Batikar Abhedananda Vidyapith - HS

Batikar Abhedananda Vidyapith - HS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Batikar Abhedananda Vidyapith - HS, High School, Village:/Batikar , PO:/Batikar, District:/Birbhum, Block:/Illambazar, Pincode:, Suri.

শ্রীঠাকুরের প্রেরণাদায়ী " ফুল সুন্দর হও " মহাবাণী সম্বল করে সুদীর্ঘ ৭০ বছর ধরে আমাদের বিদ্যালয় সমগ্র এলাকার প্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে।

[This is the only official page of Batikar Abhedananda Vidyapith High School]

🧘‍♀️ আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে আজ বাতিকার অভেদানন্দ বিদ্যাপীঠে সুন্দরভাবে যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচি সম্পন...
21/06/2026

🧘‍♀️ আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে আজ বাতিকার অভেদানন্দ বিদ্যাপীঠে সুন্দরভাবে যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন হলো।
শরীর সুস্থ, মন শান্ত ও জীবন সুন্দর রাখার বার্তা নিয়ে আমাদের আজকের এই আয়োজন।
সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ।
#বিদ্যালয়

আজ সারা রাজ্যের সঙ্গে একসূত্রে আমাদের বিদ্যাপীঠেও পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। এই দিনটি অঙ্কন, ক্যুইজ, গান ও আলোচনার মাধ্য...
20/06/2026

আজ সারা রাজ্যের সঙ্গে একসূত্রে আমাদের বিদ্যাপীঠেও পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। এই দিনটি অঙ্কন, ক্যুইজ, গান ও আলোচনার মাধ্যমে স্মরণ করতে পেরে বিদ্যাপীঠ পরিবার উচ্ছসিত। দীর্ঘ প্রতীক্ষার শেষে শীতল বারি যেন বর্ষিত হলো তৃষাতুর হৃদয় মরুতে।।

আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বাতিকার মন্ডলের পক্ষ থেকে শ্রমসেবাসাধনার অঙ্গ হিসেবে বিদ্যাপীঠ চত্বরে স্বচ্ছতা অভিযান করা...
13/06/2026

আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বাতিকার মন্ডলের পক্ষ থেকে শ্রমসেবাসাধনার অঙ্গ হিসেবে বিদ্যাপীঠ চত্বরে স্বচ্ছতা অভিযান করা হলো। মোট ১২ জন স্বয়ংসেবক উপস্থিত ছিলাম।

আজ বিদ্যাপীঠে বন্দেমাতরম এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে ছাত্র ছাত্রীদের মধ্যে রাষ্ট্রচেতনার উন্মেষ ঘটাতে একটি আলোচনাসভা অনুষ্...
11/06/2026

আজ বিদ্যাপীঠে বন্দেমাতরম এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে ছাত্র ছাত্রীদের মধ্যে রাষ্ট্রচেতনার উন্মেষ ঘটাতে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হলো। বিভিন্ন বিষয়ে পাঁচজন শিক্ষক শিক্ষিকা বক্তব্য রাখেন এবং ছাত্রীদের দেশভক্তির গানে আলোচনাসভা এক অনন্য মাত্রা লাভ করে।

গর্বের মুহূর্ত ✨“লেখায় রেখায় সত্যানন্দ” গ্রন্থের রচয়িতা আমাদের বিদ্যালয়ের সম্মানীয়া বাংলা সাহিত্যের  শিক্ষিকা কল্যা...
20/05/2026

গর্বের মুহূর্ত ✨
“লেখায় রেখায় সত্যানন্দ” গ্রন্থের রচয়িতা আমাদের বিদ্যালয়ের সম্মানীয়া বাংলা সাহিত্যের শিক্ষিকা কল্যাণী চক্রবর্তী হাজরা মহাশয়া।
তাঁর সাহিত্যসাধনা ও সৃষ্টিশীলতার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শিক্ষার আলো যেমন তিনি শ্রেণিকক্ষে ছড়িয়ে দেন, তেমনি তাঁর লেখনীর মধ্যেও ফুটে উঠেছে জ্ঞান ও অনুভূতির সৌন্দর্য। 🌿📖

20/05/2026

🌸🙏

“স্মৃতির পাতায় আরেকটি সুন্দর দিন…আমাদের স্কুলের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন ❤️”
25/03/2026

“স্মৃতির পাতায় আরেকটি সুন্দর দিন…
আমাদের স্কুলের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন ❤️”

25/03/2026

সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পুজ্যপাদ শ্রীমৎ স্বামী সত্যানন্দদেবের ১২৫তম আবির্ভাব বর্ষ উদযাপনের অন্যতম অঙ্গ হিসেবে বিদ্যাপীঠের একটি বিশেষ স্মরণিকা প্রকাশিত হবে। স্মরণিকা পত্রিকায় প্রকাশোপযোগী মৌলিক সৃজনধর্মী রচনা আহ্বান করা হচ্ছে। গল্প (৪০০ থেকে ৫০০ শব্দের মধ্যে ), কবিতা (১৬ থেকে ২০ লাইনের মধ্যে), অনুগল্প (১০০ শব্দের মধ্যে), ছবি, ভ্রমণ কাহিনী (৪০০ থেকে ৫০০ শব্দের মধ্যে ) স্পষ্ট টাইপ করে জমা দিতে হবে। রুচিশীল, অবিতর্কিত সুস্থ ভাবনার সৃষ্টি আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে মাননীয়া শিক্ষিকা শ্রীমতি শান্তি মন্ডল মহাশয়ার কাছে জমা দিতে অনুরোধ জানানো হচ্ছে। কোনো রচনা সংশোধন এবং প্রকাশ না করা সম্পাদক মন্ডলীর সিদ্ধান্ত সাপেক্ষ। সৃজনাত্মক কাজের বিষয়বস্তু সংক্রান্ত সকল দায়িত্ব রচনাকারের উপর বর্তাবে।

Address

Village:/Batikar , PO:/Batikar, District:/Birbhum, Block:/Illambazar, Pincode:
Suri
731121

Opening Hours

Monday 10am - 4pm
Tuesday 10am - 4pm
Wednesday 10am - 4pm
Thursday 10am - 4pm
Friday 10am - 10pm
Saturday 10am - 4pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Batikar Abhedananda Vidyapith - HS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category