𝐖𝐞𝐬𝐭 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥 𝐂𝐢𝐯𝐢𝐥 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞

  • Home
  • India
  • Vishnupur
  • 𝐖𝐞𝐬𝐭 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥 𝐂𝐢𝐯𝐢𝐥 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞

𝐖𝐞𝐬𝐭 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥 𝐂𝐢𝐯𝐢𝐥 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 𝑨𝒔𝒑𝒊𝒓𝒆 𝒕𝒐 𝑺𝒐𝒂𝒓 𝑨𝒍𝒕𝒖𝒔

✅✅ প্রিলিমসের জন্য।
26/05/2026

✅✅ প্রিলিমসের জন্য।

26/05/2026

✅✅ পড়ো। আর ১৯ দিন আছে।

© অরিন্দম দে

25/05/2026
✅✅ সমস্ত ব্যাচের লিংক কমেন্টে দেওয়া হলো।
25/05/2026

✅✅ সমস্ত ব্যাচের লিংক কমেন্টে দেওয়া হলো।

🔥 ৩রা জুনের মধ্যে সমস্ত দপ্তরের শূন্যপদ চেয়ে পাঠানো হলো 🔥
23/05/2026

🔥 ৩রা জুনের মধ্যে সমস্ত দপ্তরের শূন্যপদ চেয়ে পাঠানো হলো 🔥

📌 ১০ দিনের মধ্যে অর্থাৎ ৩রা জুন, ২০২৬ এর মধ্যে সমস্ত সরকারি দপ্তরের শূন্যপদের হিসেব চেয়ে পাঠালো রাজ্য সরকার। ভেতরে ভেতরে আগুনের গতিতে কাজ চলছে। সময় পাবে না এরপর। প্রস্তুতি শুরু করে দাও। নাহলে সময় আর সময় দেবে না।

লেগে থাকো। জেদে থাকো। 🎯

© অরিন্দম দে / বাবাই

22/05/2026

✅✅ 𝐂𝐮𝐫𝐫𝐞𝐧𝐭 𝐀𝐟𝐟𝐚𝐢𝐫𝐬 থেকে এবার ১২-১৫ টার মতো প্রশ্ন আসতে পারে। তৈরি থেকো।
© অরিন্দম দে

✅✅ 𝐓𝐀𝐑𝐆𝐄𝐓 𝐏𝐎𝐒𝐓 : 𝐖𝐁𝐂𝐒 𝐏𝐫𝐞𝐥𝐢𝐦𝐬 𝟐𝟎𝟐𝟒
22/05/2026

✅✅ 𝐓𝐀𝐑𝐆𝐄𝐓 𝐏𝐎𝐒𝐓 : 𝐖𝐁𝐂𝐒 𝐏𝐫𝐞𝐥𝐢𝐦𝐬 𝟐𝟎𝟐𝟒

22/05/2026

✅✅ 𝑾𝑩𝑪𝑺 𝑷𝒓𝒆𝒍𝒊𝒎𝒔 টার্গেট পোষ্ট আসছে। পাতায় নজর রাখো।
© অরিন্দম দে

✅✅ দীর্ঘ আড়াই বছর পর পরীক্ষা হচ্ছে। আর এই আড়াই বছরে তুমি যদি পেছনে ফিরে দেখো, তুমি দেখতে পাবে, অনেক মানুষ চলে গেছে, অন...
20/05/2026

✅✅ দীর্ঘ আড়াই বছর পর পরীক্ষা হচ্ছে। আর এই আড়াই বছরে তুমি যদি পেছনে ফিরে দেখো, তুমি দেখতে পাবে, অনেক মানুষ চলে গেছে, অনেক আড্ডা ধীরে ধীরে ফাঁকা হয়ে গেছে, অনেক নম্বর থেকে রিং আসা বন্ধ হয়ে গেছে, কিছু পরিচিত মুখ আর দেখা যায় না, কিছু পুরোনো অভ্যাস তোমারও হারিয়ে গেছে।

অথচ এই মিড নাইট ডেস্কের ধারে অপেক্ষা আর ভবিষ্যত ছোঁয়ার কল্পনা করতে করতে পরীক্ষার কয়েকটা সপ্তাহ আগের রাতগুলোতে তোমার আত্মজাগরণ একই রয়ে গেছে। তুমি আসলে বহু স্মৃতি থেকে দূরে সরে এলেও, স্মৃতিদের ভিড় তোমার এই চৌক ঘরের কোণে, একলা এই সাময়িক আয়োজনে উঠে আসে। প্রতিবার। বারবার। লাগাতার।

