firenze 2026
Amiopari - আমিওপারি ডট কম
Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Amiopari - আমিওপারি ডট কম, Sito relativo al settore dell'istruzione, Rome.
Amiopari - আমিওপারি ডট কম – Italy প্রবাসীদের জন্য আইন, ইমিগ্রেশন, কাজ, কোর্স ও প্রশাসনিক সহায়তার বিশ্বস্ত বাংলা প্ল্যাটফর্ম।
ইতালিতে প্রবাসীদের ইমিগ্রেশন ও ক্যারিয়ার সহায়তা কেন্দ্র।ফ্রি কোর্স, চাকরি, প্রশাসনিক গাইড ও উকিলের পরামর্শ সবকিছু একসাথে। Amiopari (আমিওপারি ডট কম) – ইতালিতে প্রবাসীদের জন্য সবচেয়ে বিশ্বস্ত বাংলা তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম।
এখানে আপনি পাবেন ভিসা, ইমিগ্রেশন, কাজ, প্রশিক্ষণ,
18/08/2026
Firenze-তে মাসে মাত্র €5-এ Bus-Tram Pass: ২৫ আগস্ট থেকে সীমিত সময়ের Bonus, আবেদন করবেন যেভাবে?
📢 Firenze-তে মাসে মাত্র €5-এ Bus-Tram Pass!
Comune di Firenze-এর Bonus Ti Porta Firenze 2026 শুরু হচ্ছে 25 আগস্ট থেকে। 🚌🚋
যোগ্য হলে ৩ মাসের transport pass পাওয়া যাবে মাত্র €15-এ, অর্থাৎ মাসে মাত্র €5। বিশেষ করে Student এবং Nuovo abbonato যারা ISEE tariff-এর যোগ্য, তারা এই সুবিধা পাবেন।
✅ আবেদন: 25 আগস্ট – 12 নভেম্বর 2026
⚠️ Fund আগে শেষ হলে আবেদন আগেই বন্ধ হতে পারে
📱 আবেদন করতে হবে IF – Infomobilità Firenze App থেকে
⏳ Bonus approve হওয়ার পর 3 দিনের মধ্যে প্রথম trimestrale কিনতে হবে
🎫 Pass কিনতে হবে Autolinee Toscane webshop থেকে
📍 আবেদনকারীকে অবশ্যই Comune di Firenze-এর resident হতে হবে
পরবর্তী discounted pass পেতে App IF-এর মাধ্যমে প্রয়োজনীয় journey record করতেও হবে।
👉 Firenze-তে থাকেন এমন পরিচিতদের পোস্টটি Share করে জানিয়ে দিন।
💬 কোনো প্রশ্ন থাকলে Comment করুন।
📌 এমন প্রয়োজনীয় ইতালির খবর নিয়মিত পেতে Amiopari Follow করে রাখুন।
🔍 কীভাবে আবেদন করবেন এবং Bonus Ti Porta Firenze 2026-এর অফিসিয়াল বিস্তারিত কোথায় পাবেন?
আবেদনের সরকারি বিজ্ঞপ্তি, সরাসরি আবেদন পোর্টাল, প্রয়োজনীয় কাগজের তালিকা এবং আবেদন ফর্মের বিস্তারিত নিচের নিয়মে দেখে নিতে পারবেন।
🔒 Amiopari সাবস্ক্রাইবারদের জন্য
📌 সরকারি বিজ্ঞপ্তি
🔗 সরাসরি আবেদনের লিংক
📝 আবেদন ফর্মের বিস্তারিত
Amiopari page-এর মাসিক সাবস্ক্রাইবারদের জন্য আমাদের Private Group-এ আপলোড করে দেওয়া হয়েছে।
যারা আমাদের পেজের মাসিক সাবস্ক্রাইবার, তারা Private Group-এ গিয়ে প্রয়োজনীয় সব লিংক, তালিকা ও ফর্ম দেখে নিতে পারবেন।
09/08/2026
📚 Roma-তে স্কুলের বই-ট্যাবলেট কেনার জন্য Buono Libro 2026/27-এর আবেদন শুরু!
যাদের ছেলে-মেয়ে Roma-তে মিডল স্কুল বা হাই স্কুলে পড়বে, তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। 😊
Roma Capitale নতুন শিক্ষাবর্ষ 2026/27-এর Buono Libro-এর আবেদন চালু করেছে। যোগ্য হলে স্কুলের প্রয়োজনীয় বই কেনার জন্য এই সুবিধা পাওয়া যাবে।
শুধু পাঠ্যবই নয়
এবারের ভাউচার দিয়ে পাঠ্যবইয়ের পাশাপাশি স্কুলের পরামর্শ দেওয়া বিদেশি ভাষার বই, অভিধান, tablet, notebook computer, স্কুলের কাজে ব্যবহারের software, USB drive ও printer-ও কেনা যায়।
এখানে notebook বলতে কম্পিউটার বোঝানো হয়েছে, কাগজের নোটখাতা নয়।
✅ কারা আবেদন করতে পারবেন?
👉 শিক্ষার্থীকে Roma-তে resident হতে হবে।
👉 পরিবারের বৈধ ISEE সর্বোচ্চ €15,493.71 হতে হবে।
👉 2026/27 শিক্ষাবর্ষে শিক্ষার্থীকে নিচের যেকোনো একটিতে পড়তে হবে:
🔹 Scuola secondaria di I grado — অর্থাৎ Middle School
🔹 Scuola secondaria di II grado — অর্থাৎ High School
🔹 সরকারি বা স্বীকৃত paritaria স্কুল
🔹 অথবা Regione-এর অধীনে IeFP – Istruzione e Formazione Professionale কোর্সে।
💻 আবেদন কীভাবে করবেন?
আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে Roma Capitale-এর ওয়েবসাইট থেকে।
পথটি হলো:
➡️ Servizi
➡️ Scuola
➡️ Diritto allo studio
➡️ Domanda Buono libro digitale
⚠️ যারা প্রথমবার Roma Capitale-এর online service ব্যবহার করবেন, তাদের SPID/CIE দিয়ে login করার পর প্রথমে নিজের profile registration সম্পন্ন করতে হতে পারে।
📅 আবেদনের শেষ তারিখ:
⏰ 25 সেপ্টেম্বর 2026, দুপুর 12:00 পর্যন্ত।
তাই শেষ দিনের জন্য অপেক্ষা না করে আগে থেকেই ISEE এবং প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করে আবেদন করে রাখুন। ✅
🔍 কীভাবে আবেদন করবেন এবং Roma Capitale-এর অফিসিয়াল বিস্তারিত কোথায় পাবেন?
