EncyQpedia

EncyQpedia Quiz , Current Affairs, Information, Knowledge

আগামী ৬ ই ফেব্রুয়ারী আমরা টিম EncyQpedia  থাকছি চরৈবেতি ক্লাব আয়োজিত প্রশ্নত্তোর (ক্যুইজ) প্রতিযোগিতা  (সর্বসাধারন) নিয়ে...
02/02/2025

আগামী ৬ ই ফেব্রুয়ারী আমরা টিম EncyQpedia থাকছি চরৈবেতি ক্লাব আয়োজিত প্রশ্নত্তোর (ক্যুইজ) প্রতিযোগিতা (সর্বসাধারন) নিয়ে ঠিক বিকেল ৩ টায়| সমস্ত ক্যুইজপ্রেমী বন্ধুদের জানাই সাদর আমন্ত্রন|

28/01/2024

আমরা ইদানিং ক্রিকেটে ( Bazball )ব্যাজবল বা বাজবলের কথা খুব শুনছি। কিন্তু অনেকেই হয়তো জানেন না ব্যাজবল আসলে কি?
ব্যাজবল ক্রিকেট বলের কোন বিশেষ ধরনের বল নয় এটা ক্রিকেট খেলার একটা রণনীতি । ব্যাজবল গেম'-এর অর্থ হল ব্যাটসম্যানরা উইকেট নিয়ে চিন্তা না করেই ঝড়ো ঢঙে রান তোলে। গত এক বছরে ইংল্যান্ডের প্রায় সব ম্যাচেই আমরা এই ' ব্যাজবল খেলা' দেখেছি। এই খেলার বদৌলতে ইংল্যান্ড নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে বাজেভাবে হারিয়েছে।

' ব্যাজবল' নামটি কীভাবে এলো?

কিছু অভিজ্ঞরা মনে করেন যে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দলের খেলায় পরিবর্তন এনেছেন। ম্যাককালামের কোচিংয়ে ইংল্যান্ড দল টেস্ট ফরম্যাটে দ্রুত খেলতে শুরু করে এবং টানা জয়ও অর্জন করে। ম্যাককালাম যখন তার সময়ে ক্রিকেট খেলতেন, তখন তিনি তার আক্রমণাত্মক ব্যাটিং শৈলীর জন্য পরিচিত ছিলেন। তখন তার ডাক নাম ছিল 'ব্যাজ'। এই ডাকনামের সাথে 'বল' যোগ করে, ইংল্যান্ড দল ' ব্যাজবল' শব্দটি নিয়ে এসেছিল। অর্থাৎ, ' ব্যাজবল' বলতে ম্যাককালামের ডাকনাম এবং তার খেলার ধরন বোঝায়।

11/01/2024
কিছু গল্প অজানাই থেকে যায় সিনেমা : 12th fail
10/01/2024

কিছু গল্প অজানাই থেকে যায়
সিনেমা : 12th fail

অর্জুন পুরস্কার পেলেন মোঃ সামি ❤️
09/01/2024

অর্জুন পুরস্কার পেলেন মোঃ সামি ❤️

EncyQpedia র পক্ষ থেকে সবাইকে জানাই Happy New Year 2024 🎉🎉
31/12/2023

EncyQpedia র পক্ষ থেকে সবাইকে জানাই Happy New Year 2024 🎉🎉

আমার কাছে বিষয় টা সত্যিই অজানা ছিল। এক টাকার কয়েন ভারতের এক একটি নগরে এক এক রকম। যেটা সত্যি ভীষণ আকর্ষণীয়। সত্যি ভারত...
31/12/2023

আমার কাছে বিষয় টা সত্যিই অজানা ছিল। এক টাকার কয়েন ভারতের এক একটি নগরে এক এক রকম। যেটা সত্যি ভীষণ আকর্ষণীয়। সত্যি ভারতবর্ষ এর কত বৈচিত্র্য।

হায়দ্রাবাদ ( তেলেঙ্গানা) - এক টাকার নিচে ফাইভ পয়েন্ট স্টার মার্ক
মুম্বাই (মহারাষ্ট্র) - এক টাকার নিচে ডায়মন্ড মার্ক
নয়ডা (দিল্লী) - এক টাকার নিচে স্মল ডট মার্ক
কলকাতা (পশ্চিমবঙ্গ) - কোনো মার্ক নেই

আপনি কী জানেন.... Coincidence or Telepathy 'অরণ্যের দিনরাত্রি' সিনেমা চলচিত্রপ্রেমী প্রায় সবারই দেখা । সত্যজিতের একটি মা...
31/12/2023

আপনি কী জানেন....

