23/09/2026
অবাক মধু-জল-পান:-
খেলা শেষ করে জল তেষ্টা? বা জিমের মাঝে? অথবা হেঁটে এসে….বা সাঁতার করে….?
………….
না নামিদামি ইলেক্ট্রোলাইট ড্রিংক বা এনার্জি জেল লাগবে না!
দুশো ml জলে দুই চামচ মধু দিয়ে ‘মধু-জল’ বানিয়ে ঢকঢক করে খেয়ে নাও
ব্যাস …
গোড়ার কথা বলি:
যেকোন শারীরিক কসরতে জল ও প্রয়োজনীয় মিনারেল বেরিয়ে যায়; মধুতে আছে সহজ-পাচ্য কার্বস [মূলত গ্লুকোজ ও ফ্রুক্টোজ], অত্যাবশকীয় মিনারেল [সোডিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আরো অনেক] ও ‘সি [C ]’ সহ নানা ভিটামিন।
মধুজল খেলে শরীরের দ্রুত স্ফুর্তি ফেরত আসবে, এনার্জি পাবে।
সবচেয়ে বড়ো কথা, যেকোন নামিদামি এনার্জি জেল বা ইলেক্ট্রোলাইটের তুলনায় অনেক বেশী সাশ্রয়কর ও উপকারী। কোনও রিফাইনড সুগার নেই, দারুন সুস্বাদু ও প্রাকৃতিক গুণে ভরা।
তবে আর দেরি কেন?
#স্বাদ_স্বাস্থ্য_সুরক্ষা