Patrasayer Bamira Guru Das Institution

Patrasayer Bamira Guru Das Institution School

18/10/2025
প্রফেসর স্টিফেন হকিং (৮ জানুয়ারি, ১৯৪২ - ১৪ মার্চ, ২০১৮) ছিলেন এক অসাধারণ বৈজ্ঞানিক বিস্ময়। মাত্র ২০ বছর বয়সে দুরারোগ্...
08/01/2023

প্রফেসর স্টিফেন হকিং (৮ জানুয়ারি, ১৯৪২ - ১৪ মার্চ, ২০১৮) ছিলেন এক অসাধারণ বৈজ্ঞানিক বিস্ময়। মাত্র ২০ বছর বয়সে দুরারোগ্য মোটর নিউরোন ডিজিজে আক্রান্ত হন তিনি। এর পর এই তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ -র পুরো জীবনই কেটেছে হুইলচেয়ারে। কম্পিউটার স্পিচ সিন্থেসাইজারের মাধ্যমে কথা বলতেন। নিজের হুইলচেয়ারের বাইরে এক চুল নড়ার জো ছিল না, অথচ সেখানে স্থির হয়ে বসে ব্রহ্মাণ্ড রহস্য উদ্ধারে মেতে ছিলেন। সমগ্র শরীরটাই যখন ওঁর বিরুদ্ধে তখন ওঁর মন ঘুরে বেড়িয়েছে গ্রহ-উপগ্রহ-তারার রাজ্যে। মনের এর চেয়ে বড় স্বাধীনতা আর কী হতে পারে⁉️

আনন্দবাজার পত্রিকার পুরোনো অ্যালবাম থেকেক্লাস নিচ্ছেন রমেশ বাবু
28/12/2021

আনন্দবাজার পত্রিকার পুরোনো অ্যালবাম থেকে
ক্লাস নিচ্ছেন রমেশ বাবু

আজও  খুব  মনে  পরে  সেই সব  দিনের কথা  যখন  স্কুলে  পড়তাম  মনে  হতো  অন্য  স্কুলের মতো যদি  আমাদের  স্কুল টাও  চারিদিকে ...
28/12/2021

আজও খুব মনে পরে সেই সব দিনের কথা যখন স্কুলে পড়তাম মনে হতো অন্য স্কুলের মতো যদি আমাদের স্কুল টাও চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা হতো.
কিন্তু আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে চারিদিকে পাঁচিল হয়েছে মাঠ মানে সরকার পুকুরের পার হয়ে যে রাস্তা টা ছিলো ওদিকেও একটা গেট করা হয়েছে.
রাস্তার আল পথ টা চওড়া করা হয়েছে...
মনে পরে পুরোনো অফিস ঘরের সামনে জাতীয় সংগীত গাওয়ার লাইন....
চারিদিকে বাঁধানো বটগাছ এর নিচে টিফিন খাওয়া.
মেন গেটের বামদিকে গুরুদাস বাবুর মূর্তি....
স্কুলে ঢোকার আগে ওনার মূর্তি তে প্রণাম 🙏🙏করে স্কুলে ঢোকা...
আজও খুব মিস করি সকল স্যার দের ও হারিয়ে যাওয়ার দিন গুলোকে....
সব ছবি দেখার অনুরোধ রইলো...

কিছু বছর আগেও দূর থেকে মাস্টারমশাই আসছে দেখে চলন্ত সাইকেল দুম করে ব্রেক কষে পড়িমরি করে সাইকেল থেকে  ছাত্ররা নেমে পড়তো, অ...
05/09/2021

