আমার কবিতা

আমার কবিতা some collection of my poems collection of my poems.....

22/07/2025
While INTELLIGENCE becomes ARTIFICIAL then STUPIDITY always remains ORIGINAL....
11/06/2025

While INTELLIGENCE becomes ARTIFICIAL then STUPIDITY always remains ORIGINAL....

অচেনা তুমি     আমি জানি নাতুমি কে? নাম কি? থাকো কোথায়?জানতে চাই না…আমি শুধু জানিতুমি কল্পনা্।।তুমি অনুপ্রেরনা।।তুমি সৃষ্...
09/06/2025

অচেনা তুমি

আমি জানি না
তুমি কে? নাম কি? থাকো কোথায়?
জানতে চাই না…
আমি শুধু জানি
তুমি কল্পনা্।।তুমি অনুপ্রেরনা।।
তুমি সৃষ্টি ।।তুমি সুন্দর।।
আমি শুধু জানি
ভালবাসি তোমায় ……
আমি জানি না
তুমি কে? নাম কি? থাকো কোথায়?
আমাকে ভালোবাসো কি না?
জানতে চাই না …
জানবার প্রয়োজন বোধও করি না
আমি শুধু জানি

তুমি স্বপ্ন।। তুমি ভাবনা।।
তুমি বৃষ্টি।। তুমি সুন্দর।।
আমি শুধু জানি
ভালবাসি তোমায় ……

আমি জানি না
তুমি কে? নাম কি? থাকো কোথায়?
আমাকে চেন কি না?
জানতে চাই না ...
জানবার চেষ্টাও করি না।।
আমি শুধু জানি
তোমার চোখে আছে বিদ্যুৎ
যে বিদ্যুৎ পথ চলতে শেখায়
তোমার ঠোঁটে আছে “সিক্ততা”
যে “সিক্ততা” জীবনের কঠিন পথকে
করে “মসৃণ” আরও “মসৃণ”

তোমার ঠোঁট “লাল”
আমার টা “গোলাপি”
আমি জানি
আমি এটাও জানি
“লাল-গলাপি” মিলে একটা
নতুন “রঙের” সৃষ্টি করে
যে রঙ জীবনকে কোরে তোলে
আরও “বর্ণময়”
আরও “রঙিন”।।

আমি জানি না
তুমি কে? নাম কি? থাকো কোথায়?
আমাকে চাও কিনা?
জানতে চাই না
জানবার আকাঙ্খাও বোধ করি না

আমি শুধু জানি
তোমার শরীর জুরে আছে “উষ্ণতা”
যে “উষ্ণতাতে” সাইবেরিয়াতে বরফ গলে
যে “উষ্ণতাকে” ভয় পায়
হিমালয়ের কঠিন পাথর ও
যে “উষ্ণতাতে” উবে যেতে পারে
প্রশান্তর সমস্ত জল
আমি সেই “উষ্ণতা” পেতে চাই।।
আমি “ডুব” দিতে চাই
তোমার “গভীর” বুকে
“খুজতে” চাই অজানা “রহস্য”
পেতে চাই অচেনা “সুখ”

আমি জানি না
তুমি কে? নাম কি? থাকো কোথায়?
আমাকে পছন্দ কর কি না?

জানতে চাই না ...
জানবার চেষ্টাও করি না
কিন্তু, আমি জানি ...
শুধু তোমার জন্য
ঁকেছি
অনেক “রাত”, “সকাল” করেছি
শুধু তোমার জন্য
“ভালবেসেছি” কিম্বা “হিংসা” করেছি
শুধু তোমার জন্য
ঝরা পাতার ছবি এঁকেছি
শুধু তোমার জন্য
আমি অনেক কথা লুকিয়ে রেখেছি
শুধু তোমার জন্য
আপন মনে পুলকিত হয়েছি
শুধু তোমার জন্য
আমার কলম এখনও থামেনি
শুধু তোমার জন্য
আজও ...

আমি জানি না
তুমি কে? নাম কি? থাকো কোথায়?
জানতে চাই না
জানবার প্রয়োজন আছে কি?
আমি শুধু জানি
তুমি আছো
এখানে...সেখানে...কনখানে...
মনের গোপনে...
আচ্ছা, বলতো তুমি কে?
পার্থ

12/05/2025

পরকীয়া

পরকীয়া হল, লুকিয়ে চুরিয়ে
অবাক সে জলপান
পরকীয়া হল, দীঘায় গিয়েও
বাথরুমেতেই স্নান ।
পরকীয়া হল, কুড়িয়ে পাওয়া
মিষ্টি সে চুম্বন
পরকীয়া হল, সবার অলখে
ছোট্ট আলিঙ্গন ।
পরকীয়া হল, না পাওয়া কিছুর
অস্ফুট হাতছানি
পরকীয়া হল, হারানোর ভয়
যদি হয় জানাজানি ।
পরকীয়া হল, কলির কেষ্ট
‘যাই করে তাই লীলা’
পরকীয়া করে মানুষ ফাঁসলে
" ছিঃ", সবটাই ‘বিলা’ ।
পরকীয়া হল, জানা জিনিষের
আউট অফ সিলেবাস
পরকীয়া হল, একটু আলাদা
নিঃশ্বাস প্রশ্বাস ।
পরকীয়া হল, না পেলে বলা
‘আঙুর ফলটা টক’
পেলে, হাজারটা ভূমিকম্পের
হার্টবিট ধকধক ।
পরকীয়া হল, মাধুরী মত্ত
প্রেমিক ফিদা হুসেন
পরকীয়া হল, নতুন ভাবে
বাঁচার অক্সিজেন...

