16/09/2021
পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ে আগামী ২৬শে সেপ্টেম্বর ২০২১ #মহামানব_ঈশ্বরচন্দ্র_বিদ্যাসাগর_মহাশয়ের_জন্ম_দিবস উপলক্ষে_ অনুষ্ঠিত হবে একটি প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান (ভার্চুয়াল মোডে), এভাবেই ঐ দিনটাকে আমরা স্মরণ করবো।
পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সমস্ত শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এতে অংশ নিতে পারবে। সফল দু'জন ছাত্র-ছাত্রীকে (প্রতিটি বিষয়ের প্রথম ও দ্বিতীয়) পুরস্কৃত করা হবে।
বিষয়গুলি নিম্নরূপ:-
১) আবৃত্তি:- বিভাগ 'ক'-(পঞ্চম - অষ্টম শ্রেণী)*
কবিতা _--"ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর"---_ রবীন্দ্রনাথ ঠাকুর।
_"এক যে ছিল বিদ্যাসাগর"---_ পুর্নেন্দু পত্রী।
বিভাগ 'খ' (নবম- দ্বাদশ শ্রেণী) কবিতা* --- _"ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর"---_ মধুসূদন দত্ত।
_"বিদ্যাসাগর"---_ শুভ দাশগুপ্ত।
২) তাৎক্ষণিক বক্তৃতা (ঈশ্বর চন্দ্র কে নিয়ে বলতে হবে)
সময়:- ৩ মিনিট। বিভাগ 'ক'- (পঞ্চম- অষ্টম শ্রেণী)।
স্বরচিত কবিতা (ঈশ্বর চন্দ্র কে নিয়ে বলতে হবে) ১০-১২ লাইন। বিভাগ 'খ'- (নবম- দ্বাদশ শ্রেণী)।
৩) অঙ্কন:- _বিদ্যাসাগর মহাশয়ের উপর যে কোনো বিষয় নিয়ে।*_
বিভাগ 'ক'- (পঞ্চম- অষ্টম শ্রেণী)।
বিভাগ 'খ'- (নবম- দ্বাদশ শ্রেণী)।
৪) সঙ্গীত:-* বিভাগ 'ক'- (পঞ্চম- অষ্টম শ্রেণী)-- সময়-৩ মিনিট _(রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুলগীতি)।_
নৃত্য:-* বিভাগ 'খ'- (নবম- দ্বাদশ শ্রেণী)-- সময়-৩ মিনিট _(রবীন্দ্রনৃত্য অথবা বাংলা ভাষায় দেশাত্মবোধক নৃত্য)_
*বিঃদ্রঃ--* _একজন প্রতিযোগী যে কোনো ২টি বিষয়ে অংশ নিতে পারবে, নির্দিষ্ট বিষয়ে বিচারকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।_
*** 'আবৃত্তি', 'বক্তৃতা', 'গান' ও 'নাচ'-এর ক্ষেত্রে ভিডিও বানিয়ে পাঠাতে হবে।
'ছবি' এঁকে পাঠাতে হবে। 'কবিতা' লিখে মোবাইলে ছবি তুলে পাঠাতে হবে।
প্রত্যেক অংশগ্রহণকারী নিজের *ভিডিও* বা *ছবি* পাঠিয়ে _"নিজের নাম ও শ্রেণী"_ উল্লেখ করে দেবে। এই বিষয়ে কোনো জিজ্ঞাস্য থাকলে নিচের নম্বরে যোগাযোগ করো---
*9475850620 / 8918544260.*
*** *9475850620 (অপর্না ম্যাডাম)* --- _এই নম্বরে ভিডিও এবং ছবি পাঠাও।_
*** ভিডি ও এবং ছবি পাঠানোর *শেষ দিন আগামী 20/09/2021 তারিখ।*
**** ছাত্র-ছাত্রীদের এটাও জানানো যাচ্ছে যে, তোমরা যখন মোবাইলে ভিডিও বা ছবি আপলোড করবে, তখন মোবাইলটা কে "লম্বা-লম্বি" না রেখে "আড়াআড়ি'' ভাবে রাখবে।