Pathardoba Balarampur Primary School

Pathardoba Balarampur Primary School PATHARDOBA BALARAM P.S. was established in 1948 and it is managed by the Department of Education.

বিদ্যালয় বদলির এক মুহূর্ত পেছনে তাকালে মন ভরে ওঠে অসংখ্য স্মৃতিতে। দীর্ঘ ৮ বছর ০৯ মাস এই বিদ্যালয় শুধু আমার কর্মস্থল ছ...
30/10/2025

বিদ্যালয় বদলির এক মুহূর্ত পেছনে তাকালে মন ভরে ওঠে অসংখ্য স্মৃতিতে। দীর্ঘ ৮ বছর ০৯ মাস এই বিদ্যালয় শুধু আমার কর্মস্থল ছিল না—ছিল আমার দ্বিতীয় পরিবার, আমার জীবনের এক পরম আশ্রয়।
আজ নতুন করে পথচলার প্রয়োজনে এই প্রিয় স্থান ছেড়ে আপাতত যেতে হচ্ছে, কিন্তু হৃদয়ের গভীরে যে স্নেহ, মমতা আর স্মৃতির ভাণ্ডার জমে আছে—তা চিরকাল আমার পাথেয় হয়ে থাকবে।

প্রতিদিনের সকালের প্রার্থনা, শিশুদের সরল মুখের হাসি, ক্লাসে প্রশ্ন করার কৌতূহল, খেলাধুলার মাঠে উচ্ছ্বাস—সব মিলিয়ে এই বিদ্যালয় আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। সেই নিষ্পাপ হাসি আর শেখার আগ্রহই আমাকে প্রতিদিন নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।

আমি অন্য বিদ্যালয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু তোমাদের প্রত্যেকের প্রতি আমার স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ চিরকাল অটুট থাকবে। তোমরা যেন জীবনে সৎ, পরিশ্রমী, সহানুভূতিশীল ও দায়িত্বশীল মানুষ হয়ে ওঠো—এই আমার আন্তরিক কামনা।

সহকর্মী শিক্ষক-শিক্ষিকাদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা—আপনাদের সহযোগিতা ও সম্মান আমার পথচলাকে সহজ করেছে।
এ বিদ্যালয়ের প্রতিটি কোণ, প্রতিটি মুখ আমার কাছে স্মৃতির মনিকঠায় অমলিন হয়ে থাকবে।

শেষে শুধু এই প্রার্থনাই করি—
“পাথরডোবা বলরামপুর প্রাথমিক বিদ্যালয়” যেন আগামী দিনে আরও সমৃদ্ধ, সুনামধন্য ও সফল হয়ে ওঠে।
ধন্যবাদ 🙏🙏

Join my WhatsApp group. https://chat.whatsapp.com/GSxsF6gjAZb4wkCwwFTHpUসকল অভিভাবকদের এই গ্রুপে যুক্ত থাকার জন্য অনুরোধ...
14/08/2025

Join my WhatsApp group. https://chat.whatsapp.com/GSxsF6gjAZb4wkCwwFTHpU
সকল অভিভাবকদের এই গ্রুপে যুক্ত থাকার জন্য অনুরোধ জানাই, স্কুলের বিভিন্ন ধরণের information পাওয়ার জন্য এই গ্রুপটা করা হয়েছে

নোটিশ (NOTICE) এত দ্বারা সমস্ত অভিভাবক ও অভিভাবিকাদের জানানো যায় যে আগামী শনিবার (02/08/2025) দুপুর ১ ঘটিকায় একটি সাধা...
31/07/2025

নোটিশ (NOTICE)
এত দ্বারা সমস্ত অভিভাবক ও অভিভাবিকাদের জানানো যায় যে আগামী শনিবার (02/08/2025) দুপুর ১ ঘটিকায় একটি সাধারণ সভা আহ্বান করা হইয়াছে।
সভার আলোচ্য বিষয় :
১। দ্বিতীয় (২) পর্বের মূল্যায়ন
২।পঠন-পাঠন
৩। বিবিধ বিষয়

স্থান-বিদ্যালয় প্রাঙ্গণ

উক্ত সভায় সকলের উপস্থিতি একান্ত কাম্য।
আদেশানুসারে
প্রধান শিক্ষক

বিশ্ব যোগা দিবস 🙏
21/06/2025

বিশ্ব যোগা দিবস 🙏

02/06/2025

আগামী 4 ঠা জুন বুধবার থেকে মর্নিং স্কুল হবে।

01/06/2025

আগামীকাল সোমবার (02/06/2025)থেকে বিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হবে।
সময়:-সকাল 10 টা 30এ

♦️♦️আজকে নোটিশ দিয়ে গ্রীষ্মের ছুটি বাড়ানো হলো। বিদ্যালয় খুলবে 02.06.25 তে।।
08/05/2025

♦️♦️আজকে নোটিশ দিয়ে গ্রীষ্মের ছুটি বাড়ানো হলো। বিদ্যালয় খুলবে 02.06.25 তে।।

আগামী 21/04/2025 তারিখ থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে। সময় সকাল ১১ টা
19/04/2025

আগামী 21/04/2025 তারিখ থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে। সময় সকাল ১১ টা

01/04/2025

আগামীকাল (02/04/2025)থেকে মর্নিং স্কুল শুরু হবে। সময় সকাল 6:30।

💐রমজান শেষে খুশির "ঈদ" 💐    ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।🙏 খুশির ঈদ সবার জীবনে আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক।  🙏❤️🎈💐👑💃🕌💫❤️...
31/03/2025

💐রমজান শেষে খুশির "ঈদ" 💐
ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।🙏
খুশির ঈদ সবার জীবনে আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক।
🙏❤️🎈💐👑💃🕌💫❤️🌟🌹🌙💃

সিমলাপাল অঞ্চলস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় পাথরডোবা বলরামপুর প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৯ জন পুরস্কার জিতেছে। এর মধ্যে ...
25/01/2025

সিমলাপাল অঞ্চলস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় পাথরডোবা বলরামপুর প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৯ জন পুরস্কার জিতেছে। এর মধ্যে ৬ জন (৭
টি EVENT) চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় আগামী ২৮/০১/২০২৫ মঙ্গলবার অংশগ্রহণ করবে। ওদের সবার জন্য শুভেচ্ছা রইলো।🏆🏆🏆

Address

BALARAMPUR, PATHARDOBA, BANKURA
Simlapal
722151

Opening Hours

Monday 10:30am - 4pm
Tuesday 10:30am - 4pm
Wednesday 10:30am - 4pm
Thursday 10:30am - 4pm
Friday 10:30am - 4pm
Saturday 10:30am - 2pm

Alerts

Be the first to know and let us send you an email when Pathardoba Balarampur Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pathardoba Balarampur Primary School:

Shortcuts

Share

Category