26/02/2025
তালডাংরা ফুলমতি উচ্চ বিদ্যালয়ের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দ্যেশ্যে কিছু বার্তা :-
1. তোমাদের পরীক্ষার সেন্টার -বিবরদা
এ বছর ছাত্র ও ছাত্রী উভয়েরই সিট পড়েছে বিবরদা সচ্চিদানন্দ বিদ্যাপীঠে ।
2.প্রতিদিন পরীক্ষা শুরু সকাল 10 টায় । সকাল 9টা 15 মিনিট থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে। তবে সেন্টারে খুব বেশি আগে প্রবেশ করার দরকার নেই, কারণ ওখানে বই নিয়ে প্রবেশ করতে পারবে না।
3.পরীক্ষা কেন্দ্রের ভিতর অভিভাবক অভিভাবিকা প্রবেশ করতে পারবেন না।
4.কোনো ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
5.সাথে স্বচ্ছ বোর্ড (Transparent Board), পেন ,পেন্সিল, জ্যামিতি বক্স, স্বচ্ছ জলের বোতল ,WBCHSE অনুমোদিত ক্যালকুলেটর ( Calculator having Trigonometric, Logarithmic and Exponential functions only ), ওষুধ ইত্যাদি থাকতে পারে।
6. প্রতিদিন original admit card ও original Registration Certificate সঙ্গে রাখতে হবে।
7.কোনো ইলেকট্রনিক্স পণ্য যেমন মোবাইল, ট্যাব, স্মার্ট ওয়াচ , হেড ফোন ইত্যাদি নিয়ে কোনো ভাবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা কেন্দ্রের গেটে Metal Detector দিয়ে চেক করে , তোমাদের পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করানো হবে।
8.দুপুর 1টা 15 মিনিট অর্থাৎ পরীক্ষা শেষ এর পূর্বে কোনো কারণেই পরীক্ষা কেন্দ্র ত্যাগ করবে না।
9. পরীক্ষা কেন্দ্রে কোনো রুপ খারাপ আচরণ কাম্য নয়।
10.পরীক্ষা কেন্দ্রের কোনো ক্ষয় ক্ষতি করলে তার সম্পূর্ণ দায় পরীক্ষার্থীর ও তার অভিভাবকের।
11. বিদ্যালয়ের পোশাকে পরীক্ষা দিতে যাওয়াই কাম্য, কিন্তু বিদ্যালয়ের পোশাক না থাকলে অন্য মার্জিত পোশাক পরে যেতে হবে।
12.নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে এবং কোনোরূপ অসৎ উপায় অবলম্বন করা চলবে না। বিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা করার দায় প্রত্যেক পরীক্ষার্থীকে নিতে হবে।
13. যে সব পরীক্ষার্থী তালডাংরা থেকে বাসে করে বিবরদা পরীক্ষা দিতে যাবে তারা যাওয়া ও আসার সময় কোনো অবস্থাতেই বাসের ছাদে উঠবেনা।
14. কোনো শারীরিক বা অন্য কোনো অসুবিধা হলে বিদ্যালয় প্রধান বা বিদ্যালয়ের সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত শিক্ষক ,শ্রী শশাঙ্ক সরেন মোবাইল নম্বর-90647 95247এর সাথে যোগাযোগ করতে হবে।
15.উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমার স্নেহের সকল ছাত্র ছাত্রীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বহিঃপরীক্ষা।
অধ্যবসায়, একাগ্রতা, নিবিড় অনুশীলন এবং আত্মবিশ্বাসের জোরে তোমরা দারুণ সফল হবে - এ আমার একান্ত বিশ্বাস। তোমাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি , প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক ।