ABTA Birbhum

ABTA Birbhum ABTA is the oldest and largest Teacher's organisation since 1921

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বীরভূম জেলা শাখা ডি. আই. ডেপুটেশনআজ নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বীরভূম জেলা শাখার পক্ষ থেকে জেলা ব...
16/06/2026

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বীরভূম জেলা শাখা
ডি. আই. ডেপুটেশন

আজ নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বীরভূম জেলা শাখার পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মহাশয়কে পেশাগত দাবিতে ডেপুটেশন দেওয়া হলো। কেন্দ্র ও রাজ্য সরকারকে অবিলম্বে অর্ডিন্যান্স জারি করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের টেট পাস বাধ্যতামূলক কালা আইন বাতিল করতে হবে, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করার জন্য কিউরেটিভ আইনের পথে যেতে হবে, অবিলম্বে সপ্তম পে কমিশন এর গেজেট নোটিফিকেশন প্রকাশ করতে হবে, শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের ওয়েস্টবেঙ্গল হেলথ টিমের আওতায় নিয়ে আসতে হবে, বকেয়া ডি এ অবিলম্বে কোর্টের নির্দেশ মোতাবেক দিতে হবে, জেলার বাইরে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জেলার বিদ্যালয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, ২০১৩-১৫ সেশনে ওডিএল মোডে বিএড করা শিক্ষক শিক্ষিকাদের বকেয়া ইনক্রিমেন্ট দ্রুত প্রদান করতে হবে সহ মোট ১২ দফা দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমস্ত দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির বীরভূম জেলা শাখার জেলা সম্পাদক সৌগত রায়, জেলা সভাপতি আশিস বিশ্বাস, জেলা কোষাধ্যক্ষ আশিস গড়াই, কেন্দ্রীয় পরিষদের সদস্য সুদীপ্ত আচার্য্য, জেলার সহ সম্পাদক বজলে রহমান, জেলার সহ সম্পাদক সুশান্ত বাগদি সহ অন্যান্য জেলা ও মহকুমা নেতৃত্ব।

*মাদ্রাসা কনভেনশন**বীরভূম জেলা শাখা*নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বীরভূম জেলা শাখার উদ্যোগে ৭ ই জুন, ২০২৬, রামপুরহাট উচ্চ বিদ...
07/06/2026

*মাদ্রাসা কনভেনশন*
*বীরভূম জেলা শাখা*

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বীরভূম জেলা শাখার উদ্যোগে ৭ ই জুন, ২০২৬, রামপুরহাট উচ্চ বিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষাকে রক্ষা ও আধুনিকীকরণের স্বার্থে "মাদ্রাসা কনভেনশন" অনুষ্ঠিত হয়। সমিতির পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করেন সমিতির জেলা শাখার অন্যতম সহ - সভাপতি অসীম দত্ত। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম শাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সহ - সভাপতি মহঃ সবুর আলী। জেলার অন্যতম সহ- সভাপতি অসীম দত্তের সভাপতিত্বে এবং জেলা সম্পাদক সৌগত রায়ের স্বাগত ভাষণের মধ্য দিয়ে কনভেনশন এর শুভ সূচনা হয়। রামপুরহাট মহকুমা শাখার অন্যতম সংগঠক হৃদয় রায়ের বিদ্রোহী কবিতা আবৃত্তি কনভেনশনের আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দেয়। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সদস্য সুদীপ্ত আচার্য্য, প্রবীণ নেতৃত্ব মহঃ নূর- উজ- জামান, প্রবীণ নেতৃত্ব রবীন্দ্রনাথ ওঝা, জেলার অন্যতম সহ - সম্পাদক সুশান্ত বাগদি, জেলা কাউন্সিল সদস্য আব্দুল হামিদ, মহঃ সারিফুজ্জামান, তৌফিক জামান চৌধুরী, রামপুরহাট মহকুমা নেতৃত্ব নীলমাধব বিশ্বাস প্রমুখ। কনভেনশনে জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে ৪০ জন শিক্ষক - শিক্ষিকা - শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন। সমিতির রাজ্য সহ - সভাপতি মহঃ সবুর আলী তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, রাজ্যের বর্তমান ফ্যাসিবাদী সরকারের আমলে মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে হবে। মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং আধুনিকীকরণ প্রয়োজন। প্রধান বক্তা অধ্যাপক সেলিম শাহ তাঁর বক্তব্যে রাজ্যের চরম হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষাকে বাঁচানো এবং তার উন্নতির আহ্বান জানান। কনভেনশন মঞ্চ থেকে উপস্থিত মাদ্রাসা শিক্ষক - শিক্ষিকা - শিক্ষাকর্মীদের নিয়ে ৩১ জনের বীরভূম জেলা শাখার মাদ্রাসা উপসমিতি গঠন করা হয়। বীরভূম সমগ্র কনভেনশনটি সুচারুভাবে পরিচালনা করেন জেলার অন্যতম সহ - সম্পাদক বজলে রহমান।

