21/08/2026
"আপনি যখন 'ভিসা রেশিও' বা সাকসেস রেটের পরিসংখ্যান হিসেব করতে ব্যস্ত, আপনার পাশে বসা বন্ধুটি তখন রাত জেগে নিজের ফাইলটা নিখুঁতভাবে সাজাতে ব্যস্ত।দিনশেষে এম্বাসি কোনো পরিসংখ্যান দেখে ভিসা দেয় না, দেখে আপনার ফাইলের সততা আর যোগ্যতা। রেশিওর পেছনে না ছুটে, নিজের ফাইলের প্রতি ফোকাস করুন। সফলতা আসবেই।
ভিসা রেশিও বা সাফল্যের হার কেবল একটি পরিসংখ্যান, কিন্তু আপনার নিজের ফাইলটি একটি বাস্তব সত্য।
ভিসা পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ করতে এবং রিজেকশন এড়াতে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা নিচে সংক্ষেপে তুলে ধরা হলোঃ
১। শতভাগ সততা ও নির্ভুলতা নকল ডকুমেন্ট বর্জনঃ একটিমাত্র জাল বা ফেইক সার্টিফিকেট বা ব্যাংক স্টেটমেন্ট আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করতে পারে।
স্থায়ী নিষেধাজ্ঞা এড়ানোঃ
ফেইক ডকুমেন্ট ধরা পড়লে কেবল ভিসা রিজেক্টই হয় না, বরং ওই দেশে ঢোকার ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা (Blacklist) দেওয়া হতে পারে।
২। এম্বাসির চেকলিস্ট কঠোরভাবে অনুসরণসব ডকুমেন্ট সাবমিশনঃ এম্বাসি বা কনসুলেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ চেকলিস্ট ডাউনলোড করে প্রতিটি কাগজ মেলাতে হবে।
সিকোয়েন্স বজায় রাখাঃ
চেকলিস্টে যেভাবে ক্রমানুসারে কাগজের কথা বলা আছে, ফাইলটি সেভাবেই সাজানো উচিত।
৩। ভার্সিটি ও ফান্ডিংয়ের স্বচ্ছতাযোগ্যতার প্রমাণ সঠিকভাবে উপস্থাপন করা উচিত।