15/07/2026
স্বয়ং-গণনা (Self-Enumeration)
সেকশন ১: পোর্টাল অ্যাক্সেস এবং প্রাথমিক নিবন্ধন (𝐒𝐄𝐂𝐓𝐈𝐎𝐍 𝟏: 𝐀𝐂𝐂𝐄𝐒𝐒 𝐀𝐍𝐃 𝐈𝐍𝐈𝐓𝐈𝐀𝐋 𝐑𝐄𝐆𝐈𝐒𝐓𝐑𝐀𝐓𝐈𝐎𝐍)
১. পোর্টাল অ্যাক্সেস ও লগইন (Portal Access & Login)
ওয়েবসাইট https://se.census.gov.in দেখুন, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল (State/UT) নির্বাচন করুন এবং ক্যাপচা (Captcha) লিখুন।
২. পারিবারিক নিবন্ধন (Household Registration)
পরিবারের প্রধানের নাম, ১০-ডিজিটের মোবাইল নম্বর এবং ইমেল আইডি (ঐচ্ছিক) লিখুন।
⚠️ সতর্কতা: পরিবারের প্রধানের নাম পরবর্তীতে পরিবর্তন করা যাবে না।
⚠️ সতর্কতা: প্রতি পরিবারের জন্য কেবল একটি মোবাইল নম্বর ব্যবহার করা উচিত; একবার নিবন্ধিত হলে, সেটি অন্য কোনো পরিবারের জন্য ব্যবহার করা যাবে না।
সেকশন ২: যাচাইকরণ এবং অবস্থান সনাক্তকরণ (𝐒𝐄𝐂𝐓𝐈𝐎𝐍 𝟐: 𝐕𝐄𝐑𝐈𝐅𝐈𝐂𝐀𝐓𝐈𝐎𝐍 𝐀𝐍𝐃 𝐋𝐎𝐂𝐀𝐓𝐈𝐎𝐍 𝐈𝐃𝐄𝐍𝐓𝐈𝐅𝐈𝐂𝐀𝐓𝐈𝐎𝐍)
৩. ভাষা ও ওটিপি যাচাইকরণ (Language & OTP Verification)
আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন এবং নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওটিপি (OTP) লিখুন।
⚠️ সতর্কতা: নির্বাচিত ভাষা পরবর্তীতে পরিবর্তন করা যাবে না।
৪. অবস্থানের বিবরণ প্রদান করুন (Provide Location Details)
জেলা নির্বাচন করুন এবং পিন (PIN), গ্রাম/শহর/এলাকা লিখুন।
৫. মানচিত্রে আপনার বাসস্থান চিহ্নিত করুন (Locate Your Residence on Map)
আপনার সঠিক আবাসিক ভবনটি চিহ্নিত করতে মানচিত্রের লাল মার্কারটি টেনে আনুন (Drag করুন) এবং অবস্থান নিশ্চিত করুন।
সেকশন ৩: ডেটা এন্ট্রি এবং চূড়ান্ত জমা দেওয়া
(𝐒𝐄𝐂𝐓𝐈𝐎𝐍 𝟑: 𝐃𝐀𝐓𝐀 𝐄𝐍𝐓𝐑𝐘 𝐀𝐍𝐃 𝐅𝐈𝐍𝐀𝐋 𝐒𝐔𝐁𝐌𝐈𝐒𝐒𝐈𝐎𝐍)
৬. প্রশ্নাবলী পূরণ করুন (Complete the Questionnaire)
টুলটিপস (Tooltips), এফএকিউ (FAQs) এবং "অপরিহার্য তথ্য" নোটের নির্দেশিকা অনুসরণ করে ঘর তালিকাভুক্তি এবং আবাসন সংক্রান্ত প্রশ্নাবলী পূরণ করুন।
৭. প্রিভিউ এবং পর্যালোচনা (Preview and Review)
সমস্ত ইনপুট করা ডেটা পরীক্ষা করতে প্রিভিউ স্ক্রিন ব্যবহার করুন; আপনি এন্ট্রিগুলি সংশোধন করতে পারেন, পরে জমা দেওয়ার জন্য ড্রাফ্ট হিসেবে সংরক্ষণ করতে পারেন, অথবা চূড়ান্তভাবে জমা দিতে পারেন।
৮. চূড়ান্ত জমা (Final Submission)
আপনার ডেটা লক করতে "Final Submit" এ ক্লিক করুন; চূড়ান্তভাবে জমা দেওয়ার পর আর কোনো পরিবর্তন করা যাবে না।
এসই আইডি তৈরি (GENERATION OF THE SE ID)
চূড়ান্ত জমার পর, একটি অনন্য ১১-ডিজিটের এসই আইডি (SE ID - যার শুরুতে "H" থাকবে) তৈরি হবে এবং সেটি এসএমএস ও ইমেল (যদি দেওয়া থাকে) এর মাধ্যমে পাঠানো হবে।
সেকশন ৪: ফিল্ড ভ্যালিডেশন (মাঠ পর্যায়ের যাচাইকরণ)
(𝐒𝐄𝐂𝐓𝐈𝐎𝐍 𝟒: 𝐅𝐈𝐄𝐋𝐃 𝐕𝐀𝐋𝐈𝐃𝐀𝐓𝐈𝐎𝐍)
৯. গণনাকারীর আগমন (Enumerator Visit)
যখন একজন আদমশুমারি গণনাকারী (Census Enumerator) আপনার বাড়িতে আসবেন, তখন তাঁর সাথে আপনার এসই আইডি (SE ID) শেয়ার করুন।
আইডি মিলার ফলাফল (ID Matching Outcomes)
যদি এসই আইডি (SE ID) কোনো বিদ্যমান রেকর্ডের সাথে মিলে যায়, তবে বিবরণ নিশ্চিত করা হবে এবং জমা দেওয়া হবে; যদি না মিলে, তবে গণনাকারী নতুন করে ডেটা সংগ্রহ করবেন।