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বীরভূম জেলা শাখার পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক ২০২৬ এ রাজ্য মেধা তালিকায় নবম স্থানাধিকারী সিউড়ি পা...
26/05/2026

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বীরভূম জেলা শাখার পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক ২০২৬ এ রাজ্য মেধা তালিকায় নবম স্থানাধিকারী সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রিয়াংশু ঘোষ কে সংবর্ধনা জ্ঞাপন। ফুলের তোড়া, পুস্তক এবং মিষ্টান্ন দিয়ে ছাত্রকে শুভেচ্ছা জানানো হলো। উপস্থিত ছিলেন জেলার সভাপতি আশীষ বিশ্বাস, জেলার সম্পাদক সৌগত রায় এবং জেলা ও মহাকুমা কমিটির নেতৃত্ব অঞ্জন সিংহ, সন্দীপন রায় এবং সুকান্ত ব্যানার্জী।

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বীরভূম জেলা শাখার পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক -২০২৬ এ রাজ্য মেধা তালিকায় অষ্টম স্থানাধিকারী নিউ ইন...
21/05/2026

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বীরভূম জেলা শাখার পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক -২০২৬ এ রাজ্য মেধা তালিকায় অষ্টম স্থানাধিকারী নিউ ইন্টিগ্রেটেড গভঃ হাই স্কুল, ইলামবাজার এর ছাত্রী পুষ্পিতা বাসুরি কে সংবর্ধনা জ্ঞাপন। সংবর্ধনা জ্ঞাপন পত্র, ফুলের তোড়া এবং মিষ্টান্ন দিয়ে ছাত্রীকে কে শুভেচ্ছা জানানো হলো। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সদস্য তথা বোলপুর মহকুমা সম্পাদক সুদীপ্ত আচার্য্য, জেলার সহ সভাপতি চণ্ডী চরণ মিশ্র, জেলা কাউন্সিল সদস্য সুকমল শীল, তৌফিক জামান চৌধুরী এবং সব্যসাচী নায়ক।

বীরভূম জেলা শাখার পক্ষ থেকে মাদ্রাসা বোর্ড পরীক্ষা -২০২৬ সালের বীরভূম জেলায় দ্বিতীয় স্থানাধিকারী কেন্দ্রডাঙাল হাই মাদ্...
19/05/2026

বীরভূম জেলা শাখার পক্ষ থেকে মাদ্রাসা বোর্ড পরীক্ষা -২০২৬ সালের বীরভূম জেলায় দ্বিতীয় স্থানাধিকারী
কেন্দ্রডাঙাল হাই মাদ্রাসার ছাত্রী বিলকিস খাতুন কে শংসাপত্র, পুষ্পস্তবক, খাতা এবং কলম দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। বিলকিস ভবিষ্যতে ডাক্তার হতে চায়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাখার সম্পাদক সৌগত রায়, কেন্দ্রীয় পরিষদের সদস্য তথা বোলপুর মহকুমা সম্পাদক সুদীপ্ত আচার্য্য, জেলা কাউন্সিল সদস্য সুকমল শীল, তৌফিক জামান চৌধুরী এবং বোলপুর মহকুমা নেতৃত্ব রামপ্রসাদ ঘোষ।

