Badhir Bidya Bhavan, Uttarpara

Badhir Bidya Bhavan, Uttarpara Run & Managed By Welfare Society For The Deaf & Re****ed

15/08/2026
15/08/2026
উত্তরপাড়ার ‘অবকাশ‘ আয়োজিত মেলায় বধির বিদ্যাভবনের হস্তশিল্প বিভাগের তৈরী বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী এবং বিক্রয় কাউন্টার।
09/08/2026

উত্তরপাড়ার ‘অবকাশ‘ আয়োজিত মেলায় বধির বিদ্যাভবনের হস্তশিল্প বিভাগের তৈরী বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী এবং বিক্রয় কাউন্টার।

আমাদের বধির বিদ্যা ভবনে মেশিনে উলের বস্ত্র বানানোর ট্রেনিং চলছে।
24/07/2026

আমাদের বধির বিদ্যা ভবনে মেশিনে উলের বস্ত্র বানানোর ট্রেনিং চলছে।

24/07/2026

উত্তরপাড়া বধির বিদ্যাভবন
বিজ্ঞপ্তি

তারিখ: ২৩/০৭/২০২৬

এতদ্বারা উত্তরপাড়া বধির বিদ্যাভবনের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, বিদ্যালয় পরিচালন সমিতির সম্মানিত সদস্যবৃন্দ এবং সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৭ আগস্ট ২০২৬ (শুক্রবার), ০৮ আগস্ট ২০২৬ (শনিবার) এবং ০৯ আগস্ট ২০২৬ (রবিবার) তারিখে উত্তরপাড়া অবকাশ পরিচালিত প্রদর্শনী (Exhibition)-তে উত্তরপাড়া বধির বিদ্যাভবন অংশগ্রহণ করবে।

এই প্রদর্শনীতে বিদ্যালয়ের বিভিন্ন সৃজনশীল কার্যক্রম, শিক্ষার্থীদের প্রতিভা ও বিদ্যালয়ের বিভিন্ন দিক সকলের সামনে তুলে ধরা হবে।

সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উক্ত প্রদর্শনীতে উপস্থিত থেকে বিদ্যালয়কে উৎসাহিত ও সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে।

সকলের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতিই আমাদের সাফল্যের মূল শক্তি।

ধন্যবাদান্তে,

(শ্রীমতী কৃষ্ণা রায়)
অধ্যক্ষা
উত্তরপাড়া বধির বিদ্যাভবন

13/07/2026

SBI Pensioners‘ Association কে আমাদের কৃতজ্ঞতা

সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশন উত্তরপাড়ার গণভবনে এক মনোজ্ঞ অনুষ্ঠানে আমাদের সোসাইটিকে ডোনেশন বাবদ ১০,০০০ টাকার একটি চেক আমাদের হাতে তুলে দিয়েছেন। সোসাইটির তরফে এই অনুদানের জন্যে তাঁদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই দানের প্রতিটি টাকা আমাদের স্কুলের বাচ্চাদের শিক্ষা খাতে ব্যবহার করার অঙ্গীকার করছি। সমাজের প্রতি আপনাদের এই দায়বদ্ধতাকে আমরা কুর্নিশ জানাই। ভবিষ্যতে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ রেখে চলব।

আজ উৎসাহের সঙ্গে বধির বিদ্যা ভবনে পালিত হল আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস। ছুটি থাকা এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বেশ কিছ...
21/06/2026

আজ উৎসাহের সঙ্গে বধির বিদ্যা ভবনে পালিত হল আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস। ছুটি থাকা এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বেশ কিছু ছাত্র ছাত্রী এই বিশেষ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছে। উপস্থিত ছিলেন প্রায় সব শিক্ষক এবং বিদ্যালয়ের অন্যান্য কর্মীরা।

Address

30(N)/18, Kashibati(N) Makhla
Uttarpara

Opening Hours

Monday 10am - 4pm
Tuesday 10am - 4pm
Wednesday 10am - 4pm
Thursday 10am - 4pm
Friday 10am - 4pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badhir Bidya Bhavan, Uttarpara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category