Buono Libro 2026/27-এর সরকারি বিজ্ঞপ্তি, সরাসরি অনলাইন আবেদন পোর্টাল, আবেদনের নিয়ম, প্রয়োজনীয় নির্দেশনা এবং সহায়তার বিস্তারিত নিচের নিয়মে দেখে নিতে পারবেন।
🔒 Amiopari সাবস্ক্রাইবারদের জন্য
📌 Roma Capitale-এর সরকারি বিজ্ঞপ্তি
🔗 সরাসরি Buono Libro আবেদনের লিংক
📝 আবেদন করার নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনা
🆘 আবেদন সংক্রান্ত সহায়তা ও যোগাযোগের তথ্য
Amiopari page-এর মাসিক সাবস্ক্রাইবারদের জন্য আমাদের Private Group-এ প্রয়োজনীয় সব অফিসিয়াল লিংক ও বিস্তারিত আপলোড করে দেওয়া হয়েছে।
যারা আমাদের পেজের মাসিক সাবস্ক্রাইবার, তারা Private Group-এ গিয়ে Buono Libro 2026/27-এর প্রয়োজনীয় সব তথ্য ও সরাসরি আবেদন লিংক দেখে নিতে পারবেন।
🆘 আবেদন করার আগে কোনো সাহায্য প্রয়োজন হলে:
Roma Capitale-এর Casa Digitale del Cittadino থেকে Segnalazione খুলে URP-এর সহায়তা নেওয়া যাবে। সেখানে শিক্ষার্থীর নাম, surname এবং codice fiscale উল্লেখ করতে হবে।
📩 আবেদন জমা দেওয়ার পর কোনো সমস্যা হলে:
[email protected]
এই ইমেইলে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই জমা দেওয়া আবেদনের numero identificativo উল্লেখ করবেন।
📌 অনলাইন আবেদন পূরণের বিস্তারিত নির্দেশনা Avviso Pubblico-এর পৃষ্ঠা 13-এ দেওয়া আছে।
👨👩👧👦 Roma-তে স্কুলপড়ুয়া সন্তান আছে এমন পরিচিত পরিবারগুলোর সাথে পোস্টটি শেয়ার করে দিন, যাতে সময়ের মধ্যে সবাই আবেদন করতে পারে।
❤️ ইতালিতে Bonus, Scuola, ISEE, Permesso ও Comune-এর গুরুত্বপূর্ণ আপডেট সহজ বাংলায় পেতে Amiopari ফলো করে রাখুন।
07/08/2026
🚌 **Bari-তে থাকেন? মাত্র €20 দিয়ে এক বছরের বাৎসরিক BUS টিকিট করিয়ে নিন! fund শেষ হওয়ার আগেই আবেদন করুন।**
আপনার Bari Comune-তে `residenza` আছে? অথবা অন্য Comune-তে নাম নিবন্ধিত থাকলেও Bari শহরে নিয়মিতভাবে একটি বাসায় থাকেন? Bari-র কোনো স্কুল বা বিশ্ববিদ্যালয়ে পড়লেও সুযোগটি আপনার কাজে লাগতে পারে।
এই বোনাসটির নাম **MUVTinBUS365**। এর মাধ্যমে AMTAB-এর সব শহুরে বাস লাইনের ১২ মাসের পাস মাত্র **€20-তে** কেনা যাচ্ছে সীমিত সময়ের জন্য (ফান্ড শেষ হওয়া পর্যন্ত)। যে বাৎসরিক পাসটি সাধারণ মূল্যে ক্রয় করতে হলে গুনতে হয় **€250** ইউরো।
📅 কেনার সুযোগ ২৮ জুলাই ২০২৬ থেকে চলছে। শেষ তারিখ **৩০ সেপ্টেম্বর ২০২৬**। তবে তার আগেই তহবিল শেষ হলে বিক্রি বন্ধ হয়ে যাবে। আবেদন করা ও পাশটি ক্রয় করার সম্পূর্ণ প্রসেস অনলাইনে পরিচালিত হবে।
# # # ✅ আর এই বোনাস বাঁ সুবিধাটির জন্য এখানে ISEE নয়, Bari-র সঙ্গে আপনার সম্পর্কটাই আসল
মানে আপনি নিচের যেকোনো একটি অবস্থায় থাকলে পাসটি নিতে পারেন:
🏠 Bari Comune-তে আপনার `residenza` থাকতে হবে;
📍 অন্য Comune-তে `residenza` থাকলেও Bari-তে নিয়মিতভাবে একটি বাসায় থাকেন তার প্রমাণ;
🎓 অথবা আপনি Bari শহরের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়েন;
👴 এবং ৬৫ বছর বা তার বেশি বয়সীরা, যারা আগে থেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্রি যাতায়াতের সুবিধা পান, তারা €20 দিয়ে MUVTinBUS365 নিয়ে সেই সময়ের সীমাবদ্ধতা তুলে সারাদিন চলাচল করতে পারবেন।
Bari-তে নিয়মিত থাকেন কিন্তু `residenza` অন্য জায়গায় হলে চলতি ভাড়া চুক্তি অথবা অস্থায়ী বাসিন্দাদের সরকারি তালিকায় নাম থাকার প্রমাণ লাগবে।
🇧🇩 বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য ইতালীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক নয়। আপনার সাধারণ বৈধ সকল ডকুমেন্টস থাকতে হবে।
# # # 💳 €20-এর পাস কীভাবে কিনবেন?
প্রথমে একটি **MUVT Card** থাকতে হবে। আগে থেকে না থাকলে AMTAB-এর অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে একবারের জন্য **€2** দিয়ে কার্ডটি কিনতে হবে।
তারপর সরকারি পোর্টালে:
1️⃣ নিজের বেক্তিগত তথ্য ও কার্ডের তথ্য পূরণ করতে হবে;
2️⃣ আপনি Bari-র বাসিন্দা, নিয়মিতভাবে Bari-তে থাকা ব্যক্তি, শিক্ষার্থী নাকি ৬৫ বছরের বেশি— ইত্যাদি অপশন থেকে আপনার জন্য সঠিক অপশন বেছে নিন;
3️⃣ দরকারি ডকুমেন্ট সহ, `codice fiscale`, ৫০×৪০ মিমি ছবি এবং প্রয়োজনীয় প্রমাণ আপলোড করতে হবে;
4️⃣ অনলাইনে €20 পরিশোধ করে আবেদন সম্পন্ন করুন।
👨👩👧 অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে নিবন্ধন শিশুর তথ্য দিয়ে করতে হবে এবং মা-বাবা বা আইনগত অভিভাবকের স্বাক্ষরিত ঘোষণা পত্র দিতে হবে।
# # # ⚠️ পাস কেনার পর এই ভুলটি করবেন না
প্রতিবার বাসে ওঠার সময় MUVT Card ছোঁয়ানো বা অ্যাপ দিয়ে টিকিট পাঞ্চ বাঁ ভ্যালিডেট করতে হবে। আবার পাস চালু হওয়ার প্রথম মাসের মধ্যে অন্তত একবার বাসে ব্যবহার না করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
পরিদর্শকের কাছে তথা বাসে মামু যদি টিকিট কন্ট্রোলে উঠে এবং আপনার টিকিট পর পর তিনবার পাঞ্চ না করা বাঁ ভ্যালিডেট না করা অবস্থায় ধরা পড়লেও পাস বাতিল হয়ে যাবে। এসব ক্ষেত্রে টাকা ফেরত পাওয়া যাবে না এবং পাস ইস্যুর তারিখ থেকে এক বছর নতুন কোন বোনাসের পাস কেনা যাবে না।
📌 **আরও দুটি কথা মনে রাখবেন:**
* অন্য কোনো সরকারি বাস-ভাড়া সহায়তার সঙ্গে এটি একসঙ্গে নেওয়া যাবে না;
* Park&Ride-এর গাড়ি রাখার খরচ এই পাসের মধ্যে নেই।
📅 ১ জুলাই ২০২৬ থেকে আবেদন শুরু এবং ৩০ সেপ্টেম্বরের ২০২৬ পর্যন্ত চলবে কিন্তু তহবিল শেষ হয়ে গেলে আগেই বন্ধ হয়ে যাবে বাঁ সেই সময়সীমার ওপর নির্ভর করবে।
