15/08/2026
আজ আমাদের বিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সহিত পালিত হল ৮০ তম স্বাধীনতা দিবস । আজ একসাথে জাতীয় পতাকা উত্তোলন করেন আমাদের বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সম্মানীয় শিক্ষক নির্মল মন্ডল মহাশয় এবং আমাদের বিদ্যালয়ের ই অবসরপ্রাপ্ত প্রাক্তন সম্প্রতি যিনি রাজ্যসরকারের পক্ষ থেকে লোকতন্ত্র সেনানী পুরস্কারে সম্মানীত হয়েছেন সেই বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় । সমস্ত শিক্ষিক শিক্ষিকা , মাননীয় অভিভাবকবৃন্দ , প্রাক্তন ছাত্রদের আন্তরিক অভিনন্দন জানাই । রোড র্যালিতে অংশ গ্রহন করা সমস্ত ছাত্র , যারা রোড শো এ ব্রতচারী , যোগ ব্যায়াম প্রদর্শন করেছো তাদের সকলের প্রতি ও NCC ছাত্রদের সমাজ সচেতনতা মূলক পারফরম্যান্স করার জন্য রইল অকৃত্রিম ভালোবাসা । মাত্র দেড় দিনের প্রস্তুতিতে রোড শো তে ছাত্রদের পারফরম্যান্স বিরাট প্রশংসার দাবী রাখে ।