25/07/2023
আসসালামু ওয়ালাইকুম, (اَلْحَمْدُ للهِ) ‘আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর জন্য। সকলের জন্য সুসংবাদ আল্লাহর অশেষ রহমতে আমাদের সকলের কাঙ্খিত আলবিয়াতে আল্লাহর ঘর মসজিদের ঘরটি ক্রয়ের সকল আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়েছে সুন্দরভাবে। আমরা ঘরের চাবিও হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। যেহেতু এটি একটি দোকান ছিল, তাই নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্য কিছু কাজ বাকি আছে। আশা করি আল্লাহর রহমত এবং সকলের দোয়ায় খুব শীঘ্রই বাকি কাজ সম্পূর্ণ করে উদ্বোধন করা হবে। এই মহতি কাজে সকলের উপস্থিতি,সাহায্য এবং সহযোগিতা করার জন্য মসজিদের খাদেমবৃন্দৈর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহপাক এর বিনিময়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমীন এবং আশা করি ভবিষ্যতেও এই মহতি কাজের সাথে সকলের উপস্থিতি সাহায্য এবং সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।