# # # 🔗 কীভাবে আবেদন করবেন এবং Bari Comune-এর অফিসিয়াল বিস্তারিত কোথায় পাবেন?
আবেদনের **সরকারি বিজ্ঞপ্তি, সরাসরি আবেদন পোর্টাল, প্রয়োজনীয় কাগজের তালিকা এবং আবেদন ফর্মের বিস্তারিত** নিচের নিয়মে দেখে নিতে পারবেন।
⭐ **Amiopari সাবস্ক্রাইবারদের জন্য**
📄 সরকারি বিজ্ঞপ্তি
🔗 সরাসরি আবেদনের লিংক
📋 প্রয়োজনীয় কাগজের তালিকা
📝 আবেদন ফর্মের বিস্তারিত
Amiopari page-এর **মাসিক সাবস্ক্রাইবারদের জন্য আমাদের Private Group-এ** প্রয়োজনীয় সব অফিসিয়াল লিংক ও বিস্তারিত আপলোড করে দেওয়া হয়েছে।
যারা আমাদের পেজের মাসিক সাবস্ক্রাইবার, তারা **Private Group-এ গিয়ে সরকারি বিজ্ঞপ্তি, সরাসরি আবেদন লিংক, প্রয়োজনীয় কাগজের তালিকা ও আবেদন সংক্রান্ত বিস্তারিত** দেখে নিতে পারবেন।
💬 আপনি কোন কারণে সুযোগটির মধ্যে পড়েন—Bari-তে `residenza`, Bari-তে নিয়মিত থাকা, নাকি পড়াশোনা? কমেন্টে শুধু তিনটির একটি লিখতে পারেন; কোনো ব্যক্তিগত কাগজ বা নম্বর দেবেন না।
🔖 শেষ তারিখ, কাগজের তালিকা ও ব্যবহারবিধি পরে খুঁজে পেতে পোস্টটি **Save** করুন এবং Bari-তে থাকা পরিচিত কাউকে **Share** করে দিন।
❤️ ইতালির বিভিন্ন শহরের এরকম স্থানীয় সুযোগের এমন আরও যাচাই করা তথ্য পেতে **Amiopari Follow** করুন; পোস্টটি কাজে লাগলে একটি **Like** দিয়ে পাশে থাকুন।
#বাসপাস #প্রবাসীবাংলাদেশি
06/08/2026
🏠 Milano-তে ৩৫ বছর বা কম বয়সী কর্মজীবীদের ভাড়ায় সর্বোচ্চ €2,400 সহায়তা
Milano Comune-এর ভেতরে ভাড়া বাসার চুক্তি আপনার নামে, বয়স ৩৫ বছর বা কম এবং বর্তমানে কাজ বাঁ ব্যবসা করছেন?
Comune di Milano-এর scegliMI উদ্যোগে বাড়িভাড়ার জন্য এককালীন সর্বোচ্চ €2,400 সহায়তার বোনাস আবেদন করা যাচ্ছে।
⚠️ তবে শুধু বয়স ও চাকরি মিললেই হবে না। আপনার ভাড়া,পরিবারের আয়, চুক্তির বাকি মেয়াদ ও বাসস্থানের কয়েকটি শর্ত একসঙ্গে মিলতে হবে।
━━━━━━━━━━━━━━
📊 এখানে আসল হিসাবটি হলো—
❌ এটি ISEE-ভিত্তিক সহায়তা নয়।
👤 পরিবারে শুধু আপনি থাকলে বার্ষিক মোট আয় €40,000-এর বেশি হওয়া যাবে না।
👥 পরিবারের সদস্য দুইজন বা তার বেশি হলে সীমা €60,000।
একই সঙ্গে মাসিক ভাড়া পরিবারের মোট মাসিক হাতে পাওয়া আয়ের ৩০%-এর বেশি হতে হবে। সহায়তার পরিমাণও এই পার্থক্য ধরে ১২ মাসের হিসাবে বের করা হবে।
🧮 ধরুন পরিবারের মাসিক হাতে পাওয়া আয় €2,000 এবং ভাড়া €900।
আয়ের ৩০% হলো €600। মাসে পার্থক্য €300 হলেও বছরে €3,600 পুরোটা পাওয়া যাবে না—সর্বোচ্চ সীমা €2,400।
━━━━━━━━━━━━━━
📄 আপনার ভাড়া চুক্তিতে যা থাকতে হবে
✅ চুক্তিটি নিয়মমাফিক নিবন্ধিত হতে হবে এবং আবেদন করার দিন থেকে অন্তত আরও ২৪ মাস চলার মেয়াদ থাকতে হবে।
✅ canone libero বা canone concordato ধরনের চুক্তি গ্রহণযোগ্য।
✅ নির্দিষ্ট alloggio in godimento ও Servizi Abitativi Sociali (SAS) চুক্তিও গ্রহণযোগ্য।
❌ অস্থায়ী চুক্তি বা affitto con riscatto গ্রহণযোগ্য নয়।
সঠিক ধরনের চুক্তি থাকলে পুরো বাসার বদলে একটি কক্ষ বা বাসার অংশের ভাড়াও বিবেচিত হবে।
🏡 আপনাকে ওই বাসায় residenza রাখতে হবে। বর্তমানে না থাকলে আবেদন করার ছয় মাসের মধ্যে সেখানে residenza স্থানান্তর করতে হবে।
Lombardia-তে পরিবারের প্রয়োজনের উপযোগী অন্য কোনো বাসার মালিকানা বা ভোগদখলের আইনগত অধিকার থাকা যাবে না।
গত পাঁচ বছরে অবৈধভাবে বাসা বা জায়গা দখলের ঘটনা এবং বর্তমান বাসা ছাড়ার চলমান আইনি প্রক্রিয়াও বাধা হতে পারে।
━━━━━━━━━━━━━━
🪪 বাংলাদেশি নাগরিকদের জন্য permesso-এর নিয়ম
ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকের বৈধ permesso di soggiorno বা carta di soggiorno থাকতে হবে।
permesso নবায়নের অপেক্ষায় থাকলে পুরোনো কাগজের সঙ্গে নবায়নের রিচেভুতা জমা দিতে হবে।
✅ এই সহায়তার জন্য long-term permit বাধ্যতামূলক নয়।
তবে ২০২৫/২০২৬ সালের Sostegno affitto per giovani lavoratori অথবা ২০২৩ সালের Sostegno affitto genitori আগে পাওয়া থাকলে আবেদন করা যাবে না।
Superaffitto বা একই উদ্দেশ্যে অন্য সরকারি ভাড়া সহায়তা পাওয়া থাকলেও সুযোগ নেই।
━━━━━━━━━━━━━━
⚠️ আবেদন পাঠানোর আগে এই ভুলগুলো করা যাবে না!