মাদ্রাসার মাধ্যমিক এ জেলায় তৃতীয় স্থানাধিকারী নাজরিন হাসান কে সম্বর্ধিত করা হল উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সৌগত রায়,জেল...
18/05/2026

মাদ্রাসার মাধ্যমিক এ জেলায় তৃতীয় স্থানাধিকারী নাজরিন হাসান কে সম্বর্ধিত করা হল
উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সৌগত রায়,জেলা কমিটির সদস্য অসীম কুমার দত্ত, ডুমুরগ্রাম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল হামিদ,জেলা কমিটির সদস্য পূর্ণ চন্দ্র প্রামাণিক, সহ অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সামসুল হক মন্ডল।
মাদ্রাসার মাধ্যমিক এ জেলার প্রথম স্থানাধিকারী বর্তমান এ আল আমিন মিশনে থাকায় তার বাবা মতিউর রহমানের হাতে স্মারক তুলে দেওয়া হল।

আজ নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বীরভূম জেলা শাখার পক্ষে উচ্চমাধ্যমিকে রাজ্যে অষ্টম  স্থানাধিকারী  তপব্রত দাসকে সংবর্ধনা দেওয়...
16/05/2026

আজ নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বীরভূম জেলা শাখার পক্ষে উচ্চমাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থানাধিকারী তপব্রত দাসকে সংবর্ধনা দেওয়া হয়।সিউড়ী পাবলিক এন্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল স্কুলের ছাত্র তপব্রত তাঁতিপাড়ায় থাকে। অতিরিক্ত টিউশন নির্ভর ছিল না তপব্রত, বিদ্যালয়ে ক্লাস করার পাশাপাশি বাড়িতে ধারাবাহিক অনুশীলনেই তার সাফল্য আসে বলে বাবা ভাগবত দাস নেতৃবৃন্দকে জানান ।মেটেলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভাগবত বাবু সমিতিকে ধন্যবাদ জানান। উপস্থিত ছিলেন জেলা সভাপতি আশিস বিশ্বাস , বজলে রহমান,সুকান্ত ব্যানার্জি,, দিব্যেন্দু চ্যাটার্জী, সূর্য প্রসাদ রজক প্রমুখ।

কৃতী সংবর্ধনাআজ নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বীরভূম জেলা শাখার পক্ষে উচ্চমাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থানাধিকারী শুভায়ণ মন্ডলকে...
15/05/2026

কৃতী সংবর্ধনা

আজ নিখিল বঙ্গ শিক্ষক সমিতি, বীরভূম জেলা শাখার পক্ষে উচ্চমাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থানাধিকারী শুভায়ণ মন্ডলকে সংবর্ধনা দেওয়া হয়।সিউড়ী পাবলিক এন্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল স্কুলের ছাত্র শুভায়ণ সমিতি প্রকাশিত টেস্ট পেপারের ধারাবাহিক অনুশীলনের কথা নেতৃবৃন্দকে জানান। বাবা রঞ্জিত মন্ডল দেরিয়াপুর অঞ্চল বিদ্যালয়ের সংস্কৃত বিষয়ের শিক্ষক। সমিতির সংবর্ধনায় আপ্লুত রঞ্জিতবাবু শিক্ষা সম্প্রসারণে সমিতির অবদানের কথা উল্লেখ করেন।উপস্থিত ছিলেন সমিতির নেতৃত্ব মৃদুলা বীরবংশী, বজলে রহমান,সুকান্ত ব্যানার্জি,অঞ্জন কুমার সিংহ, দিব্যেন্দু চ্যাটার্জী, সূর্য প্রসাদ রজক প্রমুখ।

উচ্চ মাধ্যমিক - ২০২৬ সালের বীরভূম জেলার কৃতিদের শুভেচ্ছা জ্ঞাপন
14/05/2026

উচ্চ মাধ্যমিক - ২০২৬ সালের বীরভূম জেলার কৃতিদের শুভেচ্ছা জ্ঞাপন

Address

Satyapriya Bhaban, Dangal Para
Suri

Telephone

+918145601186

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABTA Birbhum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share