Nordic Educare

Nordic Educare Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Nordic Educare, Consulente scolastico, Via delle Viole 8, Alessandria.

Visa Process | SOP | Motivation Letter | Flight Ticket
📍Study in Hungary 🇭🇺, Lithuania 🇱🇹, Denmark 🇩🇰, Malta 🇲🇹, Finland 🇫🇮, Italy 🇮🇹, Sweden 🇸🇪, Norway 🇧🇻, Netherlands 🇳🇱, New Zealand 🇳🇿, Australia 🇦🇺, Uk 🇬🇧, Belgium 🇧🇪

হতাশার আরেক নাম📍লাটভিয়ান 🇱🇻 এম্বাসি Appointment! 😓হাল ছেড়ে দিলেন তো হেরে গেলেন! আল্লাহর উপর ভরসা রাখুন ডেট পাবেন ইনশাআল্...
08/08/2026

হতাশার আরেক নাম📍লাটভিয়ান 🇱🇻 এম্বাসি Appointment! 😓
হাল ছেড়ে দিলেন তো হেরে গেলেন!
আল্লাহর উপর ভরসা রাখুন ডেট পাবেন ইনশাআল্লাহ সবাই!!

🇸🇪 𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐒𝐰𝐞𝐝𝐞𝐧 𝟐𝟎𝟐𝟕 | 𝐌𝐚𝐫𝐜𝐡 𝐈𝐧𝐭𝐚𝐤𝐞 | 𝐀𝐟𝐟𝐨𝐫𝐝𝐚𝐛𝐥𝐞 𝐓𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 & 𝐓𝐨𝐩 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐢𝐞𝐬.Planning to study in Sweden? 🇸🇪🎓 The Marc...
08/08/2026

🇸🇪 𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐒𝐰𝐞𝐝𝐞𝐧 𝟐𝟎𝟐𝟕 | 𝐌𝐚𝐫𝐜𝐡 𝐈𝐧𝐭𝐚𝐤𝐞 | 𝐀𝐟𝐟𝐨𝐫𝐝𝐚𝐛𝐥𝐞 𝐓𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 & 𝐓𝐨𝐩 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐢𝐞𝐬.

Planning to study in Sweden? 🇸🇪🎓 The March 2027 intake offers a great opportunity to study at top-ranked universities with affordable tuition fees and internationally recognized degrees.

Sweden can also be a suitable option for students with study gaps, while eligible students may have options to bring their spouse.

আজকে আপনাদের সাথে লিথুয়ানিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করব। আমার এই পোস্টে লিথুয়ানিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে আপনার মনে যত ...
06/08/2026

আজকে আপনাদের সাথে লিথুয়ানিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করব। আমার এই পোস্টে লিথুয়ানিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে আপনার মনে যত প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর এই পোস্টে পেয়ে যাবেন। 🇱🇹

প্রথমে লিথুয়ানিয়া দেশ সম্পর্কে কিছু তথ্য দিই।

লিথুয়ানিয়া উত্তর ইউরোপের একটি বাল্টিক দেশ। লিথুয়ানিয়ার রাজধানীর নাম ভিলনিয়াস। লিথুয়ানিয়া ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং শেনজেন এলাকার অন্তর্ভুক্ত। 👌🤝🇱🇹

১/ লিথুয়ানিয়াতে Bachelor's করতে হলে SSC & HSC-তে GPA কত দরকার?

SSC & HSC-তে আপনার যদি 3.50+ GPA থাকে, তাহলে আপনি লিথুয়ানিয়াতে Bachelor's Programme-এর জন্য আবেদন করতে পারবেন।

২/ লিথুয়ানিয়াতে Master's Programme-এ আবেদন করতে CGPA কত লাগে?

Master's Programme-এ আবেদন করতে হলে আপনার Bachelor's-এ CGPA 2.80+ থাকতে হবে। তবে অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা CGPA 3.00 চায়।

৩/ লিথুয়ানিয়াতে বছরে কয়টি Intake থাকে?

এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। লিথুয়ানিয়াতে বছরে সাধারণত দুটি Intake থাকে—February Intake & September Intake।

তবে February Intake-এ সীমিত কিছু বিশ্ববিদ্যালয় ও কলেজ থাকে। September Intake-এ International Students-এর জন্য অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের Portal Open থাকে।

৪/ লিথুয়ানিয়াতে Madrasa Background-এর স্টুডেন্ট আবেদন করতে পারে কি না?

বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ও কলেজ Madrasa Background-এর শিক্ষার্থীদের এলাউ করে না। তাই আবেদন করার আগে অবশ্যই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের Eligibility যাচাই করা উচিত।

৫/ লিথুয়ানিয়াতে IELTS ছাড়া আবেদন করা যায় কি না?

Bachelor's & Master's-এর জন্য সাধারণত English Proficiency Proof প্রয়োজন হয়। কোন কোন বিশ্ববিদ্যালয় কোন Test গ্রহণ করে, সেটা বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে।

৬/ লিথুয়ানিয়াতে MOI দিয়ে Master's Programme-এ আবেদন করা যায় কি না?

MOI Certificate গ্রহণ করা হবে কি না, তা বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে। তাই আবেদন করার আগে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের Requirements দেখে নেওয়া উচিত।

৭/ লিথুয়ানিয়াতে PTE, TOEFL, Duolingo, Cambridge English Score দিয়ে আবেদন করা যায় কি না?

জি, কিছু বিশ্ববিদ্যালয়ে Bachelor's & Master's Programme-এর জন্য PTE, TOEFL, Duolingo, Cambridge English ইত্যাদি English Proficiency Test গ্রহণ করা হয়। তবে Requirements বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে।

৮/ লিথুয়ানিয়াতে English Proficiency Score কোনটায় কত লাগে?

প্রথমে Bachelor's-এর জন্য লিথুয়ানিয়াতে English Proficiency-তে কত Score লাগে 👇

For Bachelor:

- IELTS – 5.5–6.0
- TOEFL – 65–80
- PTE – 50–65+
- Duolingo – 95–125
- Cambridge English – 160–190
- British English Score – 400+

Master's-এর জন্য English Proficiency Certificate কোনটায় কত Score লাগবে 👇

For Master's:

- IELTS – 5.5–6.0
- TOEFL – 65–78
- PTE – 50–65+
- Duolingo – 90–115

৯/ লিথুয়ানিয়ার বিশ্ববিদ্যালয় এবং কলেজের Application Fee কত হয়ে থাকে?

Application Fee সাধারণত 100 Euro থেকে 200 Euro হয়ে থাকে।

১০/ লিথুয়ানিয়ার বিশ্ববিদ্যালয় এবং কলেজের Tuition Fee কত হয়?

লিথুয়ানিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজের Tuition Fee সাধারণত 2,500 Euro থেকে 4,500 Euro হয়ে থাকে। 🇱🇹

১১/ লিথুয়ানিয়াতে কি Visa পাওয়ার পর Tuition Fee দেওয়া যায়?

না, অনেক ক্ষেত্রে Visa Processing-এর আগে Tuition Fee পরিশোধ করতে হয়। তবে Payment Policy বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে।

১২/ লিথুয়ানিয়ার Visa Reject হলে বিশ্ববিদ্যালয় কি Tuition Fee ফেরত দেবে?

জি, অনেক বিশ্ববিদ্যালয়ের Refund Policy অনুযায়ী Visa Refusal হলে Tuition Fee-এর Refund পাওয়া যেতে পারে। তবে কতদিন সময় লাগবে, সেটা বিশ্ববিদ্যালয় ও তাদের Refund Policy-এর ওপর নির্ভর করবে। অনেক ক্ষেত্রে সর্বোচ্চ প্রায় ২ মাস সময় লাগতে পারে।

১৩/ লিথুয়ানিয়াতে আবেদন করলে কি সরাসরি Offer Letter দিয়ে দেয়?