প্রথমে Milano Abitare-এ বিনামূল্যে নিবন্ধন করুন।
তারপর SPID বা CIE দিয়ে সরকারি আবেদন পোর্টালে প্রবেশ করতে হবে।
📂 প্রধান কাগজগুলো আগে প্রস্তুত রাখুন:
📌 সম্পূর্ণ ভাড়া চুক্তি ও Agenzia delle Entrate-তে নিবন্ধনের রসিদ;
📌 চাকরির চুক্তি ও শেষ তিন মাসের বেতনপত্র;
📌 নিজস্ব কাজ হলে Partita IVA, ও বিস্তারিত কাগজ পত্র;
📌 পরিবারের আয় করা সদস্যদের ২০২৬ সালের আয়কর ঘোষণাপত্র বা প্রযোজ্য CU;
📌 নিজের নামে থাকা ব্যাংক হিসাবের প্রমাণ;
📌 বিদেশি নাগরিকের soggiorno-সংক্রান্ত কাগজ।
📄 সব কাগজ PDF হতে হবে, প্রতিটি সর্বোচ্চ 5 MB।
❌ ছবি তুলে পাঠানো যাবে না।
আবেদন জমা দেওয়ার পর কোনো কাগজ সংশোধন বা নতুন করে যোগ করা যাবে না।
ভুল হলে নতুন আবেদন করতে হবে এবং নতুন আবেদনটি আগেরটিকে বাতিল করে দেবে।
📧 ই-মেইলে আবেদন নম্বর, তারিখ ও সময়সহ রসিদ না পাওয়া পর্যন্ত জমা সম্পূর্ণ হয়েছে ধরে নেবেন না।
━━━━━━━━━━━━━━
⏳ আবেদনের শেষ সময়
কোনো নির্দিষ্ট শেষ তারিখ দেওয়া হয়নি।
আবেদন নিবন্ধনের ক্রমে যাচাই হবে এবং €2 million তহবিল শেষ হলে সুযোগটি বন্ধ হবে।
━━━━━━━━━━━━━━
🔍 কীভাবে আবেদন করবেন এবং Milano Comune-এর অফিসিয়াল বিস্তারিত কোথায় পাবেন?
আবেদনের সরকারি বিজ্ঞপ্তি, সরাসরি আবেদন পোর্টাল, প্রয়োজনীয় কাগজের তালিকা এবং আবেদন ফর্মের বিস্তারিত নিচের নিয়মে দেখে নিতে পারবেন।
🔒 Amiopari সাবস্ক্রাইবারদের জন্য
📌 সরকারি বিজ্ঞপ্তি
🔗 সরাসরি আবেদনের লিংক
📝 আবেদন ফর্মের বিস্তারিত
Amiopari page-এর মাসিক সাবস্ক্রাইবারদের জন্য আমাদের Private Group-এ আপলোড করে দেওয়া হয়েছে।
যারা আমাদের পেজের মাসিক সাবস্ক্রাইবার, তারা Private Group-এ গিয়ে প্রয়োজনীয় সব লিংক, তালিকা ও ফর্ম দেখে নিতে পারবেন।
━━━━━━━━━━━━━━
💬 আপনার জন্য প্রথমে কোন বিষয়টি পরীক্ষা করা কঠিন—
▪️ চুক্তির বাকি ২৪ মাস
▪️ পরিবারের আয়
▪️ নাকি ভাড়া ৩০% ছাড়িয়েছে কি না?
কমেন্টে শুধু বিষয়টির নাম লিখে জানাতে পারেন।
🔖 আবেদন লিংক ও কাগজের তালিকা পরে খুঁজে পেতে পোস্টটি সেভ করুন।
📤 Milano-তে থাকা ৩৫ বছর বা কম বয়সী কর্মজীবী পরিচিত কাউকে পোস্টটি পাঠিয়ে দিন।
✅ এমন আরও যাচাই করা তথ্য পেতে Amiopari ফলো করুন।
👍 পোস্টটি কাজে লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন।
06/08/2026
**Milano-তে Comune-এর ৬৫টি ভাড়ার বাসা: কারা আবেদন করতে পারবেন?**
📅 **আবেদন শুরু ০৩ আগস্ট ২০২৬ থেকে এবং আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২টা পর্যন্ত**
আপনার **residenza anagrafica** Comune di Milano-তে?
অথবা আপনার একমাত্র কিংবা প্রধান কাজ Milano শহরের মধ্যে?
তাহলে Comune di Milano-এর ৬৫টি ভাড়ার বাসার জন্য আবেদন করার সুযোগ থাকতে পারে।
⚠️ শুধু পরিবারের চলতি **ISEE €40,000-এর মধ্যে থাকলেই আবেদন করা যাবে না।**
পরিবারকে নিচের চার ধরনের আবাসন সমস্যার অন্তত একটির মধ্যে পড়তে হবে।
🔎 **কারা আবেদন করতে পারবেন?**
# # # 1️⃣ বাসা ছাড়ার কার্যকর নির্দেশ রয়েছে
যাদের বর্তমান বাসা ছাড়ার কার্যকর আদালত বা প্রশাসনিক নির্দেশ—**sfratto**—রয়েছে।
তবে ভাড়া বকেয়া থাকা অথবা অনুমতি ছাড়া বাসা দখলের কারণে নির্দেশ দেওয়া হলে আবেদন গ্রহণ করা হবে না।
# # # 2️⃣ অক্ষম সদস্যের জন্য বর্তমান বাসা উপযোগী নয়
এমন পরিবার, যেখানে স্থায়ী অক্ষমতাসম্পন্ন সদস্য স্থাপত্যগত বাধাযুক্ত বাসায় বসবাস করছেন এবং সহজে চলাচল করতে পারছেন না।
সংশ্লিষ্ট সদস্যের মধ্যে হতে হবে:
♿ ১০০% প্রতিবন্ধিতা
👁️ আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিহীনতা
🎖️ আবেদন ফর্মে প্রকাশিত উল্লেখ করা নির্দিষ্ট যুদ্ধ বা সেবাজনিত অক্ষমতা
🦺 “Grande invalido del lavoro” এর স্বীকৃতি ইত্যাদি
# # # 3️⃣ নতুন বিবাহিত বা Civil Union পরিবার
যেসব পরিবার বিয়ে অথবা **civil union**-এর মাধ্যমে গঠিত হয়েছে।
💍 বিয়ে বা আইনে নিবন্ধিত দম্পতি-সম্পর্কের মাধ্যমে পরিবার গঠিত হয়েছে। এই নিবন্ধিত সম্পর্ককে civil union বলা হয়। পরিবারটি সর্বোচ্চ দুই বছর আগে গঠিত হতে হবে, অথবা বাসা বরাদ্দের আগে এরকম সম্পর্কের সাথে যুক্ত থাকতে হবে।
# # # 4️⃣ সামাজিক সহায়তার পথ থেকে বেরিয়ে আসা পরিবার
যারা সামাজিক সহায়তার একটি পথ থেকে বেরিয়ে বর্তমানে গুরুতর আবাসন সমস্যায় রয়েছেন।
এই অবস্থার:
📄 লিখিত প্রতিবেদন থাকতে হবে
💶 স্বাধীনভাবে ভাড়া বাসায় থাকার আর্থিক সামর্থ্য দেখাতে হবে
👤 **একা থাকলেও আবেদন করা যাবে**, তবে একই যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
---
# # 🛂 বিদেশি পরিবারের Permesso-এর নিয়ম
✅ **EU long-term permit** গ্রহণযোগ্য।
এটি না থাকলে নরমাল **permesso di soggiorno** থাকতে হবে, যার অনুমোদিত মেয়াদ অন্তত দুই বছর পর্যন্ত ভ্যালিড মেয়াদ থাকতে হবে।
⚠️ আপনার কাছে দুই বছর ধরে permesso আছে কি না, সেটি নয়—Permesso-এর অনুমোদিত মেয়াদ কমপক্ষে দুই বছর হতে হবে।
পাশাপাশি থাকতে হবে:
💼 নিয়মিত চাকরি
অথবা
🧾 নিয়মিত নিজস্ব বিজনেস
🔄 নবায়নের অপেক্ষায় থাকলে নবায়নের রসিদ PDF করে জমা দেওয়া যাবে। তবে Permesso-এর মেয়াদ ও নিয়মিত কাজের শর্তও পূরণ করতে হবে।