07/09/2024

আমার সৃষ্টি।। আমার কবিতা।।

পরস্পর

02/09/2024

ফুরোচ্ছে রাত...ফুটপাথ জুড়ে গভীর ঘুমের ছাদ,
টহল-পুলিশও ক্লান্ত, তাই ব্র্যাবোর্ন রোড বাদ।

ও বারো, তুই ঘুমোলে হবে? ফূর্তি যে ঢের বাকি...
আয় তোকে নিয়ে সব্বাই আজ ব্রেকিং নিউজ় মাখি।

পুজোর জামা কিনবি বলে কলকাতাতে আসা,
থাকবি কোথায়? একলা মায়ের ফুটপাথই তো বাসা..।

গাড়ি থামিয়ে ঘুমন্ত বারো নিমেষে পাঁজাকোলা,
রোগা শরীরে কতই ওজন? ছুটিয়ে দিল ওলা...।

উড়ালপুলে আকাশ বোনা, ব্যাকসিটে মদ-ধর্ষণ...
শরত ভোরের আবছা আলোয় কাঁপছে ইশান কোণ..।

রক্তস্নান বছর বারোর, বছর বারোর চিৎকার...
বছর বারো বড্ড সহজ, মেয়েটাও যে রাস্তার।

কাটছে নেশা। বাঁচানো যাবে না। ফেলতে পারে চিনে।
গলা টিপে খুন, ভাসল বারো, খালের বিসর্জনে...

দগদগে যোনি, কালসিটে বুক, শরীরে নেই সুতো।
ও বারো, খুব কষ্ট না রে? বল কীসে মাপি ক্ষত...

এ বার বলো তো শহর আমার, চাইবে তুমি বিচার?
শহর... তুমি মোম জ্বালাবে? ফুটপাথ-নির্ভয়ার...?

পার্থ বক্সী।।

আমরা কবি।।পিন্ডি গেছে চটকে যাদের INDIA তে বাড়ি,মাথার ভেতর করছে PARED সাতশ MILITARY ।ইচ্ছে মতন ঘুরছে তারা আমার শরীর জুড়...
25/05/2024

আমরা কবি।।

পিন্ডি গেছে চটকে
যাদের INDIA তে বাড়ি,
মাথার ভেতর করছে PARED
সাতশ MILITARY ।
ইচ্ছে মতন ঘুরছে তারা
আমার শরীর জুড়ে,
দেখছে আমি HINDU কিনা?
KIDNEY, পাকস্থলী খুঁড়ে।
ফরেন কাঙাল নরেন গোদি
দুষ্টু এবং BRENI,
গিলিয়ে দেবে ধর্ম TONIC
ভুলিয়ে দেবে শ্রেণী।
TONIC খেলেই ভারতবাসী
নকল নেশার ঘোরে,
মোল্লা, বিজয় করতে যাবে
লুঙ্গিখানা পরে।
পুড়বে FLAG , TRICOLOUR
দুলবে " অশোক চাকা ",
নাচবে সবাই TRISHUL হাতে
ঢালবে আম্বানি টাকা।
ভয় দেখাবে, বুক বাজাবে
LEGAL লেঠেল পুষে,
আমরা থাকব চুপটি করে
বুড়ো আঙুল টি চুষে।
তার চে চল PROTEST করি
HUMOUR, কবিতা আর গানে,
আমরা, বঞ্চিতরা সঞ্চিত মাল
ছিনিয়ে নিতে জানে।
আমরা আজও " বাঙলা" খেয়ে
আড্ডা জমাই রাতে,
কৃষ্ণ, যিশু, বুদ্ধ এবং মহম্মদের সাথে।।।।।

আমার নিবেদন।।

জ্বর-------চুয়ালিলশতম জ্বরের দিনজিভে জিভ রেখে উত্তাপ মেপেছিলে তুমি।ঘাম দিয়ে জ্বর নেমেছিল বিকেলের মেসে।নির্লজ্জ টিকটিকিট...
07/01/2023

জ্বর
-------

চুয়ালিলশতম জ্বরের দিন
জিভে জিভ রেখে উত্তাপ মেপেছিলে তুমি।
ঘাম দিয়ে জ্বর নেমেছিল বিকেলের মেসে।
নির্লজ্জ টিকটিকিটা সব দেখেছিল, সব শুনেছিল
'টিক টিক' গানও শুনিয়েছিল একটা, আর. . .
আমার সাইত্রিশ তম জ্বরের দিন
ঐ গোধূলি রঙা অন্তর্বাস বেয়ে
কিছুটা জ্বর জমেছিল শহরের বুকে।

পঁয়তাল্লিশ তম জ্বরের আশায়
বড় দিন গুনতাম,
চারটে দেয়াল খুঁজতো অগোছালো নিশ্বাস,
টিকটিকিটা নতুন সুর ভাজত,
শহর কখনো আপত্তি করেনি জ্বর জমাতে।
আমার আটত্রিশ তম জ্বরটা আজও নামেনি।
ক্যালেন্ডারের কালচে পাতারা ক্রমশ মৃতপ্রায়।
টিকটিকিটাও আর আসেনা,
শুধু মাঝে মাঝে জ্বর এসে জমা হয় চোখের কোণে
আর থার্মোমিটারের পারদ বনে যায়
কলমের নীলচে আভা। . . যদি কবিতার আলতো ছোঁয়ায়,
কিছুটা জ্বর নেমে যায়
এই পর্ণমোচী শরীর বেয়ে!!

Address

Uttarpara
Uttarpara
712232

Alerts

Be the first to know and let us send you an email when আমার কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আমার কবিতা:

Shortcuts

Share