আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লা প্রিয় ভাইয়েরা, আগামীকাল রবিবার থেকে আমরা আলবিয়াতে মসজিদের কার্যক্রম শুরু করব সালাতুল আসর থেকে সালাতুল মাগরিব পর্যন্ত (বিকাল ৪:০০ থেকে ৬:৩০ পর্যন্ত) ইনশাআল্লাহ। হাদিস ও কোরআনের আলোকে সংক্ষিপ্ত আলোচনা, আসর ও মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাইকে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ রইল। جزاک اللہ خیر
Study Forum Brianza
হাসবুনাল্লাহু ওয়া নি' মাল ওয়াকিল।
- আম?
25/07/2023
আসসালামু ওয়ালাইকুম, (اَلْحَمْدُ للهِ) ‘আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর জন্য। সকলের জন্য সুসংবাদ আল্লাহর অশেষ রহমতে আমাদের সকলের কাঙ্খিত আলবিয়াতে আল্লাহর ঘর মসজিদের ঘরটি ক্রয়ের সকল আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়েছে সুন্দরভাবে। আমরা ঘরের চাবিও হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। যেহেতু এটি একটি দোকান ছিল, তাই নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্য কিছু কাজ বাকি আছে। আশা করি আল্লাহর রহমত এবং সকলের দোয়ায় খুব শীঘ্রই বাকি কাজ সম্পূর্ণ করে উদ্বোধন করা হবে। এই মহতি কাজে সকলের উপস্থিতি,সাহায্য এবং সহযোগিতা করার জন্য মসজিদের খাদেমবৃন্দৈর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহপাক এর বিনিময়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমীন এবং আশা করি ভবিষ্যতেও এই মহতি কাজের সাথে সকলের উপস্থিতি সাহায্য এবং সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
05/07/2023
আসসালামু ওয়ালাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি। সবাই অবগত আছি আলবিয়াতে মসজিদের জন্য ইতিমধ্যেই এজেন্সির খরচ এবং দুটি চেকের মাধ্যমে ২০,০০০ ইউরো ঘরের মালিকে পরিশোধ করা হয়েছে আলহামদুলিল্লাহ। মসজিদ কমিটির সদস্যবৃন্দ (খাদেমবৃন্দ) এবং আপনাদের সকলের সর্বোচ্চ প্রচেষ্টায় চুক্তি অনুযায়ী মসজিদের বাকি টাকা কালেকশন অব্যাহত আছে। আমরা যারা মসজিদ ক্রয় জন্য এখন পর্যন্ত এককালীন হাদিয়া পরিশোধ করেছি এবং যারা নিয়ত করেছি তাদেরকে কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ এই ভালো কাজের জন্য সকলের হায়াত তাইয়েবা এবং নেক মুকসুদ পূরণ করুন আমিন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা দিয়েছেন ভালো কাজের নিয়ত করলেই মিলবে সাওয়াব। হাদিসে কুদসির বর্ণনায় ওঠে এসেছে সুন্দর দিকনির্দেশনা। ২৫শে জুলাই আমাদের মসজিদ ক্রয়ের জন্য দলিল করা হবে ইনশাআল্লাহ। তাই আমরা যারা এককালীন হাদিয়া দেওয়ার নিয়ত করেছি জুলাই ২০ তারিখের আগেই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহর ঘর মসজিদ সকলের তাই আমাদের আশেপাশে অন্য দেশের মুসলিম ভাই,বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সকলের কাছেই মেসেজটি পৌঁছে দেই। জাযাকাল্লাহ খায়রান।
17/04/2023
আসসালামু ওলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহপাকের অশেষ রহমতে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও সকলেই একসাথে ইফতার এবং হাদিস, কোরআন আলোকে সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া করার আয়োজন করা হয়েছে।
সময়: সন্ধ্যা ৬:৩০ ০৯/০৪/২০২৩(রোজ রবিবার)
স্থান:via Cesare Battisti 48(শেইখ ভাইয়ের বাসা) আমরা সকলেই একসাথে উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ । জাযাকাল্লাহু খাইরান।
(বি:দ্র: শুধু ইফতার করা আমাদের মূল উদ্দেশ্য না বরং একসাথে সকলের সাথে কুশল বিনিময়,হাদিস কোরআনের আলোকে সংক্ষিপ্ত আলোচনায় অংশ গ্রহণ করাই মূল উদ্দেশ্য )
08/07/2022
30/04/2022
ঈদ মোবারক 🌙
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
আলহামদুলিল্লাহ স্টাডি ফোরাম ব্রিয়াঞ্চা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাথমিক ভাবে আলবিয়াতে নামাজ পড়ার উপযুক্ত একটি জায়গা কমিটির সদস্যদের পছন্দ হওয়ায় আগামী রবিবার বিকেল ৪ঃ০০ ঘটিকায় শেইখ ভাইয়ের বাসায় সকলের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।উল্লেখ্য এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের উপস্থিতিই হবে আলবিয়াতে আমাদের কাংখিত পবিত্র আল্লাহর ঘর।সকলকের অংশগ্রহনে আল্লাহর প্রিয় ঘর মসজিদ নির্মাণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুবই জুরুরি।
বিঃদ্রঃ কারো যদি আলোচনায় আসতে যাতায়াতের সমস্যা হয় তাহলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
মামুন হোসাইন রাজীব-৩৩১২৭৩১১২৩
সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক
12/07/2021
রাত পোহালেই আমাদের মাঝে উপস্থিত হবে আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত ঈদের দিন। বিগত বছরগুলোর মতো এবারের ঈদেও অনেক আনন্দ খুশিতে কাটুক আমাদের সকলের। ঈদ অনেক সুন্দর ও মধুময় হোক পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে।সবাইকে study forum Albiate পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক
পবিত্র ঈদুল আযহার জামাত ২০ জুলাই সকাল ৮ঃ১৫মিনিটে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ স্থানঃ villa campello(কমুনে আলবিয়াতের মাঠ প্রাঙ্গন)
مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ بَنَى اللَّهُ لَهُ فِي الْجَنَّةِ مِثْلَهُ ”
“যে ব্যক্তি আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশে মসজিদ তৈরি করবে, আল্লাহ তা‘আলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন।” (সহিহ মুসলিম, মসজিদ নির্মাণের ফযিলত হা/৭৩৬১
Clicca qui per richiedere la tua inserzione sponsorizzata.
Ubicazione
Digitare
Telefono
Sito Web
Indirizzo
Piazza Albiate
Albiate
20847