---
# # 📍 Milano-তে Residenza না থাকলেও আবেদন করা যাবে?
হ্যাঁ। আপনার **একমাত্র অথবা প্রধান কাজ Comune di Milano-এর মধ্যে হলে** আবেদন করা যাবে।
---
# # 💶 ISEE ও সম্পত্তির শর্ত
📊 পরিবারের চলতি **ISEE €40,000-এর বেশি হতে পারবে না।**
🏡 Lombardia অঞ্চলে পরিবারের প্রয়োজনের উপযোগী কোনো বাসার পূর্ণ মালিকানা অথবা ভোগদখলের অন্য আইনগত অধিকার থাকলে আবেদন গ্রহণ করা হবে না।
---
# # ⚠️ গুরুত্বপূর্ণ নিয়ম
🌐 আবেদন শুধু সরকারি পোর্টালে **SPID অথবা CIE** দিয়ে করতে হবে।
👨👩👧👦 Stato di famiglia অনুযায়ী পরিবারের সদস্যসংখ্যার জন্য নির্ধারিত আয়তনের বাসা নির্বাচন করতে হবে। ভুল আয়তনের বাসা নির্বাচন করলে আবেদন বাতিল হতে পারে।
👤 একা থাকা ব্যক্তি শুধু একটি বিকল্প বেছে নিতে পারবেন:
🏠 নিজের ব্যবহারের বাসা
অথবা
🤝 **coabitazione**
দুই ধরনের বাসার জন্য আবেদন করলে উভয় আবেদনই বাতিল হবে।
⏳ আগে আবেদন করলেই আগে বাসা পাওয়া যাবে না। সময়সীমা শেষে যাচাই করে **graduatoria** তৈরি করা হবে।
---
# # 📂 প্রয়োজনীয় কাগজপত্র
✅ চলতি ISEE
✅ Stato di famiglia
✅ আবাসন সমস্যার প্রমাণ
✅ বিদেশি নাগরিক হলে Permesso অথবা নবায়নের রিচেভুটা
✅ Milano-তে কাজের ভিত্তিতে আবেদন করলে কাজের চুক্তি অথবা নিয়োগকর্তার ঘোষণা
⚠️ সব কাগজ **PDF ফরম্যাটে** হতে হবে। কাগজের ছবি গ্রহণ করা হবে না।
আবেদন পাঠানোর পর কাগজ সংশোধন বা নতুন করে যোগ করা যাবে না। ভুল হলে নতুন আবেদন করতে হবে এবং সর্বশেষ জমা দেওয়া আবেদন বিবেচনা করা হবে।
---
# # 💰 ভাড়া ও জামানত
বাসার বৈশিষ্ট্য ও পরিবারের আয় অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হবে।
🔐 চুক্তির সময় দুই মাসের ভাড়ার সমান জামানত দিতে হবে।
---
# # 🔒 Amiopari সাবস্ক্রাইবারদের জন্য
📌 সরকারি বিজ্ঞপ্তি
🔗 সরাসরি আবেদনের লিংক
📍 বাসাগুলোর Via-এর পূর্ণ তালিকা
📝 আবেদন ফর্মের বিস্তারিত
Amiopari page-এর মাসিক সাবস্ক্রাইবারদের **Private Group-এ আপলোড করা হয়েছে।**
---
❓ আপনার কাছে কোন বিষয়টি যাচাই করা সবচেয়ে কঠিন মনে হচ্ছে?
🏠 বর্তমান বাসার সমস্যা
🛂 Permesso
📂 প্রয়োজনীয় কাগজপত্র
কমেন্টে শুধু বিষয়টির নাম লিখুন। কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না।
📤 পরিচিত কেউ এই চার অবস্থার একটির মধ্যে থাকলে পোস্টটি তার কাছে পাঠিয়ে দিন।
🔖 শেষ সময় ও প্রয়োজনীয় কাগজের তালিকা পরে দেখার জন্য Save করে রাখুন।
👍 পোস্টটি কাজে লাগলে Like দিন।
📲 আরও যাচাই করা তথ্য পেতে **Amiopari** পেজটি Follow করুন।
#বাসা
05/08/2026
🏠 **Milano-তে Comune-এর ৬৫টি ভাড়ার বাসা: নামমাত্র ভাড়ায় কারা আবেদন করতে পারবেন?**
📅 **আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২টা**
আপনার **residenza anagrafica**—অর্থাৎ সরকারি anagrafe-তে নিবন্ধিত বসবাস—Comune di Milano-তে?
অথবা আপনার একমাত্র কিংবা প্রধান কাজ Milano শহরের মধ্যেই?