আপনি লিথুয়ানিয়াতে Bachelor's বা Master's Programme-এ আবেদন করলে কিছু বিশ্ববিদ্যালয়ে Interview Face করতে হতে পারে। Interview-এ সফল হলে Offer Letter দেওয়া হতে পারে।

১৪/ লিথুয়ানিয়াতে কি Study Gap Allow করে?

লিথুয়ানিয়াতে Bachelor's Programme-এ 4–5 years Gap এবং Master's Programme-এর জন্য 6–7 years Gap কিছু ক্ষেত্রে গ্রহণ করা হতে পারে। তবে এটি বিশ্ববিদ্যালয় ও Programme-এর ওপর নির্ভর করে।

১৫/ লিথুয়ানিয়ার Embassy Face কোথা থেকে করতে হবে?

লিথুয়ানিয়ার Student Visa-এর জন্য কোন দেশের Embassy/Visa Centre থেকে আবেদন করতে পারবেন, তা আপনার অবস্থান ও বর্তমান ভিসা প্রসেসিং ব্যবস্থার ওপর নির্ভর করে। আবেদন করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ নিয়ম যাচাই করুন। ❤️🤝

১৬/ লিথুয়ানিয়ার জন্য Bank Statement লাগে কি না?

জি, লিথুয়ানিয়ার Student Visa-এর জন্য Financial Proof/Bank Statement প্রয়োজন হতে পারে।

১৭/ লিথুয়ানিয়ার জন্য কত মাসের Bank Statement দেখাতে হয় এবং কত টাকা?

সাধারণত ৬ মাসের Bank Statement দেখাতে বলা হতে পারে। প্রয়োজনীয় অর্থের পরিমাণ আপনার Tuition Fee, Living Cost এবং বর্তমান Visa Requirement-এর ওপর নির্ভর করবে।

১৮/ লিথুয়ানিয়ার জন্য কোন ধরনের Account থেকে Bank Statement দেখাতে হবে?

সাধারণত Savings Bank Account থেকে Bank Statement দেখানো যায়।

১৯/ লিথুয়ানিয়ার জন্য কার Account থেকে Bank Statement Show করতে পারবে?

Student নিজের Savings Account থেকে দেখাতে পারে। এছাড়া নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বাবা বা মায়ের Bank Account-এর Financial Documents-ও ব্যবহার করা যেতে পারে।

২০/ লিথুয়ানিয়ার জন্য Police Clearance লাগে কি না?

জি, Student Visa Application-এর ক্ষেত্রে Police Clearance Certificate (PCC) প্রয়োজন হতে পারে।

২১/ লিথুয়ানিয়ার বিশ্ববিদ্যালয়ে কি Scholarship পাওয়া যায়?

লিথুয়ানিয়ার কিছু বিশ্ববিদ্যালয় ও Programme-এ Scholarship বা Tuition Fee Reduction-এর সুযোগ থাকতে পারে। তবে এটি বিশ্ববিদ্যালয় ও Programme অনুযায়ী ভিন্ন হয়।

২২/ লিথুয়ানিয়াতে একজন Student হিসাবে কত টাকা Income করতে পারব?

লিথুয়ানিয়াতে একজন International Student-এর Part-time Income কাজের ধরন, ঘণ্টাপ্রতি মজুরি এবং কাজের সময়ের ওপর নির্ভর করে। তাই নির্দিষ্টভাবে মাসে 400–750 Euro Income হবে—এমন নিশ্চয়তা দেওয়া যায় না।

২৩/ লিথুয়ানিয়ার Visa Ratio কেমন?

Visa পাওয়ার বিষয়টি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে—যেমন Academic Background, Genuine Student Profile, University, Financial Documents, Visa Interview এবং সঠিক Documentation।

তাই শুধু Offer Letter পেলেই Visa নিশ্চিত—এমন নয়। সঠিক ও Genuine Documents দিয়ে আবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২৪/ লিথুয়ানিয়াতে Study শেষ করার পর PR পাওয়ার সুযোগ আছে কি না?

জি, লিথুয়ানিয়াতে ভবিষ্যতে Permanent Residence (PR)-এর সুযোগ থাকতে পারে। তবে এর জন্য নির্দিষ্ট Residency Requirement ও অন্যান্য Immigration Rules পূরণ করতে হয়। 🇱🇹🤝👌

লিথুয়ানিয়ার কিছু Public University

🇱🇹 Public Universities:

- Vilnius University
- Kaunas University of Technology
- Vytautas Magnus University
- Vilnius Gediminas Technical University

Public Colleges (Universities of Applied Sciences)

🇱🇹🤝

- Vilnius Kolegija
- Kaunas College
- Klaipėda State College
- SMK University of Applied Social Sciences

🇱🇹 February 2027 Intake

২০২৭ সালের February Intake-এর জন্য লিথুয়ানিয়াতে বর্তমানে কিছু Bachelor's Programme-এর Portal Open রয়েছে।

আপনারা যারা Bachelor's Applicant, তারা চাইলে লিথুয়ানিয়ার জন্য আবেদন করে নিতে পারেন। SMK University of Applied Social Sciences & Vilnius Business College—এই দুই প্রতিষ্ঠানে বর্তমানে আবেদন গ্রহণ করা হচ্ছে।

🇱🇹 লিথুয়ানিয়ার Student Visa-এর জন্য File Process করতে চাইলে

যোগাযোগ করতে পারেন:

Imran Nazir Blog
📞 +393508125897 🇮🇹🤝

কম টিউশন ফি দিয়ে ২০২৭ সালে স্টুডেন্ট ভিসায় যে দেশগুলোতে চেষ্টা করতে পারবেন, তা নিয়ে আজকের পোস্টে আলোচনা করব। 🇱🇹🇱🇻🇷🇴🇸🇰...
02/08/2026

কম টিউশন ফি দিয়ে ২০২৭ সালে স্টুডেন্ট ভিসায় যে দেশগুলোতে চেষ্টা করতে পারবেন, তা নিয়ে আজকের পোস্টে আলোচনা করব। 🇱🇹🇱🇻🇷🇴🇸🇰🇵🇱

বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ভাই ও বোন আছেন, যারা কম খরচে ইউরোপে Bachelor's ও Master's করতে চান। কিন্তু অনেকেই চিন্তায় থাকেন—কোন দেশে আবেদন করবেন। Don't worry! এই পোস্টে এমন কিছু দেশ সম্পর্কে লিখছি, যা আপনার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ❤️

১/ লিথুয়ানিয়া 🇱🇹

বাংলাদেশের অনেক স্টুডেন্ট এখনো এই দেশ সম্পর্কে তেমন জানেন না। লিথুয়ানিয়া একটি Schengen এবং Baltic দেশ। এখানে Bachelor's ও Master's প্রোগ্রামের বার্ষিক টিউশন ফি সাধারণত €2,500 থেকে €4,500 হয়ে থাকে।

আপনার IELTS 5.5, PTE 48 অথবা TOEFL 60 থাকলে Bachelor's প্রোগ্রামে আবেদন করতে পারবেন। বছরে দুটি ইনটেক থাকে—September Intake ও February Intake। আপনার বাজেট যদি ১০–১২ লাখ টাকা হয়, তাহলে পুরো প্রসেস সম্পন্ন করা সম্ভব।

২/ লাটভিয়া 🇱🇻

লাটভিয়া Baltic অঞ্চলের অন্যতম সুন্দর একটি দেশ। প্রতি বছর অনেক বাংলাদেশি স্টুডেন্ট লাটভিয়ায় আবেদন করেন। এর অন্যতম প্রধান কারণ হলো কম টিউশন ফি।

