17/05/2026
সাঁওতাল বিদ্রোহের অবিসংবাদী নেতা ১। সিদো ও ২। কানহু মুরমুর অপর দুই সহোদর ভাই ৩। চাঁদ ও ৪। ভৈরব মুরমু শ্যাম পারগানা প্রমুখ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ । এছাড়াও নেতৃত্ব দিয়েছিলেন ৫। গার্ভু মাঝি ৬। বিরসিং মাঝি ৭। ডোমান মাঝি ৮। কিরতা মাঝি ৯। ভাদো মাঝি ১০। সুনয়া মাঝি ১১। গোচো মাঝি ১২। ত্রিভূবন মাঝি ১৩। মানসিং মাঝি ১৪। রূপু মাঝি ১৫। মেঘু মাঝি ১৬। চাঁদরায় মাঝি ১৭। বিক্রম মাঝি ১৮। রাম পারগানা ১৯। সুঁদরা মাঝি
নলহাটি থানার গেড়িয়াপানি গ্রামের সাজাপ্রাপ্ত বন্দিকে ১৮৫৫ সালের ১০ ডিসেম্বর বাঁকুড়া জেলে স্থানান্তর করা হয়। ১। জগু মাঝি (৬০) ২। দুর্লভ মাঝি (১৬) ৩। মুনিয়া মাঝি (১৫) ৪। দীনু কর্মকার (২৩) ৫। বলরাম মাঝি (১৬) ৬। মুড়িয়া মাঝি (১৫) ৭। গোপাল মাঝি ৮। সুন্দরী মাঝি (৪৬) ৯। রণজিৎ মাঝি (২৭) ১০।শমুঙ্গলি মাঝি (৪০) ১১। সোনা মাঝি (১৬) ১২। সূর্য মাঝি (৩৩) ১৪। নিমাই মাঝি (৩৯) ১৫। শ্যাম মাঝি (৩৬) ১৬। মেঘরাই মাঝি
১৮৫৫ সালের ডিসেম্বর মাসে সিউড়ি জেল থেকে এককালীন ২২ জন বন্দিকে হাজারিবাগ জেলে হস্তান্তর করা হয় তাদের মধ্যে কয়েক জনের নাম পাওয়া যাচ্ছে
১। সিংরাই মাঝি (২৯) ২। নফর পাল (৪৯) ৩। শ্যামলাল পাহাড়িয়া (৩৭) ৪। পরশ মাঝি (১৬) ৫। চন্দ্র মাঝি (১৮) ৬। সালকো মাঝি (৩৪) ৭। সিংরাই মাঝি (৪০) ৮। নক্ষণ মাঝি (১৮)
মহিলারাও এই যুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন । তাঁদের মধ্যে কয়েকজন হলেন ১। রাধা ২। হিরা ৩। তালা ৪। মুনি ৫। ভবানি ৬। ফুলমনি ৭। রুকনি ৮। মানকো ৯। কাঞ্চনি ১০। সোনা ১১। ডিলগি প্রমুখ।
তাছাড়াও বিভিন্ন জাতির মানুষ সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণ করে ছিল যেমন কামার , কুমোর , তেলি , গোয়ালা , চামার , ভুঁইয়া বাগদি , হাড়ি , ডোম , ইত্যাদি হিন্দু জাতির এবং মোমিন (মুসলমান) রাও যোগ দিয়েছিলেন । -- বন্দী হিসেবে ৫২ খানা গ্রামের সাঁওতাল ১৯১ জন , ন্যাস ৩৪জন , ডোম ৫ জন , ধাঙ্গড় ৬ জন , কোল ৭ জন , গোয়ালা ১ জন , ভুঁইয়া ৬ জন ও রাজোওয়াড় ১ জনের নাম জানা যায় ( তথ্য: সাঁওতাল বিদ্রোহের অমর কাহিনী , আবদুল্লা রসুল) ।
১৮৫৫ সালের ৪ ডিসেম্বর ভাগলপুর নিজামত আদালতে সিদু সহ ৫ জন সাঁওতালের ফাঁসির হুকুম হয় । অন্য ৫ জনের যাবজ্জীবন জেল ঘোষনা করা হয়। তাঁরা হলেন ১। হিঙ্গু চৌধুরি ২। ছুকু ডোম ৩। বুধন ডোম ৪। জরাড়ন ডোম এবং ৫। ভোলা ডোম ।
#ᱦᱮᱲᱮᱢᱟᱲᱟᱝ ゚ ゚ ゚