তাহলে Comune di Milano-এর ৬৫টি ভাড়ার বাসার জন্য প্রকাশিত এই সুযোগটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
⚠️ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—শুধু পরিবারের চলতি **ISEE €40,000-এর মধ্যে থাকলেই আবেদন করা যাবে না।**
আপনার পরিবারকে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা চার ধরনের আবাসন সমস্যার অন্তত একটির মধ্যে পড়তে হবে।
🔎 **কারা এই সুযোগের মধ্যে পড়তে পারেন?**
# # # 1️⃣ বাসা ছাড়ার কার্যকর নির্দেশ রয়েছে
যাদের বর্তমান বাসা ছাড়ার কার্যকর আদালত বা প্রশাসনিক নির্দেশ রয়েছে। ইতালিতে এই নির্দেশকে **sfratto** বলা হয়।
তবে ভাড়া বকেয়া থাকা অথবা অনুমতি ছাড়া বাসা দখলের কারণে এমন নির্দেশ দেওয়া হয়ে থাকলে এই শ্রেণিতে আবেদন গ্রহণ করা হবে না।
# # # 2️⃣ অক্ষম সদস্যের জন্য বর্তমান বাসা উপযোগী নয়
এমন পরিবার, যেখানে একজন বা একাধিক স্থায়ী অক্ষমতাসম্পন্ন সদস্য স্থাপত্যগত বাধাযুক্ত বাসায় বসবাস করছেন এবং সহজে চলাচল করতে পারছেন না।
সংশ্লিষ্ট সদস্যের থাকতে পারে:
♿ ১০০% প্রতিবন্ধিতা—সহায়তা ভাতা থাকুক বা না থাকুক
👁️ আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিহীনতা
🎖️ Avviso-তে উল্লেখ করা নির্দিষ্ট যুদ্ধ বা সেবাজনিত অক্ষমতা
🦺 “Grande invalido del lavoro” স্বীকৃতি
# # # 3️⃣ নতুন বিবাহিত বা Civil Union পরিবার
যেসব পরিবার বিয়ে অথবা আইনে নিবন্ধিত দম্পতি-সম্পর্কের মাধ্যমে গঠিত হয়েছে।
ইতালিতে এই নিবন্ধিত সম্পর্ককে **civil union** বলা হয়।
💍 পরিবারটি সর্বোচ্চ দুই বছর আগে গঠিত হতে হবে, অথবা বাসা বরাদ্দের আগে একইভাবে গঠিত হবে।
# # # 4️⃣ সামাজিক সহায়তার পথ থেকে বেরিয়ে আসা পরিবার
যারা সামাজিক সহায়তার একটি পথ থেকে বেরিয়ে এসে বর্তমানে গুরুতর আবাসন সমস্যার মধ্যে রয়েছেন।
এই অবস্থার:
📄 লিখিত প্রতিবেদন থাকতে হবে
💶 স্বাধীনভাবে ভাড়া বাসায় থাকার আর্থিক সামর্থ্য দেখাতে হবে
👤 **একা থাকলেও আবেদন করা যাবে**, তবে একই যোগ্যতার শর্তগুলো পূরণ করতে হবে।
---
# # 🛂 বিদেশি পরিবারের জন্য Permesso di soggiorno-এর নিয়ম
বাংলাদেশিসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য permesso-সংক্রান্ত শর্তটি ভালোভাবে যাচাই করা জরুরি।
✅ **EU long-term permit** থাকলে সেটি গ্রহণযোগ্য।
এটি না থাকলে এমন **permesso di soggiorno** থাকতে হবে, যার অনুমোদিত মেয়াদ অন্তত দুই বছর।
⚠️ এখানে মূল বিষয় হলো—আপনার কাছে দুই বছর ধরে permesso আছে কি না, সেটি নয়।
Permesso-তে অনুমোদিত মেয়াদ কমপক্ষে দুই বছর হতে হবে।
পাশাপাশি থাকতে হবে:
💼 নিয়মিত চাকরি
অথবা
🧾 নিয়মিত নিজস্ব কাজ
🔄 Permesso নবায়নের অপেক্ষায় থাকলে নবায়নের রসিদ PDF করে আবেদনের সময় জমা দেওয়া যাবে।
তবে শুধু রসিদ জমা দিলেই যোগ্যতা পূর্ণ হবে না। Permesso-এর নির্ধারিত মেয়াদ এবং নিয়মিত কাজের শর্তও পূরণ করতে হবে।
---
# # 📍 Milano-তে Residenza না থাকলেও আবেদন করা যাবে?
হ্যাঁ।
Milano-তে নিবন্ধিত বসবাস না থাকলেও সুযোগ রয়েছে, যদি আপনার **একমাত্র অথবা প্রধান কাজ Comune di Milano-এর মধ্যে হয়।**
---
# # 💶 ISEE ও সম্পত্তির শর্ত
📊 পরিবারের চলতি **ISEE €40,000-এর বেশি হতে পারবে না।**
🏡 Lombardia অঞ্চলে পরিবারের প্রয়োজনের উপযোগী কোনো বাসার:
❌ পূর্ণ মালিকানা
অথবা
❌ সেটি ভোগদখলের অন্য কোনো আইনগত অধিকার
থাকলে আবেদন গ্রহণ করা হবে না।
---
# # ⚠️ আবেদন করার আগে যেসব ভুল করা যাবে না
🌐 আবেদন শুধু সরকারি পোর্টালে **SPID অথবা CIE** দিয়ে করতে হবে।
👨👩👧👦 Stato di famiglia-তে যতজন সদস্য রয়েছেন, তাদের জন্য নির্ধারিত আয়তনের বাসাই নির্বাচন করতে হবে।
ভুল আয়তনের বাসা নির্বাচন করলে আবেদন বাতিল হতে পারে।
👤 একা থাকা ব্যক্তি শুধু একটি বিকল্প বেছে নিতে পারবেন:
🏠 শুধু নিজের ব্যবহারের বাসা
অথবা
🤝 অন্যদের সঙ্গে ভাগাভাগি করে থাকার বাসা—যাকে **coabitazione** বলা হয়
দুই ধরনের বাসার জন্য আবেদন করলে উভয় আবেদনই বাতিল হবে।
⏳ আগে আবেদন করলেই আগে বাসা পাওয়া যাবে না।
সময়সীমা শেষ হওয়ার পর কাগজপত্র যাচাই করে অগ্রাধিকার তালিকা বা **graduatoria** তৈরি করা হবে।
---
# # 📂 যেসব কাগজপত্র আগে প্রস্তুত রাখবেন
✅ চলতি ISEE
✅ Stato di famiglia
✅ নিজের নির্ধারিত আবাসন সমস্যার প্রমাণ
✅ বিদেশি নাগরিক হলে permesso অথবা নবায়নের রসিদ
✅ Milano-তে কাজের ভিত্তিতে আবেদন করলে কাজের চুক্তি অথবা নিয়োগকর্তার ঘোষণা
⚠️ সব কাগজ **PDF ফরম্যাটে** হতে হবে।
📸 কাগজের ছবি গ্রহণ করা হবে না।
আবেদন পাঠানোর পর কোনো কাগজ সংশোধন বা নতুন করে যোগ করা যাবে না।
ভুল হলে নতুন করে আবেদন করতে হবে এবং সর্বশেষ জমা দেওয়া আবেদনটিই বিবেচনা করা হবে।
---
# # 💰 ভাড়া ও জামানত
ভাড়া সবার জন্য সমান হবে না।
বাসার বৈশিষ্ট্য এবং পরিবারের আয় বিবেচনা করে ভাড়া নির্ধারণ করা হবে।
🔐 চুক্তির সময় দুই মাসের ভাড়ার সমান জামানত দিতে হবে।
---
# # 🔒 Amiopari সাবস্ক্রাইবারদের জন্য
📌 সরকারি বিজ্ঞপ্তি
🔗 সরাসরি আবেদনের লিংক
📍 কোন কোন Via-তে বাসাগুলো রয়েছে তার পূর্ণ তালিকা
📝 আবেদন ফর্মের বিস্তারিত
Amiopari page-এর মাসিক সাবস্ক্রাইবারদের জন্য আমাদের **Private Group-এ আপলোড করে দেওয়া হয়েছে।**
যারা আমাদের পেজের মাসিক সাবস্ক্রাইবার, তারা Private Group-এ গিয়ে প্রয়োজনীয় সব লিংক, তালিকা ও ফর্ম দেখে নিতে পারবেন।
---
❓ আপনার কাছে কোন বিষয়টি আগে যাচাই করা সবচেয়ে কঠিন মনে হচ্ছে?
