Bhowanipur HIGH School

Bhowanipur HIGH School TEHATTA H.S school and working towards academic excellence since 1967

28/09/2022
28/09/2022

আজ ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের নবীন বরন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে স্বাগত।

ভবানীপুর উচ্চ বিদ্যালয় থেকে বিদায় নিয়ে নবদ্বীপের এক স্কুলে বদলি হয়ে চলে গেলেন সবার প্রিয় কৌশিক বাবু। ছাত্র ছাত্রীরা...
31/08/2022

ভবানীপুর উচ্চ বিদ্যালয় থেকে বিদায় নিয়ে নবদ্বীপের এক স্কুলে বদলি হয়ে চলে গেলেন সবার প্রিয় কৌশিক বাবু। ছাত্র ছাত্রীরা হারালো এক প্রিয় শিক্ষক কে। আমার সহকর্মীরা হারালাম সবার মুশকিল আসান, অত্যন্ত ভালো মনের একজন সহকর্মীকে। ভালো থেকো কৌশিক। দুরে থাকলেও তুই থাকবি সকলের মণিকোঠায়।

05/06/2022

ভবিষ্যতের জন্য

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। অনেকেই ভাবছে কি নিয়ে পড়বো? আর্টস কমার্স না সায়েন্স? প্রচিলত ধারনা অনুযায়ী সায়েন্স পড়লে প্রচুর সুযোগ, তারপর কমার্স সবশেষে আর্টস। মাঝখানে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ধারাবাহিক ভাবে শিক্ষক নিয়োগের ফলে আর্টসের চাহিদা তুঙ্গে উঠেছিল। ভূগোল, সংস্কৃত নেবার জন্য কাড়াকাড়ি পড়ে যেত। বাংলা, ইতিহাস, পল সায়েন্স, ফিলোজফি নিয়ে বহু সাধারন ছাত্র ছাত্রী টিচার হতে পেরেছিল। তখন কমার্সের থেকে আর্টসের চাহিদা বেড়েছিল । বর্তমান পরিস্থিতিতে আর্টসের চাহিদা আবার কমেছে। তবে যুগ বদলেছে। গতে বাঁধা চাকরি ছাড়াও এখন অনেক নতুন রাস্তা খুলেছে। যেগুলি আমরা সব জানিনা। তবে কোর্সের নাম গুলি জানা থাকলে আগে থেকে খোঁজ খবর নেওয়া যাবে। দুদিন পর উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোবে। এইসব ভেবেই একটু ধারনা দেবার চেষ্টা করলাম। ইন্টারনেট থেকে সংগ্রহ করা। তথ্যে ভুল থাকলে ধরিয়ে দেবেন।

প্রথমেই আসি সায়েন্সের বিষয়ে। সায়েন্সের মধ্যে পিওর সায়েন্স। যাতে মেন সাবজেক্ট থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি,অংক।আর থাকে বায়োলজি বা কম্পিউটার সায়েন্স ইত্যাদি থাকে চতুর্থ বিষয় । এইটা পড়ে Engineering (B.E/ B.Tech), B.Arch, Integrated M.Sc Defence (Navy, Army, Airforce), Bachelor of Pharmacy, Bachelor in Computer Applicatio, Bachelor in naval architecture and ocean engineerin, Commercial Pilot course, Merchant Navy courses, B.Sc. Physics, B.Sc. Maths, B.Sc. Chemistry, Aircraft Maintenance Engineering.