এখানে Public ও Private—দুই ধরনের বিশ্ববিদ্যালয়েই তুলনামূলক কম টিউশন ফি রয়েছে। Bachelor's ও Master's প্রোগ্রামের বার্ষিক টিউশন ফি সাধারণত €2,500 থেকে €4,000। আপনার বাজেট যদি প্রায় ১০ লাখ টাকা হয়, তাহলে লাটভিয়ার পুরো প্রসেস সম্পন্ন করা সম্ভব।

৩/ রোমানিয়া 🇷🇴

রোমানিয়া বাংলাদেশি স্টুডেন্টদের কাছে বেশ পরিচিত একটি দেশ। অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়াও আবেদন করা যায়, তাই অনেকেই এই দেশটি বেছে নেন।

Bachelor's ও Master's প্রোগ্রামের বার্ষিক টিউশন ফি সাধারণত €1,500 থেকে €3,000। রোমানিয়ায় আবেদন করার জন্য September Intake সবচেয়ে উপযুক্ত।

৪/ স্লোভাকিয়া 🇸🇰

স্লোভাকিয়ায় কিছু বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেই। যদি এমন কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন, তাহলে Bachelor's বা Master's সম্পন্ন করতে প্রায় ৪ লাখ টাকার মধ্যে স্লোভাকিয়ায় যাওয়া সম্ভব।

এছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ে বার্ষিক টিউশন ফি €1,500 থেকে €3,000 হয়ে থাকে। IELTS 5.5 থাকলে আপনি স্লোভাকিয়ায় আবেদন করতে পারবেন।

৫/ পোল্যান্ড 🇵🇱

পোল্যান্ডের Public University-গুলোর টিউশন ফি তুলনামূলক কম। যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, তারা কম খরচে Bachelor's ও Master's সম্পন্ন করতে পারবেন।

বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক টিউশন ফি €1,500 থেকে €4,000 হয়ে থাকে।

আপনি যদি একজন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই ৫টি দেশ আপনার জন্য দারুণ অপশন হতে পারে। 👌

যেকোনো দেশের স্টুডেন্ট ভিসা প্রসেসিং সাপোর্ট নিতে যোগাযোগ করতে পারেন। 👇

Md Imran Ahmed
📞 +39 350 812 5897 🇮🇹

31/07/2026

https://chat.whatsapp.com/JI6Ebc7aySQ6fWALAn7ECG?s=cl&p=a&ilr=1

ডেনমার্ক 🇩🇰 ফিনল্যান্ড 🇫🇮 সুইডেনে 🇸🇪 আগ্রহী স্টুডেন্টদের জন্য WhatsApp গ্রুপ খোলা হয়েছে আগ্রহীরা যুক্ত হতে পারেন!

31/07/2026

যাদের বাজেট ১০ থেকে ১২ লাখ! তারা লিথুনিয়া এবং লাটভিয়াতে 🇱🇻 🇱🇹 চেষ্টা করতে পারেন! IELTS 5.5

বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী পরিবারসহ ইউরোপে আসতে চান। তবে অনেকেই দ্বিধায় থাকেন—ইউরোপের কোন দেশগুলোকে টার্গেট করা উচিত।...
31/07/2026

বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী পরিবারসহ ইউরোপে আসতে চান। তবে অনেকেই দ্বিধায় থাকেন—ইউরোপের কোন দেশগুলোকে টার্গেট করা উচিত।

পরিবার নিয়ে আসার জন্য ইউরোপের এই ৪টি দেশকে আপনি টার্গেট করতে পারেন: Finland 🇫🇮, Denmark 🇩🇰, Sweden 🇸🇪 এবং Norway 🇳🇴। এই চারটি দেশকে Nordic Countries বলা হয়।

