সংগ্রামী ছাত্রসমাজ- পূর্ব মেদিনীপুর

  • Home
  • India
  • Tamluk
  • সংগ্রামী ছাত্রসমাজ- পূর্ব মেদিনীপুর

সংগ্রামী ছাত্রসমাজ- পূর্ব মেদিনীপুর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সংগ্রামী ছাত্রসমাজ- পূর্ব মেদিনীপুর, Education, Tamluk.

শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষার্থে AIDSO পূর্ব মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার প্রথম জেলা সম্মেলন সফল করুন।আমাদের দাবি-...
17/09/2026

শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষার্থে AIDSO পূর্ব মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার প্রথম জেলা সম্মেলন সফল করুন।

আমাদের দাবি--
◾শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করতে হবে।
◾ জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপে গড়ে তুলতে হবে।
◾ জেলার ৩৫০ টি বন্ধ স্কুল পুনরায় চালু করতে হবে।
◾ নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
◾ একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার বাতিল করতে হবে।
◾ কলেজে চার বছরে ডিগ্রী কোর্স বাতিল করতে হবে।

শিক্ষা - সমাজ ও সংস্কৃতি রক্ষার এই আন্দোলনে আপনিও সামিল হোন।


17/09/2026

রক্ষা করো ক্যাম্পাসের গণতন্ত্র। মনীষীদের অপমান রুখে দাও।

কাঁথি প্রভাত কুমার কলেজ গেটে মহান দেশপ্রেমিক নেতাজী সুভাষচন্দ্র বসুর ছবি ছিঁড়ে দেওয়ার প্রতিবাদে পুনরায় বিপ্লবীদের ছবি সম্মিলিত পোষ্টার লাগানো হলো।

সরকারি স্কুল বাঁচাওসরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা কারোএই দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এলাকার স্কুলগুলোতে প্রচার ...
16/09/2026

সরকারি স্কুল বাঁচাও
সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা কারো
এই দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এলাকার স্কুলগুলোতে প্রচার অভিযান

যারা শুধু দিলে, পেলেনা কিছুই উদয়-অস্ত খেটে এই সভ্যতা রথের বাহন মরে ওরা খালি পেটেশরৎচন্দ্র স্মরি তোমা বারে বারেদাও সান্ত...
15/09/2026

যারা শুধু দিলে, পেলেনা কিছুই উদয়-অস্ত খেটে
এই সভ্যতা রথের বাহন মরে ওরা খালি পেটে
শরৎচন্দ্র স্মরি তোমা বারে বারে
দাও সান্ত্বনা দরদী কাহিনী করে...

মহান মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর সার্ধশত জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য


14/09/2026

কাঁথি প্রভাত কুমার কলেজ গেটে নেতাজীর ছবি সহ উক্তি লেখা পোস্টার ছিঁড়ে দিয়েছে দুষ্কৃতীরা।
যারা এই কাজের সাথে যুক্ত তাদের ধিক্কার জানাই....
নেতাজীর এই অবমাননার জবাব আগামী দিনে ছাত্র সমাজ দেবেই।..



"আমি চললাম,তোমরা থেকো,বুকে থাকুক বিপ্লবের আগুন,জয় আমাদের হবেই৷আমাদের ত্যাগে আজ দেশ জেগে গেছে৷আমি চললাম কিন্তু জেলের বাই...
13/09/2026

"আমি চললাম,তোমরা থেকো,বুকে থাকুক বিপ্লবের আগুন,জয় আমাদের হবেই৷আমাদের ত্যাগে আজ দেশ জেগে গেছে৷আমি চললাম কিন্তু জেলের বাইরে জেগে উঠেছে কোটি কোটি যতীন দাস,এইটাই আমাদের জয়।"

স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বীর বিপ্লবী যতীন দাস এর আত্মোৎসর্গ দিবসে শ্রদ্ধার্ঘ্য

নেতাজী সুভাষচন্দ্র বসুর আহ্বান পৌঁছে যাক প্রতিটি শিক্ষাঙ্গনে।“ধর্মকে সম্পূর্ণরূপে রাজনীতি থেকে বাদ দেওয়া উচিৎ, ধর্ম ব্যক...
10/09/2026

নেতাজী সুভাষচন্দ্র বসুর আহ্বান পৌঁছে যাক প্রতিটি শিক্ষাঙ্গনে।

“ধর্মকে সম্পূর্ণরূপে রাজনীতি থেকে বাদ দেওয়া উচিৎ, ধর্ম ব্যক্তি বিশেষের বিষয় হওয়া উচিৎ, কিন্তু ধর্মীয় বা অতীন্দ্রিয় বিষয়ের দ্বারা রাজনীতি পরিচালিত হওয়া উচিৎ নয়, তা পরিচালিত হওয়া উচিৎ শুধুমাত্র অর্থনৈতিক, রাজনৈতিক ও বৈজ্ঞানিক বিচার বুদ্ধির দ্বারা।” -- নেতাজী সুভাষচন্দ্র বসু