🏠 বর্তমান বাসার সমস্যা
🛂 Permesso
📂 প্রয়োজনীয় কাগজপত্র
কমেন্টে শুধু বিষয়টির নাম লিখতে পারেন। কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না।
📤 পরিচিত কেউ এই চার অবস্থার একটির মধ্যে থাকলে পোস্টটি তার কাছে পাঠিয়ে দিন।
🔖 শেষ সময় ও প্রয়োজনীয় কাগজের তালিকা পরে দেখার জন্য পোস্টটি Save করে রাখুন।
👍 পোস্টটি কাজে লাগলে একটি Like দিয়ে পাশে থাকুন।
📲 এমন আরও যাচাই করা ও প্রয়োজনীয় তথ্য পেতে **Amiopari** পেজটি Follow করুন।
#বাসা
05/08/2026
Napoli-তে scuola media ও superiore-এর বইয়ের Cedole librarie: আবেদন চলছে
Napoli-তে আপনার সন্তান scuola media বা scuola superiore-এ পড়ে? ২০২৬/২০২৭ শিক্ষাবর্ষের বই কেনার cedola libraria-এর জন্য এখন আবেদন করা যাচ্ছে।
আবেদন শুরু হয়েছে ৩ আগস্ট ২০২৬। শেষ সময় ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১টা।
কারা আবেদন করতে পারবেন
শিক্ষার্থীর ক্ষেত্রে এই শর্তগুলো মিলতে হবে:
• শিক্ষার্থীর residenza Campania-তে হতে হবে;
• তাকে Comune di Napoli-এর ভেতরে থাকা একটি scuola media বা scuola superiore-এ ভর্তি হয়ে পড়তে হবে;
• পরিবারের বৈধ ISEE 2026 সর্বোচ্চ €13,300 হতে হবে;
• যে ISEE দিয়ে আবেদন করা হবে, সেই পরিবারের সদস্য হিসেবে শিক্ষার্থীর নাম থাকতে হবে।
আপনি Napoli Comune-তে না থাকলেও আবেদন করা সম্ভব। Campania-র অন্য Comune-তে residenza থাকলেও, সন্তান Napoli Comune-এর একটি উপযুক্ত scuola media বা superiore-এ পড়লে আবেদন করা যাবে।
বাংলাদেশিসহ অন্যান্য বিদেশি পরিবারও এই cedola-এর জন্য আবেদন করতে পারবেন। তবে শিক্ষার্থীর residenza Campania-তে হতে হবে, তাকে Napoli Comune-এর একটি scuola media বা superiore-এ পড়তে হবে এবং পরিবারের ISEE 2026 সর্বোচ্চ €13,300 হতে হবে।
ISEE-এর দুটি Fascia
• Fascia 1: €0 থেকে €10,633 এর মধ্যে হতে হবে
• Fascia 2: €10,633.01 থেকে €13,300 এর মধ্যে
আর বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে Fascia 1 এর মধ্যে যারা পড়েন তাদের অগ্রাধিকার দেওয়া হবে আগে। Fascia 1-এর প্রয়োজন মেটানোর পর যদি ফান্ড বেঁচে যায়, তাহলে সেই বেঁচে যাওয়া ফান্ড Fascia 2 এর জন্য বিবেচনা করা হবে। তাই এটি আগে আবেদন করলে আগে সুবিধা পাওয়ার নিয়ম নয়।
ISEE এর পরিমান শূন্য হলে, পরিবার কীভাবে চলেছে—সেই আয়ের বা সহায়তার উৎস এবং পরিমাণ আবেদনপত্রে জানাতে হবে। মানে চালাক পরিবার বর্গ গুলো এখন আর চাইলেই পার পেয়ে যেতে পাড়বেন না।
কীভাবে আবেদন করবেন?
1. বৈধ ISEE 2026 প্রস্তুত রাখুন।
2. Comune di Napoli-এর official service page থেকে আবেদন করতে হবে।
3. SPID, CIE অথবা CNS দিয়ে প্রবেশ করুন।
4. শিক্ষার্থীর স্কুল, শ্রেণি ও ISEE-এর তথ্য পূরণ করুন।
5. আবেদন পাঠানোর পর পাওয়া নির্দিষ্ট আবেদন কোডটি সংরক্ষণ করুন।
6. আবেদনটি “Domande presentate” অংশে দেখা যাচ্ছে কি না, পরীক্ষা করুন।
মা-বাবা, আইনগত অভিভাবক বা প্রতিনিধি সন্তানের পক্ষ হয়ে আবেদন করতে পারবেন। আর শিক্ষার্থীর বয়স ১৮ বছর বা তার বেশি হলে সে নিজেও আবেদন করতে পারবে।
কী সুবিধা পাওয়া যাবে?
অনুমোদিত আবেদনকারীরা electronic cedola libraria পাবেন। সবার জন্য আগে থেকে নির্দিষ্ট কোনো অঙ্ক ঠিক করা নেই। মোট আবেদন, মোট বরাদ্দ, শিক্ষার্থীর স্কুলের স্তর ও শ্রেণি অনুযায়ী cedola-এর মূল্য পরে নির্ধারণ করা হবে।
অনুমোদিতদের তালিকা প্রকাশের পর PIN দেওয়া হবে। এরপর অনুমোদিত libreria বা cartolibreria-তে codice fiscale, PIN এবং পরিচয়পত্র দেখিয়ে cedola ব্যবহার করা যাবে।
আপনার সন্তান scuola media-তে, নাকি superiore-এ পড়ে? কমেন্টে শুধু স্কুলের স্তরটি লিখুন—কোন বিষয় নিয়ে আরও সহজ ব্যাখ্যা দরকার, তা বুঝতে সুবিধা হবে।
আবেদনের সময়সীমা ও পরবর্তী PIN-এর ধাপ মনে রাখতে পোস্টটি সেভ করুন এবং Napoli-র স্কুলে সন্তান পড়ে—এমন কোনো পরিবারের সঙ্গে শেয়ার করুন। ইতালির স্কুল, bonus ও family support নিয়ে যাচাই করা তথ্য পেতে Amiopari ফলো করুন। তথ্যটি কাজে লাগলে একটি লাইক দিয়ে জানাতে পারেন।
আর আবেদন করার অফিশিয়াল লিঙ্ক পেতে পেজে সরাসরি মেসেজ করুণ। আপনার ছেলে/মেয়ে সত্যিই Comune di Napoli তে পরালেখা করে তার কোন প্রমাণ দিয়ে মেসেজ করতে হবে লিঙ্ক পেতে হলে।
16/06/2026
⚠️ Permesso-এর মেয়াদ আছে মানেই কি আপনি যতদিন ইচ্ছা বাংলাদেশে থাকতে পারবেন?
