17/09/2025
*৫ই সেপ্টেম্বর ২০২৫*
ধুলাই RKM বিদ্যামন্দির
"ক্ষণিকের অনুষ্ঠান, আজীবনের অনুভব""
*— “প্রাক্তনী”র পক্ষ থেকে শিক্ষক দিবসে শ্রদ্ধা ও বৃত্তির নিবেদন*
পৃথিবীর সব আলো একপাশে, আর একজন শিক্ষকের স্পর্শ আরেকপাশে—তফাৎটা হৃদয়ে বোঝা যায়। এই অনুভব থেকেই, ভালোবাসা থেকেই, কৃতজ্ঞতা থেকেই গত ৫ই সেপ্টেম্বর, 2025 “প্রাক্তনী”র উপস্থিতিতে ধুলাই RKM বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হলো এই গভীর স্পন্দনের দিন।
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ কে সম্মান জানানোর পাশাপাশি উৎসাহিত করা হলো দেশের ভবিষ্যৎ , প্রিয় ছাত্র-ছাত্রীদের।।
প্রতি বছরের মতো এবছরও বিশেষ সম্মান জানানোর সুযোগ হলো তাঁদের, যাঁরা শুধু পাঠ নয়, মানুষ গড়ার শিল্পও আমাদের শিখিয়েছেন ----
*শ্রদ্ধেয় গোপী কৃষ্ণ চট্টোপাধ্যায় মহাশয়*—আমাদের আলোর দিশারী, যাঁর নামের উচ্চমাধ্যমিক স্তরের " গোপীকৃষ্ণ চট্টোপাধ্যায় শিক্ষাগুরু স্কলারশীপ" পেল দুঃস্থ ও মেধাবী দুই ছাত্র দীপ ঘোষ, শুভজিৎ আচার্য্য। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো এককালীন বৃত্তি রাশি 5000 টাকা, একটি শংসাপত্র,একটি করে চারা গাছ। এবং
প্রয়াত *শ্রদ্ধেয় ড:অধীর কুমার কোনার মহাশয়*—একজন আদর্শ, এক অনুপস্থিত উপস্থিতি, যাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্যান্য বছরের ন্যায় এবারও প্রদান করা হলো মাধ্যমিক স্তরের "ড : অধীর কুমার কোনার শিক্ষাগুরু স্কলারশীপ "। প্রাপক অঙ্কন কর্মকার ও তুফান ঘোষ এই দুই ছাত্রের হাতে তুলে দেওয়া হলো 3000 টাকা, শংসাপত্র ও একটি করে গাছের চারা।
বৃত্তি পুরস্কার দুটি শিক্ষার্থী দের হাতে তুলেদিলেন
মাননীয় সিদ্ধার্থ শংকর চট্টোপাধ্যায় ও মাননীয় প্রসেনজিৎ দে মহাশয়।
প্রতিটি চোখে ছিল শ্রদ্ধা, প্রতিটি মুখে ছিল আনন্দ, আর প্রতিটি মুহূর্তে ছিল অনুভূতির গভীরতা।
এই আয়োজন সফল করতে পাশে ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় প্রসেনজিৎ দে মহাশয় ।। যার নিঃস্বার্থ সহায়তায় আমাদের এই প্রয়াস প্রাণ পেল।। এছাড়াও সকল শিক্ষক মহাশয়, অশিক্ষক কর্মী ও পরিচালন সমিতির সভাপতি ও সদস্য দের অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই পাশে থাকার জন্য।।
পরিশেষে যারা "প্রাক্তনী"কে বিভিন্নভাবে সাহায্য করেছেন সকলকে শুভেচ্ছা ধন্যবাদ।
"প্রাক্তনী'র তরফ থেকে বিশেষভাবে অনুরোধ প্রাক্তনীর এই কাজে আপনারা মুক্ত হস্তে সাহায্য করুন।। আমরা প্রাক্তনীর কর্মকাণ্ড আরো দীর্ঘ করতে চায়, সেজন্য আপনাদের সাহায্যের প্রয়োজন।।।
প্রাক্তনীর তরফ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করি।
ধন্যবাদ 🙏