যাদের অংকে ভীতি। তারা নিতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এগুলিতে শিক্ষকতার সুযোগের পাশাপাশি, মেডিকেল সম্পর্কিত ক্যারিয়ার অনুসরণ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এটি সেরা পছন্দ। এই বিষয়ে পড়ে ভবিষ্যতে যেদিকে যাওয়া যায়। MBBS, BAMS (Ayurvedic), BHMS (Homoeopathy) , BUMS (Unani), Bachelor of Veterinary Science & Animal Husbandry (B.VSc AH), Bachelor of Naturopathy & Yogic Science (BNYS),, Bachelor of Physiotherapy, Bachelor of Pharmacy, Bachelor of Occupational Therapy, General Nursing, Biotechnology, Paramedical Courses, BMLT (Medical Lab Technology), Integrated M.Sc, B.Sc. Botany, B.Sc. Zoology, B.Sc. Nursing, B.Sc. Anthropology, B.Sc. Radiography, B.Sc. Dairy Technology, B.Sc. Nutrition and Dietetics,
B.Sc. Home Science, B.Sc. Speech and Language Therapy, B.Sc. Rehabilitation Therapy, B.Sc. Occupational Therapy, B.Sc. Medical Technology, B.Sc. Audiology, B.Sc. agriculture, B,sc microbiology , Biochemistry. একটা বিষয় মনে রাখতে হবে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পর চাইলে কমার্স বা আর্টসের কিছু সাবজেক্ট নিয়ে পড়া যায়। অন্য স্ট্রিম থেকে সায়েন্সে আসা যায় না।

এরপর আসি কমার্স বা বানিজ্য বিভাগের আলোচনায়। এই বিভাগে যে সাবজেক্ট গুলি নিতে পারে Economics, Accountancy, Business Studies, cost-tax, Commercial law. এই বিভাগে পড়ে পরবর্তী কালে অনেক সুযোগ থাকে। B. Com in Accounting and Commerce, BBA (Bachelor of Business Administration), BMS (Bachelor of Management Studies), BBS (Bachelor of Business Studies), BCA (IT and Software), Chartered Accountancy (CA), Company Secretary (CS), Integrated Law Program (B. Com LLB and BBA LLB).

এরপর রইলো আর্টস বা কলা বিভাগ। আর্টসে পড়লে একটা বড় সুযোগ থাকে শিক্ষকতা বা অধ্যাপনা করার। আগেই বলেছি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রচুর আর্টসের স্টুডেন্ট শিক্ষকতা করার সুযোগ পেয়েছিল। অবস্থার পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের সেই ভরসা আজ আর নেই। তবু প্রচুর শূন্যপদ আছে। ভবিষ্যতে সেগুলি পূরণ করতেই হবে। শিক্ষা সংস্কৃতির সাংবিধানিক অধিকার এবং শিক্ষার অধিকার আইন অনুযায়ী ছাত্র শিক্ষক অনুপাতে স্থায়ী শিক্ষক নিয়োগ করতেই হবে। তাছাড়া সরকারী স্কুল বাদ দিলেও নিত্য নতুন গজিয়ে ওঠা প্রাইভেট স্কুলেও শিক্ষকতা করার সুযোগ থেকেই যাচ্ছে। তাই বাংলা, ইংরাজি, হিন্দি, ইতিহাস, ভূগোল, সংস্কৃত ইত্যাদি বিষয়ে অনার্স এবং বি,এড করলে চাকরির সুযোগ থাকছেই। যারা শিক্ষকতা না করে অন্য পেশায় যুক্ত হতে চাইবে, তাদের জন্য বিসিএস, পিএসসি, ইউপিএসসি, আইএএস, আইপিএস প্রভৃতি চাকরির সুযোগ থাকছে। রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের মত বিষয় ওই সমস্ত চাকরির পরীক্ষায় খুবই উপযোগী। এছাড়া সোশিওলজি, ইকোনমিক্স এর মত সাবজেক্ট বিভিন্ন এন,জি,ও তে কাজের সুযোগ করে দেয়।

