23/06/2020
ইতিহাসে আজকের দিনে (২৩ জুন)
#ঘটনাবলী
*• ১৭৫৭* সালের আজকের দিনে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী(নদীয়া) নামক স্থানে যুদ্ধ সংঘটিত হয়েছিল পলাশীর যুদ্ধ । এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়।
*• ১৮৬০* সালে আজকের দিনে উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ প্রকাশিত হয়।
*• ১৯২৬* সালের আজকের দিনে নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী 'নাট্যমন্দির' প্রতিষ্ঠা করেন।
*• ১৯৪৯* সালের আজকের দিনে হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন।
*• ১৯৮৫* সালে আজকের দিনে টরেন্টো থেকে বোম্বে যাবার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ আটলান্টিক সাগরে বিধ্বস্ত হয়। এ সময় ৩২৯ যাত্রীর সবাই নিহত হয়।
*• ১৯৯৬* সালের আজকের দিনে শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
*• ১৯৯৮* সালে আজকের দিনে পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।
#জন্ম
*• ১৮৫৪* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতের যশস্বী বাঙালি শিল্পপতি ও সুদক্ষ ইঞ্জিনিয়ার *স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়*(উত্তর ২৪পরগনা)।
*• ১৮৬৭* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন শান্তিনিকেতনের অধ্যাপক *হরিচরণ বন্দ্যোপাধ্যায়*(২৪ পরগনা), তিনি ছিলেন ‘বঙ্গীয় শব্দকোষ’ অভিধান রচয়িতা। এই অভিধানটি ১৩৪১ বঙ্গাব্দে কলকাতায় প্রথম প্রকাশিত হয় ও 'বিশ্বকোষ প্রেস' থেকে মুদ্রিত হয়।
*• ১৯৪৮* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি কবি ও কথা সাহিত্যিক *নবারুণ ভট্টাচার্য*(বহরমপুর)। যিনি সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৯৭) ও বঙ্কিম পুরস্কার (১৯৯৬) গ্রহণ করেছেন। হারবার্ট, কাঙ্গাল মালসাট ইত্যাদি তাঁর বিখ্যাত উপন্যাস। তিনি লেখিকা মহাশ্বেতা দেবী এবং নাট্যকার বিজন ভট্টাচার্যের পুত্র।
*• ১৯৫২* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন উত্তরপ্রদেশের তুন্দলায় বিখ্যাত হিন্দি ও পাঞ্জাবি চলচ্চিত্র অভিনেতা এবং বিশিষ্ট রাজনীতিবিদ *রাজ বব্বর।* লোকসভায় তিনবার সংসদ(কংগ্রেসের) সদস্যরূপে দলীয় প্রতিনিধিত্ব করেন। ভারতীয় সংসদের উচ্চকক্ষ হিসেবে পরিচিত রাজ্যসভায়ও দুইবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি। বর্তমানে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।
*• ১৯৭২* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্স জাতীয় দলে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় *জিনেদিন জিদান*(Zinedine Zidane)। যার ডাক নাম জিজু। বর্তমানে তিনি স্পেনীয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ-এর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
#মৃত্যু
*• ১৯৬৩* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কলকাতার ভারতকেশরী *ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়*, যিনি ভারতীয় পন্ডিত ও হিন্দু জাতীয়তাবাদী নেতা রাজনৈতিক দল ভারতীয় জন সংঘ (বর্তমানে ভারতীয় জনতা পার্টি - BJP) প্রতিষ্ঠাতা। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হিন্দু মহাসভার সভাপতি ছিলেন এবং জওহরলাল নেহেরুর ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন।
*• ১৯৮০* সালের আজকের দিনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র *সঞ্জয় গান্ধী* ৩৩ বছর বয়সে বিমান দুর্ঘটনার নিহত হন।
*• ১৯৯০* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের *হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়*, যিনি ছিলেন ভারতীয় কবি অভিনেতা ও রাজনীতিবিদ।
#অন্যান্য
*•* আজ ২৩শে জুন - *পলাশী দিবস ৷* আজকের দিনে নদিয়া জেলার পলাশীর প্রান্তরে আমবাগানের যুদ্ধে রবার্ট ক্লাইভ, মীরজাফর, রায়দুর্লভ, ইয়ার লতিফ চক্রের কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হয়। ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়। প্রতি বছর সে জন্য ২৩ জুন পলাশী দিবস হিসাবে পালিত হয়।
*•* আজ ২৩শে জুন - *জাতিসংঘের পাবলিক সার্ভিস দিবস ৷* স্থানীয়, জাতীয় ও বৈশ্বিক সম্প্রদায়ের জন্য প্রদত্ত সেবার গুণগতমান ও উৎকর্ষ উদযাপনের উদ্দেশে জাতিসংঘ সাধারণ পরিষদ রেজুলেশন ৫৭/২৭৭ এর মাধ্যমে ২৩ জুনকে ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস দিবস’ হিসেবে ঘোষণা করে। প্রতিবছর ২৩ জুন যথাযোগ্য আনুষ্ঠানিকতার সঙ্গে জাতিসংঘ দিবসটি উদযাপন করে। এসময় বিশ্বজুড়ে সরকারি সেক্টরে গৃহীত সর্বোত্তম উদ্ভাবনী উদ্যোগসমূহকে পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।
*•* আজ ২৩শে জুন - *আন্তর্জাতিক অলিম্পিক দিবস ৷* এটি খেলাধুলাকেন্দ্রিক একটি আন্তর্জাতিক সংস্থা। এর সদর দফতর সুইজারল্যান্ডের লৌজানে এলাকায় অবস্থিত। পিয়ের দ্য কুবেরত্যাঁ ২৩ জুন, ১৮৯৪ সালে এটি প্রতিষ্ঠা করেন। প্রথম সভাপতি হিসেবে ছিলেন দিমেত্রিওস ভাইকেলাস। বতর্মানে এর সদস্য সংখ্যা হিসেবে রয়েছে বিশ্বের ২০৫টি দেশের জাতীয় অলিম্পিক কমিটি। তবে, ২০১০ সাল থেকে কুয়েত জাতীয় অলিম্পিক কমিটির উপর স্থগিতাদেশ প্রদান করায় তারা এখন সদস্য নয়।