তুমি দেখেছো, বাঁশি বাজিয়ে বন্দর ছেড়ে গেছে দিনের শেষ জাহাজ। ফেরিঘাটের মতো একলা পরে আছে পথ। ঝরেছে কিছু পাতা। এই মাঝরাতে জানালা দিয়ে দেখতে পাচ্ছ পরিচিত গলি, দেওয়াল যেখানে কোলাহল করত কিছু পরিচিত মুখ, তারা আজ যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। আর আসে না। শুধু তুমি টিকে আছো। একা লড়ে যাচ্ছ এখনো।

সামাজিকতা, লোকাচার থেকে দূরে, বহু বছর একটা স্তব্ধ আড়াল বানিয়ে নিয়েছো নিজের। যত রাত নামে, স্মৃতিরা চুঁইয়ে পড়ে অন্ধকার থেকে, তুমি উদাসীন হয়ে পড়ো আবার। পাতার ওপর, খাতার ওপর আলো পড়ে, তোমার খেয়াল উদাস হয়ে যায়। এবার পারতে হবে বলে নয়, প্রতিবারই পারতে হবে বলেও পেরে ওঠো না বলে।

এসব লড়াই বুঝবে না বাইরের কেউ। যারা চেয়ারটা পেয়ে যায়, সেখানে ভিড় খুব। তোমার গলিটা ফাঁকা,। পিডিএফে এখনো ওঠেনি তোমার নাম। ওটাই যেন একমাত্র তোমার দাম।

তাই একেবারেই নিজেকে দোষ দিও না। মাঝেমাঝে এমন উদাস হওয়া ভালো। মাঝেমাঝে নিজেকে মনে করানো ঠিক, যে অনেক কিছুই ঠিক নেই, তবুও তুমি ছেড়ে যাওনি পথ। কথা না দিলেও, তুমিও জানো, পারতে হবেটাই তোমার শপথ।

আর কিছুই খোয়ানোর নেই। অবশিষ্ট অর্জন তাই শুধু সমস্ত শূন্যতার ভেতর তোমাতেই। আর একটু। তুমিও জানো পেরে যাবে। আর এই সমস্ত খেয়ালি স্মৃতি, সেদিন সেরে যাবে।

সেরে যাও। পেরে যাও।

লেগে থাকো। জেদে থাকো। 🎯

© অরিন্দম দে

✅ পড়বে।
20/05/2026

✅ পড়বে।

🍂🍁🍂

একেবারেই মন খারাপ করবে না। কোনোভাবেই ভয় বা সংশয়ে থাকবে না। এই পর্যন্ত জীবন নিজের জোরে এসেছো। সামনের জীবন নিয়ে ক্ষমতাতেই পেরিয়ে যাবে। এতটা জীবনে অসংখ্য প্রতিবন্ধকতা সত্ত্বেও তুমি হাল ছেড়ে দাওনি। টিকে থেকেছো। লড়েছো। কখনও পেরেছো। কখনো শিখেছো। তোমার এই দুর্দান্ত জীবন উপলব্ধির জন্য তাই গর্বিত থেকো। এই উপলব্ধি তোমার নিজের অর্জন।

আর তাই সামনের ভবিষ্যত নিয়ে পুরো নিশ্চিন্ত হয়ে যাও আর যেটা তোমার পছন্দ, যেমনটা তোমার ইচ্ছে সেই পথে চলতে থাকো। তুমি দেখবে, একটা অসাধারণ ভোর আসবে কিছু সময় পরে। আসলে তারাই পেরে যায়, যারা সবুর রাখে অন্ধকারে।

লেগে থাকো। জেদে থাকো। 💞

© অরিন্দম দে / বাবাই

✅✅ 𝟐𝟒𝒕𝒉 𝑴𝒂𝒚, 𝑺𝒖𝒏𝒅𝒂𝒚 থেকে ভর্তি শুরু হচ্ছে। যারা এনরোল করেছো, তাদের কাছে আজকের মধ্যে মেসেজ চলে যাবে। যারা চাইছো অফলাইনে ক...
20/05/2026

✅✅ 𝟐𝟒𝒕𝒉 𝑴𝒂𝒚, 𝑺𝒖𝒏𝒅𝒂𝒚 থেকে ভর্তি শুরু হচ্ছে। যারা এনরোল করেছো, তাদের কাছে আজকের মধ্যে মেসেজ চলে যাবে। যারা চাইছো অফলাইনে ক্লাস করতে, তারা দ্রুত যোগাযোগ করে নিও।

#চাকরিরপ্রস্তুতি #সরকারিচাকরি

Address

BISHNUPUR, BANKURA, WEST BENGAL
Vishnupur
722122

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐖𝐞𝐬𝐭 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥 𝐂𝐢𝐯𝐢𝐥 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share