Coincidence or Telepathy

'অরণ্যের দিনরাত্রি' সিনেমা চলচিত্রপ্রেমী প্রায় সবারই দেখা । সত্যজিতের একটি মাস্টারপিস ।
সেখানেই একটি দৃশ্যে মেমরি গেম ছিল । সবারই হয়তো মনে আছে, সেই গেম এ এক-এক করে আউট হয়ে যাবার ক্রমটা....

প্রথম সাইন আউট হন কাবেরী বসু ।
তারপর রবি ঘোষ ।
তারপর শমিত ভঞ্জ ।
তারপর শুভেন্দু চট্টোপাধ্যায় ।
সবশেষে সৌমিত্র চট্টোপাধ্যায় ।
শর্মিলা ঠাকুর টিকে রইলেন...

ও তো Film..! এবার রিল লাইফ ছেড়ে রিয়েল লাইফে আসুন.

ছ-জনের মধ্যে প্রথম মৃত্যু হয় —

কাবেরী বসুর (1977)
তারপর রবি ঘোষ (1997)
তারপর শমিত ভঞ্জ (2003)
এরপর শুভেন্দু চট্টোপাধ্যায় (2007)
এবং সৌমিত্র চট্টোপাধ্যায় (2020)
শর্মিলা ঠাকুর নিজের জীবনেও এখনও আছেন..🙏

অদ্ভুত এক রহস্য আমাদের জীবনেরই .. নিছকই কাকতালীয়? নাকি ফেলুদা স্টাইলে -- “ আছে আছে টেলিপ্যাথি-র জোর আছে. !”

Collected

আমরা প্রায় সবাই 3 Idiots মুভিটি দেখেছি।সেই মুভিটিতে আমির খানের চারিত্র ছিল Fungsu Wangdu. কিন্ত অনেকের এইটা অজানা যে, এই...
30/12/2023

আমরা প্রায় সবাই 3 Idiots মুভিটি দেখেছি।

সেই মুভিটিতে আমির খানের চারিত্র ছিল Fungsu Wangdu. কিন্ত অনেকের এইটা অজানা যে, এই নামের একজন সত্যিকারের মানুষ আছে। আর যে school সেখানে দেখানো হয়েছে, সে school টিও সত্যি আছে। লাদাখে পাকিস্তান ও ভারতের সীমান্তের কাছে।

এই school এ admission নেওয়ার জন্য প্রথমে আপনাকে 10th ফেল করতে হবে।

সেই school এ বই পত্র নিয়ে কেউ আসে না।

এখানে সবকিছু practicaly হয়। যেমন আমরা পড়ি কিভাবে Battery বানাতে হয় ? কিন্তুু তারা সরাসরি Battery বানায়। ফলে তারা সে সম্পর্কে ভালো ধারণা পেয়ে যায়। পরে তারা সে সব Battery নিজেরাই বাজারে বিক্রি করে।ফলে তারা marketing সম্পর্কে ধারণা পেয়ে যায়। এবং সেই টাকা দিয়ে তারা পরে ভারতের বিভিন্ন রাজ্য ঘুরতে যাই । এই রকম তারা বিভিন্ন জিনিস বানায় এবং বাজারে বিক্রি করে।সেই টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় । ফলে তাদের দর্শন সম্পর্কে ধারনা লাভ করে।তারা এমন এমন একটি যন্ত্র আবিস্কার করেছে যেটি দিয়ে পাহাড় থেকে গলে পরা পানি পুনরায় বরফে পরিনত করা যায়।

ছবিতে লাদাখের যে বিজ্ঞানীকে দেখা যাচ্ছে তার নাম সোনাম ওয়াংচুক। ফুঙসুক ওয়াংডু নামটি কাল্পনিক

তথ্যসূত্র: বিশ্ব ও মহাকাশ।

রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ভারত সরকার কর্তৃক নতুন ভারতীয় মুদ্রা ১২৫ টাকার কয়েন প্রকাশ করল। মুদ্রা...
28/12/2023

রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ভারত সরকার কর্তৃক নতুন ভারতীয় মুদ্রা ১২৫ টাকার কয়েন প্রকাশ করল। মুদ্রার একপিঠে অশোক স্তম্ভ এবং বেদের বাণী- 'সত্যমেব জয়তে' এবং অপরদিকে রামকৃষ্ণ সংঘের প্রাণকেন্দ্র বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির এর ছবি।

Address

Tamluk
721627

Telephone

+916297480439

Website

Alerts

Be the first to know and let us send you an email when EncyQpedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share