এছাড়া সব বিভাগের শিক্ষার্থীরাই উচ্চমাধ্যমিকের পর অনেক আধুনিক বিষয় বেছে নিতে পারে, যেগুলি ভবিষ্যৎ পেশার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। যেমন নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান ডায়েটিশিয়ান হিসাবে আয়ের পথ দেখাবে। এডুকেশন বিভিন্ন বি, এড কলেজে শিক্ষকতার সুযোগ দেবে। সাইকোলজি তে ডিগ্রি হলে মনোবিদ হিসাবে কাজের সুযোগ থাকে। এছাড়া
Accessory Design, Fashion Design, Textile Design, Interior Design, Ceramic Design, Multimedia & Animation, Digital Art & Technology, Hospitality Studies, Mass Communication Journalism & Advertising, Tourism Management, Hotel Management, Air Hostess, Foreign languages courses, LLB(আইন এর পাঠক্রম) এইরকম বহু বিষয় থাকছে ভবিষ্যতের জন্য। এছাড়া ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করলেও অনেক কাজের সুযোগ থাকে। বি,পি এড বা ফিজিক্যাল এডুকেশন নিয়েও ভবিষ্যতের পড়াশোনা সরকারি ও বেসরকারি স্কুলে চাকরির ক্ষেত্রে সুবিধা দেবে।

তাই এইটা পড়লে লাইফে কিছু হবে না, ওইটা পড়লে হবে ভেবে সেই বিষয়ে দুর্বলতা থাকলেও জোর করে সেই বিষয় নেওয়ার মানে নেই।৩৫% নম্বর পেয়ে সায়েন্স নেওয়া যায়,কিন্তু তাতে সফল হওয়া কঠিন। কথায় আছে, ফিজিক্স আর ফিজিক্যাল সায়েন্স কিন্তু এক না।অনেক তফাৎ। সায়েন্সে খারাপ রেজাল্ট করার থেকে আর্টস নিয়ে ভালো রেজাল্ট করলে তার দাম অনেক বেশি। তাই লোকের কথায় না, নিজের ওজন বুঝে সাবজেক্ট চয়েস করতে হবে। এই সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সিনিয়ার দাদা দিদি দের সাথে কথা বলে, টিচারদের পরামর্শ নিয়ে বিষয় নির্ধারণ কর।সায়েন্স নেবার পর যদি মনে কর সুবিধা করতে পারছ না তখন আর্টস বা কমার্সে চলে আসতে হবে নির্দ্বিধায়। বই কিনে ফেলেছি, টাকা নষ্ট হবে ভাবলে চলবে না। অন্যথায় ভবিষ্যৎ নষ্ট হতে পারে।

এবার দেখি জেনারেল লাইনে উচ্চ মাধ্যমিকে ভর্তি না হয়ে অন্য কোনও লাইন আছে কি না? এই ক্ষেত্রে আই টি আই খুব আকর্ষণীয় একটি পথ। মাধ্যমিক পাশ করেই ভর্তি হওয়া যায়। এক বা দুই বছরের কোর্সের পর নিজেও দক্ষ মিস্ত্রি হিসাবে কাজ করা যায় অথবা বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে টেকনিশিয়ান হিসাবে কাজের সুযোগ থাকে। আর বর্তমানে হাতে কলমে কাজের সুযোগ বা চাহিদা প্রচুর। আই টি আই তে যে বিষয় পড়ান হয়, কম্পিউটার অপারেটার, সিভিল বা মেকানিক্যাল ড্রাফটসম্যান , কারপেন্টি, ইলেকট্রিকাল, মোটর সাইকেল মেকানিক, ওয়েল্ডার, প্লাম্বার, ফিটার ইত্যাদি বিষয়।যেগুলি উপার্জনের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক।সরকারি,বেসরকারি বিভিন্ন কলেজে পড়ান হয়। কোন বিষয়ের চাহিদা কেমন,ফ্যাকাল্টি কেমন ভালো করে খোঁজ খবর নিয়ে ভর্তি হওয়া প্রয়োজন।

এছাড়া আছে পলিটেকনিক।মাধ্যমিকে ৩৫%নম্বর পেলে পলিটেকনিকে আবেদন করা যায়। মেকানিকাল,সিভিল,ইলেকট্রিকাল,অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, এগ্রিকালচার, প্রিন্টিং, ফুড প্রসেসিং, আর্কিটেকচার প্রভৃতি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি পাওয়া যায়। জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজের সুযোগ আছে। তবে শুধু বিজ্ঞাপন না দেখে, খোঁজ খবর নিয়ে ভর্তি হওয়া বাঞ্ছনীয়।