এই ভুল ধারণার কারণে ইতালিতে ফেরার সময় অনেক প্রবাসী বড় ধরনের সমস্যার মুখোমুখি হন।
অনেকেই জানেন না—ইতালির বাইরে, বিশেষ করে বাংলাদেশে, দীর্ঘ সময় অবস্থান করলে পরিস্থিতি অনুযায়ী Permesso di Soggiorno বাতিল হওয়া, renewal reject হওয়া অথবা Italy-তে ফেরার সময় জটিলতা তৈরি হওয়ার ঝুঁকি থাকতে পারে।
📌 Permesso-এর ধরন অনুযায়ী ইতালির বাইরে সর্বোচ্চ কতদিন থাকা নিরাপদ, কী কী ব্যতিক্রম রয়েছে এবং দেশে যাওয়ার আগে কোন বিষয়গুলো যাচাই করতে হবে—এসব নিয়ে বিস্তারিতভাবে জানা অত্যন্ত জরুরি।
এই গুরুত্বপূর্ণ আলোচনায় থাকছে:
1️⃣ Permesso-এর মেয়াদ থাকা এবং Italy-এর বাইরে থাকার অনুমোদিত সময়—এক বিষয় নয়।
2️⃣ সাধারণ Permesso holder সর্বোচ্চ কতদিন Italy-এর বাইরে থাকতে পারেন।
3️⃣ এক বছরের কম মেয়াদের Permesso-এর ক্ষেত্রে কী নিয়ম প্রযোজ্য।
4️⃣ দুই বছর বা তার বেশি মেয়াদের Permesso-এর ক্ষেত্রে কী নিয়ম প্রযোজ্য।
5️⃣ Permesso UE per soggiornanti di lungo periodo-এর জন্য কী আলাদা নিয়ম রয়েছে।
6️⃣ গুরুতর স্বাস্থ্য সমস্যা, পারিবারিক কারণ অথবা প্রমাণযোগ্য বিশেষ পরিস্থিতিতে কী ধরনের exception থাকতে পারে।
7️⃣ দীর্ঘ সময় বিদেশে অবস্থান করলে renewal-এর সময় কী ধরনের প্রশ্ন বা সমস্যা তৈরি হতে পারে।
8️⃣ Italy-তে residence, lavoro এবং family ties বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ।
9️⃣ ভ্রমণের আগে Permesso-এর expiry date, passport এবং ricevuta কেন ভালোভাবে যাচাই করতে হবে।
🔔 উক্ত বিষয়টি নিয়ে খুব দ্রুত সহজ বাংলায় একটি বিস্তারিত ভিডিও প্রকাশ করা হচ্ছে।
ভিডিওটি সবার আগে পেতে এখনই—
✅ Amiopari page-এ Like ও Follow করুন।
✅ Amiopari YouTube Channel Subscribe করে রাখুন।
✅ গুরুত্বপূর্ণ তথ্যটি অন্য প্রবাসীদের জানাতে পোস্টটি Share করুন।
🇮🇹 ইতালিতে প্রবাসজীবনের প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য তথ্য পেতে সবসময় Amiopari-এর সঙ্গে থাকুন।
#প্রবাসী #ইতালি
16/06/2026
⚠️ Permesso-এর মেয়াদ আছে মানেই কি আপনি যতদিন ইচ্ছা বাংলাদেশে থাকতে পারবেন?
এই ভুল ধারণার কারণে ইতালিতে ফেরার সময় অনেক প্রবাসী বড় ধরনের সমস্যার মুখোমুখি হন।
অনেকেই জানেন না—ইতালির বাইরে, বিশেষ করে বাংলাদেশে, দীর্ঘ সময় অবস্থান করলে পরিস্থিতি অনুযায়ী Permesso di Soggiorno বাতিল হওয়া, renewal reject হওয়া অথবা Italy-তে ফেরার সময় জটিলতা তৈরি হওয়ার ঝুঁকি থাকতে পারে।
📌 Permesso-এর ধরন অনুযায়ী ইতালির বাইরে সর্বোচ্চ কতদিন থাকা নিরাপদ, কী কী ব্যতিক্রম রয়েছে এবং দেশে যাওয়ার আগে কোন বিষয়গুলো যাচাই করতে হবে—এসব নিয়ে বিস্তারিতভাবে জানা অত্যন্ত জরুরি।
এই গুরুত্বপূর্ণ আলোচনায় থাকছে:
1️⃣ Permesso-এর মেয়াদ থাকা এবং Italy-এর বাইরে থাকার অনুমোদিত সময়—এক বিষয় নয়।
2️⃣ সাধারণ Permesso holder সর্বোচ্চ কতদিন Italy-এর বাইরে থাকতে পারেন।
3️⃣ এক বছরের কম মেয়াদের Permesso-এর ক্ষেত্রে কী নিয়ম প্রযোজ্য।
4️⃣ দুই বছর বা তার বেশি মেয়াদের Permesso-এর ক্ষেত্রে কী নিয়ম প্রযোজ্য।
5️⃣ Permesso UE per soggiornanti di lungo periodo-এর জন্য কী আলাদা নিয়ম রয়েছে।
6️⃣ গুরুতর স্বাস্থ্য সমস্যা, পারিবারিক কারণ অথবা প্রমাণযোগ্য বিশেষ পরিস্থিতিতে কী ধরনের exception থাকতে পারে।
7️⃣ দীর্ঘ সময় বিদেশে অবস্থান করলে renewal-এর সময় কী ধরনের প্রশ্ন বা সমস্যা তৈরি হতে পারে।
8️⃣ Italy-তে residence, lavoro এবং family ties বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ।
9️⃣ ভ্রমণের আগে Permesso-এর expiry date, passport এবং ricevuta কেন ভালোভাবে যাচাই করতে হবে।
🔔 উক্ত বিষয়টি নিয়ে খুব দ্রুত সহজ বাংলায় একটি বিস্তারিত ভিডিও প্রকাশ করা হচ্ছে।
ভিডিওটি সবার আগে পেতে এখনই—
✅ Amiopari page-এ Like ও Follow করুন।
✅ Amiopari YouTube Channel Subscribe করে রাখুন।
✅ গুরুত্বপূর্ণ তথ্যটি অন্য প্রবাসীদের জানাতে পোস্টটি Share করুন।
🇮🇹 ইতালিতে প্রবাসজীবনের প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য তথ্য পেতে সবসময় Amiopari-এর সঙ্গে থাকুন।
#প্রবাসী #ইতালি
Clicca qui per richiedere la tua inserzione sponsorizzata.
Ubicazione
Contatta la scuola/università
Telefono
Indirizzo
Rome
Orario di apertura
| Lunedì | 10:00 - 14:00 |
| 17:00 - 20:00 | |
| Martedì | 10:00 - 14:00 |
| 17:00 - 20:00 | |
| Mercoledì | 10:00 - 14:00 |
| 17:00 - 20:00 | |
| Giovedì | 10:00 - 14:00 |
| 17:00 - 20:00 | |
| Venerdì | 10:00 - 14:00 |
| 17:00 - 20:00 |