আজকের এই পোস্টে আমি Nordic-এর এই ৪টি দেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যা জানলে আপনার আবেদন (Application) প্রক্রিয়া আরও সহজ হবে।

১/ ফিনল্যান্ড 🇫🇮

পরিবার নিয়ে আসার জন্য ফিনল্যান্ড অনেক বাংলাদেশি শিক্ষার্থীর কাছে অন্যতম সেরা অপশন। আপনি যদি Bachelor’s বা Master’s Programme-এ ভর্তি হয়ে স্টুডেন্ট ভিসা পান, তাহলে আপনার পরিবারকে সঙ্গে নিয়ে আসতে পারবেন।

আপনার Spouse ফুল-টাইম কাজ করার সুযোগ পাবেন এবং আপনার Children সরকারি (Government) স্কুলে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করতে পারবে।

ফিনল্যান্ডে প্রথমে স্টুডেন্টের রেসিডেন্স পারমিট অনুমোদিত (Approved) হবে, এরপর পরিবারের রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করা যাবে।

তবে একটি বিষয় মাথায় রাখবেন—বর্তমানে ফিনল্যান্ডে Job Crisis রয়েছে। আপনার যদি IELTS, PTE বা TOEFL থাকে, তাহলে ফিনল্যান্ডের জন্য আবেদন করতে পারেন। 🤝🇫🇮

২/ নরওয়ে 🇳🇴

পরিবার নিয়ে যাওয়ার জন্য একসময় নরওয়ে ছিল অনেকের প্রথম পছন্দ। আগে Master’s Programme-এ কোনো টিউশন ফি ছিল না, তবে এখন টিউশন ফি দিতে হয়।

আপনার আর্থিক সক্ষমতা থাকলে পরিবারসহ নরওয়েতে যেতে পারবেন। আপনার Spouse ফুল-টাইম কাজ করার সুযোগ পাবেন।

৩/ সুইডেন 🇸🇪

সুইডেনে Master’s Programme এবং PhD Programme-এ পড়তে গেলে আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন।

আপনার Spouse ফুল-টাইম কাজ করার সুযোগ পাবেন এবং আপনার Children সরকারি স্কুলে বিনামূল্যে পড়াশোনা করতে পারবে।

বর্তমানে সুইডেনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে ১৫ ঘণ্টা কাজ করার সুযোগ পাচ্ছেন।

৪/ ডেনমার্ক 🇩🇰

ডেনমার্কে স্পাউস নিয়ে আসা সম্ভব। তবে একটি বিষয় মনে রাখতে হবে—Private Business Academy বা Pathway College-এ পড়লে স্পাউস আনা যায় না।

শুধুমাত্র State-approved Master’s Programme অথবা PhD Programme-এ পড়লে স্পাউস নিয়ে আসা সম্ভব।

আপনার Spouse ফুল-টাইম কাজ করার সুযোগ পাবেন। সাধারণভাবে IELTS 6.5 থাকলে আবেদন করার সুযোগ রয়েছে।

ফাইল প্রসেসিংয়ে সহযোগিতা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন 👇

Md Imran Ahmed
📞 +39 350 812 5897 🇮🇹

𝐒𝐌𝐊 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐀𝐩𝐩𝐥𝐢𝐞𝐝 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥 𝐒𝐜𝐢𝐚𝐥 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞𝐬 🇱🇹 𝟐𝟎𝟐𝟕 𝐅𝐞𝐛𝐫𝐮𝐚𝐫𝐲 𝐈𝐧𝐭𝐚𝐤𝐞২০২৭ সালের ফেব্রুয়ারি ইনটেকের আবেদন এখন চলমান! স...
30/07/2026

𝐒𝐌𝐊 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐀𝐩𝐩𝐥𝐢𝐞𝐝 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥 𝐒𝐜𝐢𝐚𝐥 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞𝐬 🇱🇹 𝟐𝟎𝟐𝟕 𝐅𝐞𝐛𝐫𝐮𝐚𝐫𝐲 𝐈𝐧𝐭𝐚𝐤𝐞

২০২৭ সালের ফেব্রুয়ারি ইনটেকের আবেদন এখন চলমান! সিট সীমিত, তাই দেরি না করে আজই আবেদন প্রক্রিয়া শুরু করুন!