পার্থ চক্রবর্তী

মাধ্যমিক-২০২২ এর বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর (৬২৭) প্রাপক রনবীর শিকদারকে অভিনন্দন ও শুভেচ্ছা।
03/06/2022

মাধ্যমিক-২০২২ এর বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর (৬২৭) প্রাপক রনবীর শিকদারকে অভিনন্দন ও শুভেচ্ছা।

সকলের প্রিয় শিক্ষিকা গীতাঞ্জলি ভট্টাচার্য মহাশয়া আজ এই বিদ্যালয় থেকে বদলি নিয়ে অন্যত্র চলে গেলেন। তাঁর ভবিষ্যতের কর্...
20/05/2022

সকলের প্রিয় শিক্ষিকা গীতাঞ্জলি ভট্টাচার্য মহাশয়া আজ এই বিদ্যালয় থেকে বদলি নিয়ে অন্যত্র চলে গেলেন। তাঁর ভবিষ্যতের কর্মজীবনের জন্য একরাশ শুভেচ্ছা।

বিদ্যালয়ের শিক্ষক, সকলের প্রিয় বিদ্যুৎবাবু আজ এই বিদ্যালয় থেকে বদলি নিয়ে নতুন একটি বিদ্যালয়ে যোগদান করছেন। বিদায় ও অ...
12/04/2022

বিদ্যালয়ের শিক্ষক, সকলের প্রিয় বিদ্যুৎবাবু আজ এই বিদ্যালয় থেকে বদলি নিয়ে নতুন একটি বিদ্যালয়ে যোগদান করছেন। বিদায় ও অভিনন্দন।

