26/12/2025
গতকাল আমাদের এর ছিল। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেন। আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা #কবির_স্যারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মধ্যে বিস্কুট দৌড়, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়ের পাশাপাশি অভিভাবকদের মধ্যে মিউজিক্যাল চেয়ার খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রত্যেক ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি গত বছর বিভিন্ন ক্লাসে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের পুরস্কৃত করা হয়। এছাড়া প্রত্যেক ক্লাসের যেসকল ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে সবচেয়ে বেশি উপস্থিত ছিলেন তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদেরও পুরস্কৃত করা হয়। সব কিছু মিলিয়ে আগামীকালের অনুষ্ঠানটি ছিল খুব প্রাণবন্ত।
আমাদের স্কুলটি ২০২০- ২০২১ সাল থেকে তার যাত্রা শুরু করে। প্রথম পর্যায়ে বিদ্যালয়টি পরিচালনা করেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন অফিস ইনচার্জ নজির হোসেন স্যার। উনি সরকারি চাকরি পাওয়ার পর বিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে অনেকটা শূন্যতা তৈরি হয়; এর পাশাপাশি বিদ্যালয়ের পুরনো জায়গায় নতুন বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি হওয়ায় খেলার মাঠ সহ বিভিন্ন সমস্যা থাকার কারনে এত দিন পর্যন্ত বিদ্যালয়টিতে পরবর্তী ক্লাসগুলো আপগ্রেডেশন করা সম্ভব হয়নি। যাইহোক, বর্তমানে নতুন পরিচালক, খেলার মাঠ, প্রয়োজনীয় ক্লাস রুম - সব কিছুর সুব্যবস্থা হয়েছে। এ বছর (২০২৬ - ২০২৭) থেকে আমরা ক্লাস (I - V) শুরু করতে যাচ্ছি।
আসলে স্কুল শুরুর দিন থেকে আমাদের উদ্দেশ্য ছিল, বাচ্চাদের পড়াশোনায় একেবারে ছাড় কিংবা অতিরিক্ত প্রেসারের পরিবর্তে মধ্যবতী পন্থা অবলম্বন করা... সেই চিন্তা ভাবনা থেকেই আমরা এগিয়ে যাব। বাচ্চাদের বেশি পরিমাণে প্রেসারও নয়, আবার একেবারে বেশি ছাড়ও নয়। বাচ্চার মানসিক অবস্থার কথা চিন্তা করে, আনন্দদায়ক পরিবেশে শিক্ষা দানের ব্যবস্থা করাই হবে আমাদের মূল উদ্দেশ্য।
এতো দিন পর্যন্ত পারিপার্শ্বিক পরিবেশ, পরিচালনগত সমস্যা সহ বিভিন্ন কারণে আমাদের বিদ্যালয়টিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারিনি, এবার আমার স্কুলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, এক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।