কিছু বছর আগেও দূর থেকে মাস্টারমশাই আসছে দেখে চলন্ত সাইকেল দুম করে ব্রেক কষে পড়িমরি করে সাইকেল থেকে ছাত্ররা নেমে পড়তো, অপরদিক থেকে মাস্টারমশাই এর স্নেহ মাখা গম্ভীর স্বর ভেসে আসতো- "আরে থাক থাক.."
ইতস্তত গলায় ছাত্ররা জিজ্ঞেস করতো- "স্যার ভালো আছেন?" কিংবা "স্যার কোথায় চললেন?"...দেখতে সাধারণ হলেও, এইসব ঘটনার মধ্যে দিয়ে আস্তে আস্তে ছাত্রছাত্রীরা মানুষ হয়ে উঠতো.. অবশ্যি কিছু ডেপো ছাত্র ছিল যারা মাস্টারমশাই দেখেও ধাঁ করে বেড়িয়ে যেতো.. আর কিছু জন দেখেও না দেখার ভান করে, নিউটনের চতুর্থ সূত্র আবিষ্কার করার চিন্তা করছে, এমন উদাসীন মুখ করে পাশ কাটিয়ে চলে যেত... তখন 5 সেপ্টেম্বর গিফট দেওয়ার রেওয়াজ ছিল না.. এভাবেই সারা বছর teachers' day পালন হতো..

05/09/2021

শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক ও শিক্ষিকাকে সশ্রদ্ধ প্রণাম



২০২২ সালের জুলাইয়ের প্রথম দিন থেকে সিঙ্গল ইউজ বা এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা তা দিয়ে তৈরি সামগ্রী নিষিদ্ধ করল কেন্দ...
14/08/2021

২০২২ সালের জুলাইয়ের প্রথম দিন থেকে সিঙ্গল ইউজ বা এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা তা দিয়ে তৈরি সামগ্রী নিষিদ্ধ করল কেন্দ্র। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। পাশাপাশি, ৫০ মাইক্রনের বদলে ১২০ মাইক্রন ঘনত্বযুক্ত পলিথিন ব্যাগ ব্যবহার করতে হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যদিও চলতি বছর থেকেই দু’ধাপে এ ধরনের পলিথিন ব্যাগের ব্যবহারের কথা বলেছে মন্ত্রক।

মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুলাই থেকে এক বার ব্যবহার করা যায় এমন প্লাস্টিক বা তা দিয়ে তৈরি কাপ-প্লেট, কাঁটা-চামচ, মিষ্টি বা সিগারেটের প্যাকেট ঘেরা অংশ-সহ পলিস্টাইরিন, এক্সপ্যান্ডেড পলিস্টাইরিনের আমদানি, মজুত, বিতরণ, বিক্রয় ও ব্যবহার— সমস্তই নিষিদ্ধ করা হল।
এই মুহূর্তে ৫০ মাইক্রনের কম ঘনত্বযুক্ত পলিথিন ব্যাগের ব্যবহার এ দেশে নিষিদ্ধ। তবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ৫০ মাইক্রন থেকে বাড়িয়ে পলিথিন ব্যাগের ঘনত্ব ৭৫ মাইক্রন করতে হবে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর থেকে সেই মাপকাঠিতেও বদল ঘটছে। ওই দিন থেকে ১২০ মাইক্রন ঘনত্বযুক্ত পলিথিন ব্যাগ ব্যবহার করতে হবে। যদিও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত প্লাস্টিকের ক্যারি ব্যাগ কোনও ভাবে পুনরায় ব্যবহার করা যায়, সেগুলির ক্ষেত্রে এই ঘনত্বের নিয়ম মান্য করার প্রয়োজন নেই। যদিও সে ধরনের প্লাস্টিকের উৎপাদন, বিপণন বা বিক্রির জন্য কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের শংসাপত্রের প্রয়োজন হবে।
পরিবেশ মন্ত্রক জানিয়েছে, দেশ জুড়ে প্রায় ৪০ শতাংশ প্লাস্টিক বর্জ্য সংগ্রই হয় না।

Address

Patrasayer
Vishnupur
722206

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 2pm

Telephone

+913244266503

Website

Alerts

Be the first to know and let us send you an email when Patrasayer Bamira Guru Das Institution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category