06/03/2022

পরীক্ষার্থীদের জন্য

১, কোনো টেনশন করার দরকার নেই। মাথা ঠাণ্ডা রাখলেই সব মনে পড়বে।
২,আজ রাত জাগার দরকার নেই। শরীর সুস্থ রাখাটা বেশি দরকার।
৩,আজই পেন,স্কেল,অ্যাডমিট কার্ড,রেজিস্ট্রেশন কার্ড গুছিয়ে রাখতে হবে।শেষ সময় তাড়াহুড়ো করা ঠিক না।
৪, কাঁটা দেওয়া ঘড়ি পরে যেতে হবে। ডিজিটাল ঘড়ি চলবে না। ঘড়ি পরে যাওয়াটা দরকার।
৫, যার ওপরে রেখে লিখবে সেটা ট্রান্সপারেন্ট বোর্ড হতে হবে( হয়তো জানা আছে,আবার মনে করালাম)।
৬, রুমাল নিলে ভালো হয়।অনেক সময় হাত ঘেমে যায়।রুমাল থাকলে সুবিধা।
৬, খাতায় নাম রোল রেজিস্ট্রেশন ঠিক মত লিখতে হবে। ওইটা ভুল লিখলে সমস্যা।
৭,যে পাতায় নাম লিখবে,সেই ফ্রন্ট পেজের পিছনের পাতাটা ছেড়ে লিখবে। খাতায় ওপরে আর দুই পাশে এক ইঞ্চি চওড়া করে মার্জিন দেওয়া আবশ্যক।
৮, মাল্টিপল চয়েস প্রশ্নে প্রথম লাইনটি লিখে সঠিক উত্তর লিখে বাক্যটি কমপ্লিট করলে ভালো হয়।
৯,লেখা পরিচ্ছন্ন হতে হবে। কাটাকুটি না করার চেষ্টা করতে হবে।
১০, ক, খ, গ বিভাগের উত্তর যেখানে লিখবে একসাথে লিখবে। ছড়িয়ে ছিটিয়ে লিখবে না। তাতে পরীক্ষক বিরক্ত হবেন।
১১, ঠিক ভুল বা শর্ট প্রশ্নের ক্ষেত্রে পূর্ন বাক্যে দিলে ভালো হয়।
১২, ক বিভাগ, খ বিভাগ বা দুটি বড় প্রশ্নের মাঝখানে যথেষ্ট ফাঁকা জায়গা ছাড়বে।
১৩, বড়ো প্রশ্নের উত্তরের শেষে এন্ড মার্ক দেওয়া প্রয়োজন।
১৪, বড় প্রশ্নের ক্ষেত্রে হেডিং ও প্যারাগ্রাফ করে লিখতে হবে।
১৫, প্রশ্ন ভালো করে পড়ে নিয়ে বুঝতে হবে কি উত্তর চেয়েছে। সেইমতো উত্তর লিখতে হবে।
১৬, প্রশ্ন পাবার পর ঠিক করে নিতে হবে কোনটা আগে কোনটা পরে লিখবে। যেগুলো একদম তৈরি সেগুলো আগে,আর যেগুলো বানিয়ে লিখতে হবে সেগুলো পরে লিখবে।কোনো প্রশ্ন ছাড়বে না।
১৭, লেখা শেষের পর পুরো খাতা চেক করার সময় হাতে রাখতে হবে ।
১৮, প্রশ্নের দাগ নম্বর ঠিকমতো দেওয়া খুব প্রয়োজন।আর লুজ পেপার নিলে প্রতিটিতে নাম রোল নম্বর লেখার সাথে সাথে পেজ নম্বর লিখতে হবে।না হলে শেষ সময় বাঁধতে গিয়ে উল্টোপাল্টা হয়ে যেতে পারে। এটা খেয়াল রাখা দরকার।
১৯, কিছু নির্দেশ বুঝতে না পারলে অন্যদের জিজ্ঞাসা না করে দায়িত্বে থাকা স্যার ম্যাডামকে জিজ্ঞাসা করে নেবে। পরীক্ষা হলে শৃঙ্খলা বজায় রাখা খুব প্রয়োজন।
২০, পরীক্ষা যেমনই হোক, পরীক্ষার পর আর ওই নিয়ে চিন্তা না করে বাড়ি ফিরবে। পরের দিনের জন্য মানসিক প্রস্তুতি নেওয়া বেশি গুরুত্বপূর্ন।
অসীম বিশ্বাস
অনেক শুভ কামনা রইলো।

21/02/2022

অমর ২১এ

বিদ্যালয়ের প্রিয় শিক্ষক চিরঞ্জিত পোদ্দার মহাশয়ের বিদায়লগ্নের কিছু টুকরো মুহুর্ত।
24/11/2021

বিদ্যালয়ের প্রিয় শিক্ষক চিরঞ্জিত পোদ্দার মহাশয়ের বিদায়লগ্নের কিছু টুকরো মুহুর্ত।

বিদ্যালয়ের শিক্ষিকা মমতা সরকার, আজ এই বিদ্যালয় থেকে অন্য আর একটি বিদ্যালয়ে যোগদান করলেন।
10/09/2021

বিদ্যালয়ের শিক্ষিকা মমতা সরকার, আজ এই বিদ্যালয় থেকে অন্য আর একটি বিদ্যালয়ে যোগদান করলেন।

বিদ্যালয়ের দুই প্রিয় ব্যক্তিত্ব নীহার কুমার বিশ্বাস ও হরিদাস সরকার মহাশয়ের অবসর গ্রহন কালীন অনুষ্ঠান।
31/07/2021

বিদ্যালয়ের দুই প্রিয় ব্যক্তিত্ব নীহার কুমার বিশ্বাস ও হরিদাস সরকার মহাশয়ের অবসর গ্রহন কালীন অনুষ্ঠান।

Address

Bhowanipur
Tehatta
741163

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

9851049322

Alerts

Be the first to know and let us send you an email when Bhowanipur HIGH School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bhowanipur HIGH School:

Shortcuts

Share

Category