ছবি : কাঁথি প্রভাতকুমার কলেজ

“বুড়িবালাম-এর তীরে বুকের শোণিতে যেদিন তোমরা রাঙালে ধরিত্রীরে, সম্মুখ-রণে যুঝি প্রাণপণে ঘুমালে বীরের দল - মৃত্যু সেদিন জ...
10/09/2026

“বুড়িবালাম-এর তীরে
বুকের শোণিতে যেদিন তোমরা রাঙালে ধরিত্রীরে,
সম্মুখ-রণে যুঝি প্রাণপণে ঘুমালে বীরের দল -
মৃত্যু সেদিন জ্বালালো শ্মশানে মুক্তির হেম্মানল।
নিজেরে সেদিন নিঃশেষ করে বিলায়ে গেলে যে আলো,
সেই আলোকের রক্তশিখায় মিলায় রাতের কালো।
সেদিনের সেই মৃত্যুর দান সকল দৈন্য হরি’
নবজীবনের গরিমায় মরু তুলিছে শ্যামল করি।

আজি তোমাদের স্মরি’
নবীন আশার কনক-কিরণে উঠিছে চিত্ত ভরি।
সারা তনু-মন ঝঙ্কার দিয়া গাহিতেছে অনুখন-
বাঘা যতীন্দ্র ছিল সে বাঙালী, ছিল মনোরঞ্জন,
চিত্ত, নীরেন – বাঙালীর ছেলে! এই আকাশের তলে
প্রাণ তাহাদের উঠিল বিকশি’ হাসি ও অশ্রুজলে!
কে বলে এ দেশে মানুষ কেবল কল্প-কুঞ্জবাসী?
মোহনলালের অসির সঙ্গে চণ্ডীদাসের বাঁশী মিশেছে
এ-দেশে, - খোলের সঙ্গে বাজে শাক্তের ঢাক,-
কোকিল-ডাকের সঙ্গে হেথায় গর্জে বাঘের ডাক,-
কপোতাক্ষির সঙ্গে ছুটেছে ভীষণ পদ্মা নাচি'-
ভোমরার সাথে বাঁধিয়াছে বাসা পাহাড়িয়া মৌমাছি,
বেণু-রাগিণীর সঙ্গে নাগিনী ফণা নাচাইয়া খেলে,-
শ্যামলা-ধরার বুক চিরে নীল পাহাড় উঠেছে ঠেলে।
কোমলে কঠিনে মেশানো এ-নীতি, তরুণেরা এই দেশে
বটের ছায়ায় বাঁশরি বাজায়,- ফাঁসী কাঠে মরে হেসে।”

(‘বুড়ি বালামের তীরে’ — বিজয়লাল চট্টোপাধ্যায়)

আপসহীন ধারার বিপ্লবী বাঘাযতীনের শহীদ দিবসে শ্রদ্ধার্ঘ্য।

সাম্যবাদী বিপ্লবীশহীদজুলিয়াস ফুচিক আত্মোৎসর্গ দিবসে শ্রদ্ধার্ঘ্য
08/09/2026

সাম্যবাদী বিপ্লবী
শহীদ
জুলিয়াস ফুচিক
আত্মোৎসর্গ দিবসে শ্রদ্ধার্ঘ্য

মেচেদা স্টেশনে প্লাটফর্মে নামার বিপরীত দিকে নতুন সিঁড়ি/ এস্কেলেটর নির্মাণসহ নতুন টিকিট কাউন্টারের অমৃত ভারত প্রকল্পের ব...
06/09/2026

মেচেদা স্টেশনে প্লাটফর্মে নামার বিপরীত দিকে নতুন সিঁড়ি/ এস্কেলেটর নির্মাণসহ নতুন টিকিট কাউন্টারের অমৃত ভারত প্রকল্পের বড় বিল্ডিং এর দেওয়ালে স্বাধীনতার সংগ্রামী মাতঙ্গিনী হাজরা'র ছবির পাশাপাশি বিদ্যাসাগর, ক্ষুদিরাম ও সতীশ সামন্ত' র ছবি রাখার দাবিতে AIDSO-AIDYO'র পক্ষ থেকে স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন।

Address

Tamluk

Telephone

+919734887041

Website

Alerts

Be the first to know and let us send you an email when সংগ্রামী ছাত্রসমাজ- পূর্ব মেদিনীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category