02/07/2021
হ্যালো,, কাহাপে হ্যা সব,, মা কা লাডলা অর পাপা কি পরি...,, আমরা সবাই পরিবেশ পরিস্থিতির দাস,, তাই একটু ভালো থাকার চেষ্টা করি।
তো ওসব তো চলতেই থাকবে,, তার মাঝে আমার এক পুরনো দিনের কথা মনে পড়লো..
~বাড়িতে আজ দুপুরের খাওয়ারে ওল্ হয়েছিল..., কি জানি কার কেমন লাগে খেতে, আমার তো দেখেই চোখ দিয়ে রক্তপাত হয় হয়, ভাবলাম মা তার লাডলার চোখের ভাষা বুঝতে পারবে,, কিন্তু না!,, মা বুঝলো একটু অন্য ভাবে,, আমাকে কিছু বলতে হলো না,, মা বলল,,' খাবি খা, নাহলে উঠে যা'..
তো তখন ই আমার হোস্টেল এর সেই দিনের কথা মনে হলো,,
মনে হয় ক্লাস xii, যথারীতি হোস্টেল এর খাওয়ার খাওয়ার জন্য থালা বাজাতে বাজাতে গিয়ে বস্ লাম দেখি ভাত গাড়ি এল, তারপর ডাল পড়ল, তারপর দেখলাম আবার বিশুদা তার কালোকুচকুচে গায়ের ঘাম ঝরানো হাতে ডাল দিচ্ছে... 😮, তারপর বুঝলাম ও মা, তা তো ডাল নয়..
কে কীরকম খেল জানিনা, তবে আমি ছাড়া আরেকজন এর যে এই মেনু টা ভালো লাগেনি, তা সেইরাতে ভোর 4 টায় বুঝেছি...
তখন ভোর 4 টা, আমাদের অলস শরীরে ঘুম আর বলার নেই,,
হঠাৎ দেখি আমাদের ( কৃষ্ণেন্দু, কার্তিক, ধনঞ্জয়, মনোজ, শুভঙ্কর ও আমি) দরজায় ঢিপ ঢিপ আওয়াজ... দরজা খোল্ দরজা খোল্... এমনিতেই আমাদের অলস শরীর, কিন্তু কার্তিক ও কৃষ্ণেন্দুর তা নয়,, তাই দরজা খুলতে বোঝা গেল গৌতম বাবু। তিনি বলছেন,,' আয় আয় দেখ্, দেখ্ আমার রুমের সামনে কি করেছে দেখ্'. আমরা বাকিরা আলসামির চরম সীমা অতিক্রম করেছি,, কিন্তু তার মধ্যেও পাশের রুম থেকে আরও কয়েকজন বেরিয়ে এল... একটা ছোট্ট কুচকাওয়াজ শুরু হলো,, তার মধ্যে জানা গেল,, গৌতম বাবুর রুমের আগের দিকের মেঝে তে কিছু হলুদ পদার্থ এর ওপর পাতা চাপা দেওয়া আছে। ওদের প্রথম সিদ্ধান্তে বোঝা গেল... গত কালের সেই ওল্। আমি মনে মনে খুশি হলাম। কিন্তু তার কিছুক্ষণ পর যখন পাতা টা কৃষ্ণেন্দু কে দিয়ে সরানো হলো,, তখন আরেক সিদ্ধান্ত এল,, যা সকলের ভাবনার বাইরে... যা মানুষের অপাচিত খাদ্যের বহিঃপ্রকাশ এর ফল...
সবাই অবাক,, আমাদের মতো ভালো ছেলেরা এই নোংরামো করতে পারার সাহস রাখে,, হয়তো তাই দেখেই আমরা নিজেরা নিজেরা বিস্মিত। কিন্তু কোনো না কোনো মনের কোনে সকলের একটু হাসি পেল। যাই হোক.. সেই হাসির বহিঃপ্রকাশ না করে স্যার কে স্বান্তনা দেওয়া হল।
তারপর কিছুক্ষণ আলাপ আলোচনার পর ভুসুকের পাদ পরিষ্কার হল... (কারা করল তা গোপনীয়)