আজকে কথা বলব স্টুডেন্ট ভিসায় স্পাউস নিয়ে ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়, তা নিয়ে।বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ভাই ও বোন ...
30/07/2026

আজকে কথা বলব স্টুডেন্ট ভিসায় স্পাউস নিয়ে ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়, তা নিয়ে।

বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ভাই ও বোন আছেন যারা পরিবারসহ ইউরোপ যেতে আগ্রহী। আপনাদের জন্য সবচেয়ে ভালো অপশন হলো স্পাউস ভিসা। আজকের এই পোস্টটি বিশেষভাবে তাদের জন্য, যারা ২০২৭ সালে স্পাউসসহ কোন কোন দেশে আবেদন করতে পারবেন, তা জানতে চান।

প্রথমে স্পাউস ভিসা সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য দিই।

স্পাউস ভিসা হলো এমন একটি ভিসা, যার মাধ্যমে একজন ব্যক্তি তার স্বামী (Husband) বা স্ত্রী (Wife)-কে অন্য একটি দেশে নিজের সঙ্গে বসবাসের অনুমতি দিতে পারেন।

১/ ফিনল্যান্ড 🇫🇮

ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসায় আপনি আপনার স্বামী/স্ত্রী ও সন্তান নিয়ে যেতে পারবেন। আপনি যদি Bachelor’s বা Master’s-এ আবেদন করেন, তাহলে স্পাউস নিয়ে যেতে পারবেন। ফিনল্যান্ডে স্পাউসসহ একসঙ্গে ফ্লাই করা সম্ভব এবং স্পাউস কাজ করার অনুমতিও পান।

- Bachelor’s-এর জন্য IELTS 6.0
- Master’s-এর জন্য IELTS 6.0
- এছাড়াও PTE ও TOEFL দিয়ে আবেদন করা যায়।

২/ সুইডেন 🇸🇪

সুইডেনে আপনি আপনার স্বামী/স্ত্রীকে স্পাউস হিসেবে নিয়ে যেতে পারবেন। তবে শুধুমাত্র Master’s ও PhD শিক্ষার্থীরা এই সুযোগ পান। Bachelor’s-এর ক্ষেত্রে স্পাউস অনুমোদিত নয়। একসঙ্গে ফ্লাই করা সম্ভব।

৩/ লিথুয়ানিয়া 🇱🇹

লিথুয়ানিয়ায় শুধুমাত্র Master’s শিক্ষার্থীরা স্পাউস নেওয়ার সুযোগ পান। Bachelor’s-এর ক্ষেত্রে স্পাউস নেওয়া সম্ভব নয়।

এখানে সাধারণত স্টুডেন্ট ও স্পাউস একসঙ্গে ফ্লাই করতে পারেন না। প্রথমে স্টুডেন্ট ভিসা নিয়ে লিথুয়ানিয়ায় যাবেন, এরপর সেখানে গিয়ে স্পাউসের প্রসেস শুরু করবেন। পুরো প্রক্রিয়ায় আনুমানিক ১ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

৪/ নেদারল্যান্ডস 🇳🇱

অনেকেই জানেন না যে নেদারল্যান্ডসেও স্পাউস নেওয়ার সুযোগ রয়েছে। তবে প্রথমে স্টুডেন্টকে যেতে হয়, এরপর স্পাউসের আবেদন করা যায়।

Bachelor’s ও Master’s শিক্ষার্থীরা স্বামী/স্ত্রীকে আনতে পারবেন। স্পাউস কাজ করার সুযোগ পান, তবে শুরু থেকেই নাও পেতে পারেন।

৫/ ডেনমার্ক 🇩🇰

অনেক স্টুডেন্টের পছন্দের একটি দেশ।

Master’s ও PhD শিক্ষার্থীরা স্পাউস নিয়ে যেতে পারবেন। চাইলে একসঙ্গে ফ্লাই করাও সম্ভব। স্পাউস কাজ করার অনুমতি পান।

- IELTS 6.5 প্রয়োজন।
- কিছু বিশ্ববিদ্যালয়ে PTE দিয়েও আবেদন করা যায়।

৬/ নরওয়ে 🇳🇴

শুধুমাত্র Master’s ও PhD শিক্ষার্থীরা স্পাউস নিতে পারবেন। সবকিছু একসঙ্গে অনুমোদিত হলে স্পাউসসহ একসঙ্গে ফ্লাই করা সম্ভব।

৭/ জার্মানি 🇩🇪

জার্মানিতে স্পাউস নেওয়ার সুযোগ রয়েছে। তবে সাধারণত Master’s ও PhD শিক্ষার্থীরাই এই সুযোগ পান। অনেক ক্ষেত্রে প্রসেসিংয়ে সময় লাগে, তাই একসঙ্গে ফ্লাই করা সবসময় সম্ভব হয় না।

৮/ অস্ট্রিয়া 🇦🇹

অস্ট্রিয়াতেও স্পাউস নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তবে প্রসেসিংয়ে কিছুটা সময় লাগতে পারে।

৯/ আয়ারল্যান্ড 🇮🇪

আয়ারল্যান্ডে NFQ Level 9 বা Level 10 (Master’s ও PhD) শিক্ষার্থীরা স্পাউস নিয়ে যেতে পারেন।

স্পাউস কাজ করার অনুমতি পান। আবেদন একসঙ্গে করা গেলেও অনেক ক্ষেত্রে একসঙ্গে ফ্লাই করা যায় না।

১০/ ফ্রান্স 🇫🇷

Long Stay Student Visa-ধারীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পরিবার আনার সুযোগ পেতে পারেন।

আপনাদের জন্য বেসিক কিছু তথ্য শেয়ার করলাম। আশা করি কাজে লাগবে।

দয়া করে কেউ যদি আমার পোস্ট কপি করেন, তাহলে অন্তত একটি রেফারেন্স দেবেন। এগুলো লিখতে অনেক সময় ও পরিশ্রম করতে হয়।

আমার মতে, ২০২৭ সালে স্পাউসসহ আবেদন করার জন্য সবচেয়ে ভালো ৩টি দেশ হলো:

🇫🇮 ফিনল্যান্ড
🇩🇰 ডেনমার্ক
🇸🇪 সুইডেন

এই তিন দেশের জানুয়ারি/ফেব্রুয়ারি ২০২৭ ইনটেক ধরতে পারবেন।

ফিনল্যান্ড, সুইডেন ও ডেনমার্কের স্পাউস ভিসার ফাইল প্রসেসিং চাইলে আমার মাধ্যমে করাতে পারবেন।

যোগাযোগ করুন:

📲 Md Imran Ahmed
WhatsApp: +39 350 812 5897

28/07/2026

MOI থাকলেই লাটভিয়াতে 🇱🇻 মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার সুযোগ! কোনো প্রকার ফাইল ওপেনিং চার্জ ছাড়া! অবশ্যই বিজনেস Background এর হতে হবে এবং CGPA: 3.00+ লাগবে!

Indirizzo

Via Delle Viole 8
Alessandria
15013

Orario di apertura

Lunedì 09:00 - 17:00
Martedì 09:00 - 17:00
Mercoledì 09:00 - 17:00
Giovedì 09:00 - 17:00
Domenica 09:00 - 17:00

Telefono

+8801628119856

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Nordic Educare pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta La Scuola/università

Invia un messaggio a Nordic Educare:

Scelte rapide

In evidenza

Condividi